…
এডিটর পিক
একটি শিশু নিখোঁজ হওয়া মানে শুধু একটি পরিবারের একজন সদস্য হারিয়ে যাওয়া নয়; এর সঙ্গে…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- সীমান্তে আবারো বাংলাদেশি কৃষককে গুলি করল বিএসএফ
- তাজমহলের আড়ালে মমতাজের নির্মম মৃত্যু
- দিল্লি পুলিশে তোলপাড়: মুসলিম বলে দুই নারী সাংবাদিককে থানায় নিয়ে মারধরের অভিযোগ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
- কয়েক লাখ কোটি টাকার গ্যাস, ৬০০ কোটির পাইপলাইন কেন আটকে?
- বাংলাদেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, এখনো সন্ধান মেলেনি ২ হাজারের
- ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ, বিশ্বে শীর্ষে বাংলাদেশ
- পোশাক কারখানায় এআই বিপ্লব: উৎপাদনশীলতা বাড়ছে, বদলে যাচ্ছে শ্রমের ধরন
Author: আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রত্যেকদিন প্রায় ১৯ হাজার ৭০০ জন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছেন। এ হিসেবে, প্রতি চার সেকেন্ডে অন্তত একজন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছেন। বৈশ্বিক ক্ষুধা সংকটের অবসানে চূড়ান্ত আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মঙ্গলবার এই সতর্ক বার্তা দিয়েছে বিশ্বের দুই শতাধিক এনজিও। খবর এএফপি বিবৃতিতে এনজিওগুলো বলেছে, ৭৫টি দেশের বিভিন্ন সংগঠন আকাশচুম্বী ক্ষুধার মাত্রা এবং তা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণ করার সুপারিশ নিয়ে দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে। এতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, আশ্চর্যজনক বিষয় হলো বিশ্বের ৩৪ কোটি ৫০ লাখ মানুষ এখন তীব্র ক্ষুধার্ত। আর ক্ষুধার্ত মানুষের এই সংখ্যা ২০১৯ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।…
মিয়ানমারে একটি স্কুল ও গ্রামে হামলা চালিয়ে সাত শিশুসহ অন্তত ১১ শিশুকে হত্যা করেছে করেছে দেশটির জান্তা সরকার। খবর ইরাবতী গত শুক্রবার তাবায়িনে জান্তার বিমান হামলা ও স্থল অভিযানে এ প্রাণহানি ঘটে। একে শিশু হত্যা বলে অভিহিত করেছে প্রতিরোধ বাহিনী। তবে জান্তা বলছে, তারা তাবায়িনে বিদ্রোহীদের হামলার জবাব দিয়েছে। গত শুক্রবার তাবায়িনের লেত ইয়েত কোনে গ্রামের একটি সন্ন্যাসী স্কুলে দুটি এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালায় জান্তা। হামলায় ঘটনাস্থলে সাত শিশু নিহত হয়। আহত হন ৩ শিক্ষক ও ১৪ শিশু। পরে জান্তার স্থলসেনারা গ্রামটিতে অভিযান চালান। এ অভিযানে আরও দুই শিশু নিহত হয়। বিমান হামলায় নিহত সাত শিশুর লাশ নিয়ে যান…
অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। তবে তাকে গ্রেপ্তারের কোনো কারণ জানায়নি পুলিশ। এ খবর দিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি। খবরে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ শেখ ওমরকে গ্রেপ্তারের পর অজ্ঞাত স্থানে নিয়ে গেছে। এছাড়া তার বাড়ির নানা জিনিসপত্রও জব্দ করেছে তারা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ইসরায়েলি বাহিনী কিসওয়ানির বাড়িতে অভিযানের সময় একটি কম্পিউটার এবং বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছে। এর আগে গেল শনিবার ইসরায়েলি গণমাধ্যম কেএএন জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদিদের পবিত্র দিনের প্রস্তুতির জন্য আল-আকসা মসজিদ থেকে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল-কিসওয়ানি সব সময় ইসরায়েলি ষড়যন্ত্রের বিষয়ে…
