…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
মাদকের মহামারী সাধারণ মানুষের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও ভেতরেও ছড়িয়ে পড়েছে।তাদের বিরুদ্ধেও মাদক সেবন, ব্যবসা ও সরবরাহের অভিযোগ রয়েছে। অতীতে মাদকসহ নিজ বাহিনীর হাতেই অনেক পুলিশ সদস্য আটক-গ্রেপ্তার হয়েছেন। এদিকে ময়মনসিংহের ভালুকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ও সহযোগিতার অভিযোগে এক এসআই ও দুই পুলিশ কনস্টেবলসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সোমবার (৫ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ভালুকা মডেল থানার এসআই মানস কুমার শিকদার (২৯), কনস্টেবল আব্দুল মান্নান (৩৪) ও কনস্টেবল মুসফিকুজ্জামান (৩৪)। এ সময় স্থানীয় দুই যুবক মো. আশিকুর রহমান নিরব (২৪) ও খোকন শেখ (২৬)। ওই ঘটনায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। ভালুকা…
কুমারীত্ব প্রমাণে ব্যর্থ হওয়ায় নববধূকে ত্যাগ করেছেন শ্বশুরবাড়ির লোকজন। শুধু ত্যাগ করেই থামেননি তারা, ঘটনার বিচার চাইতে পঞ্চায়েতে চলেছে বিচারপর্ব! পঞ্চায়েতের বিচারে মেয়েটি এবং তার পরিবারকে করা হয়েছে ১০ লক্ষ টাকার জরিমানা। সম্প্রতি ভারতের রাজস্থানের ভিলওয়ারা জেলায় এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। গত ১১ মে ভিলওয়ারা শহরের বাসিন্দা ২৪ বছর বয়সি ওই মেয়েটির বিয়ে হয়েছিল। বিয়ের পর রাজস্থানের বিশেষ একটি সম্প্রদায়ের ‘কুকড়ি’ রীতি মেনে তার কুমারীত্ব পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় নেগেটিভ ফল আসে ওই নববধূর। আর তা নিয়েই বাঁধে যত বিপত্তি। এ ঘটনায় ছেলের পরিবার স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ করেন। পঞ্চায়েতের বিচারে মেয়েটি এবং তার পরিবারকে ১০…
অবশেষে শেষ হলো সেই মাহেন্দ্রক্ষণ। অনেক প্রতীক্ষার পর নাম ঘোষণা করা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কনজারভেটিভ পার্টির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ায় আগামীকাল যুক্তরাজ্যের সরকার গঠনের আমন্ত্রণের জন্য বালমোরালে রানি দ্বিতীয় এলিজাবেথের সাথে সাক্ষাৎ করবেন লিজ ট্রাস। এর ফলে তিনি মঙ্গলবার দেশটির নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন। দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস আর সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাকের গত কয়েক সপ্তাহের ব্যাপক তিক্ততা ও বিভক্ত নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতার পর সোমবার কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনে ভোটাভুটি হয়েছে। সেই নির্বাচনে কনজারভেটিভ পার্টির সদস্যদের ভোটে শীর্ষে উঠে আসেন লিজ ট্রাস।…
আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত রুশ দূতাবাসের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ নিহত ও ৮ জন আহত হয়েছেন। সোমবার (৫ সেপ্টেম্বর) কাবুলে রাশিয়ান দূতাবাসের প্রবেশদ্বারের সামনে এ ঘটনা ঘটে। খবর এএনআই-এর। স্পুটনিক নিউজ এজেন্সির বরাত দিয়ে এএনআই জানায়, দুই রুশ কর্মকর্তাসহ ১০ জন নিহত ও আরও ৮ জন আহত হয়েছেন। দূতাবাসের পাশেই অবস্থিত ইস্তিকাল হসপিটাল কর্তৃপক্ষ জানায়, তাদের চিকিৎসালয়ে ১০ জনকে মৃত এবং আরও বেশ কয়েকজনকে আহতাবস্থায় সেখানে আনা হয় কর্মকর্তারা জানান, বোমা হামলাকারী রুশ দূতাবাসে প্রবেশ করতে উদ্যত হলে গেটে দায়িত্বরত আফগান নিরাপত্তারক্ষী তাকে শনাক্ত করে। নিরাপত্তাকর্মীরা গুলি চালালে হামলাকারী ঘটনাস্থলে নিহত হন। এ সময় তার দেহে বাঁধা…
ব্যাপক বিক্ষোভের মুখে পালিয়ে দেশত্যাগের দেড় মাসেরও বেশি সময় পর দেশে ফিরেছেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। গত জুলাইয়ের দেশত্যাগের পর প্রথমে মালদ্বীপ, সেখান থেকে সিঙ্গাপুর, পরে থাইল্যান্ডে পাড়ি জমান তিনি। স্থানীয় সময় শুক্রবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার পর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে সিঙ্গাপুর হয়ে কলম্বোর অদূরে বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় বিমানবন্দরে তার দলের আইনপ্রণেতারা তাকে স্বাগত জানান। পরে সশস্ত্র সৈন্যদের কড়া পাহারা দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন রাজাপাকসে। সাবেক এই রাষ্ট্রপতির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, রাজাপাকসে কলম্বোতে একটি সরকারি বাসভবনে থাকবেন, তার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রাজনৈতিক বিশ্লেষক ড. অরুণা কুলাতুঙ্গা বলেছেন, রাজাপাকসেও একটি সরকারি বাসস্থান…
আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ইপ্সিত গন্তব্যে পৌঁছতে গিয়ে অভিবাসন প্রত্যাশীদের মর্মান্তিক মৃত্যুর হৃদয়বিদারক ঘটনা ঘটছে অতি সম্প্রতি। মেক্সিকোর রিও গ্র্যান্ড নদীতে অন্তত আট অভিবাসীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেশটির কর্মকর্তারা শুক্রবার জানিয়েছে, টেক্সাসের কাছে ঈগল পাসে কয়েক ডজন অভিবাসী একটি বিপজ্জনক পারাপারের চেষ্টা করার সময় এ ঘটনা ঘটে। মার্কিন কাস্টমস ও বর্ডার প্রোটেকশন (সিবিপি) এবং মেক্সিকান কর্মকর্তারা বৃহস্পতিবার নদী পার হওয়া মানুষের একটি বিশাল দলের সাথে কথা বলার সময় ঘটনাটি প্রত্যক্ষ করেন। প্রবল বৃষ্টিপাতের কারণে নদীতে প্রবল স্রোত থাকায় অভিবাসীদের এ অবস্থা হয়। সিবিপির এক বিবৃতি অনুসারে, মার্কিন কর্মকর্তারা ছয়টি লাশ এবং মেক্সিকান দল অন্য দুটি লাশ উদ্ধার করে। সিবিপি জানিয়েছে,…
বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পৃথিবীর সব দেশে তাপমাত্রা বাড়ছে, এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অবস্থা খুবই নাজুক। উচ্চ তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, খরা এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এ অঞ্চল। মেরু অঞ্চলের বাইরে বিশ্বে সবচেয়ে বেশি হিমবাহের অবস্থান পাকিস্তানে। তবে জলবায়ু উষ্ণ হতে থাকায় এসব হিমবাহ হঠাৎ গলে পানি লোকালয়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি ক্রমাগত বাড়ছে। সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে পাকিস্তানের প্রধান আবহাওয়াবিদ সরদার সরফরাজ সতর্ক করে বলেছেন, শুধু চলতি বছরই বিভিন্ন হ্রদে হিমবাহ গলার পরিমাণ অন্য সময়ের তুলনায় তিন গুণ বেশি হয়েছে। এসব হ্রদের হিমবাহ দ্রুত গলে পানি লোকালয়ে ছড়িয়ে পড়লে বন্যা পরিস্থিতি বিপর্যয়কর হতে পারে। পাকিস্তানে বন্যা পরিস্থিতির ভয়াবহতা মাক্সার টেকনোলজির স্যাটেলাইট…
ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে গুগলের ১০০ কোটি মার্কিন ডলারের কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নজরদারি চুক্তির প্রতিবাদ জানিয়েছেন গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তা এরিয়েল কোরেন। এরপর থেকে কোম্পানিতে তার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করা হয়। এতে কাজ করতে পারছেন না জানিয়ে পদত্যাগের ঘোষণা দেন এ তিনি। সার্চ ইঞ্জিন জায়ান্ট এই কোম্পানির বিপণন ব্যবস্থাপক এরিয়েল কোরেন ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চালানো নিপীড়নের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। তার এই সক্রিয়তার কারণে গুগলে প্রতিকূল কাজের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন এরিয়েল। চলতি সপ্তাহেই তিনি গুগলের চাকরি ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন। টুইটারে দেওয়া এক বার্তায় এরিয়েল কোরেন বলেছেন, ‘যে কর্মীরা কথা বলেন তাদের বিরুদ্ধে প্রতিশোধ এবং প্রতিহিংসার কারণে…
বিশ্বের সবচেয়ে শক্তিধর সেনাবাহিনী বলা হয় মার্কিন সেনাবাহিনীকে। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাদের দৌড়। অথচ যৌনতা নিয়ে এই বাহিনীর নারী সদস্যরাও থাকেন স্পর্শকাতর অবস্থানে। মার্কিন সামরিক বাহিনীতে যৌন নিপীড়নের সংখ্যা রেকর্ড পরিমাণ বেড়েছে। ২০২১ অর্থবছরে দেশটির এই বিভাগে যৌন নিপীড়নের সংখ্যা বেড়েছে ১৩ শতাংশ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে এই তথ্য সামনে আনা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সেক্সুয়াল অ্যাসাল্ট প্রিভেনশন অ্যান্ড রেসপন্স অফিস (এসএপিআর) জানিয়েছে, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৮ হাজার ৮৬৬টি যৌন নিপীড়নের ঘটনা রিপোর্ট করা হয়েছে।…
মেরামতের কথা বলে বুধবার নর্ড স্ট্রীম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাসের প্রবাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার (৩১ আগস্ট) সকাল ৫ টা থেকে আগামী তিন দিন (৩ সেপ্টেম্বর) পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে গ্যাজপ্রমের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাশিয়ার এমন সিদ্ধান্ত উদ্বেগ সৃষ্টি করেছে শীত প্রধান ইউরোপের দেশগুলোতে। গ্যাস সরবরাহ কমে গেলে দেশগুলো আসন্ন শীতে বেকায়দায় পড়বে নিঃসন্দেহে। বুলগেরিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ডে গ্যাসের জোগান এর মধ্যেই বন্ধ করেছে রাশিয়া। অন্যান্য পাইপলাইনেও জোগান কমিয়েছে। ফলে শঙ্কিত ইউরোপের বিভিন্ন দেশ। পশ্চিমা দুনিয়া রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করায় এক সময় পাল্টা গ্যাসের জোগান বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল মস্কো। একাংশের…