…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
দীর্ঘ ৫৯ বছর পর গাঁজার উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নিলো জাতিসংঘ। এতদিন বিপজ্জনক মাদকের তালিকায় জাতিসংঘ গাঁজা-চরসকে রেখেছিল। শুধু তাই নয়, চিকিৎসা বিজ্ঞানেও এর ব্যবহারে ছিল নিষেধাজ্ঞা। কিন্তু এবার গাঁজা-চরসকেই বিপজ্জনক মাদকের তালিকা থেকে সরানোর প্রস্তাব করা হল জাতিসংঘে। ৫৩টি সদস্য দেশের মধ্যে ২৭টি পক্ষে সায় দিল। বুধবার জাতিসংঘের মাদক বিষয়ক কমিশনের ৬৩তম অধিবেশনে ভোটাভুটি হয় এই বিষয়ে। ভারত, আমেরিকা এবং ইউরোপের অধিকাংশ দেশই বিপজ্জনক মাদকের তালিকা থেকে গাঁজা ও চরসকে বাদ দেওয়ার পক্ষে সায় দেয়। বিপক্ষে ছিল ২৫টি দেশ। যাদের মধ্যে অন্যতম হল চিন, রাশিয়া ও পাকিস্তান। আর একমাত্র দেশ হিসাবে ইউক্রেন কোনও দিকে মত প্রদান করেনি। জাতিসংঘ জানিয়েছে,…
ভারতের উত্তর প্রদেশে লাভ জিহাদের বিরুদ্ধে আইন তৈরি হওয়ার পর খুব দ্রুত এর প্রয়োগ শুরু হয়েছে। উত্তর প্রদেশে প্রথম একটি মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ ধর্মপরিবর্তন অধ্যাদেশকে রাজ্যপাল অনুমোদন দেওয়ার পর লখনউ এর বরেলি থানায় দেবরনিয়ায় ২৮ নভেম্বর প্রথম মামলা দায়ের করা হয়েছিল। উবেশ আহমেদ নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সে অন্য ধর্মের মেয়েকে প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ম পরিবর্তন করার জন্য চাপ সৃষ্টি করছিল। নির্যাতিতা ছাত্রীর বাবার অভিযোগের পর পুলিশ রিপোর্ট দায়ের করে অভিযোগের তদন্ত শুরু করে। ভারতীয় গণমাধ্যমকে পুলিশ জানায়, দেবোরনিয়া এলাকার একটি গ্রামে থাকা এক ব্যক্তি পুলিশে অভিযোগ করে বলেছে যে, পড়াশোনার সময়…
ফরাসি কর্তৃপক্ষ ‘উগ্রপন্থার’ অভিযোগে ৭৬টি মসজিদে বৃহস্পতিবার তল্লাশি চালানোর ঘোষনা দিয়েছে ৷ ফ্রান্সের বিভিন্ন স্থানে হামলার পর ৭৬টি মসজিদে ‘উগ্রপন্থার প্রচার’ করা হয় বলে সন্দেহ করছে ফরাসী কতৃপক্ষ৷ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানি আরটিএল রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘প্রার্থনার এসব স্থানে কয়েক দিনের ভেতরে তল্লাশি শুরু হবে। কোনো সন্দেহ সম্পর্কে নিশ্চিত হলে আমি বন্ধ করে দিতে বলব মসজিদগুলো।’ কোনো কোনো অঞ্চলের মসজিদে তল্লাশি চালানো হবে তা প্রকাশ করেননি স্বরাষ্ট্রমন্ত্রী৷ তবে স্থানীয় বিভিন্ন নিরাপত্তা প্রধানদের পাঠানো চিঠিতে প্যারিস এলাকার ১৬টি এবং দেশজুড়ে আরো ৬০টি মসজিদের কথা উল্লেখ রয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি৷ মন্ত্রী আরও বলেন, উগ্রবাদের সাথে জড়িত সন্দেহের ভিত্তিতে…
