…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধপ্রবণ এই বিশ্বে অস্ত্রের চাহিদা বরাবরই অক্ষুণ্ণ থাকে। অস্ত্র চাহিদার ওপর নির্ভর করে বিশ্বে অস্ত্রেরও বিশাল বাজার রয়েছে। করোনা মহামারির কারণে লকডাউন, সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া, গ্রাহকদের মধ্যে আতঙ্কসহ বিভিন্ন নেতিবাচক প্রভাব থাকার পরেও বিশ্বে অস্ত্র বিক্রির ধুম ছিল। ইউক্রেনে রাশিয়া অভিযানের পর সামরিক শক্তি বাড়ানোর দিকে নজর দিয়েছে ইউরোপের দেশগুলো। সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে জার্মানি। তালিকায় রয়েছে ডেনমার্ক ও সুইডেনও। বিশেষজ্ঞরা বলছেন, গত পাঁচ বছরে ইউরোপে অস্ত্র আমদানিতে রেকর্ড হয়েছে। সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে বলা হচ্ছে, আগের পাঁচ বছরের তুলনায় ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বে অস্ত্র রপ্তানি ৪ দশমিক ৬…
করোনাভাইরাসের থাবায় বিশ্বজুড়ে মানুষ প্রিয়জন হারাচ্ছে। করোনার কামড়ে কত যে মানুষ প্রিয়জন হারিয়েছেন, তার ইয়ত্তা নেই। করোনার ছোবলে তছনছ হয়েছে সাজানো-গোছানো বহু সংসার। বাবা-মাকে হারিয়ে মাথার ওপর থেকে ছাদ হারিয়েছে বহু শিশু। কোনো শিশু বাবা-মায়ের একজনকে হারিয়েছে, আবার কোনো কোনো শিশু দু’জনকেই হারিয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ৫ লাখের বেশি মানুষের। কিন্তু এর ফলে বাবা-মা দুজনকেই হারিয়েছে বা একজনকে হারিয়েছে ভারতের প্রায় ১৯ লাখ শিশু। সম্প্রতি একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যাচ্ছে, কোনো কোনো পরিবারে এমনও হয়েছে— বাবা বা মায়ের কোনো একজনের মৃত্যুর কারণে বাবা বা মারা হয়েছে তিন থেকে চার জন। আবার এমন পরিবারও…
আরবের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেন। এর ওপর মধ্যপ্রাচ্যের মোড়ল সৌদি নেতৃত্বাধীন জোট গত সাত বছর ধরে দেশটির ওপর হামলা চালিয়ে যাচ্ছে। আধিপত্য বিস্তারের এই লড়াইয়ে ইয়েমেনের কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছে। বাস্তুচ্যুত হয়েছে আরও লাখ লাখ মানুষ। দেশটির অবকাঠামো খাত প্রায় ধ্বংসের মুখে। এদিকে ইয়েমেনে সৌদি জোটের বিভিন্ন রকম হামলা অব্যাহত রয়েছে। ইয়েমেন সংকটের কোনো সামরিক সমাধান নেই; জাতিসংঘের এই কথাকে পাত্তা না দিয়েই প্রায় সাত বছর ধরে যুদ্ধ চলছে ইয়েমেনে। শান্তিপূর্ণ আলোচনার পথ বেছে নেওয়ার জন্য যুদ্ধরত পক্ষগুলোকে বারবারই আহ্বান জানিয়েও সাড়া মেলেনি। ইয়েমেনে যুদ্ধ পরিস্থিতির অবনতিই হতে দেখা গেছে শুধু। বেড়েছে মানুষের দুর্দশা। চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি…
জাপানের স্কুলগুলোতে নিষিদ্ধ করা হয়েছে মেয়েদের চুল বাঁধার স্টাইল ‘পনিটেইল’ বা ঝুঁটি করা। যুক্তি হিসেবে দেখানো হয়েছে, ঝুঁটি করে বাঁধা চুল যৌন উত্তেজনা তৈরি করতে পারে। শনিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাপানের একটি স্কুলের এক শিক্ষকের বরাত দিয়ে ডেইলি স্টার জানিয়েছে, শিক্ষকদের ভয় এই ধরনের চুল বাঁধার ফলে মেয়েদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা যৌন উত্তেজক। জাপানের একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মটোকি সুগিয়ামা বলেছেন, ‘স্কুল কর্তৃপক্ষ তাকে বলেছে—মেয়েরা ঝুঁটি করতে পরে না কারণ এতে তাদের ঘাড়ের একটি অংশ উন্মুক্ত হয়ে থাকে যা বিপরীত লিঙ্গকে উত্তেজিত করতে পারে।’ সুগিয়ামা ১১ বছরের শিক্ষকতা জীবনে…
বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তাদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনের আনুগত্য ও ভিন্নমতের ওপর বিশ্বাসের অভিযোগ রয়েছে। এটি গত বছরে পুরো সময়জুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে। আজ শনিবার সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এমনটি জানিয়েছে। উপসাগরীয় দেশটির আধুনিক ইতিহাসে একদিনে সবচেয়ে বেশিসংখ্যক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে সৌদিতে ৬৭টি ও ২০২০ সালে ২৭টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। শনিবার সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, এসব ব্যক্তি বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তারা নিরপরাধ নারী, শিশু ও পুরুষকে হত্যা করেছেন। আইএসআইএস, আল-কায়েদা…
