…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি চালানো সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছেন। তিনি এমন সময় চীনকে দায়ী করে বক্তব্য দিলেন যখন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ মার্কিন গণমাধ্যমগুলো ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে। ডোনাল্ড ট্রাম্প শনিবার এক টুইটার বার্তায় বলেন, “ভুয়া গণমাধ্যমগুলো সাম্প্রতিক সাইবার হামলাকে বড় করে তুলে ধরার ব্যাপক চেষ্টা করেছে। আমি এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি এবং পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মূলধারার গণমাধ্যমগুলো যাকে দায়ী করে বক্তব্য দিচ্ছে সে হচ্ছে রাশিয়া, রাশিয়া, রাশিয়া। কারণ, অর্থনৈতিক কারণে তারা যার নামটি মুখে আনতে ভয় পায় সেটি হচ্ছে চীন।” আমেরিকার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্থা ও প্রতিষ্ঠানগুলোতে বড় ধরনের…
কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সমগ্র ইউরোপ। করোনা মহামারির কবলে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া ইতালিও বাড়াবাড়ি সংক্রমণ এড়াতে বড়দিনের আগে ও পরে লকডাউনের প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ইউরোপের আরও কিছু দেশ লকডাউনের দিকে এগোচ্ছে। ইতালিতে বড়দিনেও সরকারি নির্দেশনা অনুযায়ী অগুরুত্বপূর্ণ দোকানপাট, রেস্তোরা বন্ধ থাকবে। নাগরিকরা শুধুমাত্র কাজ, চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে বাইরে যেতে পারবেন। বাড়িতে অতিথি যাতায়াত রাখতে হবে সীমিত। কোভিড ১৯ এর সংক্রমনে ইউরোপে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে ইতালিতে, মারা গেছে ৬৮ হাজার মানুষ। ইতালির প্রধানমন্ত্রী জোসেফ কন্তে লকডাউনের সিদ্ধান্তকে “মোটেও সহজ সিদ্ধান্ত নয়” বলে অভিহিত করেন । তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা খুবই…
নেপালের সরকার ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারি। প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সুপারিশে এমন সিদ্ধান্ত নিলেন তিনি। কাতারভিত্তিক আলজাজিরা জানায়, পার্লামেন্ট ভেঙে দেয়ার পাশাপাশি আগামী নির্বাচনের সম্ভাব্য সময়ও ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভাণ্ডারি। ২০২১ সালের ৩০ এপ্রিল এবং ১০ মে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রেসিডেন্ট কার্যালয় থেকে জানানো হয়। করোনাভাইরাস ও দেশের অর্থনীতি সংক্রান্ত বেশ কিছু ইস্যুতে নেপালের রাজনীতিতে একটা ডামাডোল চলছে। সরকার ব্যর্থ হয়েছে এই বিষয়গুলো সামাল দিতে, এই অভিযোগ তুলে ক্রমাগত চাপ বাড়াচ্ছিল বিরোধীরা। শেষমেশ সরকার ভেঙে দেয়ার সুপারিশ করলেন ওলি। রোববার (২০ ডিসেম্বর) সকালে মন্ত্রী পরিষদের এক জরুরি বৈঠকে নির্বাচিত সরকার ভেঙে দেয়ার বিষয়টি…
পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচনকে ঘিরে এখন চওড়া হচ্ছে তৃণমূলের ভাঙন। বহু নেতা-কর্মী এখন তৃণমূল ছেড়ে পা বাড়িয়েছেন বিজেপির দিকে। জল্পনা চলছে, মমতার ওপর বিক্ষুব্ধ হয়ে এবার তৃণমূলের বহু সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও নেতা দল ছাড়ার উদ্যোগ নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের উল্লেখযোগ্য সংখ্যক নেতার দলত্যাগের কারণে ক্রমেই তিনি সঙ্গীহারা হচ্ছেন বলে মনে করা হচ্ছে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপাকে ফেলছেন বলে অভিমত অনেকের। এ ধারা এখনও অব্যাহত রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে। মমতার সবচে বড় ধাক্কাটি আসে মুকুল রায়ের তৃণমুল ছাড়ার ঘটনা থেকে। তৃণমূল কংগ্রেসে মমতার পরে দ্বিতীয় গুরুত্বপূর্ণ ছিলেন…
ভারত পাকিস্তানে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী। গতকাল শুক্রবার (১৮ ডিসেম্বর) আবু ধাবিতে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, ভারত পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পরিকল্পনা করছে। তারা এ বিষয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মিত্রদের কাছ থেকে অনুমতি নেওয়ার চেষ্টা করছে নয়াদিল্লি। তিনি আরো বলেন, ভারতে চলমান কৃষক আন্দোলন থেকে বিশ্বের নজর ফেরানো ও করোনা মোকাবেলায় ব্যর্থতা ঢাকতে এই পরিকল্পনা নিয়েছে মোদি সরকার। এসময় শাহ মাহমুদ কুরেশি হুঁশিয়ার করে বলেন, হামলা চালানো হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ভারতকে ফেব্রুয়ারি ২০১৯ সালের কথা…
