Author: আন্তর্জাতিক ডেস্ক

মুষ্টিমেয় কয়েকজন সাংবাদিক পুলিশের সহায়তায় কাশ্মীর প্রেস ক্লাবের কার্যত দখল নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই দেশ জুড়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। গত শনিবার কাশ্মীর উপত্যকার এ ঘটনাকে অভ্যুত্থান বলা হচ্ছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারতের সম্পাদকদের সংগঠন এডিটরস গিল্ড অব ইন্ডিয়া। খবর এনডিটিভি অনলাইনের। এডিটরস গিল্ড অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অন্তর্বর্তী কমিটি ক্লাবটিকে বন্ধ করে দিয়েছে। জম্মু ও কাশ্মীরের তৎকালীন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ একে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট অভ্যুত্থান’ বলে অভিহিত করেছেন। কোনও আইনি নথি ছাড়াই কীভাবে জম্মু ও কাশ্মীর পুলিশ প্রেস ক্লাব চত্বরে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। অন্যদিকে…

Read More

চীনের এক দশক ধরে থাকা বিতর্কিত ‘এক সন্তান’ নীতির পরিবর্তন হয় ২০১৬ সালে। ভবিষ্যতে দেশটির কর্মক্ষম লোকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কায় তখন দুই সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু এরপরও আশানুরূপ হারে জনসংখ্যা বাড়েনি। পরে আবার তিন সন্তান নীতি প্রণয়ন করে। এরপরেও বাড়ছে না। চীনের জনসংখ্যা রেকর্ড হারে কমছে। কমার হারটা এতই যে নামতে নামতে গত কয়েক দশকের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস সোমবার এ বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চীনের মূল ভূখণ্ডে ২০২১ সালে প্রতি এক হাজারে সন্তান জন্মদানের হার ছিল মাত্র ৭ দশমিক ৫২ শতাংশ। খবর আল জাজিরার। দেশটিতে দীর্ঘদিন ধরে চলা…

Read More

দাবানল, দাবদাহ, খরা, বন্যা, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে বিশ্ব এখন বিপর্যস্ত। অঞ্চলভেদে বিভিন্ন দেশে এসব দুর্যোগ দেখা যাচ্ছে। চীন, ভারত ও জার্মানিতে চলতি মৌসুমে কয়েক দফা বন্যা, ঘূর্ণিঝড় হয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার মুখে পড়েছে। গ্রিস, তুরস্ক, ইতালিসহ দক্ষিণ ইউরোপ পুড়ছে দাবানলে। বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ রেকর্ড বৃষ্টিপাত দেখেছে। ব্রাজিল, মাদাগাস্কারসহ গোটা আফ্রিকা খরায় বিপর্যস্ত। জলবায়ুর এমন চরম বৈরিতার মুখে বিশ্ব। বর্তমান বিশ্বে ব্যাপকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে প্রতি বছর ত্বরিত গতিতে বৃদ্ধি পাচ্ছে গড় তাপমাত্রার পরিমাণ। সাম্প্রতিক সময়ে অতিমাত্রা জলবায়ু পরিবর্তনের ফলে এখন বিশ্বকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের কবলে…

Read More

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, চোরা শিকার, আবাসস্থল ধ্বংসসহ নানা কারণে শৌর্য-বীর্যের প্রতীক বাঘের অস্তিত্ব বিশ্বজুড়েই হুমকির মুখে রয়েছে। এর মধ্যে সুন্দরবনসহ ভারতের আরও কিছু অংশে পাওয়া যাওয়া বাংলার রাজকীয় বাঘদের অবস্থা সবচেয়ে করুণ। একসময় বাংলাদেশ-ভারতের বিভিন্ন অঞ্চল দাপিয়ে বেড়ানো এই বাঘের বসতি এখন এসে ঠেকেছে শুধু সুন্দরবনে। কিন্তু এই বনেও প্রাণীটির সংখ্যা দিন দিন কমছে। গত কয়েক সপ্তাহে সুন্দরবনের ভারতীয় অংশে ত্রাস ছড়িয়েছে রয়েল বেঙ্গল টাইগার৷ বারবার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ৷ এতে হতাহত হচ্ছে মানুষ, গৃহপালিত পশু৷ কেন ঘনঘন বাঘ চলে আসছে গ্রামে? জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের মাধ্যমে জানা যায়, গত দুই দশকের হিসাব দেখলে বোঝা যাবে,…

Read More

অমাবস্যার রাতে ঘোর অন্ধকার নেমে এলেও চীনের আকাশে থাকবে চাঁদের কোমল আলো। তথ্যটা অবাক হওয়ার মতো হলেও বাস্তবে তাই হবে। চীনের বিজ্ঞানীরা বানাচ্ছেন কৃত্রিম চাঁদ! চীন পৃথিবীর উপগ্রহে মহাকাশচারীদের অবতরণ করার এবং সেখানে একটি ঘাঁটি স্থাপন করার পরিকল্পনা করছে। চীনের জিয়াংসু প্রদেশে অবস্থিত সেই সুবিধাটি চাঁদের অন্বেষণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। চীনা বিজ্ঞানীরা কৃত্রিম একটি চাঁদ তৈরি করছেন; যা কম মাধ্যাকর্ষণে পরীক্ষা চালানো সম্ভব করবে। গবেষকরা বলছেন, তারা যা সৃষ্টি করেছেন সেটা বিশ্বে প্রথম। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি মাধ্যাকর্ষণকে ‘অদৃশ্য’ করতে পারে। গবেষকরা বলছেন, তারা রাশিয়ান-ডাচ-ব্রিটিশ পদার্থবিদ…

