…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের অস্ত্র ত্যাগ করে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন। আর বলেন, যেকোনো রক্তপাতের জন্য দায়ী থাকবে ইউক্রেন সরকার। এই ঘোষণার পরপরই ইউক্রেনের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে কিয়েভ বিমানবন্দরে গুলির শব্দ পাওয়ার খবর জানিয়েছে ইন্টারফ্যাক্সও। এদিকে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা গেরাসচেঙ্কো জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে দিয়ে রুশ হামলা শুরু হয়েছে। এ ছাড়া বিমানঘাঁটি ও সামরিক সদর দপ্তরেও গোলা নিক্ষেপ করা হয়েছে। বিবিসি’র সংবাদদাতা পল অ্যাডামস ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন, কিছুক্ষণ আগে সেখানে তিনি পাঁচ থেকে…
সেনাবাহিনীর সহায়তায় তিউনেসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইদ দেশটির প্রধানমন্ত্রী হিশাম মেশিশিকে বরখাস্ত করেছেন। এ ছাড়া সরকার ভেঙে দিয়েছেন এবং পার্লামেন্ট স্থগিত করেছেন প্রেসিডেন্ট।এসব ঘটনার মধ্য দিয়ে দেশটিতে রাজনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। কয়েক বছর ধরে চলা অচলাবস্থা, ক্রমহ্রাসমান রাষ্ট্রীয় পরিষেবা ও বাড়তে থাকা বেকারত্বের কারণে ইতোমধ্যেই অনেক তিউনিসীয় তাদের রাজনৈতিক ব্যবস্থার প্রতি ক্ষুব্ধ হয়ে ছিল। এরপর কোভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর দেশটির অর্থনীতি টালমাটাল হয়ে ওঠে এবং করোনাভাইরাস সংক্রমণ হার বাড়তে শুরু করে। বেতন-ভাতা পেতে দেরিসহ ওষুধ ও খাদ্যশস্য সংকটে পড়েছেন তিউনিসিয়ানরা। অর্থনীতিবিদরা মনে করছেন দেশটির জন্য এটা বড় ধরনের অর্থনৈতিক সঙ্কটের ইঙ্গিত; যেটিকে হয়তো কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব হবে…
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর প্রত্নতাত্ত্বিকরা প্রায় ৮০০ থেকে ১২০০ বছর আগের বেশ কিছু প্রাচীন মমি আবিষ্কার করেছেন। এসব মমির মধ্যে আটটি শিশু এবং ১২টি প্রাপ্তবয়স্ক মানুষের। পেরুর রাজধানী লিমার পূর্বাঞ্চলের প্রাক-ইনকা সভ্যতার নিদর্শন কাজামারকুইলা ভবন থেকে এসব মমি উদ্ধার করা হয়েছে বলে মঙ্গলবার দেশটির প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন। এসব মমি কাজামারকুইলা ভবনের বাইরে ভূগর্ভস্থ সমাধিতে পাওয়া গেছে; যেখানে গত বছরের নভেম্বরে পেরুর স্যান মারকোস বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রাচীন আমলের কিছু মমি খুঁজে পেয়েছিলেন। উদ্ধারকৃত মমিগুলোর মধ্যে একজনের দেহ রশি দিয়ে বাধা ছিল; যা কোনও ভিআইপির বলে ধারণা করা হচ্ছে। প্রত্নতাত্ত্বিক পিটার ভ্যান ডালেন বলেন, মৃতদেহের কিছু মমি করা ছিল এবং অন্যগুলো কঙ্কাল।…