আজিম রহমান, যুক্তরাষ্ট্র : সরকারীভাবে না বললেও এটা নিশ্চিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ স্থানীয় এজেন্টের সহযোগীতায় হত্যা করেছে ইরানের পরমানু বিজ্ঞানী ফখরিজাদেহকে। হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত করার পেছনে সম্ভাব্য দুটো কারণ থাকতে পারে; এক, ইরানকে তার পারমানবিক সমরাস্ত্র তৈরী হতে দূরে রাখা। দুই; ইনকামিং মার্কিন প্রশাসনের সাথে ইরানের সম্পর্ক যাতে স্বাভাবিক না হয় তা নিশ্চিত করা। সব বিচারে উপরের দুটো কারণের দ্বিতীয়টাকেই আমি এগিয়ে রাখবো। কারণ হত্যার টাইমিং। এবং এই হত্যার পেছনে কেবল ইসরায়েল জড়িত তা মনে করার কোন কারণ দেখছিনা। তাতে বিদায়ী ট্রাম্প প্রশাসনেরও হাত থাকার কারণ রয়েছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট ট্রাম্প ওভাল অফিসে বসায় পৃথিবীর যে কটা রাস্ট্র…
উত্তর-পূর্ব নাইজেরিয়ার কৃষকদের বিরুদ্ধে একটি ‘ভয়াবহ’ গণহত্যায় কমপক্ষে ১১০ জন নিহত হয়েছে বলে কাতার ভিত্তিক সংবাদসংস্থা আলজাজিরা খবর প্রকাশ করেছে। জাতিসংঘ জানিয়েছে, প্রাথমিকভাবে ৪৩ জন এবং তারপরে কমপক্ষে আরো ৭০ জন নিহত হওয়ার তথ্য তাদের কাছে আছে। নাইজেরিয়ার বোর্নো রাজ্যের রাজধানী মাইদুগুড়ির নিকটে ‘জাবারমারি’ নামক স্থানীয় সরকার অঞ্চলের কোশোবি এবং অন্যান্য গ্রামীণ সম্প্রদায়ের গ্রামে শনিবার ভোরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে খবরে প্রকাশ। রোববার এক বিবৃতিতে নাইজেরিয়ায় জাতিসংঘের মানবিক সমন্বয়কারী এডওয়ার্ড ক্যালন বলেছেন, মোটরসাইকেলে সশস্ত্র ব্যক্তিরা ক্ষেত্রের ফসল কাটতে আসা বেসামরিক পুরুষ ও মহিলাদের উপর এই নৃশংস গণহত্যা চালিয়েছে। এই হামলায় কমপক্ষে ১১০ জন বেসামরিক মানুষ নিষ্ঠুরভাবে নিহত হয়েছে এবং…
ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসিন ফখরিযাদে রাজধানী তেহরানের কাছে আততায়ীর বোমা হামলায় মারা গেছেন। শুক্রবার ইরানের রাজধানী তেহরানের কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে প্রথমে বোমা হামলা চালানো হয়, এরপর গুলি করা হয় বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো তাকে ইরানের গোপন পরমাণু কর্মসূচির পেছনে প্রধান কর্তা ব্যক্তি বলে মনে করে। তাদের মতে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে মোহসিন ফখরিযাদে মূল ভূমিকা রাখছেন। কূটনীতিকরা তাকে “ইরানে বোমার জনক” বলে বর্ণনা করতেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভাদ যারিফ এই ঘটনাকে “সন্ত্রাসী কাজ” বলে বর্ণনা করে ইসরায়েল জড়িত থাকার দিকে ইঙ্গিত দিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ কয়েক ঘন্টা আগে ফখরিজাদেহের মৃত্যুর বিষয়টি…
রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা ভ্যাকসিন প্রস্তুকারক সংস্থা সিনোফার্মা সরকারের কাছে থেকে করোনা ভ্যাকসিন বাজারজাত করার অনুমতি চেয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতসহ বেশ কয়েকটি দেশে এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চলছে। সিনোফার্মার দাবি তাদের ভ্যাকসিন ১০০ শতাংশ সফল। যেখানে বিশ্বজুড়ে এখনও পর্যন্ত ৯৫ শতাংশ সফলতার উপরে কোনো ভ্যাকসিন যায়নি, সেখানে চীনা সংস্থার দাবি ঘিরে জোর জল্পনা বৈজ্ঞানিক মহলে। আমেরিকার ফাইজার বা রাশিয়ার স্পুটনিক ফাইভের প্রস্তুকারকরা জানিয়েছে যে তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ সফল। তবে সেই গণ্ডিকে ছাড়িয়ে গেল চীন। চীনা সংস্থা সিনোফার্মা জানায়, এখনও পর্যন্ত ১০ লক্ষ মানুষের শরীরে করোনারোধক এই সুপার ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার পরে তাদের মধ্যে কেউ করোনাভাইরাস সংক্রমিত…
যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের পর বাইডেন প্রশাসনের কাছেও বাংলাদেশ খুব একটা গুরুত্ব পাবে না বলে মনে করেন ওয়াশিংটন ডিসিভিত্তিক বিশ্লেষক মাইকেল কুগেলম্যান। শীর্ষস্থানীয় নীতি গবেষণা প্রতিষ্ঠান উইড্রো উইলসন ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্কলারসের এশিয়া কর্মসূচির উপপরিচালক ও দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র অ্যাসোসিয়েট কুগেলম্যান ২৪ নভেম্বর ২০২০, মঙ্গলবার এক সাক্ষাত্কারে এমন মন্তব্য করেন। বিশেষজ্ঞদের অনেকের অভিযোগ, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দেয় না। আপনিও কি তাই মনে করেন?’—এ প্রশ্নের জবাবে মাইকেল কুগেলম্যান বলেন, ‘ওয়াশিংটন ডিসির পররাষ্ট্রনীতির রাডারে বাংলাদেশ অনেক নিচের দিকে আছে। আমার মনে হয়, এটি যুক্তরাষ্ট্রের ভুল।’ প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনের সময় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক কেমন হবে? বর্তমানে যে অবস্থায় আছে তার কি কোনো পরিবর্তন হবে?…
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরান, তুরস্ক, সিরিয়া ও সোমালিয়াসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ১৩ টি দেশের নাগরিকদের নতুন ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে। একটি অভিবাসন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের বাইরের নাগরিকদের জন্য এখন কর্মসংস্থান এবং ভ্রমণ ভিসার জন্য আবেদনগুলি স্থগিত করা হয়েছে। সরকারী নির্দেশনাটি আরব আমিরাতের সেসব ব্যবসায়িদের উদ্দেশ্য অভিবাসন বিজ্ঞপ্তি হিসাবে সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে যারা তাদের প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন মুসলিম দেশ থেকে শ্রমিক আমদানী করে। এমন একটি অভিবাসন নির্দেশনার কপি বার্তা সংস্থা রয়টার এর হস্তগত হয়েছে বলে জানা যায়। যেখানে গত ১৮ নভেম্বর থেকে সরকারী এই নির্দেশ কার্যকর করার কথা…
আজিম রহমান, যুক্তরাষ্ট্র : মনে হচ্ছে আগামী চার বছরের জন্যে ‘আমেরিকা ইজ ব্যাক’ হতে যাচ্ছে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের মূল শ্লোগান। ‘আমেরিকা ফার্ষ্ট’ ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ বিদায়ী ট্রাম্প প্রশাসনের এসব শ্লোগানের কাউন্টার হিসাবে বাইডেন প্রশাসনের শ্লোগান কতটা এফেক্টিভ হবে সময়ই তা প্রমাণ করবে। বলার অপেক্ষা রাখেনা আমেরিকানদের চোখে অতীতের আমেরিকাকে অবমূল্যায়ন করে সাদা বর্ণবাদকে উস্কে দেয়ার ক্ষেত্রে ‘Make America Great Again (MAGA) শ্লোগান স্ফূলিঙ্গের মত কাজ করেছিল। এবং স্ফূলিঙ্গ হতে সৃষ্ট দাবানল খুব সহসা যে নিভে যাবে তার সম্ভাবনা প্রায় শূন্য। ‘ডিভাইড এন্ড রুল’ ব্রিটিশদের এই কৌশলের সবকটা শাখা প্রশাখা ডোনাল্ড ট্রাম্প কাজে লাগিয়েছিলেন। গায়ের রঙের ভিত্তিতে আমেরিকাকে…