Author: আন্তর্জাতিক ডেস্ক

সৌদি বাদশাহ সালমান ভাতিজা মুহাম্মদ বিন নায়েফকে সরিয়ে সিংহাসনের উত্তরসূরি করেন ছেলে মুহাম্মদ বিন সালমানকে। এরপর থেকে বদলের হাওয়া বইতে শুরু করে রক্ষণশীল দেশ বলে পরিচিত সৌদি আরবে। দেশটি অর্থনৈতিক সংস্কারের নামে তেলভিত্তিক অর্থনীতির ওপর নির্ভরতা কমানো, পর্যটন ও শিল্পায়নে গুরুত্ব দেওয়া, দুর্নীতি নিয়ন্ত্রণ, আগ্রাসী পররাষ্ট্রনীতি আর নারীদের অধিকারের বিষয়ে ধাপে ধাপে অনেকটা বৈপ্লবিক পরিবর্তন আনা হচ্ছে, যার মূল কৃতিত্ব দেওয়া হচ্ছে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানকে। বাবা বাদশাহ সালমান সিংহাসনে থাকলেও কার্যত অনেক ক্ষেত্রেই মূল ভূমিকা পালন করছেন এই যুবরাজ। মদিনাকে কীভাবে একটি ভবিষ্যতের শহর হিসেবে গড়ে তোলা যায়, সে ব্যাপারে আলোচনা করতে এ সপ্তাহে শহরটিতে জড়ো হয়েছেন স্থানীয়…

Read More

ইসরায়েলি সেনাবাহিনী এবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মিছিলে গুলি চালালো। জানা গেছে, জেরিকো শহরের আইন এল-সুলতান শরণার্থী শিবির থেকে বের হওয়া ফিলিস্তিনিদের মিছিলে গুলি করে ইসরায়েলি সেনারা। খবর মিডল ইস্ট মনিটরের। গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের জমি দখল করে ইসরায়েলি সেনাবাহিনী ওই অবৈধ সামরিক ঘাঁটি নির্মাণ করায় বিক্ষোভ শুরু হয়। এ সময় ফিলিস্তিনিদের ওই বিক্ষোভ মিছিলে গুলি চালায় ইসরায়েলি সেনারা। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কারো নিহতের তথ্য পাওয়া যায়নি, তবে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহত দুই ফিলিস্তিনি যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যানুসারে, জেরিকো শহরের আইন এল-সুলতান…

Read More

নিউক্লিয়ার ফিউশন নামের যে প্রক্রিয়ায় সূর্যের মত নক্ষত্রে শক্তি তৈরি হয়, পৃথিবীতে সেই প্রক্রিয়া উদ্ভাবনের চেষ্টায় বড় ধরনের সাফল্য পাওয়ার কথা জানিয়েছেন ইউরোপীয় গবেষকরা। তারা জানিয়েছেন, ফিউশন বিক্রিয়া ব্যবহার করে অপেক্ষাকৃত কম দামে ও পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের নতুন রেকর্ড করছেন তারা। যুক্তরাজ্যের অ্যাটমিক এনার্জি অথরিটি বুধবার এক ঘোষণায় জানিয়েছে, ২০২১ সালের জুন মাসে জেইটি রিঅ্যাক্টরে এক পরীক্ষা চলার সময়ে রিঅ্যাক্টর থেকে ৫৯ মেগাজুল শক্তি উৎপন্ন করতে সক্ষম হয়েছে, যা শক্তি উৎপাদনের ১৯৯৭ সালে করা এই প্রতিষ্ঠানটির রেকর্ডের দ্বিগুণ। এএফপির খবরে বলা হয়েছে, এই ফিউশন বিক্রিয়ার মাধ্যমে মূলত সূর্যে তাপ উৎপাদিত হয়। এ ছাড়া যে মৌলিক পদার্থ ব্যবহার করে এই বিক্রিয়া…

