…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
১৮ শতকের মহীশূরের শাসক টিপু সুলতান হিন্দুদের উপর যথেচ্ছ অত্যাচার করেছিলেন এবং সেই কারণে তার নামে জনসাধারণের প্রয়োজনীয় কোনও বিষয়ের নাম রাখা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে বিজেপি। বিজেপি বলছে, টিপু সুলতান হিন্দুদের ওপর যথেচ্ছ অত্যাচার করেছিলেন এবং সেই কারণে তার নামে জনসাধারণের প্রয়োজনীয় কোনো বিষয়ের নাম মেনে নেওয়া হবে না। এই ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়েছে বিজেপি ও শিবসেনা। বৃহস্পতিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, কর্ণাটকে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টিপু সুলতানের প্রশংসা করেছিলেন তবে কি বিজেপি এবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করবে? বিজেপি আসলে চাইছে ইতিহাস বদলে দিতে। সঞ্জয় রাউত আরও বলেন, বিজেপি ইতিহাস লেখার চেষ্টা না করলেই ভাল…
যুদ্ধপ্রবণ এই বিশ্বে অস্ত্রের চাহিদা বরাবরই অক্ষুণ্ণ থাকে। অস্ত্র চাহিদার ওপর নির্ভর করে বিশ্বে অস্ত্রেরও বিশাল বাজার রয়েছে। সেখানে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির তালিকায় আমেরিকা শীর্ষে রয়েছে। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়, তার এক তৃতীয়াংশ হয় আমেরিকা থেকে। যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির সংখ্যা আগের চেয়ে বেড়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুনের সংখ্যাও বেড়েছে। প্রতিদিনই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুকের গুলিতে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। একদিকে বন্দুক হামলা, অন্যদিকে বন্দুকের গুলিতে আত্মহত্যার সংখ্যায়ও রেকর্ড করছে দেশটি। মানবাধিকার নিয়ে বুলি আওড়ানো যুক্তরাষ্ট্রেই দিন দিন ভয়াবহ হচ্ছে গুম-খুন। বিভিন্ন রাজনৈতিক বিতর্কে বাংলাদেশের মন্ত্রীরা এ সংখ্যা বছরে এক লাখ বললেও প্রকৃত সংখ্যা ৬ লাখের মতো। এর…
উত্তর-পূর্ব সিরিয়ার একটি অবরুদ্ধ কারাগারে সশস্ত্র গোষ্ঠী আইএসের হাতে বন্দি রয়েছে শত শত শিশু। তাদের ভাগ্য নিয়ে আশঙ্কা বাড়ছে। হাসাকার ঘারোয়ান নামে ওই কারাগারে প্রায় ৮৫০ শিশু রয়েছে। কারাগারে সশস্ত্র জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট’র (আইএস) হাতে বন্দি শত শত শিশুর ভাগ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। বন্দি শিশুদের ভবিষ্যত নিয়েও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। খবর রয়টার্স। খবরে বলা হয়, আইএস যোদ্ধাদের সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের সংঘর্ষের ছয়দিন পর বন্দীদের নিয়ে আশঙ্কা প্রকাশ করে শিশুদের জন্য জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনিসেফ। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক অ্যাডভোকেসি এবং যোগাযোগ বিভাগের প্রধান জুলিয়েট টৌমা বলেন, প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। ভাবতেও কষ্ট লাগে, কী নিদারুণ…
১৯৭১ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার বিচার চাইলো ভারত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২০২২ সালের প্রথম উন্মুক্ত বিতর্কে একাত্তরে বাংলাদেশে গণহত্যা ও ২০০৮ সালে মুম্বাই হামলায় জড়িত ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের’ বিচার দাবি করেন সংস্থাটিতে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি। খবর দ্য ইকোনমিক টাইমসের। গতকাল (২৫ জানুয়ারি) শুরু হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। এবারের বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো ‘সশস্ত্র সংঘাতকালে বেসামরিক মানুষের সুরক্ষা: বড় শহরসমূহে যুদ্ধ ও নগরাঞ্চলে বসবাসরত বেসামরিক মানুষের সুরক্ষা’। বৈঠকে ভারতের প্রতিনিধি টিএস ত্রিমূর্তি বলেন, ‘আমরা দেখছি, যুদ্ধ ও সন্ত্রাসী হামলার কারণে বিশ্বের বিভিন্ন শহর কী পরিমাণ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে।…
আবার নতুন করে নাম-পরিচয়হীন আরও অনেক কবরের সন্ধান পেয়েছে কানাডার আদিবাসী সম্প্রদায়। উইলিয়াম লেক ফার্স্ট নেশন সোমবার জানিয়েছে, ভূতাত্ত্বিক অনুসন্ধানে এখন পর্যন্ত ৯৩টি কবরের সন্ধান পাওয়া গেছে। কানাডার পশ্চিমাঞ্চলের রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার প্রাক্তন কামলপস ইন্ডিয়ান আবাসিক স্কুল বা সেন্ট জোসেফ আবাসিক স্কুলের এলাকায় এই কবরগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এই কবরগুলো সেন্ট জোসেফ আবাসিক স্কুলের ছাত্রদেরই। প্রায় হাজার হাজার উইলিয়াম লেক ফার্স্ট নেশন ও অন্যান্য আদিবাসী শিশুদের জোরপূর্বক সেন্ট জোসেফ স্কুলে রাখা হয়েছিল। এই স্কুলটি ১৮৮১-১৯৮১ সাল পর্যন্ত চালু ছিল। গত বছর মে মাসেও এই আবাসিক স্কুলের আশপাশে প্রায় ২১৫টি নামবিহীন কবরের সন্ধান পাওয়া গেছে। কানাডা ১ লাখ ৫০…
