Author: আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে মেয়েদের স্কুল বন্ধ করে উল্টো অভিভাবকদের ওপর দোষ চাপাচ্ছে তালিবান। বলছে যে, লোকেরা বর্তমান পরিস্থিতিতে তাদের মেয়েদের স্কুলে দিতে চায় না। রোববার আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী দাবি করেছেন, দেশটির মানুষ চায় না বর্তমান পরিস্থিতিতে আফগান মেয়েরা স্কুলে পড়ুক। দেশটির উরুজগান প্রদেশ পরিদর্শনকালে এমনটাই বলেছেন তালিবান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির। মুনিরের মতে, সাংস্কৃতিক সীমাবদ্ধতার কারণে ষষ্ঠ শ্রেণির ওপরের মেয়ে শিক্ষার্থীদের জন্য স্কুলগুলো বন্ধ রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, আরও ভালো পরিবেশ তৈরি হলে ষষ্ঠ শ্রেণির ওপরের মেয়েরাও পড়াশোনার সুযোগ পাবে। ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আপনি যদি জিজ্ঞাসা করেন যে এই মসজিদে কতজন লোক তাদের ১৬ বছর বয়সী মেয়েকে স্কুলে পাঠাতে ইচ্ছুক,…

Read More

আর্মেনিয়া এবং আজারবাইজানে নতুন করে সংঘাত শুরু হয়েছে। মঙ্গলবার আর্মেনিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সংঘাতে তাদের কমপক্ষে ৪৯ সেনা নিহত হয়েছে। আজারবাইজানের সীমান্তের কাছে বেশ কিছু শহরে কামান দিয়ে হামলা চালানো হয়েছে। খবর রয়টার্স, আল-জাজিরা আর্মেনিয়া বলছে, মঙ্গলবার সকালে জেরমুক, গোরিস, কাপানসহ বেশ কিছু শহরে হামলা চালানো হয়েছে। আজারবাইজানের এই হামলাকে ‘বড় ধরনের উস্কানি’ বলে অভিহিত করা হয়েছে। এর পাল্টা জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেছে আর্মেনিয়া। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে আর্মেনিয়ান সেনাবাহিনী তাদের সীমান্ত এলাকা দাশকেসান, কালবাজার এবং লাচিনে উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আজারবাইজানি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আর্মেনিয়ান সেনাবাহিনীর কিছু সদস্য…

Read More

ইসলাম ধর্মে মাদক গ্রহণ হারাম, আর ইসলাম ধর্মালম্বীদের কাছে পবিত্র স্থান সৌদি আরব। কিন্তু ক্রমেই মাদকের অভয়ারণ্য হয়ে উঠছে দেশটি। সৌদি আরবের জেদ্দা ইসলামিক পোর্ট দিয়ে পাচার করা ২ লাখ ৪৯ হাজার ৭৭৯ পিস অ্যামফিটামিন বড়ি আটক করেছে দেশটির মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এক প্রতিবেদনে রোববার এমনটাই জানিয়েছে আরব নিউজ। অ্যামফিটামিনের বড়িগুলো ড্রিলিং-এর সরঞ্জাম মধ্যে লুকানো ছিল। এ ঘটনায় রিয়াদের একজন বাসিন্দাকে আটক করে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দেশটির নাজরান এলাকায়, সৌদি সীমান্তরক্ষীরা ২৫ কিলোগ্রাম হাশিশ পাচারের চেষ্টার সময় একজনকে আটক করেছে। সৌদি কর্তৃপক্ষ বলেছে, তারা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং…

Read More

ভারতে কয়েক বছর ধরেই সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর হামলা–মামলার ঘটনা বাড়ছে, এমন অভিযোগ করে আসছে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা একাধিক আন্তর্জাতিক সংস্থা। তাদের মতে, ভারতে স্বাধীনভাবে সাংবাদিকতা করার ক্ষেত্র ক্রমশ সংকুচিত হয়ে আসছে। বিশেষত কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করায় ভারতে বিভিন্ন সময় সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর আঘাত এসেছে। সাংবাদিক স্বামী সরকারি সিদ্ধান্ত ও নীতির সমালোচনা করে প্রতিবেদন লেখেন, সেই ‘অপরাধে’ দীর্ঘ ১২ বছরের কর্মক্ষেত্র থেকে বরখাস্ত হলেন স্ত্রী। সম্প্রতি কাশ্মীরে এই ঘটনা ঘটেছে সাংবাদিক পিরজাদা আশিকের স্ত্রী মাশরত ইউসুফের সঙ্গে। ২০১১ সাল থেকে শ্রীনগর পৌরসভায় মিডিয়া অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন মাশরত। এই প্রথম এত দীর্ঘকালের কোনো সরকারি কর্মচারীকে বরখাস্ত…

Read More

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকা অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে গেছে। এতে অন্তত ৮ অভিবাসীর মৃত্যু হয়েছে। আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন। ইতালি যাওয়ার সময় নৌকা ডুবে প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্টেট মোনাস্টির রেডিও’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করার সময় বৃহস্পতিবার তিউনিসিয়ার কাছে একটি নৌকা ডুবে অন্তত আটজন অভিবাসী মারা গেছেন। এ ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া উপকূলরক্ষীরা মাহদিয়া অঞ্চলের চেব্বা শহরে ডুবে যাওয়া নৌকায় থাকা ১৪ অভিবাসীকে উদ্ধার করেছে। ডুবে যাওয়া ওই নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি আরোহী…

