Author: আন্তর্জাতিক ডেস্ক

পুলিশি হেফাজতে ২২ বছর বয়সী মাহশা আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভ অব্যাহত রয়েছে ইরানে। টানা ১১ দিনের মতো এই বিক্ষোভে ইরানি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর)  অসলোভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এ তথ্য জানিয়েছে। আইএইচআর আগে ৫৭ জন নিহত হওয়ার কথা বলেছিল। কিন্তু গতকাল তারা এ সংখ্যা বাড়িয়ে হালনাগাদ করে। তবে ইরানের কর্তৃপক্ষ এখন পর্যন্ত ৪১ জন নিহত হওয়ার কথা বলেছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর কয়েক সদস্য আছেন বলে তারা উল্লেখ করেছে। ইরানের কর্মকর্তারা গতকাল বলেন, বিক্ষোভকে কেন্দ্র করে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে বলেন,…

Read More

পদত্যাগ করেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। নজিরবিহীন বন্যায় দেশের অর্থনীতির নাজুক পরিস্থিতির মধ্যে পদত্যাগের ঘোষণা দেন তিনি। আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা না দিলেও মৌখিকভাবে ইতোমধ্যেই অর্থমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে টুইটারে দেওয়া এক বার্তায় এই তথ্য নিজেই সামনে এনেছেন তিনি। সোমবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আগে থেকেই অর্থনৈতিক সংকট মোকাবিলা করছিল। আর সাম্প্রতিক বিধ্বংসী বন্যার কারণে সেই সংকট আরও চরম আকার ধারণ করেছে। আলজাজিরা বলছে, পদত্যাগের ঘোষণা দেওয়ার পর চার বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগকারী পঞ্চম পাকিস্তানি অর্থমন্ত্রী হলেন মিফতাহ ইসমাইল। পাকিস্তানের প্রধানমন্ত্রী…

Read More

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা রাজ্যের একটি মসজিদে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।  শুক্রবার জুমার নামাজের সময় বুক্কুয়ুমের রুয়ান জেমা শহরের জুমুআত কেন্দ্রীয় মসজিদে এ হামলা চালানো হয়। খবর রয়টার্সের। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা প্রদেশের রুয়ান জেমা শহরের বুক্কুয়ুম স্থানীয় সরকার এলাকায় অবস্থিত জুমুআত কেন্দ্রীয় মসজিদে গত শুক্রবার জুমার নামাজের সময় এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে সেখানকার তিন বাসিন্দা রয়টার্সকে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা আমিমু মুস্তাফা বলেছেন, ‘সশস্ত্র দস্যুরা মোটরবাইকে এসে তাদের বন্দুক নিয়ে সোজা মসজিদে চলে যায় এবং বিক্ষিপ্তভাবে আমাদের গুলি করতে শুরু করে।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক বাসিন্দা জানান,…

Read More

দিন দিন পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে আফগানিস্তানে। ভেঙে পড়া অর্থনীতি, অদক্ষ প্রশাসন আর উপর্যুপরি হামলায় গৃহযুদ্ধের যুগে প্রবেশের দ্বারপ্রান্তে দেশটি। মানুষের মুখে খাবার নেই, কর্মসংস্থান নেই, আছে শুধু মৃত্যু আর ধর্ম। এসবের মধ্যেই প্রায় প্রতি শুক্রবার জুমার দিনে আফগানিস্তানের বিভিন্ন মসজিদে বোমা হামলা চালিয়ে আসছে জঙ্গিরা। এরই ধারাহিকতায় আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জুম্মার নামাজের পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। খবর এএফপি, রয়টার্সের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, নামাজের পর মুসল্লিরা মসজিদ থেকে বেরিয়ে আসার সময় বিস্ফোরণ ঘটে। হতাহতদের সঠিক সংখ্যা এখনো স্পষ্ট নয়। তারা সবাই বেসামরিক…

Read More

সিরিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে ৩৪ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে আরও কয়েকজনকে। তারা লেবানন থেকে কয়েক দিন আগে রওনা হয়েছিলেন। সিরিয়ার বন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেঁচে যাওয়াদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে তাদের বহনকারী নৌকাটি যাত্রা শুরু করে। এতে বিভিন্ন দেশের ১২০ থেকে ১৫০ জনের মতো যাত্রী ছিলেন। যে স্থানে নৌকাডুবির ঘটনাটি ঘটে, তার আশপাশের পরিস্থিতি প্রতিকূল। উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসে ঝুঁকি নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বন্দরের মহাপরিচালক সামের কুব্রুসলি। এর আগে গত…