মধ্য এশিয়ার ৩ দেশ কিরগিজস্তান, উজবেকিস্তানের রাজধানীসহ ও কাজাখস্তানের বাণিজ্যিক নগরী আলমাতি ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়েছে। গতকাল মঙ্গলবার দেশগুলোতে অনির্দিষ্ট দুর্ঘটনার কারণে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছে সেখানকার লাখ লাখ মানুষ। দেশগুলোর সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কিরগিজস্তান ও উজবেকিস্তানের রাজধানী এবং কাজাখস্তানের অর্থনৈতিক কেন্দ্র আলমাটিতে স্থানীয় সময় দুপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গণমাধ্যমে এবং সরকারি কর্মকর্তারা বলছেন, ব্ল্যাকআউট তিন দেশের প্রদেশগুলোতে বহুদূর পর্যন্ত প্রসারিত হয়েছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হওয়ায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই তিন দেশের বিভিন্ন শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বিলম্বিত হয়। অন্যান্য গণপরিবহনব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। স্থানীয় সময়…
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির লাম্পেডুসা দ্বীপে যাওয়ার পথে নৌকায় অন্তত সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নৌকায় থাকা অবস্থায় তারা হাইপোথারমিয়ায় (শরীরের তাপমাত্রা হ্রাস) আক্রান্ত হয়ে মারা যান বলে দ্বীপটির প্রসিকিউটর লুইগি প্যাট্রোনাজ্জিও মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, লাম্পেডুসার কাছে লাম্পিওনি নামের দ্বীপ থেকে প্রায় ১৮ মাইল দূরে রাতে নৌকাটি দেখতে পায় কোস্টগার্ড। পরে তারা উদ্ধার অভিযান পরিচালনা করে। লুইগি প্যাট্রোনাজ্জিও বলেছেন, কোস্টগার্ডের সদস্যরা ল্যাম্পেদুসার কাছে জনবসতিহীন দ্বীপ ল্যাম্পিওনের উপকূল থেকে ২৯ কিলোমিটার দূরে অভিবাসীদের নৌকাটি সারারাত ভাসতে দেখেছেন। পরে অভিবাসীদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়। তার কার্যালয় অবৈধ অভিবাসন এবং…
আফগানিস্তান দখলের পর থেকে তালিবানরা ক্ষমা প্রার্থনা করে নানারকম প্রতিশ্রুতি দিলেও তাদের শাসন প্রক্রিয়ায় কট্টরপন্থী আফগান নাগরিকরা অতিষ্ট হয়ে আছেন। বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই তালিবান তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাদের বিরুদ্ধে বেসামরিক লোকজনদের রাস্তাঘাটে হত্যা, প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হত্যা এবং মুখ খোলার জন্য নারীদের মারধরের অভিযোগ উঠেছে। গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। এরপর থেকেই তারা নারীদের ওপর বিধিনিষেধ আরোপ করতে থাকে। নারীদের পুরুষ সঙ্গী ছাড়া দূরবর্তী স্থানে ভ্রমণে নিষেধ করা হয়েছে, গাড়িচালকদের আহ্বান জানানো হয়েছে বোরকা ছাড়া গণপরিবহনে উঠতে না দিতে। এমতাবস্থায় দেশটির নারীরাও বসে নেই। তারাও তালিবান সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করছে। তবে হিউম্যান রাইটস ওয়াচের এক…
আফগানিস্তানে ক্ষুধা এখন নিত্যদিনের সমস্যা। প্রতিদিনই নতুন নতুন উপায়ে ক্ষুধার সঙ্গে লড়াই করে চলেছেন দেশটির প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। অভাবের তাড়নায় নিজের সন্তানকে বিক্রি করার ঘটনাও এখন অহরহ। এখন আবার অর্থ পেতে, নিজের কিডনিও বিক্রি করছেন অনেকে। সম্প্রতি আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শীত মৌসুমে তাপমাত্রা শূন্যের নিচে নামতে শুরু করেছে। তালিবান ক্ষমতা দখলের পর দেশটিতে বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক সাহায্য-সহযোগিতা। এতে দেশটির জনসংখ্যার একটি বড় অংশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। অনেকে নিজের সন্তানকে বিক্রি করে সেই অর্থ দিয়ে পরিবারের অন্য সদস্যদের মুখে আহার তুলে দিচ্ছেন। এদেরই একজন আট সন্তানের জননী দেলারাম রাহমাতি। কোনো মতে মাথা গোঁজার ঠাঁই রয়েছে রাহমাতির। তবে তাতে দশ জনের সংসারে অন্ন…
সব দেশেই এখন বিবাহ বিচ্ছেদের ঘটনা অস্বাভাবিক হারে বেড়ে চলেছে। যার থেকে বাদ পড়ছে না মুসলিমপ্রধান দেশগুলোও। সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে সৌদি আরবে। দেশটিতে প্রতি ঘণ্টায় সাতটি করে বিবাহ বিচ্ছেদ ঘটছে। সৌদির জাতীয় পরিসংখ্যান দফতরের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে পরিসংখ্যান দফতর জানিয়েছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে সৌদি আরবে বিবাহবিচ্ছেদের হার বেড়েছিল ১২ দশমিক ৭ শতাংশ। পরবর্তী বছর ২০২১ সাল থেকে এই হার আরও বেড়েছে। ২০২০ সাল থেকে এ পর্যন্ত সৌদিতে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন জমা পড়েছে মোট সংখ্যা ৫৭…