…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
তিন বছরের কূটনীতিক বিরোধের অবসানের লক্ষ্যে সোমবার এক যুগান্তকারী চুক্তির মাধ্যমে কাতারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। একই সাথে কাতারের সাথে দেশটির আকাশ, স্থল ও সমুদ্রসীমা পুনরায় খুলে দিয়েছে। সম্পূর্ণ চুক্তিটি আজ মঙ্গলবার উত্তর-পশ্চিম সৌদি শহর আল-উলায় উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) বার্ষিক সম্মেলনে স্বাক্ষরিত হবে। সম্মেলনে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানি সহ উপসাগরীয় অঞ্চলের আরব নেতারা উপস্থিত থাকবেন। সাম্প্রতিক এই মধ্যস্থতা প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন কুয়েতের আমীর শেখ নাওয়াফ আল-সাবাহ। সোমবার কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আহমদ আল সাবাহ জানান, ‘শেখ নাওয়াফের প্রস্তাবের ভিত্তিতে সৌদি আরব ও কাতারের মধ্যে আকাশ, স্থল ও সমুদ্রসীমা খুলে দেয়ার বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এটি…
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেট নেতা মিচ ম্যাককনেলের বাসায় ভাঙচুর হয়েছে। ক্যালিফোর্নিয়ায় পেলোসির বাড়ির বাইরে কৃত্রিম রক্ত ও শূকরের বিচ্ছিন্ন মাথা ফেলে যাওয়া হয়। এছাড়া গ্রাফিতি এঁকে রেখে যাওয়া হয়েছে। মহামারি করোনা ভাইরাসের সহায়তা বিল নিয়ে নানা আলোচনা ও সমালোচনার প্রেক্ষাপটের মধ্যে দুই প্রভাবশালী নেতার বাসায় শনিবার এ ভাঙচুর হয়। তবে কারা এই ভাঙচুর চালিয়েছে তা জানা যায়নি। জানা গেছে, যুক্তরাষ্ট্রের করোনা বিলে প্রত্যেক নাগরিককে আর্থিক সহায়তার পরিমাণ ৬০০ ডলার থেকে ২০০০ ডলার করতে গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের নিম্নকক্ষে প্রস্তাব পাস হয়। এতে সমর্থন দেন ৪০ জন রিপাবলিকান আইনপ্রণেতাও। তবে এই প্রস্তাবে আগে থেকেই…
চীন সরকার জাতীয় সুরক্ষা আইনে পরিবর্তন এনে দেশের সেনাবাহিনীর হাতে আগের চেয়ে বেশি ক্ষমতা দিল। যার ফলে রাষ্ট্রপতি শি জিনপিং -এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মিলিটারি কমিশন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। দেশ ও বিদেশে চীনের জাতীয় স্বার্থে সেনাবাহিনী ও দেশের সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আরও অনেক বেশি একক ক্ষমতার অধিকারী হলেন রাষ্ট্রপতি জিনপিং। বছরের শুরু থেকে এই নতুন আইন কার্যকর করা হয়েছে গণচীনে। এর ফলে লি কেকিয়াং -এর নেতৃত্বাধীন চীনের মন্ত্রীসভা স্টেট কাউন্সিলের ক্ষমতা বেশ কিছুটা হ্রাস করা হয়। আর চীনের মিলিটারি কমিশনের হাতেই এবার থেকে সেনাবাহিনী সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্পণ করা হয়েছে, যার নেতৃত্ব আছে রাষ্ট্রপতি জিনপিং।…
