…
এডিটর পিক
একটি শিশু নিখোঁজ হওয়া মানে শুধু একটি পরিবারের একজন সদস্য হারিয়ে যাওয়া নয়; এর সঙ্গে…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- সীমান্তে আবারো বাংলাদেশি কৃষককে গুলি করল বিএসএফ
- তাজমহলের আড়ালে মমতাজের নির্মম মৃত্যু
- দিল্লি পুলিশে তোলপাড়: মুসলিম বলে দুই নারী সাংবাদিককে থানায় নিয়ে মারধরের অভিযোগ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
- কয়েক লাখ কোটি টাকার গ্যাস, ৬০০ কোটির পাইপলাইন কেন আটকে?
- বাংলাদেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, এখনো সন্ধান মেলেনি ২ হাজারের
- ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ, বিশ্বে শীর্ষে বাংলাদেশ
- পোশাক কারখানায় এআই বিপ্লব: উৎপাদনশীলতা বাড়ছে, বদলে যাচ্ছে শ্রমের ধরন
Author: আন্তর্জাতিক ডেস্ক
স্বরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দেশটির এক-তৃতীয়াংশ পানিতে ডুবে আছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। এরইমধ্যে বিশ্বব্যাংক জানিয়েছে, পাকিস্তানে বন্যায় আরও দরিদ্র হবে ৯০ লাখ মানুষ। খবর ডনের বৃহস্পতিবার বিশ্বব্যাংক বলেছে, জলবায়ু পরিবর্তনের সাথে যুক্ত প্রলয়ঙ্করী মৌসুমী বন্যার ফলে ৬০ থেকে ৯০ লাখ পাকিস্তানি দরিদ্র হবে। পাকিস্তানে এই বছর ভয়াবহ বন্যা আঘাত হেনেছে। এতে ১,৭০০ জন মারা গেছে, ২০ লাখ ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং দেশের এক তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তারা তাঁবু এবং হ্রদের কাছে বিক্ষিপ্ত ক্যাম্পে বসবাস করছে। বন্যা তাদের জীবন জীবিকাসহ সমস্ত কিছু গ্রাস করেছে। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার সরাসরি…
চলতি বছর সাহিত্যে নোবেল ২০২২ পুরস্কার পেলেন ফরাসি নাগরিক অ্যানি এরনোক্স। স্টকহোমে সুইডিশ একাডেমি স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১টায় ২০২২ সালে সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। অ্যানি তার লেখায় ‘সাহস এবং তীব্র নির্লিপ্ততার’ সমাবেশ ঘটিয়েছেন এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্যই তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে বলে জানিয়েছে নোবেল কমিটি। এ ছাড়া, অ্যানি তার লেখায় ধারাবাহিকভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লিঙ্গ, ভাষা এবং শ্রেণি ইত্যাদির ভিত্তিতে গভীর ভেদ চিহ্নিত করার মাধ্যমে জীবনকে দেখেছেন। এবারের নোবেল কমিটির প্রধান অধ্যাপক কার্ল-হেনরিক হেলডিন এই ঔপন্যাসিক সম্পর্কে বলেন, তার কাজ…
জাভেরিয়া আফজাল যদি কেউ পাকিস্তানের বন্যা, তাপপ্রবাহ এবং খরার চক্রের বাস্তবতা সম্পর্কে জানেন, তবে তারা হলেন ‘বয়স্ক’ প্রজন্ম। তারা কয়েক দশক ধরে জলবায়ুর ওঠানামা এবং পরিবর্তনের মধ্য দিয়ে বসবাস করছেন। তবে এ বছর ব্যাপারগুলো সম্পূর্ণ ভিন্নস্তরে নিয়ে গেছে। এপ্রিলে পাকিস্তানের কিছু অংশে রেকর্ড তাপমাত্রা ছিল ৪৯ সেলসিয়াসের কাছাকাছি। যার দরূণ দেশের ৩০ শতাংশ লোক প্রচণ্ড গরমে হিমশিম খেয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি বিশেষত বয়স্ক ব্যক্তিদের জন্য চ্যালেঞ্জিং, যারা শরীরের তাপমাত্রা সহজে নিয়ন্ত্রণ করতে পারেন না। বিশেষ করে যদি তারা ওষুধ সেবন করেন। বয়স হওয়া সত্ত্বেও যারা দিনের বেশিরভাগ সময় বাইরে শ্রমিক, দিনমজুর এবং রাস্তার বিক্রেতা হিসাবে কাজ করেন, তাদের জন্য আরও…