ফিলিস্তিনি সত্তাকে স্বীকার করা হলেও ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র থাকবে না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ। তিনি বলেন, ভবিষ্যতে পূর্ণাঙ্গ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে কিছুতেই প্রতিষ্ঠিত হতে দেবে না ইসরায়েল কর্তৃপক্ষ। আমরা কোনো দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চাই না। আমরা ইসরায়েলি ও ফিলিস্তিনি এই দুই সত্তার ভিত্তিতে সমাধান করতে চাই। খবর মিডলইস্ট মনিটরের। রবিবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত এক নিরাপত্তা সম্মেলন শেষে এক সংবাদ বিবৃতিতে এমন মন্তব্য করেন বেনি গান্টজ। বেনি গান্টজ আরও বলেন, দুই সত্তাভিত্তিক সমাধান অনুসারে আমরা ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও স্বশাসনকে স্বীকার করি। কিন্তু, ইসরায়েলের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। এর মাধ্যমে ইসরায়েলি ও ফিলিস্তিনি জাতির সমন্বয়ে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বটে,…
বিশ্ববাসীর চোখ এখন ইউরোপের পূর্ব সীমান্তে। সেখানে ইউক্রেনকে ঘিরে দ্বন্দ্বে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। যেকোনো সময় পারমাণবিক অস্ত্রের মালিক এ দুই পরাশক্তি যুদ্ধে জড়াতে পারে। পাল্টাপাল্টি বক্তব্য ও হুঁশিয়ারিতে কাটছে একেকটি দিন। উত্তেজনা ও অনিশ্চয়তা পাল্লা দিয়ে বাড়ছে। তবে কি ২০২২ সালে আরেকটি বড় যুদ্ধ দেখবে বিশ্ববাসী? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। গত কয়েক সপ্তাহ ধরে বিশ্ব অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব। পশ্চিমাদের দাবি, রাশিয়া যেকোনো সময় ইউক্রেন আক্রমণ করতে পারে। এ সংঘাত ঠেকাতে এরই মধ্যে পূর্ব ইউরোপে সেনা মোতায়েন বাড়িয়েছে ন্যাটো সদস্যরা। ইউক্রেন সীমান্তে আনাগোনা বেড়েছে রুশ সেনাদের। অস্ত্র হাতে প্রস্তুত হচ্ছে ইউক্রেনের সাধারণত মানুষও।…
পাকিস্তান সরকার একটি নতুন কঠোর সাইবার নিরাপত্তা আইন পাসের উদ্যোগ নিয়েছে। এর আওতায় সেনাবাহিনী, বিচার বিভাগ ও সরকারি কর্মচারীদের সম্পর্কে ‘ভুয়া সংবাদ’ প্রচার করলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের পাঁচ বছরের বেশি কারাদণ্ড হতে পারে। তবে সমালোচকেরা বলছেন, আইনটি পাকিস্তানে মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করার সর্বশেষ উদাহরণ। ইতিমধ্যে গণমাধ্যম কর্মীদের জন্য পাকিস্তান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসেবে তালিকায় স্থান পেয়েছে। গতকাল সোমবার পাকিস্তানের প্রেসিডেন্ট দপ্তরের এক কর্মকর্তা বলেন, নতুন আইনটি প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভায় অনুমোদনের পর তা দ্রুত অনুমোদন করেন প্রেসিডেন্ট আরিফ আলভি। প্রেসিডেন্টের অনুমোদনের পর পরই আইনটি কার্যকর বলে বিবেচিত হবে। তবে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্টের অনুমোদনের তিন মাসের মধ্যে আইনটি…
সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম স্থাপনা আবিষ্কার করেছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। এগুলোর বয়স কমপক্ষে ৮ হাজার ৫০০ বছর। এতদিন যেই ভবনগুলোকে দেশটির সবথেকে প্রাচীন স্থাপনা মনে করা হতো সেগুলোর থেকেও ৫০০ বছর বেশি পুরানো নতুন আবিষ্কার হওয়া ভবনগুলো। এ খবর দিয়েছে সিএনএন। পুরানো ভবন আবিষ্কার নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির সংস্কৃতি ও পর্যটন দপ্তর। আর এই অনুসন্ধানটি পরিচালিত হয়েছে আবুধাবির সংস্কৃতি ও পর্যটন দপ্তরের অধীনেই। ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুধাবি শহরের পশ্চিমে থাকা ঘাঘা দ্বীপে এই ভবনগুলো খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। বিবৃতিতে বলা হয়েছে, আবিষ্কৃত কাঠামোগুলো মূলত ‘সাধারণ গোলাকার ঘরের মত’। আর ঘরের দেওয়ালগুলো পাথরের তৈরি, যেগুলো এখনও পর্যন্ত…
গোপনীয়তার জলে ভরা সুইস ব্যাংকিং। এক্ষেত্রে সুইস ব্যাংকের নাম বেশি শোনা যায়। সারা দুনিয়ার বিত্তশালী এবং বিখ্যাত মানুষদের অঢেল অর্থ রাখার প্রথম পছন্দ সুইস ব্যাংক। ব্যাংকিং এর ক্ষেত্রে একজন গ্রাহক সবচেয়ে বেশি যে জিনিসটি আশা করে তা হলো গোপনীয়তা। যদি অবৈধ টাকা বা কালোটাকা হয় তবে গোপনীয়তাই মুখ্য হয়ে দাঁড়ায়৷ আর সুইজারল্যান্ডের ব্যাংকিং এর সুনাম ঠিক এখানেই। ডাক্তারের সঙ্গে রোগীর বা উকিলের সঙ্গে মক্কেলের যে বিশ্বাসযোগ্য সম্পর্ক ঠিক তেমনি সুইস ব্যাংক এর সঙ্গে তাদের গ্রাহকদের সম্পর্ক চরম বিশ্বাসের। সুইস ব্যাংক তাদের গ্রাহকদের ব্যক্তিগত কোনো তথ্য কাউকেই দিতে বাধ্য নয়। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকিং প্রতিষ্ঠান হিসেবে সুনাম রয়েছে সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস…
মানুষ জন্মের পর মায়ের মুখ থেকে যে ভাষা শোনে এবং শেখে, সেটাই মাতৃভাষা। সহজ করলে বললে—মায়ের ভাষা। আমরা আমাদের আত্মপরিচয়ের প্রথম সংগ্রাম বায়ান্নর ভাষা আন্দোলনের ৭০ বছর হতে চললো। প্রতিবারই নতুন নতুন প্রেক্ষাপটে একুশে ফেব্রুয়ারি আমাদের জীবনে আসে। আমরা নগ্নপদে শহীদ মিনারে গিয়ে ভাষা আন্দোলনে আত্মাহুতি দেয়া আমাদের পূর্বসূরিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এ দিন নিজের ভাষাকে শুদ্ধভাবে বলার ও লেখার প্রতিজ্ঞা করি।কিন্তু জানেন কি? এ শতাব্দীতে প্রতি মাসে হারিয়ে যাবে একটি করে মাতৃভাষা। ক্রিস্টিনা ক্যালডেরনের বয়স হয়েছিল ৯৩ বছর। ১৭ ফেব্রুয়ারি মারা গেছেন তিনি। তার মৃত্যুর মধ্য দিয়ে শুধু এক বর্ষীয়সী নারীরই মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে একটি ভাষারও। ভাষাটির…
ভারতের দক্ষিণ-পশ্চিমে পশ্চিম ভারত মহাসাগরে রয়েছে গ্রেটার মালদ্বীপ রিজ। গবেষকরা গ্রেটার মালদ্বীপ রিজ (জিএমআর) এর টেকটোনিক বিবর্তনের সন্ধান পেয়েছেন, যা পশ্চিম ভারত মহাসাগরের একটি ভূ-গতিগত বৈশিষ্ট্য, যা মূল গন্ডোয়ানাল্যান্ড ভেঙে পুনর্গঠনে সাহায্য করতে পারে। এই বৈশিষ্ট্যটি মহাদেশের বর্তমান কনফিগারেশন, মহাদেশীয় খণ্ড এবং ভারত মহাসাগরে মহাসাগরের অববাহিকা গঠনের দিকে পরিচালিত করে। খবর রয়টার্স ভারতের দক্ষিণ-পশ্চিমে পশ্চিম ভারত মহাসাগরে অবস্থিত, মালদ্বীপ রিজ অ্যাসিসমিক যা ভূমিকম্পের কার্যকলাপের সাথে সম্পর্কিত নয়। শৈলশিরাটি অনেকাংশে অনাবিষ্কৃত রয়ে গিয়েছে এবং এই কাঠামোর গঠন এবং ভূগতিবিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন গবেষণার সূত্রে বিজ্ঞানীরা বলছেন– মূল গন্ডোয়ানাল্যান্ড ভেঙে যেতে পারে বা তা পুনর্গঠিত হতে পারে।…