…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments -
ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
সেপ্টেম্বর ৫, ২০২৬By বিশেষ প্রতিবেদক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
ইসরায়েলি সংস্থার তৈরি বিতর্কিত পেগাসাস স্পাইওয়্যার ভারতকে বিক্রি করা হয়েছিল! আর সেই চুক্তি সম্পাদন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদির ইসরায়েল সফরেই সেই ব্যবস্থা পাকা করা হয়েছিল! জনপ্রিয় মার্কিন পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস এই তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটির স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ভারতের কেনা নিরাপত্তাসামগ্রীগুলোর মধ্যে অন্যতম ছিল সামরিক গ্র্রেডের স্পাইওয়্যার ও একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। গত বছরের জুলাইয়ে বিশ্বজুড়ে বিভিন্ন সংবাদমাধ্যম পেগাসাসের ব্যবহার নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। স্পাইওয়্যারটি বানিয়েছে ইসরায়েলভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনএসও গ্রুপ। স্পাইওয়্যার বিক্রি নিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এটি শুধু ‘পরীক্ষিত দেশের’ কাছেই বেচা যাবে। ভারতে দ্য ওয়ারের এক প্রতিবেদনে বলা হয়,…
আফগানিস্তানে ক্ষুধা এখন নিত্যদিনের সমস্যা। প্রতিদিনই নতুন নতুন উপায়ে ক্ষুধার সঙ্গে লড়াই করে চলেছেন দেশটির প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। অভাবের তাড়নায় নিজের সন্তানকে বিক্রি করার ঘটনাও এখন অহরহ। এখন আবার অর্থ পেতে, নিজের কিডনিও বিক্রি করছেন অনেকে। সম্প্রতি আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে শীত মৌসুমে তাপমাত্রা শূন্যের নিচে নামতে শুরু করেছে। তালিবান ক্ষমতা দখলের পর দেশটিতে বন্ধ হয়ে গেছে আন্তর্জাতিক সাহায্য-সহযোগিতা। এতে দেশটির জনসংখ্যার একটি বড় অংশ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। অনেকে নিজের সন্তানকে বিক্রি করে সেই অর্থ দিয়ে পরিবারের অন্য সদস্যদের মুখে আহার তুলে দিচ্ছেন। আফগানিস্তানে মানবিক সংকটের বিষয়ে আবারও সতর্ক করেছেন জাতিসংঘের খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান। সংস্থাটির প্রধান ডেভিড বেসলি জানিয়েছেন, অভাবের তাড়নায় শরীরের…
ইউরোপের দেশ জার্মানিতে বাংলাদেশিদের আগমন ইউরোপের অন্য অনেক দেশের তুলনায় কম৷ গত কয়েকবছরে কয়েক হাজার বাংলাদেশি শরণার্থী হিসেবে জার্মানিতে প্রবেশ করেছেন৷ যাদের অনেকে আবার অন্যত্র চলে গেছেন, বা যেতে বাধ্য হয়েছেন৷ তবে জার্মানিতে নানাভাবে অনুপ্রবেশ করা ও অবৈধভাবে বসবাসরত অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে জার্মান কর্তৃপক্ষ’৷ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত এক বছরে জোরপূর্বক ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা অন্তত ১১৯ জন৷ আশ্রয়ের আবেদন বাতিল হওয়ায় স্বেচ্ছায় ফেরার সুযোগ নিয়েছেন আরো অনেকে৷ খবর ইনফোমাইগ্রেন্টস গত এক বছরে অনেক বাংলাদেশিই জার্মানি থেকে ফিরতে বাধ্য হয়েছেন৷ আশ্রয় আবেদন বাতিল হওয়ায় নির্দেশনা মেনে কেউ কেউ স্বেচ্ছায় প্রত্যাবর্তন করেছেন৷ আর যারা এই নির্দেশনা…
