…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
২০১৭ সালে দুই দেশের মধ্যে সম্পাদিত চুক্তির ভিত্তিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করতে আমরা অঙ্গীকারবদ্ধ। একইসঙ্গে বাংলাদেশসহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান ও পারস্পারিক স্বার্থ সংশ্নিষ্ট বিষয়ক সমস্যা সমাধানেও মিয়ানমার প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে. আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে মিয়ানমারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী কাইয়া টিন এমনটাই বলেছেন। সম্প্রতি লেখা এ চিঠিতে মিয়ানমারের মন্ত্রী বলেন, মিয়ানমার প্রতিবেশী দেশের সঙ্গে পারম্পারিক অংশীদারিত্বের ভিত্তিতে যেকোনো দ্বিপাক্ষিক বিষয়ের সমাধান করতে চায়। গত ১৯ জানুয়ারি অনুষ্ঠিত চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসন শুরুর আশাবাদ ব্যক্ত করেন তিনি। কাইয়া টিন বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতো তিনিও মনে করেন…
করোনা সংক্রমণ প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশে গণটিকাকরণ কার্যক্রম শুরু হলেও আশঙ্কা বাড়িয়ে এর মধ্যেই একাধিক গবেষণা বলছে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান স্ট্রেনের বিরুদ্ধে কাজ নাও করতে পারে এসব টিকা। গবেষকদের একাংশের মতে, করোনার আগের স্ট্রেনগুলির বিরুদ্ধে যে অ্যান্টিবডি লড়াই করতে সমর্থ তাদের ‘সম্পূর্ণ বা আংশিক ভাবে’ রুখে দিতে পারে করোনাভাইরাসের এই আফ্রিকান স্ট্রেন। অতিসম্প্রতি বৈজ্ঞানিক গবেষণায় এ রকম তথ্য উঠে এসেছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স। বৈজ্ঞানিক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার মতো ব্রাজিলে পাওয়া নতুন স্ট্রেন আটকে দিতে পারে এই অ্যান্টিবডিকে। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড টপিক্যাল মেডিসিনের গবেষক লিয়াম স্মিথ বলেছেন, ‘‘প্রাপ্ততথ্য বলছে, আগে যদি কেউ কোভিডে আক্রান্ত হন,…
করোনার টিকা কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটউটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে মহারাষ্ট্রের পুণের মঞ্জরী এলাকায় সেরাম ইনস্টিটউটের একটি ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে নিহত হয়েছে ৫জন। ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের পাশেই ছিল সেরামের ওই নির্মানাধীন ভবন। টিকা তৈরির কাজ সেখানে শুরু না হলেও তার জোর প্রস্তুতি চলছিল বলে ভারতের আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে। বৃহস্পতিবার সেই বাড়িটিরই চতুর্থ ও পঞ্চম তলে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে কালো ধোঁওয়ায় ঢেকে যায় সমগ্র এলাকা। । খবর পেয়েই অগ্নিনির্বাপণ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। তবে এই আগুন লাগার ঘটনায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছিল যা নিয়ে, সেই টিকা তৈরি ও মজুত করার…
গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে এখনও নিজের পরাজয় স্বীকার করে নেননি ট্রাম্প। আজ বুধবার(২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ডেমোক্র্যাটদলীয় বিজয়ী জো বাইডেনের। ট্রাম্পের মেয়াদের শেষ দুই সপ্তাহ ক্যাপিটল ভবনে প্রাণঘাতী দাঙ্গায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে দ্বন্দ্বেই কেটে গেছে। টুইটার, ফেসবুকসহ সামাজিক মাধ্যমগুলোতে নিষিদ্ধ হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে থাকতে হয়েছে তাকে। বহু আলোড়ন তুলে গতকাল হোয়াইট হাউজ ছেড়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে থাকার জন্য হেন কোনো কৌশল নেই যা তিনি খাঁটাননি। আমেরিকার ইতিহাসের ভয়ানকতম এক ইতিহাস রচনা করে তবেই তিনি ক্ষমতা ছাড়ছেন। এনিয়ে তার নিজ দলের লোকদেরও ভৎর্সনা কম পাননি। ক্ষমতা ধরে রাখার জন্য…
ক’দিন আগেই সৌদি আরবে নারীদের বিচারকের আসনে বসার অনুমতি মেলে। এবিষয়ে বাস্তবায়নের প্রস্তুতিও নিচ্ছে কট্টর রক্ষণশীল দেশটি। এই সংবাদ বিশ্বে চাউর হবার পরই শোনা গেলো আফগানিস্তানের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। আজ রোববার(১৭ জানুয়ারি) সকালে রাজধানী কাবুলে অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। কর্মস্থলে যাওয়ার পথেই হামলার শিকার হন তারা। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের মুখপাত্র আহমাদ ফাহিম কায়িম। আফগানিস্তান থেকে আড়াই হাজার মার্কিন সেনা তুলে নেওয়া হচ্ছে, পেন্টাগনের এমন ঘোষণার দুদিন পরেই এই হামলা হলো। হামলায় তাদের গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা দুই বিচারক গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। একে…