জার্মানির বার্লিন রাজ্য তার মুসলিম সম্প্রদায় নিয়ে সমস্যায় রয়েছে বলে চলতি মাসের শুরুতে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির একটি সরকারি বিশেষজ্ঞ কমিশন। ২০২০ সালে জার্মানির হানাউ শহরে একজন উগ্র ডানপন্থী দুটি সিসা বারে হামলা চালিয়েছিলেন। এতে নয় জন প্রাণ হারান। পরে হামলাকারী তার মাকে হত্যা করে নিজে আত্মহত্যা করেন। ওই দুই বারে সাধারণত তুর্কি ও কুর্দিরা যাতায়াত করতেন। হানাউয়ের ঘটনার পর বার্লিন রাজ্যের সেনেট মুসলমানদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন, তা জানতে একটি কমিশন গঠন করে। বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকদের নিয়ে কমিশনটি গঠন করা হয়। সরকারি হিসেব না থাকলেও বার্লিনের ৩৮ লাখ বাসিন্দার প্রায় ১০ শতাংশ মুসলিম বলে মনে করা হয়। ডয়চে ভেলের…
অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং করোনাভাইরাস মহামারীর কারণে দেশটির সবচেয়ে বড় রাজস্ব আয়ের খাত পর্যটন ধ্বসে পড়ার কারণে শ্রীলঙ্কাকে এখন ভয়াবহ অর্থনৈতিক দুর্দশার মোকাবেলা করতে হচ্ছে। এ কারণে কয়েক মাস ধরে সোয়া দুই কোটি জনসংখ্যার দেশটিকে তুমুল লোডশেডিং, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, রুপির (শ্রীলঙ্কার মুদ্রা) ভয়াবহ অধোগতি এবং বিদেশি মুদ্রার রিজার্ভ ঘাটতির কারণে খাবার, জ্বালানি ও ওষুধ আমদানির বিল মেটাতে না পেরে ব্যাপকভাবে ভুগতে হচ্ছে। আর এ যুদ্ধে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে তামিলরা। শ্রীলঙ্কার তামিল অধ্যুষিত জেলা- মুল্লাইটিভু। মাথার ওপর দাউদাউ করছে মধ্যদুপুরের সূর্য। ৪৪ বছরের সিংগারাম সোসাইয়ামুত্তু তার বর্গা নেয়া চিনাবাদাম ক্ষেতে কোদাল চালাচ্ছেন। এই বাদাম বিক্রির টাকায় সংসার চলে সোসাইয়ামুত্তুর। শ্রীলঙ্কা…
রাতে বাড়ির উঠানে বা সামনেই বিশাল খোলা মাঠে বসে গল্প করছেন। হঠাৎ দেখলেন দূর আকাশ থেকে চোখধাঁধানো আলো ছড়িয়ে নেমে আসছে উড়ন্ত কোনো যান বা ইউএফও (অজ্ঞাত উড়ন্ত বস্তু)। খুব কাছে এসে আবার হাওয়ায় মিলিয়ে গেল সেটি। এ ঘটনা দেখে তো চোখ ছানাবড়া। এটি কোনো কল্পকাহিনি নয়। বিশ্বের বিভিন্ন জায়গায় এমন অনেক ঘটনা ঘটেছে। আর এসব ঘটনা দিনে দিনে মানুষের মনে ভিনগ্রহবাসী নিয়ে প্রশ্ন আরও জোরালো করেছে। ভিন্গ্রহের প্রাণী আছে না নেই, এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। ভিন্গ্রহীদের নিয়ে নানা ছবিও হয়ে গিয়েছে। কিন্তু আদতে এর অস্তিত্ব আছে কি না তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। তবে মাঝেমধ্যেই খবর শোনা…
নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তান বিশ্বে ছয় নম্বরে অবস্থান করছে৷ যৌন নির্যাতন ও পারিবারিক সহিংসতার হার বেড়েই চলেছে দেশটিতে৷ দেশটির অধিকাংশরাই মনে করেন নারীরা অনিরাপদ। এসবের মাঝেও দেশটিতে নারীদের বিবাহবিচ্ছেদ বাড়ছে। ডিভোর্স পাকিস্তানি নারীদের জন্য একটি সামাজিক ট্যাবু। এরপরও দেশটিতে নিজেই বিবাহবিচ্ছেদ ঘটিয়েছেন এমন নারীর সংখ্যা বাড়ছে। খবর ডয়চে ভেলের। দেশটির মানবাধিকার কর্মীরা বলছেন, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের পক্ষ থেকে বিবাহবিচ্ছেদ করার বিষয়টি মূলত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং দাম্পত্য জীবনে নিগ্রহের শিকার হওয়ার বাস্তবতা তুলে ধরছে। দেশটিতে শরিয়া আইন অনুযায়ী, একজন নারী ডিভোর্স বা বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করতে পারেন না। তবে স্বামীর অনুমতি ছাড়া তারা বিয়ে ভেৃঙে দিতে পারেন।…
বিশ্বে মহাশক্তি হিসেবে রাশিয়ার সঙ্গে একত্রে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও যুক্তরাষ্ট্রের এক মেরু বিশ্বব্যবস্থার সমালোচনা করেছেন এবং তারা বিশ্বে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এক সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। গতকাল উজবেকিস্তানের সমরখন্দে আয়োজিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে মুখোমুখি হয়ে এই অঙ্গীকার করেন শি জিনপিং ও পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মুখোমুখি বৈঠক করেছেন দুই নেতা। পুতিন ইউক্রেন নিয়ে চীনের প্রেসিডেন্ট শি উদ্বিগ্ন বলেও স্বীকার করেছেন। প্রেসিডেন্ট পুতিন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও বৈঠক করেন। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও বৈঠক হওয়ার কথা তার।…
মার্কিন ডলারের বৈশ্বিক আধিপত্য এবং অনাগত দিনে এর ভূমিকা নিয়ে ঔৎসুক্য বাড়ছে। বিষয়টি বিশ্বজুড়ে আলোচিত। এক দেশ কোনো কিছু আমদানি করবে অন্য দেশ থেকে, মূল্য পরিশোধ করতে হচ্ছে প্রধানত ডলারের মাধ্যমে। কিছু রফতানি করবে দেশটি, মূল্য বুঝে নিতে হয় ডলারের মাধ্যমে। এভাবে পৃথিবীতে যত লেনদেন হয় তার ৮০ ভাগেরও বেশি হয় আমেরিকান ডলারের মাধ্যমে। বিশ্ব নিয়ন্ত্রিত হচ্ছে আমেরিকান ডলারের মাধ্যমে। অতএব প্রশ্ন উঠেছে, ডলারের কি কোনো বিকল্প নেই? আমেরিকান ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ান কি বিকল্প হতে পারবে? বৈশ্বিক মুদ্রা প্রবাহে ইউয়ানের অবস্থান চায়না সংবাদমাধ্যম ইয়াহু নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের অর্থনীতি অধিকাংশ সূচক অনুসারেই বেশ শক্তিশালী। দেশটির মোট দেশজ…
স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে ৯৬ বছর বয়সে রানি দ্বিতীয় এলিজাবেথের জীবনাবসান ঘটেছে সম্প্রতি। ৭০ বছর ধরে তিনি যুক্তরাজ্যের আনুষ্ঠানিক প্রধান ছিলেন। রাজা ষষ্ঠ জর্জের মেয়ে হিসেবে ১৯৫৩ সালে সিংহাসনে অভিষিক্ত হওয়া এলিজাবেথের রাজত্বই ব্রিটিশ সাম্রাজ্যের দীর্ঘতম। ১৯৫৩ সালের ২ জুন ২৬ বছর বয়সে রানি হিসেবে অভিষেক হয় দ্বিতীয় এলিজাবেথের। তিনি এমন সময় রানি হন যখন ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হবার পালা শুরু হয়েছে। ১৫৭৮ সালে রানি প্রথম এলিজাবেথের সময় থেকে ইংল্যান্ডের আজকের ব্রিটেনের বাইরে সাম্রাজ্য স্থাপনের প্রক্রিয়া শুরু হয়। শুরুতে শুধু আমেরিকা মহাদেশে হলেও পরে তা বিস্তার লাভ করে এশিয়া, আফ্রিকাসহ বিশ্বের অন্যান্য অঞ্চলে। এক পর্যায়ে বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ অঞ্চল…