সিরিয়ায় আবারো ইসরায়েল হামলা করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে সিরিয়ার রাজধানী দামেস্কের পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে এ হামলা চালায় ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন একজন এবং গুরুতর আহত হয়েছেন ৩ সেনাসদস্য। আজ বুধবার(৩০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। জানা যায়, ইসরায়েল অধিকৃত গোলান উপত্যকা থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের চারপাশে স্থানীয় সময় মধ্যরাত দেড়টা নাগাদ একাধিক মিসাইল ছোঁড়া হয়। মূল লক্ষ্যস্থল ছিল গ্যালিলি শহরের উত্তরাঞ্চল এবং নবী হাবিল এলাকার বিমান বাহিনীর ঘাঁটি। অবশ্য সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা অনেকগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম হয়। তবুও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক ঘাঁটির একাংশ। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এর আগে…
যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে অবশেষে চীনের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি হতে চলেছে ইউরোপীয় ইউনিয়নের। এ নিয়ে দুপক্ষের মধ্যে গত সাত বছর ধরে আলোচনা চলছিল। এতদিন দুপক্ষের মতানৈক্যে আসতে পারেনি বলে আটকে ছিল। এমনটাই জানাচ্ছে জার্মানি সংবাদ সংস্থা ডয়েচে ভেলে। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন এবং চীন এ চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছেছে বলে জানা গেছে। দুপক্ষের মধ্যে একটি বাণিজ্য চুক্তির খসড়া তৈরি হয়েছে। সব ঠিক থাকলে বুধবার তাতে সই করতে পারে দুপক্ষ। এই চুক্তির ফলে ইউরোপে চীন যেমন একাধিক ক্ষেত্রে বাণিজ্য কার্যক্রম বাড়াতে পারবে, তেমনি চীনেও ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের বাজার তৈরির সুযোগ পাবে। এক্ষেত্রে রক্ষণশীল চীন শেষ পর্যন্ত কতটা ছাড় দেবে তা নিয়ে প্রশ্ন…
যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন ধরণ(স্ট্রেইন) নিয়ে গোটা বিশ্বই ইতোমধ্যে আতঙ্কিত। করোনার এই নতুন ধরণের অনুপ্রবেশ ঠেকাতে বিশ্বের অনেক দেশই যুক্তরাজ্যের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে, একই সাথে নিয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থা। তবুও যেন থামানো যাচ্ছে না এই নতুন করোনা। ফাঁক—ফোঁকর দিয়ে ঢুকে পড়ছে বিভিন্ন দেশে। এবার খবর পাওয়া গেলো প্রতিবেশি দেশ ভারতেও শনাক্ত হয়েছে করোনার এই নতুন স্ট্রেইন এবং একই সাথে বিস্তার লাভ করছে দ্রুত গতিতে। জানা যায়, গতকাল ভারতে ৬ জনের শরীরের করোনার এই নতুন স্ট্রেইন পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন বেঙ্গালুরুতে, দুজন হায়দারাবাদে ও ১ জন শনাক্ত হয়েছেন পুনেতে। কয়েকঘণ্টার ব্যবধানে আজ বুধবার(৩০ ডিসেম্বর) সেই সংখ্যা…
কোভিড-১৯ এর কারণে সৃষ্ট ব্যাপক কর্মসংস্থানের ঘাটতি মোকাবিলা করার লক্ষ্যে কর্মদিবস কমিয়ে চার দিনে আনার প্রস্তাবনা দিয়েছে ক্ষমতাসীন জোটের একটি অংশ। বিষয়টি নিয়ে সরকারি জোটে তৈরি হয়েছে বড় ধরনের বিভক্তি। ইউরোপের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ স্পেনে ক্ষমতাসীন বামপন্থী জোটের একাংশ তথা পোডেমস দলটি কর্মদিবস হ্রাসের বিষয়টি নিয়ে শক্ত অবস্থান নিয়েছে। পোডেমস দলে নেতা এবং উপপ্রধানমন্ত্রী পাবলো ইগলেসিয়াস এ বছরে ডিসেম্বরের শুরুতে বলেন, কর্মদিবস কমিয়ে আনার ব্যাপারে শ্রম মন্ত্রণালয়ের ইতিবাচক মূল্যায়ন পাওয়া গেছে এবং কর্মসংস্থান সৃষ্টিতে এই পদক্ষেপ সহায়ক ভুমিকা পালন করবে। পোডেমস দলের আরেক নেতা ও শ্রমমন্ত্রী ইওলান্দা দিয়াজ এক টুইটে বলেন, “কর্মঘণ্টা নিয়ে বৈশ্বিক আইন ও নীতিগুলোকে চ্যালেঞ্জ করার…
