…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
বিভিন্ন সমাজে নারী নিগ্রহের আরেক হাতিয়ার হচ্ছে ‘ডাইনি’ অপবাদ। সাধারণত অনুন্নত, গ্রামীন ও আদিবাসী সমাজের নারীদের ওপরই এ জাতীয় অপরাধ ঘটনাগুলো বেশি দেখা যায়। তথাকথিত এসব ‘ডাইনি’ নারীদের ওপর চলে সীমাহীন নির্যাতন এবং অনেক সময় পিটিয়ে মেরে ফেলা হয় তাদেরকে। প্রতিবেশী দেশ ভারতে নিত্যদিনই এসব ডাইনিদের শায়েস্তা করার ঘটনা ঘটতে দেখা যায়। ভারতের মধ্য, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে ডাইনি অপবাদে নারীদের পিটিয়ে বা কুপিয়ে হত্যা করা হচ্ছে৷ পুলিশ-প্রশাসন, সরকার এ ধরনের কুসংস্কার প্রতিরোধে কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ৷ তাই সংখ্যাটা বাড়ছে৷ ভারত আধুনিক হচ্ছে, হরহামেশাই সে দাবি শোনা যায়। কিন্তু সেখানে এখনো চলছে ডাইনি অপবাদে হত্যা। শুধু একটি রাজ্যেই ২২ বছরে হত্যা…
প্রায় ৩০০ বছর আগে শিল্পভিত্তিক সভ্যতায় প্রবেশ করেছে মানবজাতি। দিন যত যাচ্ছে, উৎপাদনের পুরো প্রক্রিয়া ও মানুষের জীবনযাত্রা হয়ে উঠছে কলকারখানা ও শিল্প-প্রযুক্তি নির্ভর। কিন্তু এই সভ্যতাকে টিকিয়ে রাখতে শিল্প-কলকারখানা ও যানবাহনে প্রতিনিয়ত বিপুল পরিমাণ জীবাশ্ম জ্বালানী পোড়ানোর ফলে বড় বিপর্যয় অপেক্ষা করছে মানবজাতির সামনে, যার উপসর্গ বা লক্ষণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারিতে সারা বিশ্ব যেভাবে থমকে দাঁড়িয়েছে, তাতে প্রকৃতি নিজের শুশ্রূষা কিছুটা হলেও করতে পেরেছে। বাধ্য হয়ে আরোপিত লকডাউনের কারণে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ আগের চেয়ে অনেক কমেছে, কমেছে বায়ুদূষণও। কিন্তু এত সবেও বৈশ্বিক উষ্ণায়ন কিন্তু থামানো যাচ্ছে না। সামগ্রিকভাবে লকডাউনের কারণে প্রাকৃতিক পরিবেশের লাভ হলেও,…
দুই সমকামী যুবকের ফাঁসি কার্যকর করা হয়েছে ইরানে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে মারাঘে কারাগারে দুই বন্দীকে এ শাস্তি দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস মনিটরের বরাতে এ খবর প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল। খবরে বলা হয়েছে, সমকামিতায় অভিযুক্ত ওই দুই যুবক গত ৬ বছর ধরে কারাগারটিতে বন্দী ছিলেন। গত রবিবার মেহেরদাদ করিমপউ এবং ফরিদ মোহাম্মদি নামে ওই দুই যুবকের ফাঁসি কার্যকর হয়। সমকামিতার অভিযোগে ছয় বছর আগে তাদের গ্রেপ্তার করা হয়।এ নিয়ে চলতি বছরের প্রথম মাসেই ইরানে ৪৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে । মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ সংখ্যা গত বছরের জানুয়ারির তুলনায় ৩১ জন বেশি। ইরানে সমকামিতা আইনত নিষিদ্ধ…
