…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
রাজনৈতিক জীবন থেকে অবসর নিচ্ছেন বলে ঘোষণা দিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদর। দেশটিতে সরকার গঠন নিয়ে চলমান সংকটে অত্যন্ত মুখ্য হিসেবে বিবেচিত হচ্ছিলেন তিনি। অথচ এবার সেই নেতা রাজনীতিই ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন। মুক্তাদা আল-সদরের রাজনীতি ছাড়ার ঘোষণায় রাজধানী বাগদাদে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। এ সহিংসতায় এ পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন। সরকারি ভবনগুলোতে চড়াও হয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ ঘোষণা করা হয়েছে। রয়টার্স ও আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, রাত নামতেই বাগদাদের সুরক্ষিত গ্রিনজোন এলাকায় মেশিনগানের গুলির শব্দ শোনা যায়। এ এলাকায় সরকারি সদর দপ্তর ও দূতাবাসগুলো অবস্থিত। কয়েক বছরের মধ্যে এটি রাজধানীতে সবচেয়ে মারাত্মক সংঘর্ষের ঘটনা।…
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে পোস্ট করার জেরে এক নারীকে ৪৫ বছরের কারাদণ্ড দিয়েছে সৌদি আরবের এক আদালত। নুরাহ বিনতে সাইদ আল-কাহতানি নামের যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির ওই ডক্টরেটের শিক্ষার্থী নিজ দেশে ফিরে এই দণ্ডের মুখে পড়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্যা ডন। যদিও তাকে নিয়ে সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যমে কোনো তথ্য জানানো হয়নি। মঙ্গলবার (৩০ আগস্ট) দ্যা ডন বলছে, কাহতানি তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে কী লিখেছেন সে বিষয়ে কিছু জানানো হয়নি। ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাউ (ডিএডব্লিউএন) নামের অধিকার গোষ্ঠীর ভাষ্যমতে, সৌদির সামাজিক কাঠামো ভাঙতে ইন্টারনেট ব্যবহার এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে জনশৃঙ্খলা লঙ্ঘনের দায়ে নুরাহকে দোষী সাব্যস্ত করা হয়।…
পর্তুগালে একটি বাড়ির পেছনের বাগান থেকে দৈত্যাকার এক ডাইনোসরের কঙ্কালের খোঁজ মিলেছে। ধারণা করা হচ্ছে, এটিই এ যাবতকালে আবিষ্কৃত ডাইনোসরের কঙ্কালের মধ্যে সর্ববৃহৎ। আনন্দবাজার পত্রিকা জানায়, বাড়ির বাগানে মাটি খুঁড়ছিলেন এক ব্যক্তি। একটি বিশেষ গন্ধ নাকে আসতেই মনের কোণে সন্দেহ দানা বাঁধল। খোঁড়াখুঁড়ি বন্ধ করে তড়িঘড়ি জীবাশ্মবিদদের খবর দিলেন তিনি। তার পর সেই বাগানের মাটি খুঁড়তেই বেরিয়ে এল ডাইনোসরের কঙ্কাল। দাবি করা হয়েছে, এটিই বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল। এর পর, ওই এলাকায় আগামী দিনে আরও খননকাজ চালানো হবে। সংবাদ সংস্থা সূত্রে খবর, ২০১৭ সালে পর্তুগালে এক ব্যক্তির বাগানে ওই জীবাশ্মের হদিস পাওয়া যায়। এর পর খননকাজ শুরু হয়। আগস্ট…
পাকিস্তানে ভয়াবহ বন্যার তাণ্ডব অব্যাহত রয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে বন্যার পরিস্থিতির তেমন উন্নতির কোনো খবর পাওয়া যায়নি। উল্টো এই পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। চলমান ঐতিহাসিক বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির জলবায়ু মন্ত্রী শেরি রেহমান। তিনি বিবিসিকে বলেছেন, বিধ্বংসী আকস্মিক এই বন্যায় রাস্তা, বাড়িঘর এবং ফসল ভেসে গেছে। যা পাকিস্তানজুড়ে মারাত্মক বিপর্যয় সৃষ্টি করেছে। সোমবার শেরি রেহমান বলেন, ‘এটি যেন এক বিশাল সমুদ্র। পাম্প করে পানি সরিয়ে নেওয়ার মতো কোনো শুষ্ক জমি নেই। এটিকে অকল্পনীয় অনুপাতের সংকট’ বলেও অভিহিত করেন তিনি। বার্তাসংস্থা এএফপিকে পাকিস্তানের জলবায়ু মন্ত্রী বলেন, ‘আক্ষরিকভাবে, পাকিস্তানের…
ফেসবুক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী মাসে তাদের দুইশ সত্তর কোটি নিয়মিত ব্যবহারকারী রয়েছে। লাখ লাখ মানুষ এই প্রতিষ্ঠানে হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রামের মতো পণ্যও ব্যবহার করে। কিন্তু ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে ব্যর্থতা থেকে শুরু করে ভুয়া তথ্য ছড়ানো বন্ধে যথেষ্ট ব্যবস্থা না নেয়ার অভিযোগ রয়েছে ফেসবুকের বিরুদ্ধে। চার বছরের পুরোনো ‘ক্লাস অ্যাকশন’ মামলাটি করেছিলেন একদল ফেসবুক ব্যবহারকারী। তাদের অভিযোগ ছিল, কেমব্রিজ অ্যানালিটিকার মতো অন্যান্য সংস্থাকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সরবরাহ করে ফেসবুক সেবাগ্রহীতাদের গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে। কেমব্রিজ অ্যানালিটিকাকে ব্যক্তিগত তথ্য ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য ফেসবুকের বিরুদ্ধে ক্ষতিপূরণের এ মামলা হয়। কেলেঙ্কারির ঘটনাটি জানাজানি হওয়ার দুই…