পাকিস্তানের সেনাবাহিনী দেশটির বেলুচিস্তান প্রদেশে দীর্ঘদিন ধরে নৃশংসতা অব্যাহত রেখেছে। দীর্ঘদিনের নির্যাতন ও অত্যাচারে বেলুচিস্তানে পাকিস্তান সরকার কয়েক হাজার মানুষকে হত্যা করেছে, মানুষকে আশ্রয়হারা করেছে এবং বহু মানুষকে বসতি থেকে উচ্ছেদ করেছে। আর এসবের বিরুদ্ধে বরাবরই সোচ্চার ছিল স্বাধীনতাকামী বেলুচরা। এক্ষেত্রে তারা বাংলাদেশকে রোল মডেল মানেন। বেলুচিস্তানকে স্বাধীন করার নিমিত্তে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যে অস্ত্র তুলেছিলেন এখনো তা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গতকাল রোববার(২৭ ডিসেম্বর)পাকিস্তানের বেলুচিস্তানে একটি সামরিক চেকপোস্টে বিদ্রোহীরা আক্রমণ করে। এবং গুলিতে সাত পাকিস্তানী সৈন্য নিহত হয়। পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। জানা যায়, গত রবিবার বেলুচিস্তানের হারনাই জেলার একটি সিকিউরিটি চেকপোস্টে ডিউটি করছিলেন পাকিস্তানের সেনাবাহিনীর…
দীর্ঘদিন ধরেই ইথিওপিয়ার বিভিন্ন এলাকায় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরকারী নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ চলছে। গত কয়েক বছরে সেই পরিস্থিতির মধ্যেও দেশে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে বিশ্বজুড়ে সুনাম কুড়িয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এর ফলে ২০০৯ সালে সর্বকনিষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার জিতেন। কিন্তু বর্তমানে ইথিওপিয়ার অবস্থা তার নোবেল প্রাপ্তির যোগ্যতা নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। কয়েক বছর ধরেই ইথিওপিয়ার বিভিন্ন এলাকায় নৃশংস হত্যাকাণ্ড চলছে। গত বুধবার (২৩ ডিসেম্বর) ইথিওপিয়ার বেনিশ্যাঙ্গুল-গুমুজ এলাকায় বন্দুকধারীদের গুলিতে দুইশতের অধিক মানুষ নিহত হয়। জানা যায়, ইথিওপিয়ার মেটেকেল অঞ্চলের বুলেন কাউন্টির বেকোজি গ্রামে বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করেন। আফ্রিকার দ্বিতীয় জনসংখ্যাবহুল দেশটিতে প্রধানমন্ত্রী আবি আহমেদ ২০১৮ সালে…
আফগানিস্তানের তালেবানরা নারীর বিরুদ্ধে যে কঠোর বৈষম্যমূলক আচরণ করে, তা সবারই জানা। এমনকি এদেশে মুখে নারীর নাম উচ্চারণ করাও নিষেধ। সরকারী বিভিন্ন নথিপত্রে পিতার নাম নথিভুক্ত করার নিয়ম থাকলেও মায়েরা থেকে যান জীবনের আড়ালে। সেখানে নারীদের অধিকার নিয়ে সোচ্চার কণ্ঠ দমনে তালেবান সরকার সরব থাকাটাই সেটাই স্বাভাবিক। আফগানিস্তানে এখন সমানে সহিংস ঘটনা ঘটছে। পরিকল্পনা করে হত্যা করা হচ্ছে একের পর এক ব্যক্তিত্বকে। সেই তালিকায় যোগ হলো এবার আরেকটি নাম। গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) আফগানিস্তানে নারী অধিকার নিয়ে সোচ্চার ফ্রেশতা কোহিস্তানি নামের এক নারী অধিকারকর্মীকে গুলি করে হত্যা করে তালেবান সরকার। জানা যায়, প্রভিন্সিয়াল কাউন্সিলের সাবেক সদস্য কোহিস্তানি নারীর অধিকার নিয়ে…