Read More

বিশ্বজুড়ে করোনা মহামারির প্রভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলশ্রুতিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভারতে বেকার হয়ে পড়েছে লাখ লাখ যুবক। সেই বেকারদের একাংশ হতাশ হয়ে বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। বেকারত্ব ছাড়াও নানা কারণেই ভারতে বাড়ছে আত্মহত্যা। উদ্বেগের বিষয় হলো দিন দিন এর সংখ্যা বাড়ছেই। মোদী সরকারের জমানায় মাত্র দু’বছরে ঋণের জ্বালা আর বেকারত্বে ২৫ হাজার ভারতীয় আত্মহত্যা করেছেন। ২০১৮ থেকে ২০২০-র মধ্যে এইসব আত্মহত্যাগুলো ঘটেছে। বুধবার সংসদে বেকারত্ব সংক্রান্ত আলোচনার ভাষণে এমনই জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তার দেওয়ার তথ্য মতে, ভারতে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে এসব আত্মহত্যার ঘটনা ঘটে। এরমধ্যে বেকারত্বের কারণে ৯ হাজার ১৪০ জন এবং ঋণের জালে জর্জরিত…

Read More

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ধর্ম অবমাননার দায়ে একজন শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ঐ শিক্ষকের নাম নতুন লাল। তিনি সিন্ধুর একটি সরকারি ডিগ্রি কলেজের একজন শিক্ষক। ধর্মে সনাতন। ২০১৯ সালে গ্রেপ্তার হবার পর থেকে কারাগারেই আছেন তিনি। পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, কারাদণ্ডের পাশাপাশি ওই শিক্ষককে ৫০,০০০ রুপি জরিমানাও করেছে আদালত। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে ভারতের সংবাদ মাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছেন সাজাপ্রাপ্ত নতুন লাল দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর বাসিন্দা। সেখানে একটি ডিগ্রি কলেজে শিক্ষকতা করতেন তিনি। ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর ওই কলেজের এক ছাত্র এক ভিডিওতে নতুন লালের বিরুদ্ধে ইসলাম ধর্মকে অবমনানার অভিযোগ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে…

Read More

আফগানিস্তানের মাদক রিহ্যাব কেন্দ্রে আটকে রাখা হয়েছে শত শত মাদকাসক্তকে। চিকিৎসার জন্য তাদেরকে রিহ্যাব কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও তারা এখন আফিম কিংবা হেরোইনের বদলে খাচ্ছে বিড়াল ও মানুষের মাংস। সম্প্রতি আফগানিস্তানের রিহ্যাব কেন্দ্র পরিদর্শন করে আসা ডেনমার্কের এক সাংবাদিক এমনটিই দাবি করেছেন। ৬ মাস হয়ে গেল আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে তালিবান। ক্ষমতার দখল নিয়েই তারা জানিয়েছিল, দেশকে ড্রাগ বা মাদক মুক্ত করা হবে। সেই কথা রাখতে অভিনব পন্থা নিয়েছে তারা। দেশের অধিকাংশ মাদকাসক্তকে তিন মাসের জন্য একটি রিহ্যাবে ভরেছে তারা। রিপোর্ট বলছে, সেই নেশামুক্তি কেন্দ্র বা রিহ্যাবে চূড়ান্ত অব্যবস্থা। এক-একটি খাটে রয়েছেন তিন জন করে। রিহ্যাববাসীর জন্য খাবারের উপযুক্ত ব্যবস্থা…

Read More

সাম্প্রতিক সময়ে পৃথিবীতে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন। বিষয়টি এখন শুধু আলোচনার টেবিলেই সীমাবদ্ধ নেই, এটা এখন ছাড়িয়ে পড়েছে মাঠ-পর্যায়ে আন্দোলনের মতো। বর্তমান সময়ে মনুষ্যজনিত গ্রিনহাউজ গ্যাসের ফলে পৃথিবীর উষ্ণায়নকে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ ধরা হয়। যেটি কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধিরতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে ধরা হয়। আর তাপমাত্রা বাড়ার কারণে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে। সর্বোপরি জলবায়ুর পরিবর্তন ঘটছে। আর জলবায়ুর এহেন পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে আফ্রিকার হতদরিদ্র মানুষ। আফ্রিকার দেশ কেনিয়া, সোমালিয়া ও ইথিওপিয়ার কিছু এলাকার ১ কোটি ৩০ লাখ মানুষ চরম ক্ষুধার মুখোমুখি হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে গত কয়েক…