বিশ্বজুড়ে করোনা মহামারির প্রভাব ভয়াবহ রূপ ধারণ করেছে। ফলশ্রুতিতে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ভারতে বেকার হয়ে পড়েছে লাখ লাখ যুবক। সেই বেকারদের একাংশ হতাশ হয়ে বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। বেকারত্ব ছাড়াও নানা কারণেই ভারতে বাড়ছে আত্মহত্যা। উদ্বেগের বিষয় হলো দিন দিন এর সংখ্যা বাড়ছেই। ভারতে গত এক বছরে (২০২১) এক লাখ ৬৪ হাজার ৩৩ জন আত্মহত্যা করেছেন। সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশটির মহারাষ্ট্রে। এরপরই রয়েছে তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। মূলত কর্মক্ষেত্রে সমস্যা, নিঃসঙ্গতা, অত্যাচার, পারিবারিক সমস্যা, মারপিট, মদ্যপান, আর্থিক ক্ষতির কারণেই ভারতের অধিকাংশ মানুষ…
পাকিস্তানে সাংবাদিকদের ঘরে ঘরে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানোর কথিত অভিযোগে একটি নিউজ চ্যানেলের কর্মীদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে ইসলামাবাদ পুলিশ। করাচির দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসলামাবাদ পুলিশের মুখপাত্র। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, করাচিতে একটি নিউজ চ্যানেলের ছয় কর্মীকে গ্রেপ্তারের জন্য পরিচালিত এই অভিযান নিরর্থক প্রমাণিত হয়েছে। তারা সবাই পালিয়ে গিয়েছে বলে জানা গেছে। ইসলামাবাদ পুলিশের মুখপাত্র বলেন, নিউজ চ্যানেলের ছয়জন স্টাফ সদস্যকে গ্রেপ্তার করতে করাচিতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু তিনি এই…
ব্রাজিলের একটি আদিবাসী জনগোষ্ঠীর সর্বশেষ জীবিত সদস্য, যিনি ‘দ্য ম্যান অব হোল’ নামে পরিচিতি পেয়েছিলেন, মারা গেছেন। তার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হলো ব্রাজিলের আমাজন বনাঞ্চলে বাস করা রহস্যময় এক ‘গর্তমানব’ অধ্যায়। একটি উপজাতি সম্প্রদায়ের শেষ ব্যক্তি ছিলেন তিনি, তাকে বলা হতো পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গতম মানুষ। আদিবাসী সংস্থা ফুনাইয়ের বরাতে সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে সোমবার তার মৃত্যুর খবর দেয়া হয়েছে। দীর্ঘ ২৬ বছর আগে বলিভিয়া সীমান্তের কাছে আমাজনের গভীরে ব্রাজিলের রন্ডোনিয়া রাজ্যে গর্ত খুঁড়ে থাকতে শুরু করেন এই রহস্যমানব। তার নাম ও ভাষা কিছুই জানা যায়নি। প্রাণীদের ফাঁদে ফেলা এবং লুকিয়ে রাখার জন্য গভীর গর্ত তৈরি করার অভ্যাস ছিল এই ব্যক্তির। এ…
গত বছরের পয়লা ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক বাহিনীর ফের ক্ষমতা দখলের পর থেকেই দলে দলে আতঙ্কিত মানুষজন টিয়াউ নদী পেরিয়ে গোপনে মিজোরামে চলে যাচ্ছেন, আর সেই যাওয়া যেন থামছেই না। এই শরণার্থীরা মূলত মিয়ানমারের চিন স্টেটের (প্রদেশ) বাসিন্দা, সেনা ও নিরাপত্তা বাহিনীর নির্যাতন থেকে বাঁচতেই তারা ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সোমবার (২৯ আগস্ট) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি জানায়, সবশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী-মিজোরামে এই শরণার্থীদের সংখ্যা প্রায় ৩১ হাজার, যদিও বিভিন্ন এনজিও বলছে আসলে সংখ্যাটা আরও অনেক বেশি। মিয়ানমারে ২০২০ সালের সাধারণ নির্বাচনে জিতে সে দেশের পার্লামেন্টের সদস্য হয়েছিলেন, এমন অন্তত ১৪জন এমপি-ও এই দলে আছেন।…
ভারত থেকে স্থলপথে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ঢোকার সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গণধর্ষণের শিকার হলেন এক নারী। বৃহস্পতিবার(২৫ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার পর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জিতপুর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। শুক্রবার বিকেলে বাগদা থানায় ওই নারীর লিখিত অভিযোগের ভিত্তিতে সন্ধ্যায় বিএসএফের ৬৮ নম্বর ব্যাটালিয়নে কর্মরত কনস্টেবল আলতাফ হোসেন এবং এএসআই এস পি চেরোকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে সীমান্তের কাছাকাছি দেখা গিয়েছিল। এরপর ওই দুই বিএসএফ সদস্য তাকে বাগদা সীমান্তের জিতপুর বিওপি’র কাছেই তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার হয়েছেন দুই সদস্য। পুলিশ সূত্রে বলা…