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে নানামুখি সংকট চলমান রয়েছে। দেশটিতে দারিদ্রতার পরিমাণ এতটাই যে, গত ২০ বছরের মধ্যে দেশটিতে এই পর্যায়ের দারিদ্র্য আর দেখা যায়নি। চলমান বিক্ষোভের পরিস্থিতিতে গভীরতর আর্থিক সংকটে খাদ্য নিরাপত্তাহীনতা দ্রুত গতিতে বাড়ছে। অসংখ্য মানুষের চাকরি হারানো, খাবারের দাম বৃদ্ধি, উৎপাদন ব্যবস্থায় অস্থিতিশীলতা ইত্যাদি কারণে দেশটির নাগরিকদের খাদ্য জোগাড় করতে সংগ্রাম করতে হচ্ছে। মারাত্মক খাবার সংকটের মধ্যে পড়েছেন মিয়ানমারের পূর্বাঞ্চলীয় কায়াহ রাজ্যের প্রাসু টাউনশিপের বাসিন্দারা। সামরিক জান্তা সরকারের বাহিনী এবং প্রতিরোধ গ্রুপগুলোর মধ্যে চলা সংঘর্ষে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ক্ষুধায় কাতর ওই এলাকার বাসিন্দারা ভুট্টার সঙ্গে চাল মিশিয়ে রান্না করে খেয়ে টিকে আছেন। খবর দ্য ইরাবতী জান্তা…
১৮ শতকের মহীশূরের শাসক টিপু সুলতান হিন্দুদের উপর যথেচ্ছ অত্যাচার করেছিলেন এবং সেই কারণে তার নামে জনসাধারণের প্রয়োজনীয় কোনও বিষয়ের নাম রাখা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে বিজেপি। বিজেপি বলছে, টিপু সুলতান হিন্দুদের ওপর যথেচ্ছ অত্যাচার করেছিলেন এবং সেই কারণে তার নামে জনসাধারণের প্রয়োজনীয় কোনো বিষয়ের নাম মেনে নেওয়া হবে না। এই ইস্যুতে এখন মুখোমুখি দাঁড়িয়েছে বিজেপি ও শিবসেনা। বৃহস্পতিবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, কর্ণাটকে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টিপু সুলতানের প্রশংসা করেছিলেন তবে কি বিজেপি এবার রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করবে? বিজেপি আসলে চাইছে ইতিহাস বদলে দিতে। সঞ্জয় রাউত আরও বলেন, বিজেপি ইতিহাস লেখার চেষ্টা না করলেই ভাল…
যুদ্ধপ্রবণ এই বিশ্বে অস্ত্রের চাহিদা বরাবরই অক্ষুণ্ণ থাকে। অস্ত্র চাহিদার ওপর নির্ভর করে বিশ্বে অস্ত্রেরও বিশাল বাজার রয়েছে। সেখানে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির তালিকায় আমেরিকা শীর্ষে রয়েছে। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়, তার এক তৃতীয়াংশ হয় আমেরিকা থেকে। যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির সংখ্যা আগের চেয়ে বেড়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুনের সংখ্যাও বেড়েছে। প্রতিদিনই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুকের গুলিতে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। একদিকে বন্দুক হামলা, অন্যদিকে বন্দুকের গুলিতে আত্মহত্যার সংখ্যায়ও রেকর্ড করছে দেশটি। মানবাধিকার নিয়ে বুলি আওড়ানো যুক্তরাষ্ট্রেই দিন দিন ভয়াবহ হচ্ছে গুম-খুন। বিভিন্ন রাজনৈতিক বিতর্কে বাংলাদেশের মন্ত্রীরা এ সংখ্যা বছরে এক লাখ বললেও প্রকৃত সংখ্যা ৬ লাখের মতো। এর…
উত্তর-পূর্ব সিরিয়ার একটি অবরুদ্ধ কারাগারে সশস্ত্র গোষ্ঠী আইএসের হাতে বন্দি রয়েছে শত শত শিশু। তাদের ভাগ্য নিয়ে আশঙ্কা বাড়ছে। হাসাকার ঘারোয়ান নামে ওই কারাগারে প্রায় ৮৫০ শিশু রয়েছে। কারাগারে সশস্ত্র জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট’র (আইএস) হাতে বন্দি শত শত শিশুর ভাগ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে ইউনিসেফ। বন্দি শিশুদের ভবিষ্যত নিয়েও শঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। খবর রয়টার্স। খবরে বলা হয়, আইএস যোদ্ধাদের সঙ্গে কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের সংঘর্ষের ছয়দিন পর বন্দীদের নিয়ে আশঙ্কা প্রকাশ করে শিশুদের জন্য জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনিসেফ। সংস্থাটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আঞ্চলিক অ্যাডভোকেসি এবং যোগাযোগ বিভাগের প্রধান জুলিয়েট টৌমা বলেন, প্রতিটি দিনই গুরুত্বপূর্ণ। ভাবতেও কষ্ট লাগে, কী নিদারুণ…