ইসরাইলকে স্বীকৃতি দেয়ার জন্য তার সরকারের ওপর বাইরে থেকে ‘প্রচণ্ড চাপ’ সৃষ্টি করা হচ্ছে বলে ইমরান খান দীর্ঘদিন ধরে জোর গলায় বলে আসছিলেন। একই সাথে তিনি দাবি করে আসছিলেন, ফিলিস্তিনি জাতির জন্য কোনো গ্রহণযোগ্য সমাধান ছাড়া তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হবেন না। আর এর মধ্যেই ইসরাইলি গণমাধ্যমে দাবি করা হলো, ইমরান খানের একজন সিনিয়র উপদেষ্টা গতমাসে গোপনে ইসরায়েল সফর করেছেন। ইসরাইলি মন্ত্রিসভার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ‘ইসরাইল হাইয়োম’সহ আরো কিছু পত্রিকা দাবি করেছে, গত ২০ নভেম্বর ইমরানের ওই উপদেষ্টা ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে ইসলামাবাদ থেকে লন্ডন গেছেন এবং পরে সেখান থেকে একই এয়ারলাইন্সের বিএ১৬৫ নম্বর…
দীর্ঘদিনের বৈরী সম্পর্ক কাটিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নে তোড়জোড় শুরু করেছে তুরস্ক। ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে ইতোমধ্যে তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগ করেছে দেশটি। তবে এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে কট্টর অবস্থান নেওয়া তুরস্ক কেন আবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে? মার্কিন গণমাধ্যম আল-মনিটর জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গবেষক উফুক উলুতাসকে রাষ্ট্রদূত করে তেল আবিবে পাঠিয়েছে তুরস্ক। সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, উলুতাস পেশাদার কূটনীতিক নন। তিনি তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গবেষণা বিভাগের প্রধান। এর আগে তিনি সরকারদলীয় ‘থিঙ্ক ট্যাংক’এর নেতৃত্ব দিয়েছিলেন। সেই ‘থিঙ্ক ট্যাংক’এর ওয়েবসাইটে বলা হয়েছে, উলুতাস জেরুসালেম হিব্রু বিশ্ববিদ্যালয়ে হিব্রু ভাষা ও মধ্যপ্রাচ্যের রাজনীতির ওপর পড়ালেখা করেছেন।…
করোনা ভাইরাসের উৎস খুঁজতে চীনের উহান যাচ্ছে ১০ আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে জানিয়েছে বৃটিশ সংবাদ সংস্থা বিবিসি। চীন এ বিষয়ে আপত্তি না করলেও গত কয়েক মাস ধরে এনিয়ে তাদের সঙ্গে দেনদরবার করতে হয়েছে বিশ্ব সংস্থাটির। ধারণা করা হয়, উহানের একটি পশুপাখির বাজার থেকেই প্রথম ছড়িয়েছিল ভাইরাসটি। এখন এই অনুসন্ধানকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। চীনের বিরুদ্ধে প্রথমদিকে মহামারি ছড়িয়ে পড়ার খবর চেপে যাওয়ার অভিযোগ করে আসছে ট্রাম্প সরকার। তবে ওই বিজ্ঞানীদের একজন, জার্মানির রবার্ট কচ ইনস্টিটিউটের ফ্যাবিয়ান লীন্ডারৎজ বলছেন, কারো দোষ খোঁজার জন্য তারা এই অনুসন্ধানে যাচ্ছে না। বরং আগামীতে মহামারির বিস্তার রোধের উপায়…
তুরস্কের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি থেকে সরে আসবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু। উল্টো যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি মূল্যায়ন করে বরং তুরস্ক পাল্টা ব্যবস্থা নেবে। তুরস্কের টেলিভিশন চ্যানেল ২৪ এক সাক্ষাৎকারে এসব কথা বলছিলেন তিনি। তিনি বলেন, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার যে চুক্তি হয়েছে তা থেকে তুরস্ক কখনও সরে আসবে না বরং আংকারার ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তাকে আমাদের সার্বভৌম অধিকারের ওপর হামলা বলে বিবেচনা করছে আমাদের সরকার। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে আইনের বলে আমেরিকা এসব নিষেধাজ্ঞা দিচ্ছে তা আইনগত দিক দিয়ে এবং রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত।…
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক সবসময় ধর্ষণ নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছেন দিল্লির হাইকোর্ট। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) একজন নারীর এমন মামলা খারিজ করে দিয়ে হাইকোর্ট এ রায় দিয়েছেন বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। ওই নারী তার মামলায় দাবি করেছিলেন, একজন পুরুষ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ প্রতিশ্রুতিতে তাদের মধ্যে মাসের পর মাস শারীরিক সম্পর্ক অব্যাহত ছিল। তিনি এটাকে ধর্ষণ বলে দাবি করেন। জবাবে আদালত ওই রায় দেন। আদালত বলেন, একজন নারী যদি তার নিজের সম্মতিতে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক অব্যাহত রাখেন, তাহলে এটাকে বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ বলা যাবে না। আদালত বলেন, বিয়ের কথা বলে শারীরিক সম্পর্ককে অপরাধ হিসেবে তখনই…