দাবানল, দাবদাহ, খরা, বন্যা, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে বিশ্ব এখন বিপর্যস্ত। অঞ্চলভেদে বিভিন্ন দেশে এসব দুর্যোগ দেখা যাচ্ছে। চীন, ভারত ও জার্মানিতে চলতি মৌসুমে কয়েক দফা বন্যা, ঘূর্ণিঝড় হয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার মুখে পড়েছে। গ্রিস, তুরস্ক, ইতালিসহ দক্ষিণ ইউরোপ পুড়ছে দাবানলে। বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ রেকর্ড বৃষ্টিপাত দেখেছে। ব্রাজিল, মাদাগাস্কারসহ গোটা আফ্রিকা খরায় বিপর্যস্ত। জলবায়ুর এমন চরম বৈরিতার মুখে বিশ্ব। বর্তমান বিশ্বে ব্যাপকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে প্রতি বছর ত্বরিত গতিতে বৃদ্ধি পাচ্ছে গড় তাপমাত্রার পরিমাণ। সাম্প্রতিক সময়ে অতিমাত্রা জলবায়ু পরিবর্তনের ফলে এখন বিশ্বকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের কবলে…
পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ডসে প্রাণঘাতী ভাইরাস এইচআইভির অতি বিধ্বংসী একটি ধরনের সন্ধান পাওয়া গেছে। এক দশকেরও বেশি সময় ধরে দেশটিতে ভাইরাসটির এই অতি সংক্রামক ও ভয়ঙ্কর ধরন ছড়াচ্ছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞান সাময়িকী নেচার। বিশ্বজুড়ে করোনাভাইরাসের নতুন নতুন ধরন যখন ব্যাপকভাবে প্রভাব ফেলছে, তখন এইইচআইভির নতুন ধরনও এক শঙ্কার জন্ম দিয়েছে। তবে গবেষকদের দাবি, আধুনিক চিকিৎসাব্যবস্থার কারণে এই ধরনে আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রতিবেদনটিতে বলা হয়েছে ‘ভিবি ভ্যারিয়েন্ট’ নামে পরিচিত এই রূপান্তরিত ধরনটির আগমন ঘটেছে গত শতকের আশির দশকের শেষ থেকে নব্বইয়ের দশকের শুরু পর্যন্ত মধ্যবর্তী কোনো সময়ে; অর্থাৎ গত কয়েক দশক ধরে নেদারল্যান্ডসে টিকে আছে ভিবি…
সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি নিজেকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার আগে তাকে জীবিত আটকের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিল মার্কিন বাহিনী। আইএসের শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল কুরাইশিকে হত্যা করার জন্য বেশ কয়েকমাস ধরে পরিকল্পনা করছিল মার্কিন কর্মকর্তারা। তারপর নাটকীয়ভাবে অনেকটা আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যা অভিযানের কায়দায় মিশন চালানো হয়। তবে কুরাইশি ধরা না দিয়ে সপরিবারে বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হন। সিরিয়ার উত্তর ইদলিব প্রদেশের আতমেহ শহরের উপকণ্ঠে একটি তিনতলা আবাসিক ভবনকে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়। শহরটি তুরস্ক সীমান্তবর্তী ও বিরোধী-নিয়ন্ত্রিত। উত্তর ইদলিব অঞ্চলটি আইএসের তীব্র প্রতিদ্বন্দ্বী জিহাদি সংগঠনগুলোর…
ঐতিহ্যগতভাবে রক্ষণশীল ইসলামী দেশ হিসেবেই পরিচিত সৌদি আরব ক্রমেই হাজার বছরের পুরোনো খোলস ছেড়ে ক্রমেই বেরিয়ে আসতে শুরু করেছে। কঠোর ইসলামপন্থী দেশটি ধীরে ধীরে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে শুরু করেছে। আর সেই যাত্রায় একেবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। দেশটি তার সংস্কারমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এবার জাতীয় পতাকা, জাতীয় প্রতীক এবং জাতীয় সংগীতে সংশোধন আসছে সৌদি আরবে। নতুন পতাকাতে আর দেখা যাবে না পবিত্র কালেমা তাইয়েবা। আরবী ও ইংরেজি ভাষায় লেখা থাকবে সৌদি আরবের নাম। গত সোমবার দেশটির শূরা কাউন্সিল পতাকা পরিবর্তনের পক্ষে সায় দিয়েছে। প্রায় ৫০ বছরের পুরোনো রাজকীয় ডিক্রির একটি খসড়া সংশোধনের পক্ষে…