ক’দিন আগেই আমেরিকা যুক্তরাষ্ট্রের কেন্দ্র হিসেবে বিবেচিত ক্যাপিটল হলে ট্রাম্প সমর্থকদের হামলায় প্রাণ হারায় কমপক্ষে পাঁচজন, আহত হয় অনেকে। এই হামলার পেছনে ট্রাম্পের উস্কানি রয়েছে অভিযোগে ট্রাম্প ইতিমধ্যে অভিশংসিত হয়েছেন। নিজ দলের নেতাকর্মী সহ চতুর্দিকে ট্রাম্পকে চেপে ধরলেও দমে যাননি তিনি। এখনো আগের অবস্থানেই দাঁড়িয়ে আছেন। এদিকে আগামী ২০ জানুয়ারি আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ নেওয়ার কথা। যেখানে উপস্থিত না থাকার ঘোষণা আগে থেকেই জারি রেখেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকা এখন আতঙ্ক আছে যে, যেকোনো সময় ট্রাম্প ও ট্রাম্পের সমর্থকরা হামলা করে বসতে পারে। এই ভয়ে গত সপ্তাহের পুনরাবৃত্তি ঠেকাতে আমেরিকার ৫০ টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।…
ভারতের স্বাধীনতা ‘জয় শ্রীরাম’ বলে আসেনি, ‘আল্লাহু আকবর’ বলে আসেনি। দেশের স্বাধীনতা এসেছে আপাময় মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে। ১৯২১ সালে কংগ্রেসের অধিবেশনে ‘পূর্ণ স্বরাজ’ চাই বলে প্রস্তাব উত্থাপন হয়েছিল। পূর্ণ স্বরাজের প্রস্তাব রেখেছিলেন মাওলানা হজরত মোহানি সাহেব। তিনি ছিলেন ইসলাম ধর্মের একজন প্রকৃত অনুসারী। তিনি কোনও বিজেপি দলের নেতা ছিলেন না। আমরা কথায় কথায় বলি ‘ইনকিলাব জিন্দাবাদ’। এই ইনকিলাব ধ্বনি তুলেছিলেন মাওলানা হজরত মোহানি। মাওলানা শওকত আলী মুহাম্মাদ আলী মহাত্মা গান্ধীজির সঙ্গে হাত মিলিয়ে খিলাফত আন্দোলন করেছিলেন ভারত থেকে ব্রিটিশদের ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে। তারা বিজেপির নেতা ছিলেন না। ব্রিটিশের বিরুদ্ধে লড়তে গিয়ে ৪৫ বছর জেলে কাটিয়েছিলেন খান আব্দুল গফফার খান।…
মার্কিন প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা নেওয়ার পর বিভিন্ন দেশ থেকে একেরপর এক মৃত্যুর সংবাদ আসছেই। অনেকেই যদিও মনে করছেন, ভিন্ন কারণে এসব মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর গতি বাড়ায় এবিষয়ে দেখা দিয়েছে সংশয়। ফাইজারের টিকা আদৌ মানবদেহে পার্শ্বপ্রতিক্রিয়াহীনভাবে কাজ করবে কিনা এতেও দেখা দিয়েছে আতঙ্ক। সম্প্রতি ফাইজারের টিকা ব্যবহার পরবর্তীতে নরওয়েতে ২৩ জনের মৃত্যু হয়েছে। ওই ২৩ জন ছাড়াও ভ্যাকসিন নেওয়ার পর আরো কয়েকজন অসুস্থ হয়েছেন। দেশটির কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়া ওই ২৩ জনই নরওয়ের বিভিন্ন নার্সিংহোমের বাসিন্দা। এদের মধ্যে ১৩ জনের বয়স ৮০ বছরের বেশি। তবে এনিয়ে দেশটির…
সৌদি বাদশাহ সালমান ২০১৭ সালের জুনে ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে সিংহাসনের উত্তরসূরি করেন ছেলে মোহাম্মদ বিন সালমানকে। এরপর থেকে বদলের হাওয়া বইতে শুরু করেছে ‘রক্ষণশীল’ দেশ বলে পরিচিত সৌদি আরবে। মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকে নারীদের ওপর থেকে একের পর এক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। নারীরা এখন মাঠে বসে কনসার্ট ও খেলা দেখার সুযোগ পাচ্ছেন, গাড়ি চালানোর সুযোগ পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীতেও নারীদের নিয়োগ কার্যক্রম শুরু হয়ে গেছে। এবার এ তালিকায় যোগ হলো নারীদের বিচারক হবার স্বাধীনতা। প্রথমবারের মতো বিচারকের আসনে বসতে যাচ্ছেন ধর্মীয়ভাবে রক্ষণশীল দেশ সৌদি আরবের নারীরা। সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের…
ভারতে কৃষকদের দীর্ঘদিনের আন্দোলনের মুখে সরকার নতুন যে তিনটি কৃষি আইন করেছিল সেগুলোকে স্থগিত রাখতে আদেশ দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। এই আইন পর্যালোচনা ও পরিস্থিতি বুঝতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে ভারতের সুপ্রীম কোর্ট। ফলে ওই তিনটি আইন এখনই কার্যকর হচ্ছে না। সরকারের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এ আদেশকে। প্রধান বিচারপতি এসএ বোবদে আদেশে বলেছেন, কৃষি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি কৃষকদের সঙ্গে আলাপ-আলোচনা করে আইনগুলো নিয়ে সিদ্ধান্ত নেবে। পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত আমরা এই তিনটি আইন স্থগিতের আদেশ দিচ্ছি। আদেশে তিনি আরো বলেন, আমরা হয়তো তাদের আন্দোলন বন্ধ করতে বলতে পারবো না। তবে আমি মনে…