…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
চাকরিক্ষেত্রে নারীর সমান অংশগ্রহণে গোটা বিশ্বই সচেতন। মধ্যপ্রাচ্য সহ কিছু দেশের কথা বাদ দিলে চাকরি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার নিশ্চিতকরণে বিশ্বের প্রায় সকল দেশেই আইন রয়েছে। ইদানিং মধ্যপ্রাচ্যের কিছু দেশেও নারীদের জন্য চাকরির সুযোগ নিশ্চিতকরণের আইন প্রনয়ণের উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। চাকরি ক্ষেত্রে নারীদের ভূমিকা রাখার বিষয়ে বিশ্ব সচেতন হলেও, অনেক দেশেই এই অভিযোগ রয়েছে যে, পুরুষের তুলনায় নারীরা চাকরিতে সুযোগ কম পান। কিন্তু চাকরি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণে এমন বৈষম্যকে পাশ কাটিয়ে ফ্রান্সে এক ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটে। যেখানে চাকরিক্ষেত্রে পুরুষের তুলনায় নারীদের বেশি গুরুত্ব দেওয়ার কারণে প্যারিসের সিটি হলকে জরিমানা গুনতে হয়েছে। অভিযোগ ছিল, ২০১৯ সালে প্যারিসের সিটি হলে ১৫টি শীর্ষ…
বিশ্বের বিভিন্ন দেশের ওপরে যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞার সমালোচনা করে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টে বিতর্ক হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সংসদ সদস্যরা যুক্তরাষ্ট্রের এই ধরনের নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, মার্কিন পদক্ষেপের কারণে ইউরোপ ইউনিয়নসহ বিশ্বের ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এয়ারবাস, পেজো এবং সিতেরোনের মতো বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান ইরানসহ বিভিন্ন দেশের সাথে ব্যবসা করে থাকে। কিন্তু ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে সে ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্প প্রশাসন ইউরোপীয় সমস্ত কোম্পানিকে বলেছে, যদি তারা ইরানসহ আমেরিকার শত্রু দেশগুলোর সঙ্গে ব্যবসা করে তাহলে আমেরিকার সঙ্গে তারা ব্যবসা করতে পারবে না। মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইনস্টেক্স এবং ব্লকিং স্টাটিউটের মতো ব্যবস্থা অকার্যকর হয়েছে বলে সংসদ সদস্যরা…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণের এক মাসেরও বেশি সময় পর অবশেষে মঙ্গলবার জো বাইডেনকে দেশেটির পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে নিয়েছেন বিপক্ষ দলের শীর্ষস্থানীয় রিপাবলিকানরা। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের অন্যতম নেতা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত সিনেট সদস্য মিচ ম্যাককনেল নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। দুজনের মধ্যে এ দিন কথাও হয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে ইলেকটোরাল কলেজের ভোটে বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর এ অভিনন্দন জানালেন ম্যাককনেল। ম্যাককনেল বলেন, ‘আমরা অনেকেই আশা করেছিলাম প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভিন্ন ফলাফল আসবে। তবে আমাদের সরকার ব্যবস্থায় ২০ জানুয়ারিতে কে প্রেসিডেন্ট হবেন ও কারা শপথ নেবেন তা নির্ধারণ হয়ে গেছে। ইলেকটোরাল কলেজ ভোটেও তা বলে…
মরক্কো ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে, এক টুইট বার্তায় বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১০ ডিসেম্বর এমনটাই জানিয়েছেন। ওই চুক্তি ইসরায়েলের জন্য যেমন লাভজনক। তেমনই তা মরক্কোর জন্যও লাভজনক হতে যাচ্ছে। কারণ এই চুক্তির বিনিময়ে ওয়েস্টার্ন সাহারাকে মরক্কোর সার্বভৌম অঞ্চল বলে স্বীকৃতি দিতে যাচ্ছেন ট্রাম্প। আলজেরিয়া সমর্থিত জাতীয়তাবাদী আন্দোলন পলিসারিও ফ্রন্ট দীর্ঘ ৪০ বছর ধরে এই অঞ্চলটির স্বাধীনতা দাবি করে আসছে।দু’পক্ষের উত্তেজনার মধ্যে ট্রাম্পের এমন পদক্ষেপ তিন দশক আগে স্তিমিত যুদ্ধকে নতুন করে উস্কে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। ১৯৭৫ সালে মরক্কো সাবেক স্প্যানিশ উপনিবেশটি দখল করে নেয়। সে সময় পলিসারিও এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়।…
ব্যবসা, দাপ্তরিক কাজকর্ম ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রয়োজেন পৃথিবীর যে কোনো দেশ থেকে সিঙ্গাপুরে যেতে পারবে সবাই। এমন একটি সরকারী নির্দেশনা জারি করা হয়েছে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে, এমনটাই জানাচ্ছে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা খবরে বলা হচ্ছে, করোনার পরিপ্রেক্ষিতে দেশটির বসে যাওয়া পর্যটনখাতকে কিছুটা চাঙা করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে অর্থনৈতিক ধস সামলাতে শত শত কোটি ডলার ব্যয় করেছে সিঙ্গাপুর। অর্থনীতিতে এত খারাপ অবস্থা দেশটিতে আর কখনো আসেনি। আগামী জানুয়ারির দ্বিতীয়ার্ধ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই ব্যবস্থার আওতায় যারা যাবে তাদের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানিয়ে দিয়েছে দেশটির সরকার।…