Read More

অতিমারির ফলে প্রায় প্রতিটি দেশে লকডাউন হয়েছে। অর্থনীতিতে তার প্রভাব পড়েছে। প্রচুর মানুষ চাকরি হারিয়েছেন। বহু মানুষ গরিব হয়েছেন। গরিব আরও গরিব হয়েছে। অন্যদিকে বিশ্বে অতিধনীর সংখ্যা বেড়েছে। যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা অক্সফামের গবেষণা বলেছে, কোভিড-১৯ মহামারিতে এশিয়ার ১৪০ মিলিয়ন বা ১৪ কোটি মানুষ চাকরি হারিয়ে দারিদ্র্যের মুখোমুখি হলেও, ২০ জন নতুন বিলিয়নিয়ার তৈরি হয়েছে। খবর দ্যা গার্ডিয়ান সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারি মোকাবেলায় ফার্মাসিউটিক্যালস ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদন, সরবরাহ ও বিক্রির মাধ্যমে ২০২১ সালের মার্চ নাগাদ এশিয়া অঞ্চলে নতুন বিলিয়নিয়ার হয়েছেন ২০ জন। অথচ অন্যদিকে, লকডাউন ও অর্থনৈতিক স্থবিরতায় নতুন করে দারিদ্র্যের সম্মুখীন হয়েছেন কয়েক কোটি মানুষ। চীন,…

Read More

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে বাজারে আধিপত্য বিস্তারে ৪৪ মিলিয়ন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অপব্যবহারের অভিযোগ উঠেছে। এ জন্য ফেসবুককে যুক্তরাজ্যে ৩২০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার মুখোমুখি হতে হয়েছে। সিএনএন’র এক প্রতিবেদনে গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়েছে। লন্ডনের কম্পিটিশন আপিল ট্রাইবুনালে শুনানি করা মামলাটিতে অভিযোগ করা হয়েছে, ফেসবুক অন্যায্য শর্তাদি আরোপ করে বিলিয়ন পাউন্ড আয় করেছে। ব্যবহারকারীদের নেটওয়ার্কে প্রবেশের জন্য মূল্যবান ব্যক্তিগত ডেটা দিতে হয়েছে। ব্রিটেনের ফিন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির (এফসিএ) জ্যেষ্ঠ উপদেষ্টা লিজা লোভডাহল গর্মসেন বলেছেন, যারা ব্রিটেনে ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ফেসবুক ব্যবহার করেছেন তিনি তাদের পক্ষে মামলাটি করেছেন। তবে ফেসবুক বলেছে, মানুষ তাদের সেবা ব্যবহার করেছে কারণ এটি…

Read More

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রার্থী জো বাইডেন জয়ী হন। পরাজিত হন রিপাবলিকান দলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তুলে ট্রাম্প তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে তিনি বাইডেনের জয়ের সত্যায়ন ঠেকাতে নানা তৎপরতা চালান। বাইডেনের জয়ের সত্যায়নে ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেসের যৌথ অধিবেশন বসে। এই প্রক্রিয়া ঠেকাতে ট্রাম্পের উসকানিতে তার উগ্র সমর্থকেরা কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) সহিংস হামলা চালান। ওই দাঙ্গায় পুলিশ সদস্যসহ নিহত হয়েছিলেন ৫ জন। ক্যাপিটল হিলে ট্রাম্প-সমর্থকদের নজিরবিহীন তাণ্ডবের ঘটনা যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষকে হতবাক করে দেয়। এই হামলাকে মার্কিন গণতন্ত্রের ওপর চরম আঘাত বলে বর্ণনা করা হয়। ২০২১ সালের…

Read More

আফগানিস্তানে হাহাকার চলছে। খাবারের জন্য হন্যে হয়ে ছুটছে মানুষ। তার ওপর চলছে তীব্র শীত, বাড়ছে শঙ্কা। কারণ, ইতিমধ্যে অনেক এলাকা খরার কবলে পড়েছে। ফলে ফসল উৎপাদনে ধস নামার আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া তালিবান ক্ষমতায় আসার পর দেশটিতে আন্তর্জাতিক ত্রাণ সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় ভয়ংকর বিপর্যয়ের মুখে আফগানরা। তালিবান আফগানিস্তানের শাসন ক্ষমতা দখলের পর থেকে আফগানদের দুরাবস্থা যেন বেড়েই চলেছে। দেশটিতে চলমান মানবিক ও আর্থিক সংকটও বাড়ছে প্রতিদিন। এই পরিস্থিতিতে আফগানিস্তানের লাখ লাখ নাগরিক ‘মৃত্যুর দ্বারপ্রান্তে’ রয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের বিদ্যমান বিপর্যয়কর পরিস্থিতি ঠেকানোর…

Read More

সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে সু চির সরকারকে হটিয়ে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। সঙ্গে সঙ্গেই এর প্রতিবাদে রাস্তায় নেমে আসেন দেশটির সাধারণ মানুষ। শুরু হয় সংঘাত। এতে প্রাণ হারিয়েছেন দেড় হাজারের বেশি মানুষ এবং ১১ হাজারের বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। এর প্রেক্ষিতে সামরিক জান্তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায় থেকে নিন্দার ঝড় বইতে থাকে। চাপ আসতে থাকে। সামরিক সরকারের নির্দিষ্ট ব্যক্তিদের এবং বেশ কয়েকটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। কিন্তু তারাই দেশটি থেকে গোপনে মূল্যবান সেগুন কাঠ আমদানি অব্যাহত রেখেছে, যাতে ফুলেফেঁপে উঠছে জান্তা সরকারের অর্থভাণ্ডার। সম্প্রতি চাঞ্চল্যকর এ তথ্য সামনে এনেছে জাস্টিস ফর মিয়ানমার নামে…

Read More