গত বছরের শুরুর দিকে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারের কাছ থেকে সামরিক বাহিনী ক্ষমতা কেড়ে নেওয়ার আগে এবং হাজার হাজার মানুষকে হত্যা ও গ্রেপ্তার করার আগে, হ্নিন সি মিয়ানমারের দক্ষিণের এক শহর দাওয়েইতে শান্তিপূর্ণ জীবন যাপন করছিলেন। প্রতিদিন তিনি তার অফিসে যেতেন এবং সাপ্তাহিক ছুটিতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন প্রকৃতিতে। কখনোবা পাহাড়ে বন্ধুদের সাথে হাইকিং করতে যেতেন। কিন্তু সেসব দিন আর নেই সামরিক বাহিনী যখন বিরোধিদের দমন করছিল, তখন তাদের মূল লক্ষ্যবস্তু ছিল তরুণ-তরুণীরা। মিয়ানমারের তরুণ-তরুণীদের এসব বাঁধার কারণে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়ছে এবং তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যাচ্ছে। রাজ বন্দীদের সহায়তা সমিতির যুগ্ম সম্পাদক কো বো কি…
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার দাম বাড়ছেই। বুধবারও (০৫ অক্টোবর) পাকিস্তানি রুপির মূল্য বৃদ্ধি পেয়েছে। এদিন ১ দশমিক ৭০ রুপি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। এতে বলা হয়, স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান অনুসারে স্থানীয় মুদ্রা ডলার প্রতি ২২৩.৯৪ রুপিতে বিক্রি হয়েছে। এটি গতকালের ২২৫.৬৪ রুপি থেকে ০.৭৬ শতাংশ বৃদ্ধির সমান। এর আগে, ফরেক্স অ্যাসোসিয়েশন অফ পাকিস্তান (এফএপি) ডেটা দেখিয়েছে, স্থানীয় মুদ্রার মূল্য ২.০৪ রুপি বেড়েছে, যা গতকাল বিকেলের ২২৫.৬৪ রুপি থেকে ০.৯ শতাংশের বৃদ্ধি পেয়েছে। পরে এটি আরও ৩০পয়সা বেড়ে স্থির হয়। দেশটির বিশ্লেষকরা রুপির এমন শক্তিশালী হওয়ার জন্য প্রাথমিকভাবে সেপ্টেম্বরে দেশটির আমদানি কমে যাওয়াকে দায়ী করেছেন…
ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে এবার শামিল হলো স্কুলছাত্রীরা। মঙ্গলবার (৪ অক্টোবর) মাথা থেকে হিজাব খুলে বাতাসে উড়িয়ে এবং ধর্মীয় নেতাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেছে তারা। ইরানে কঠোর পর্দাবিধি লঙ্ঘন করায় গত মাসে মাসা আমিনি নামের এক নারীকে হেফাজতে নেয় নীতি পুলিশ। পুলিশের হেফাজতে মারা যান মাসা। এ ঘটনার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, স্কুল চত্বরে এবং বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছে স্কুলশিক্ষার্থীরা। একটি ভিডিওতে স্কুলের ভেতরের মাঠে ছাত্রীদের বিক্ষোভ করতে দেখা যায়। আরও ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি শহরের সড়কে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এসব ভিডিওর সত্যতা যাচাই করেছে…
মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কিছু দেশ থেকে লাখো মানুষের স্রোত ধাঁই করেছে ইউরোপের দিকে। প্রত্যাশা একটাই—একটুখানি আশ্রয়। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো হিমশিম খাচ্ছে এই স্রোতের ধাক্কা সামলাতে। প্রাণ বাঁচাতে, জীবিকা খুঁজে নিতে ছুটছে এসব মানুষ। ছুটন্ত এসব অভিবাসন-প্রত্যাশীর দেশগুলোতে চলছে সংঘাত, অস্থিরতা, নিপীড়ন, বঞ্চনা। সব মিলিয়ে দুর্বিষহ তাদের জীবন। টিকে থাকার মৌলিক চাহিদার জন্য ব্যাকুল তারা। চাই খাদ্য, নিরাপত্তা আর আশ্রয়। এদিকে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চেভেলের এক প্রতিবেদনে জানা গেছে, ইউরোপের দেশগুলো থেকে আবার ফেরানো হচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের। ইউরোস্ট্যাট’র তথ্য অনুযায়ী, চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্য দেশ থেকে প্রায় এক লাখ অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া…