সৌদি আরবে কাছে প্রচুর টাকা ঋণ রয়েছে পাকিস্তানের। যা মেটাতে পারছিলো না ইমরান খানের সরকার। ঋণের টাকা পরিশোধের জন্য পাকিস্তানের উপর টানা চাপ প্রয়োগ করে আসছিলো সৌদি আরব। তাই একপ্রকার বাধ্য হয়ে চীনের শরণাপন্ন হতে হল পাকিস্তানকে। বৈদেশিক ঋণের ভারে জর্জরিত পুরোনো বন্ধু পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন। পাকিস্তানের কাছে সৌদি আরবের ২০০ কোটি ডলার ঋণ আছে। চীনের দেওয়া ঋণের টাকায় পাকিস্তান সৌদি আরবের ১০০ কোটি ডলার ঋণ পরিশোধ করবে। বাকি ১০০ কোটি ডলার পরে পরিশোধের জন্য পাকিস্তান সৌদি আরব থেকে সময় নিয়েছে। পাকিস্তানকে ঋণের জাল থেকে উদ্ধার করতে আবারও ১৫০ কোটি ডলার আর্থিক সহায়তা দিচ্ছে চীন। চলতি সপ্তাহে চীন থেকে…
শীতের শুরুতে ইউরোপে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। করোনার আঘাতে জার্মানীসহ ইউরোপের দেশগুলোর নাকাল অবস্থা। করোনার প্রথম ঢেউয়ে ইউরোপের অন্যদেশগুলো ভাইরাস সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলেও জার্মানের অবস্থা বেশ ভালো ছিল। সংক্রমন নিয়ন্ত্রণ ও মৃত্যুর হার কম হওয়াতে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বিশ্বব্যাপি বেশ প্রসংশা পেয়েছিলেন। কিন্তু শীতের শুরু থেকে ইউরোপের দেশটিতে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে। তাই করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জার্মান সরকার৷ আগামী বুধবার থেকে বন্ধ থাকবে দোকানপাট, রেস্তেরাঁ, ফিটনেস স্টুডিও, সুইমিং পুল, বার, থিয়েটার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ডে কেয়ার সেন্টার৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল দেশের রাজ্যপ্রধানদের সাথে বৈঠকের পর রোববার এ ঘোষণা দেন৷…
অনেক বৈঠক-আলোচনাতেও ভারতে আন্দোলনরত কৃষকদের দমাতে পারেনি কেন্দ্রীয় সরকার। তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে অনড় দেশটির কৃষকরা। তিন সপ্তাহে পড়ল সিংঘু সীমান্তে কৃষকদের অবস্থান। বৈঠকের মাধ্যমে কৃষকদের আন্দোলন থেকে সরাতে না পেরে এবার মাওবাদী-নকশাল তত্ত্ব তুলতে শুরু করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। বাধ্য হয়ে চরম সিদ্ধান্ত নিলেন কৃষকরা। আগামী ১৪ ডিসেম্বর থেকে কৃষক নেতারা অনশনে বসার হুঁশিয়ারি দিলেন। কৃষক নেতা কানওয়ালপ্রীত সিং পান্নু জানিয়েছেন, সরকার যদি আলোচনা করতে চায় তাহলে আমাদের মূল দাবি মানতে হবে। তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। দাবি পূরণ না হলে কোনও কথা নয়। তিনি শনিবার এও জানিয়েছেন, কয়েক হাজার কৃষক রাজস্থানের শাহজাহানপুর থেকে জয়পুর-দিল্লি এক্সপ্রেস হয়ে দিল্লি…
বিশ্বের অধিকাংশ অর্থনীতির ক্ষেত্রে করোনা মহামারী একটি অস্থায়ী নতুন বিশ্বের সূচনা করেছে, যা অস্থিতিশীল অর্থনৈতিক আরোগ্য, অস্পষ্ট নীতিমালা এবং অনিশ্চিত ব্যবসা পরিকল্পনা দ্বারা সংজ্ঞায়িত। তবে চীনের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। করোনা মহামারীতে আক্রান্ত হয়ে নজিরবিহীন গতিতে সঙ্কুচিত হয়ে পড়া বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনীতির ২০২১ সালে অপ্রচলিত হারে প্রসারণ ঘটার সম্ভাবনা রয়েছে। তবে, দেশগুলোর তুলনায় ২০২১ সালে চীনের অর্থনীতি ২০১৯ সালের মতোই সম্প্রসারিত হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বিশেষজ্ঞরা। এমনটাই জানিয়েছে দ্য ইকোনোমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট। তারা পূর্বাভাস দিয়েছে যে, আগামী বছর নাগাদ চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি এতটাই বৃদ্ধি পাবে যে, মনে হবে করোনাভাইরাস মহামারি কখনও ঘটেইনি এবং ২০২১ সালে চীনের জিডিপি প্রায় ১৫.৮ ট্রিলিয়ন…
গত তিন বছরে রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীতি ব্যর্থ হয়েছে বলে মত দিয়েছেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টমাস অ্যানড্রুজ। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় থেকে প্রচারিত টমাস অ্যানড্রুজের এক বিবৃতিতে এমন বক্তব্য উঠে এসেছে। তিনি বলেন ব্যর্থতার কারনগুলোরে মধ্যে রয়েছে রোহিঙ্গাদের নিজ ভূমি রাখাইন রাজ্যে নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরির অর্থবহ পদক্ষেপ নিতে মিয়ানমারের অব্যাহত অনিচ্ছা এবং বাংলাদেশকে তাদের মানবিক মিশন চালিয়ে যেতে পর্যাপ্ত পরিমাণে উপকরণ দিতে না পারা। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই সহায়তা দিতে হবে এবং তাদের ব্যর্থতার জন্য জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করে তিনি…