…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
তুরস্ক ইসরায়েলের সঙ্গে ভালো সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের নীতি ‘অগ্রহণযোগ্য’ বলে উল্লেখ করে তিনি শুক্রবার জুম্মার পরে ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে বলেন, ইসরায়েলের ‘উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে’ তুরস্কের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো না থাকলে দুই দেশের সম্পর্ক আরও ভালো হত বলে এরদোয়ান মন্তব্য করেছেন। এরদোয়ান বলেন, ফিলিস্তিন নীতি আমাদের লাল দাগ। ইসরায়েলের ফিলিস্তিন নীতি আমাদের পক্ষে গ্রহণ করা অসম্ভব। তাদের প্রতি ইসরায়েলের নিষ্ঠুর আচরণ অগ্রহণযোগ্য। উচ্চ পর্যায়ের সঙ্গে যদি আমাদের রাজনৈতিক সমস্যা না থাকত, তাহলে আমাদের সম্পর্ক অন্যরকম হতে পারত। উল্লেখ্য, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে তুরস্কই ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়। এরদোয়ান…
ইসরায়েলের সঙ্গে মুসলিম ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করা বড় ধরনের রাজনৈতিক অপরাধ বলে উল্লেখ করেছেন বিশ্বের ৩০টি মুসলিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে লেখা এক চিঠিতে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দেয়া চিঠিতে তিনি বলেন, সম্প্রতি ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কারণে ইহুদিবাদী সেনারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে আগ্রাসী তৎপরতা বাড়ানোর সাহস পেয়েছে। সেই সঙ্গে গাজা উপত্যকার ওপরও অবরোধ অব্যাহত রেখেছে তারা। ইসরায়েলের এসব তৎপরতার উদাহরণ হিসেবে ফিলিস্তিনিদের ওপর হামলা জোরদার, ভূমি দখল, নতুন নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপন, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরকে ইহুদিকরণ এবং পবিত্র আল-আকসা মসজিদকে বিভক্তিকরণের প্রচেষ্টার কথা তুলে ধরেন…
ই-কমার্স ও টেক জায়ান্ট আলিবাবার বিরুদ্ধে একচেটিয়া আচরণের অভিযোগে তদন্ত শুরু করেছে চীন সরকার। চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ফর মার্কেট রেগুলেসন (এসএএমআর) বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে এই সংবাদ নিশ্চিত করেছে। আগামী দিনে আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের সাথেও বৈঠক করবে আর্থিক নিয়ন্ত্রন সংস্থার কর্মকর্তারা। ই-কমার্স সেক্টরে প্রতিযোগিতা-বিরোধী মনোভাব দমানোর উদ্দেশ্য নিয়েই এই অভিযান শুরু করেছে বলে জানিয়েছে দেশটির সরকার। আলিবাবা বাজারে তাদের দরকষাকষির শক্ত অবস্থান এবং প্রভাবকে কাজে লাগিয়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করছে বলে অভিযোগ এসেছে। এতে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো বাজারে টিকে থাকতে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আলিবাবার কাছে বিক্রেতাদের একটি বিশেষ চুক্তি করতে হত যার ফলে বিক্রেতারা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে কোন অফার…
অবশেষে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্য। কয়েক বছর ধরে চলা অচলাবস্থা এবং বিরোধপূর্ণ আলোচনার পর দু’পক্ষ এ চুক্তিতে সম্মত হলো। যার মাধ্যমে বিশৃঙ্খলাপূর্ণ বিচ্ছেদ থেকে রক্ষা পেয়েছে উভয়পক্ষ। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর জানায়, ২০১৬ সালের গণভোট এবং গেল বছরের নির্বাচনে সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে চুক্তির মাধ্যমে তা রক্ষা করা হয়েছে। অর্থ, সীমানা, আইন, বাণিজ্য এবং মাছ ধরার অধিকার ফিরে পেয়েছি। এ চুক্তি প্রত্যেক ব্রিটিশ পরিবার এবং ব্যবসায়ীর জন্য চমৎকার সুখবর। আমরা শুল্কমুক্ত এবং শূন্য কোটার ভিত্তিতে প্রথম ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছি। ব্রেক্সিটের পর ইউরোপীয় ইউনিয়নের একক বাজার ছেড়ে…
পারিবারিক কলহের জেরে এক নারীকে আটক করার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায় পুলিশ। বন্দুকধারীর এলোপাতারি গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পুলিশ সদস্য। আহত হয়েছেন আরো ১৪ জন। ঘটনাটি ঘটেছে গত বুধবার(২৩ডিসেম্বর) ফ্রান্সে। পরে আটক নারীকে অক্ষতই উদ্ধার করে পুলিশ। জানা যায়, ফ্রান্সের পুয়ে-দে-দোম গ্রামের এক বাড়িতে সন্তানের অভিভাবকত্ব নিয়ে ওই ব্যক্তির সঙ্গে আটক নারীর পারিবারিক কলহ ছিলো। বুধবার মধ্যরাতে ঐ নারীকে আটক করার সংবাদ পায় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে পোঁছালে ৪৮ বছর বয়সী এক ব্যক্তি পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে এক পুলিশ সদস্যের মৃত্যু এবং আরেকজন আহত হয়। বন্দুকধারী পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থলে…