২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড থেকে দায়মুক্তি পেয়েছে নবনিযুক্ত সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের আদালতে ঘটনা সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই বলেছেন বিন সালমানের আইনজীবীরা। খাসোগি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে একটি মামলা হয়। এ মামলা খারিজের জন্য ওয়াশিংটনের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করেন যুবরাজের আইনজীবীরা। তারা আদালতে বলেন, রাজকীয় আদেশে পাওয়া পদমর্যাদাবলে (প্রধানমন্ত্রী) যুবরাজ বিচার থেকে দায়মুক্তির অধিকারী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আদালতের অন্যান্য মামলার নজির তুলে ধরেন যুবরাজের আইনজীবীরা বলেন, এসব ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রপ্রধানদের দায়মুক্তির বিষয়টি স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘রাজকীয় আদেশের পর আর কোনো সন্দেহ থাকে না…
ইরানের শেষ সম্রাট ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভী। ১৯৪১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইরান শাসন করেন তিনি। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে পাহলভী রাজবংশকে উৎখাত করা হয়। যুগান্তকারী এই বিপ্লব ইরানকে পাশ্চাত্যপন্থী দেশ থেকে ইসলামি প্রজাতন্ত্রে পরিণত করে। এ বিপ্লবকে বলা হয় ফরাসি এবং বলশেভিক বিপ্লবের পর ইতিহাসের তৃতীয় মহান বিপ্লব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামি বিপ্লবের সূচনা করেছিলেন। বিপ্লবের আগে ফ্রান্সে নির্বাসিত ছিলেন তিনি। প্যারিসের বাইরে নফলে-ল্য শাতো নামের গ্রামে বসে ইরানে তার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন খামেনি। তবে ইসলামি বিপ্লবের আগে ইরানিদের জীবনযাত্রা বর্তমান সময়ের মত ছিল না। বিপ্লবের আগে দেশটিতে সুন্দরী প্রতিযোগিতার…
দক্ষিণ কলকাতার রুবি মোড়ে অখিল ভারত হিন্দু মহাসভার দুর্গাপূজাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গে। উত্তপ্ত হচ্ছে রাজনীতিও। হিন্দু মহাসভার পূজা মণ্ডপে যে দুর্গার মূর্তি পূজা করা হচ্ছে, সেখানে মহাত্মা গান্ধীর আদলে তৈরি করা হয়েছে মহিষাসুরকে। আর এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। যদিও পরে পুলিশ এসে অসুর বদলে দিয়েছে। আনন্দবাজার পত্রিকা জানায়, দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবের সঙ্গে আপামর বাঙালির আনন্দ, আবেগ জড়িয়ে রয়েছে। বাঙালিরা মহিষাসুরকে যে আদলে দেখে অভ্যস্ত, হিন্দু মহাসভা ঠিক উল্টো পথে হেঁটে গান্ধীজির আদলে রূপ দিয়েছে মহিষাসুরকে। যা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক, উঠছে সমালোচনার ঝড়। রবিবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে রুবি পার্কের অখিল ভারতীয়…