যুদ্ধ মানে শুধুই যুদ্ধরত দেশের মানুষের ক্ষতি এমন নয়। কোথাও যুদ্ধ বাধলে সেই প্রভাব গিয়ে পড়তে পারে হাজার মাইল দূরের কোনো দেশের মানুষের উপরও। চলমান ইউক্রেন রাশিয়া সংঘাত নিয়ে এমন নানা সংকটের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তার মধ্যে অন্যতম হলো খাদ্য ঝুঁকি। তথ্য মতে এ দুটি দেশ বিশ্বে যব সরবরাহের ১৯ শতাংশ, গমের ১৪ শতাংশ ও ভুট্টার চার শতাংশ জোগান দেয়। সব মিলিয়ে বিশ্বব্যাপী খাদ্যশস্য রপ্তানির এক-তৃতীয়াংশের বেশি আসে রাশিয়া-ইউক্রেন থেকে। তাছাড়া, রাশিয়া বিশ্বের অন্যতম সার সরবরাহকারীও বটে। এক বিবৃতিতে এ সতর্কবার্তা দিয়েছে এফএও। গত বৃহস্পতিবার (১০ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (ন্যায়সঙ্গত প্রবৃদ্ধি, অর্থ…
করোনার কারণে বিশ্বে সম্ভবত ১ কোটি ৮০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে এক গবেষণায় দাবি করা হয়েছে। এ সংখ্যা করোনার কারণে বিশ্বব্যাপী সরকারগুলোর আনুষ্ঠানিকভাবে ঘোষিত মৃত্যুর সংখ্যার চেয়ে তিনগুণেরও বেশি। বিশ্বের ১৯১টি দেশ ও অঞ্চলের বিভিন্ন সরকারি ওয়েবসাইট, ওয়ার্ল্ড মর্টালিটি ডাটাবেস, হিউম্যান মর্টালিটি ডাটাবেস এবং ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান বিভাগের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বিজ্ঞানীরা। আন্তর্জাতিক চিকিৎসা সাময়িকী ল্যানসেটে বৃহস্পতিবার ছাপাও হয়েছে সেই প্রতিবেদন। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটির একদল গবেষক। বিশ্ববিদ্যালয়টির অ্যাকসেস মর্টালিটি টিম (অতিরিক্ত মৃত্যুহার দল) ১৯১টি দেশ ও অঞ্চলের তথ্য পর্যালোচনা করেছেন। তারা এটিকে…
ভারতের পাঁচ রাজ্যের এ নির্বাচনকে বলা হচ্ছে ‘মেগা নির্বাচন’ বা ‘সেমিফাইনাল’। কারণ, আগামী লোকসভা নির্বাচনের আগে এর চেয়ে বড় নির্বাচন আর নেই। তাই দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে সবার নজর ছিল উত্তরপ্রদেশের দিকে। সকাল থেকেই ট্রেন্ড অনুযায়ী দেখা যায় যোগী সরকার আরও একবার ক্ষমতায় ফিরে আসতে চলেছে এবং যত বেলা বেড়েছে সেই অনুমান তত স্পষ্ট হয়েছে। এবার রেকর্ড জয় পেয়েছে উত্তরপ্রদেশে বিজেপি। পাশাপাশি ভোটও বেড়েছে তাদের। উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী হিসেবে দাঁড়িয়েছিলেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। আশা জাগিয়েও শেষ পর্যন্ত সমাজবাদী পার্টি হতাশ করেছে। ভোটের আগপর্যন্ত জনপ্রিয় ধারণা ছিল, কোভিডের ছোবল, ব্যাপক কৃষক বিক্ষোভ, অভূতপূর্ব বেকারত্ব,…
ইউক্রেনে পুরোদস্ত্তর সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে রাশিয়া। রবিবার রুশ বাহিনী টানা ১১ দিনের মতো হামলা অব্যাহত রাখে। ইউক্রেনের বেশ কয়েকটি শহরে বোমা হামলা চলছে। রুশ সেনা হামলা শুরুর পর যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছে শত শত সামরিক-বেসামরিক মানুষ। লাখ লাখ মানুষ এখন বাস্তুচ্যুত। ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়া মানুষের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সর্বোচ্চ। এই হামলা ইউক্রেনকে যেমন বিধ্বস্ত করছে তার প্রভাব তেমনি পড়ছে বিশ্বেও। কায়রো থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত খাদ্যের ও জ্বালানির দামে প্রভাব ফেলেছে রাশিয়ার এই আগ্রাসন। এই হামলা বিশ্ব ভূ-রাজনীতিতে বড় পরিবর্তন এনেছে। বিশ্বের সবচেয়ে বড় সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একটি, জারা ইন্টারন্যাশনালের প্রধান সুভেইন টোর হোলসেথের বলেছেন, ইউক্রেন…
ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূতের রহস্যজনক মৃত্যু হয়েছে। ফিলিস্তিনের পররাষ্ট্র ও অভিবাসী বিষয়ক মন্ত্রণালয় তার মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে। অবশ্য মুকুল আর্যের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। সোমবার (৭ মার্চ) এক প্রতিদেনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গতকাল রোববার ভারতীয় দূতাবাসের ভেতরে মুকুল আর্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি ফিলিস্তিনের রামাল্লা শহরে ভারতীয় দূতাবাসে নিযুক্ত ছিলেন। ২০০৮ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসের পরীক্ষায় পাশ করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন মুকুল আর্য। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন। ফিলিস্তিনে যাওয়ার আগে তিনি কাবুল ও মস্কোর ভারতীয় দূতাবাসেও কাজ করেছিলেন। এছাড়া প্যারিসে ইউনেস্কোর…