শুভ্র বরফে আচ্ছাদিত মহাদেশ অ্যান্টার্কটিকায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত কারও সন্ধান মিলল এ রোগের আবির্ভাবের এক বছরের মাথায়। চিলির সেনাবাহিনী জানিয়েছে, তারা অ্যান্টার্কটিকা উপদ্বীপে অবস্থিত বার্নার্ডো ও’হিগিনস গবেষণা কেন্দ্রের ৩৬ জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতি পেয়েছে। আক্রান্তদের মধ্যে ২৬ জনই সেনাবাহিনীর সদস্য, বাকি ১০ জন ওই গবেষণা কেন্দ্রের ব্যবস্থাপনা কর্মী। তাদের সবাইকে গবেষণা কেন্দ্রটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃটিশ সংবাদসংস্থা বিবিসি জানিয়েছে, বার্নার্ডো ও’হিগিনস গবেষণা কেন্দ্রে রসদ ও কর্মী নিয়ে যাওয়া একটি জাহাজ ফেরত আসার পর জাহাজটির ৩ জনের দেহে করোনাভাইরাস মিলেছে বলে চিলির নৌবাহিনী নিশ্চিত করার কয়েকদিন পর অ্যান্টার্কটিকায় এ ৩৬ জনের কোভিড-১৯ ধরা পড়ল। অ্যান্টার্কটিকায় রোগী শনাক্ত হওয়ার…
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতার দাবি তুলে আলোচিত হন নারী অধিকারকর্মী করিমা বেলুচ। গত রোববার(২০ ডিসেম্বর) নিখোঁজের পর বিকেলে কানাডার টরন্টোতে তার রহস্যজনক মৃত্যু হয়। আর অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে পাকিস্তানের দিকে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানবাধিকার কর্মীরা জীবন বাঁচাতে নিজের দেশ ছেড়ে উন্নত সামাজিক নিরাপত্তা আছে এমন দেশগুলোতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরও জীবন হারাতে হচ্ছে। আশ্রয় দেওয়া পশ্চিমা দেশগুলোর সামাজিক ও রাষ্ট্রিয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কানাডাতে করিমা বেলুচ এর মৃত্যুর পর ইউরোপসহ পশ্চিমা দেশগুলোতে আশ্রয় নেওয়া লেখক, সাংবাদিক, ব্লগার ও মানবাধিকার কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সবার মনে একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে – তবে কি পৃথিবীর কোথাও মানবাধিকার এক্টিভিস্টদের জীবন…
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরায় সাইবার হামলা করেছে। আলজাজিরার বেশ কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন হ্যাক করা হয়েছে বলে এই দুই দেশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অভিযুক্তের তালিকায় আছেন ইসরাইলও। হ্যাকিংয়ে যে সফটওয়্যার ব্যবহার করা হয়েছে সেটি ইসরায়েলি কম্পানি ‘এনএসও গ্রুপ’তৈরী করেছে বলে দাবি করেছে সাইবার নিরাপত্তাবিষয়ক প্রতিষ্ঠান ‘সিটিজেন ল্যাব’। গত রবিবার(২০ ডিসেম্বর) এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে সিটিজেন ল্যাব। প্রতিবেদনটি তৈরি করেছেন ইউনিভার্সিটি অব টরন্টোর একদল গবেষক। তাতে বলা হয়েছে, হ্যাকিংয়ের শিকার হওয়া সাংবাদিকদের মধ্যে আলজাজিরার প্রতিবেদক, প্রযোজক, উপস্থাপক ও নির্বাহী বিভাগের কর্মকর্তারা রয়েছেন। ঠিক কী কারণে হ্যাক করা হয়েছিল, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে, সিটিজেন…
বেলজিয়ামে অচেতন না করে পশু জবাই নিষিদ্ধের আইনের বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ আদলত। এতে বেলজিয়ামের আইনটি বহাল রাখার পক্ষে রায় দিয়েছেন তারা। আর এতে সংশয় দেখা দিয়েছে মুসলিম ও ইহুদী জনগোষ্ঠীর মাঝে। ২০১৭ সালে বেলজিয়াম অচেতন না করে পশু জবাই নিষিদ্ধ করে একটি আইন করে। এতে মুসলিম ও ইহুদি সমাজে প্রচলিত পশু জবাই আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে সাব্যস্ত হয়। এ আইনের বিরুদ্ধে লুক্সেমবার্গের দি ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসে মামলা করে উভয় সম্প্রদায়। তারা এটিকে ধর্মীয় স্বাধীয়নতায় বাধা প্রদান বলে উল্লেখ করে। সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ আদালত এই আইনকেই বহাল রাখার পক্ষে তারা রায় দেন৷ সংবাদসংস্থা রয়টার্স…
ভাইরাস প্রতিনিয়তই নিজেকে পরিবর্তন করে। এমনকি সিজনাল ইনফ্লুয়েঞ্জাও পরিবর্তন হয়। তাই কোভিড-১৯ ভাইরাসের সদা পরিবর্তনে অতোটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আশ্চর্যটা তখনই হয় যখন ভাইরাসের নতুন পরিবর্তিত রুপটা ভয়ানক আচরণ নিয়ে হাজির হয়। কোভিড-১৯ ও তেমনি একটি ভাইরাস। এখন কোভিড-১৯ ভাইরাসও পরিবর্তিত হয়ে আরেকটি রুপে উপস্থিত হয়েছে বৃটেনে, যে রুপ দেখে উদ্বেগ হবার যথেষ্ট কারণ আছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নতুন এই ভাইরাসকে ডাকা হয় VUI-202012/01 (the first Variant Under Investigation in December 2020)। ধারণা করা হয়, সেপ্টেম্বরের মাঝামাঝিতে রাজধানী লন্ডনের দক্ষিণ-পূর্ব অঞ্চলে এই ভাইরাসের উপস্থিতি প্রথম আবিষ্কার হয়। আর কর্তৃপক্ষের নজরে আসে ডিসেম্বরের ১৭ তারিখে যখন নতুন ভাইরাসটি ততক্ষণে…