১৯৭১ সালে বাংলাদেশে (তৎকালীন পূর্ব পাকিস্তান) পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যার বিচার চাইলো ভারত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২০২২ সালের প্রথম উন্মুক্ত বিতর্কে একাত্তরে বাংলাদেশে গণহত্যা ও ২০০৮ সালে মুম্বাই হামলায় জড়িত ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের’ বিচার দাবি করেন সংস্থাটিতে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস ত্রিমূর্তি। খবর দ্য ইকোনমিক টাইমসের। গতকাল (২৫ জানুয়ারি) শুরু হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক। এবারের বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো ‘সশস্ত্র সংঘাতকালে বেসামরিক মানুষের সুরক্ষা: বড় শহরসমূহে যুদ্ধ ও নগরাঞ্চলে বসবাসরত বেসামরিক মানুষের সুরক্ষা’। বৈঠকে ভারতের প্রতিনিধি টিএস ত্রিমূর্তি বলেন, ‘আমরা দেখছি, যুদ্ধ ও সন্ত্রাসী হামলার কারণে বিশ্বের বিভিন্ন শহর কী পরিমাণ বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে।…
আবার নতুন করে নাম-পরিচয়হীন আরও অনেক কবরের সন্ধান পেয়েছে কানাডার আদিবাসী সম্প্রদায়। উইলিয়াম লেক ফার্স্ট নেশন সোমবার জানিয়েছে, ভূতাত্ত্বিক অনুসন্ধানে এখন পর্যন্ত ৯৩টি কবরের সন্ধান পাওয়া গেছে। কানাডার পশ্চিমাঞ্চলের রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার প্রাক্তন কামলপস ইন্ডিয়ান আবাসিক স্কুল বা সেন্ট জোসেফ আবাসিক স্কুলের এলাকায় এই কবরগুলো পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এই কবরগুলো সেন্ট জোসেফ আবাসিক স্কুলের ছাত্রদেরই। প্রায় হাজার হাজার উইলিয়াম লেক ফার্স্ট নেশন ও অন্যান্য আদিবাসী শিশুদের জোরপূর্বক সেন্ট জোসেফ স্কুলে রাখা হয়েছিল। এই স্কুলটি ১৮৮১-১৯৮১ সাল পর্যন্ত চালু ছিল। গত বছর মে মাসেও এই আবাসিক স্কুলের আশপাশে প্রায় ২১৫টি নামবিহীন কবরের সন্ধান পাওয়া গেছে। কানাডা ১ লাখ ৫০…
মধ্য এশিয়ার ৩ দেশ কিরগিজস্তান, উজবেকিস্তানের রাজধানীসহ ও কাজাখস্তানের বাণিজ্যিক নগরী আলমাতি ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়েছে। গতকাল মঙ্গলবার দেশগুলোতে অনির্দিষ্ট দুর্ঘটনার কারণে বিদ্যুৎ বিপর্যয় শুরু হয়। এতে ভোগান্তিতে পড়েছে সেখানকার লাখ লাখ মানুষ। দেশগুলোর সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কিরগিজস্তান ও উজবেকিস্তানের রাজধানী এবং কাজাখস্তানের অর্থনৈতিক কেন্দ্র আলমাটিতে স্থানীয় সময় দুপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গণমাধ্যমে এবং সরকারি কর্মকর্তারা বলছেন, ব্ল্যাকআউট তিন দেশের প্রদেশগুলোতে বহুদূর পর্যন্ত প্রসারিত হয়েছে। বিদ্যুৎ-বিচ্ছিন্ন হওয়ায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত এই তিন দেশের বিভিন্ন শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বিলম্বিত হয়। অন্যান্য গণপরিবহনব্যবস্থায় মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। স্থানীয় সময়…