Read More

চীনা এক দম্পতির বিরুদ্ধে প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জে ‘ক্ষুদ্র রাষ্ট্র’ গড়ার চক্রান্তের অভিযোগ উঠেছে।দেশটির প্রত্যন্ত এলাকার একটি প্রবাল দ্বীপকে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল (এসএআর) ঘোষণার জন্য আইনপ্রণেতাদের প্রভাবিত করেছিলেন তারা। এ কাজ করার জন্যে ওই যুগল দেশটির এমপি আর সরকারি কর্মকর্তাদের ঘুষও দিয়েছেন। খবর বিবিসির বিবিসি জানায়, ক্যারি ইয়ান (৫০) ও জিনা ঝৌ (৩৪) নামের ওই চীনা দম্পতি মার্শাল দ্বীপপুঞ্জের দূরবর্তী একটি দ্বীপকে ‘আধা স্বায়ত্তশাসিত অঞ্চল’ করার জন্য আইনপ্রণেতাদের রাজি করানোর চেষ্টা করেন। এ রকম একটি অঞ্চল গড়লে প্রশান্ত মহাসাগরীয় ওই দ্বীপদেশে বিদেশিদের আনাগোনা বাড়বে বলে মনে করেন তারা। মার্শাল দ্বীপপুঞ্জ ১৯৭৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র শাসিত ছিল। তবে ‘ক্ষুদ্র রাষ্ট্র’ গড়ার…

Read More

পশ্চিম তীরের জেনিনে গত ১১ মে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন আল–জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ৫১ বছর বয়সী এ সাংবাদিক ঘটনার দিন সুরক্ষিত পোশাক পরে ছিলেন। তার পোশাকে প্রেস লেখা ছিল। অন্য সাংবাদিকদের সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন শিরিন। হঠাৎ একটি গুলি এসে তার গায়ে লাগে, মারা যান শিরিন। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন জানিয়েছে, আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহর সম্ভাব্য হত্যাকারী সৈনিকের বিচারকাজ পিছিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। গত সোমবার ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো স্বীকার করেছে যে তাদের একজন সেনা সম্ভবত আবু আকলেহকে যোদ্ধা ভেবে গুলি করেছিল। এর আগে তারা এই হত্যাকাণ্ডের জন্য ফিলিস্তিনি বন্দুকধারীদের দায়ী করেছিল।…

Read More

ইসলামী ও সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়বস্তু প্রচার না করতে অনলাইন ভিডিও শেয়ারিং ও স্যোসাল মিডিয়া প্লাটফর্ম ‘নেটফ্লিক্স’কে হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশ। একইসাথে এই ধরনের যেসব ভিডিও আছে সেগুলো দ্রুত সরিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে। না সরালে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে দেশগুলো। সৌদি আরব ও উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক শিশুদের জন্য তৈরি কনটেন্টসহ আরও কিছু কনটেন্ট এখানকার নিয়ম লঙ্ঘন করেছে। যদিও সেই বিবৃতিতে কোনো ধরনের নিয়ম ভঙ্গ করছে তার বিস্তারিত বলা হয়নি। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম সূত্রে ডন জানায়, গলফ কর্পোরেশন কাউন্সিলের সদস্য ছয়টি দেশ এবং সৌদি মিডিয়া রেগুলেটর যৌথ…

Read More

বিভিন্ন সমাজে নারী নিগ্রহের আরেক হাতিয়ার হচ্ছে ‘ডাইনি’ অপবাদ। সাধারণত অনুন্নত, গ্রামীন ও আদিবাসী সমাজের নারীদের ওপরই এ জাতীয় অপরাধ  ঘটনাগুলো বেশি দেখা যায়। তথাকথিত এসব ‘ডাইনি’ নারীদের ওপর চলে সীমাহীন নির্যাতন এবং অনেক সময় পিটিয়ে মেরে ফেলা হয় তাদেরকে। প্রতিবেশী দেশ ভারতে নিত্যদিনই এসব ডাইনিদের শায়েস্তা করার ঘটনা ঘটতে দেখা যায়। ভারতের ঝাড়খণ্ডের রাঁচীর এক গ্রামে ডাইনি অপবাদ দিয়ে তিন নারীকে পিটিয়ে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে। পরে পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে। জানা যায়, কয়েকদিন আগে গ্রামের এক কিশোরকে সাপে কাটা থেকে ঘটনার সূত্রপাত। সাপের কামড়ে ওই কিশোরের মৃত্যু হলে এক ওঝাকে ডেকে আনা হয়েছিল। তিনিই এসে…

Read More

পাকিস্তানে গুম ও জোরপূর্বক অপহরণের বিষয়টি অনেক পুরনো হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের স্বার্থ রক্ষার্থেই এই নির্মম গুম-অপহরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী ও প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন গোয়েন্দা সংস্থাগুলো। ক্ষমতাসীনদের তালিকা ধরে বেছে বেছে সরকারবিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক গুম অভিযান চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এ কাজ করে আসছে দেশটির সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলো। বিরোধী মতের মানুষকে গুম করে ফেলার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই পাকিস্তানে বিতর্ক চলছে৷ দেশটির জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান সন্দেহের আঙুল তুলছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার দিকে৷ পাকিস্তান সরকার ২০১১ সালে কমশন অব ইনকোয়ারি অ্যান্ড এনফোর্সড ডিসএপিয়ারেন্স নামে একটি সংস্থা গঠন…

Read More