Read More

ভারতের বিজেপিশাসিত কর্ণাটকে হিজাব বিতর্ক ক্রমেই ছড়িয়ে পড়ছে ও জটিল হচ্ছে। মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরে কলেজে আসতে নিষেধাজ্ঞা জারির পর কোনো কোনো কলেজে হিন্দু শিক্ষার্থীদের গেরুয়া ওড়না বা ‘স্কার্ফ’ পরে কলেজে আসতে দেখা যায়। ছাত্রদেরও গেরুয়া চাদর পরে কলেজে আসতে দেখা যাচ্ছে। এ নিয়ে কোথাও কোথাও উত্তেজনাও দেখা দিয়েছে। মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে তীব্র উত্তেজনার জেরে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের সব স্কুল এবং কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভরাজ এস বোম্মাই আগামী তিনদিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি মন্ত্রীর টুইটকে উদ্ধৃতকে বলেছে, শান্তি ও সম্প্রতি রক্ষার জন্য আগামী তিন দিন…

Read More

মূলত ২০২১ সালে যখন পরিবেশ বিপর্যয় আর মহামারি নিয়ে চিন্তিত গোটা বিশ্ব, মোড়লেরা তখন মনোযোগ দিয়েছে যুদ্ধের ময়দানে। রাশিয়া ইউক্রেন সীমান্তে সৈন্য সমাবেশ বাড়িয়েছে। মস্কো বেশ কড়া ভাষায় দাবি করেছে নেটো যেন রাশিয়ার ঘরের পাশে তাদের সদস্য দেশগুলোতে সামরিক তৎপরতা বন্ধ করে। চীন আরও উচ্চ কণ্ঠে হুঁশিয়ার করে দিয়েছে যে প্রয়োজন হলে লড়াই করে তারা তাইওয়ান পুনর্দখল করবে। একইসঙ্গে ২০২১য়ে বিশ্বের বিভিন্ন জায়গায় আঞ্চলিক পর্যায়ে যুদ্ধ বেঁধেছে। ইথিওপিয়ায় গৃহযুদ্ধ চলছে। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী সংঘাতে ২০১৪ সাল থেকে প্রাণ হারিয়েছে ১৪ হাজারের বেশি মানুষ। সিরিয়ায় বিদ্রোহ কিছুটা ছাই চাপা আগুনের মত স্তিমিত রয়েছে এবং আফ্রিকার বিভিন্ন অংশে ইসলামিক স্টেট গোষ্ঠীর উত্থান হয়েছে…

Read More

মিয়ানমারে সামরিক বাহিনী ও বিভিন্ন সংগঠিত সশস্ত্র বেসামরিক গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়েই চলেছে। এক বছর আগে সামরিক জান্তা ক্ষমতা গ্রহণের পর থেকে অনেক তরুণ জীবনবাজি রেখে লড়াই করছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। জান্তা-জনতা এখন মুখোমুখি। এক দেশে পরস্পর হয়ে গেছে পরস্পরের শত্রু। মিয়ানমারে জান্তা সরকারের ভয়ে নিজের সন্তানদের ত্যাজ্য করে দিচ্ছেন দেশটির শত শত বাবা-মা। দেশটিতে যারা জান্তাবিরোধীদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছেন তাদের গ্রেপ্তারের ঘোষণা দেয়ার পর থেকে এই ত্যাজ্য করার ঘটনা বেড়ে চলেছে। খবর রয়টার্স গত বছরের নভেম্বর মাসে এমন ঘোষণা দেয় জান্তা সরকার। এরপর থেকে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত বিভিন্ন সংবাদপত্রে প্রতিদিনই গড়ে প্রায় ছয় থেকে সাতটি পরিবার তাদের ছেলে,…

Read More