Read More

ভারতরে একাধিক রাজ্যে একযোগে নিষিদ্ধ ইসলামি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (পিএফআই) বিরুদ্ধে বৃহস্পতিবার বড় ধরনের অভিযান চালায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, উত্তর প্রদেশ, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু সহ ১০টি রাজ্যে তল্লাশি চালিয়ে শতাধিক পিএফআই-র সদস্য ও তাদের সঙ্গে জড়িতদের আটক করে দেশটির দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ ও ইডি। ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এখনও পর্যন্ত এটাই সবথেকে বড় তদন্ত অভিযান। যেখানে অংশ নিয়েছেন প্রায় দুই শতাধিক এনআইএ অফিসার, সঙ্গে রয়েছেন ইডি কর্মকর্তারাও। পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত, এমন ব্যক্তিদেরই গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তরা সন্ত্রাসমূলক (জঙ্গি) কার্যকলাপে আর্থিক সাহায্য, সন্ত্রাসবাদীদের জন্য ট্রেনিং ক্যাম্পের আয়োজন…

Read More

দেশে সংক্রমণের মতো বাড়ছে নারী ও কন্যার প্রতি সহিংসতা। সময়ের পরিবর্তনের সঙ্গে সহিংসতার ধরন বদলাচ্ছে। কিশোর-তরুণেরা ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। ২০২১ সালে সারা বছরে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে ১৭৯টি। এ বছরের গত ৮ মাসেই ১৫৯টি দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। সাইবার ক্রাইমও বেড়েছে উদ্বেগজনকভাবে। সরকারি কোনো উদ্যোগই নারী ও কন্যার প্রতি সহিংসতার মূল কারণ দূর করার ক্ষেত্রে আশানুরূপ ভূমিকা রাখতে পারছে না। বুধবার নারী ও কন্যাশিশু নির্যাতন এবং সামাজিক অনাচার প্রতিরোধ জাতীয় কমিটি এবং বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদের কার্যালয়ের আনোয়ারা বেগম-মুনিরা খান…

Read More

হিজাব আইন ভঙ্গের জেরে ইরানে এক তরুণীর মৃত্যুর পর সেদেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আর বিক্ষোভে অংশ নেওয়া নারীরা নিজেদের মাথার স্কার্ফ বা হিজাব পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করছেন। দেশটির বিভিন্ন শহরে গত পাঁচদিন ধরে চলছে বিক্ষোভ-প্রতিবাদ। ধীরে ধীরে আন্দোলন আরও শহর, নগরে ছড়িয়ে পড়ছে বলে খবর গণমাধ্যমের। ইরানের উত্তরাঞ্চলীয় শহর সারিতে বিক্ষোভের পঞ্চম দিনে হিজাবে আগুন দিতে দেখা গেছে নারীদের। বিক্ষোভে অংশ নেওয়া বাকিরা তখন উল্লাস করেন। অনলাইনে তেহরানের কিছু ভিডিওতে দেখা যায়- নারীরা তাদের হিজাব খুলে ফেলছেন ও স্লোগান দিচ্ছেন- স্বৈরশাসক মুর্দাবাদ। ইরানের সর্বোচ্চ নেতাকে উদ্দেশ করেই এ স্লোগান দেওয়া হচ্ছে। এছাড়া বিচার চাই, স্বাধীনতা চাই, হিজাব পরতে বাধ্য…

Read More

মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরোধিতা কিংবা প্রতিরোধগোষ্ঠীগুলোর প্রতি সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো পোস্ট শেয়ার করা— এমনকি এ ধরনের পোস্টে লাইক দিলেই ভোগ করতে হতে পারে ১০ বছরের কারাদণ্ড। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জান্তা সরকার এমন হুমকি দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে। গত বছরের শুরুর দিকে সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে বিক্ষোভ-সহিংসতা অব্যাহত রয়েছে। গণতন্ত্রপন্থী ও জান্তাবিরোধী সশস্ত্র প্রতিরোধযোদ্ধাদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষের খবর শোনা যায় প্রায়ই। মঙ্গলবার জান্তা সরকারের তথ্যমন্ত্রী ও মুখপাত্র জও মিন তিন বলেছেন, নিরপরাধ মানুষদের হত্যা করে মিয়ানমারকে অস্থিতিশীল করার জন্য তহবিল সংগ্রহের চেষ্টা করছে ‘সন্ত্রাসীরা’। এদের সমর্থকদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।…

Read More

পশ্চিম তীরের জেনিনে ১১ মে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন আল–জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ৫১ বছর বয়সী এ সাংবাদিক ঘটনার দিন সুরক্ষিত পোশাক পরে ছিলেন। তাঁর পোশাকে প্রেস লেখা ছিল। অন্য সাংবাদিকদের সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন শিরিন। হঠাৎ একটি গুলি এসে তার গায়ে লাগে, মারা যান শিরিন। সেই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে লন্ডনভিত্তিক বহুবিষয়ক গবেষণা সংস্থা ফরেনসিক আর্কিটেকচার এবং ফিলিস্তিনি অধিকার গোষ্ঠী আল হক। যৌথ তদন্ত প্রতিবেদনে আল জাজিরার সিনিয়র সাংবাদিক শিরিন আবু আকলেহকে ‘জেনেবুঝেই’ খুন করার তথ্য উঠে এসেছে। পশ্চিম তীরের শহর জেনিনে ১১ মে ইসরায়েলি সামরিক অভিযানের খবর সংগ্রহের সময় গুলিতে নিহত হন ৫১ বছরের…

Read More