রাশিয়ায় জার্মানির টেলিভিশন চ্যানেল ডয়েচে ভেলের সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিয়েছে মস্কো। দেশটিতে প্রতিষ্ঠানটির কর্মীদের কাজের অনুমতিও প্রত্যাহার করা হচ্ছে। রাশিয়া টুডে টেলিভিশনের সম্প্রচার কার্যক্রম জার্মানিতে বন্ধ করে দেয়ার পর রাশিয়া পাল্টা এই ব্যবস্থা নিল। বৃহস্পতিবার রাশিয়ার প্রশাসন জানিয়ে দেয়, মস্কোয় ডিডাব্লিউ-র অফিস বন্ধ করে দিতে হবে। রাশিয়ায় কর্মরত ডিডাব্লিউ-র সমস্ত সাংবাদিকের অ্যাক্রেডিটেশন বাতিল করা হয়েছে। যার অর্থ, তাদের আর সরকার সাংবাদিক হিসেবে দেখবে না। সরকারি অনুষ্ঠানে তাদের ডাকা হবে না। সরকার বা প্রশাসন তাদের আর কোনো খবর দেবে না। গত ২২ ডিসেম্বর জার্মান কর্তৃপক্ষের অনুরোধে ইউরোপের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে আরটির জার্মান ভাষার শাখা আরটি ডিই বন্ধ করে দেওয়া হয়।…
মিয়ানমারে সামরিক বাহিনী ও বিভিন্ন সংগঠিত সশস্ত্র বেসামরিক গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়েই চলেছে। এক বছর আগে সামরিক জান্তা ক্ষমতা গ্রহণের পর থেকে অনেক তরুণ জীবনবাজি রেখে লড়াই করছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। জান্তা-জনতা এখন মুখোমুখি। এক দেশে পরস্পর হয়ে গেছে পরস্পরের শত্রু। এরমধ্যে বিক্ষুব্ধ সাগাইং অঞ্চলে জান্তাবিরোধী শক্তিকে আশ্রয় দেওয়ার অভিযোগে দুটি গ্রামের ৪০০টিরও বেশি বাড়িঘর জান্তা সেনারা গুঁড়িয়ে দিয়েছে। আনুমানিক দশ হাজার বেসামরিক লোককে পালিয়ে যেতে বাধ্য করেছে। তারা নিকটবর্তী গ্রামের মঠগুলো এবং বনে অস্থায়ী জঙ্গল শিবিরে আশ্রয় নেয়। খবর ভয়েস অব আমেরিকা, বিবিসি ও ব্লুমবার্গ। আরএফএ-র মিয়ানমার সার্ভিসকে সুত্রগুলো জানায়, সোমবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ম্যাগওয়ে অঞ্চলের মায়াং শহর থেকে…
সম্প্রতি জাপানের জাতীয় পুলিশ এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশে শিশু নির্যাতনের ২ হাজার ১৭০টি ঘটনা তদন্ত করে পুলিশ। আগের বছরের তুলনায় শিশু নির্যাতনের হার ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তবে শিশুদের অধিকার ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে কাজ করা বেসরকারি কয়েকটি সংগঠনের দাবি, পুলিশ এজেন্সির প্রতিবেদনে প্রকৃত সত্য উঠে আসেনি। সংগঠনগুলো বলছে, শিশু নির্যাতনের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। পুলিশের তদন্ত করা ঘটনার বাইরেও দেশের শিশুকল্যাণ কেন্দ্রগুলোতে নির্যাতিত শিশুদের বহু অভিযোগ পাওয়া গেছে। এই সংখ্যা ২০২১ সালে রেকর্ডসংখ্যক বেড়ে ১ লাখ ৮ হাজার ৫০টিতে দাঁড়িয়েছে। আগের বছরের চেয়ে অভিযোগ ১ শতাংশ বেশি। এ ছাড়া টানা…