Author: আন্তর্জাতিক ডেস্ক

সমকামিতাকে অপরাধ গণ্য করে ব্রিটিশ আমলে প্রণীত আইনের একটি ধারা বাতিল করছে সিঙ্গাপুর। এর ফলে এশিয়ার এই নগর রাষ্ট্রে পুরুষের সমকামিতা বৈধতা পেতে যাচ্ছে। সিঙ্গাপুরের এলজিবিটি কর্মীরা দেশটির সরকারের এই পদক্ষেপকে ‘মানবতার জয়’ বলে প্রশংসা করেছেন। রক্ষণশীল মূল্যবোধের জন্য পরিচিত সিঙ্গাপুর। কিন্তু গত কয়েক বছর ধরে সমকাম নিষিদ্ধে ঔপনিবেশিক-আমলে তৈরি ৩৭৭এ আইনটি দেশটির দণ্ডবিধি থেকে বাতিলের দাবি তুলেছেন। দীর্ঘ বিতর্কের পর রোববার পুরুষের সমকামকে বৈধতা দেয়ার পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লুং। জাতীয় দিবসে বক্তৃতায় লি বলেন, ‘আইন পরিবর্তনের এখনই সঠিক সময়। কারণ আমার বিশ্বাস বেশিরভাগ সিঙ্গাপুরবাসী এ সিদ্ধান্ত মেনে নেবেন।’ তিনি বলেন, ‘প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিসূচক ব্যক্তিগত…

Read More

পাকিস্তানের মিডিয়া সমস্ত স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের লাইভ বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করেছে। ইসলামাবাদে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টা পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা (পেমরা)। এ নির্দেশনা না মানলে নিউজ চ্যানেলগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পেমরা। জিও নিউজের আজ রোববারের এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। আজ জারি করা পেমরার বিজ্ঞপ্তিতে বলা হয়, ইমরান খানের বক্তব্য পেমরার নীতিমালার সরাসরি লঙ্ঘন। তবে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথ পর্যবেক্ষণ…

Read More

যুক্তরাষ্ট্রের এক চলচ্চিত্র নির্মাতা এবং আফগানিস্তানের এক প্রযোজককে আটকে রেখেছে তালিবান সরকার। এ ঘটনায় নিন্দা জানিয়ে তাদের অবিলম্বে মুক্তি চেয়েছে সংবাদমাধ্যম পর্যবেক্ষক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে)। সাংবাদিকদের ওপর ধরপাকড় না চালানোরও আহ্বান জানানো হয়েছে। সংস্থাটির বরাতে রোববার(২১ আগস্ট) এ তথ্য জানিয়েছে এনডিটিভি ও এএনআই। গত ১৭ আগস্ট কাবুলের শেরপুরে পেশাগত কাজ করার সময় যুক্তরাষ্ট্রের সাংবাদিক ও নির্মাতা আইভর শিয়ারার এবং প্রযোজক ফয়জুল্লাহ ফয়জবখশকে আটক করে তালিবান। নিরাপত্তারক্ষীরা আইভর ও ফয়জুল্লাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তাদের পরিচয়পত্র, পাসপোর্ট পরীক্ষা করে। দীর্ঘ সময় আটকে রেখে তাদের বারবার যুক্তরাষ্ট্রের গুপ্তচর বলে অভিযুক্ত করা হয়। সিপিজের বিবৃতিতে বলা হয়, হুমকি-ধমকি না দিয়ে ওই…

Read More

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হচ্ছে মেক্সিকো। যেখানে সাংবাদিকদের নিরাপদ সাংবাদিকতার সুযোগ একদম তলানিতে। দেশটিতে প্রায়ই সাংবাদিক হত্যার ঘটনা ঘটে মেক্সিকোর সাংবাদিকদের জন্য চলতি বছরটি সবচেয়ে ভয়াবহ হতে যাচ্ছে। বছরের ৮ মাস শেষ না হতেই রেকর্ড ১৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার(১৮ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইন্টিন। খবর রয়টার্স। সংস্থার আঞ্চলিক পরিচালক লিওপোল্ডো মালডোনাডো বলেন, এই ১৮ মৃত্যুর মধ্যে নয়টির ক্ষেত্রে সাংবাদিকদের কাজের সঙ্গে সম্ভাব্য যোগসূত্র পাওয়া গিয়েছে। তিনি বলেন, শতাব্দির মধ্যে সংবাদমাধ্যমের জন্য সবচেয়ে বছর হতে পারে ২০২২ সাল। এখনো বছরের চার মাসের বেশি বাকি থাকলেও এর মধ্যেই আগের বছরগুলোর পরিসংখ্যান অতিক্রম করে…

Read More

বকেয়া বেতন চাইতে গেলে মিথ্যা অভিযোগ তুলে গৃহকর্মীকে নির্যাতন করে উল্টো পুলিশে দিয়েছেন বরগুনার সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। গৃহকর্মী রাসেল মুন্সীর বিরুদ্ধে মোবাইল ফোনে কথোপকথন রেকর্ড করার অভিযোগে তুলে এমপি এ নির্যাতন চালান। রাসেল মুন্সীর বাবা জাকির মুন্সী জানান, ১১ মাসের বকেয়া বেতন চাইতে তিনি ছেলেকে নিয়ে গতকাল বুধবার সকালে এমপির বাসায় যান। এরপর মিথ্যা অভিযোগ তুলে তার ছেলেকে নির্যাতন করে পুলিশে দেওয়া হয়। পাথরঘাটা থানার ওসি আবুল বাশার গৃহকর্মী রাসেল মুন্সীকে আটকের কথা স্বীকার করে জাতীয় দৈনিক সমকালকে জানান, ওই গৃহকর্মীর ফোন পরীক্ষা করেও কথোপকথনের রেকর্ড পাওয়া যায়নি। এমপির সঙ্গে আলোচনা করে রাসেলের বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া…

Read More

তীব্র দাবদাহ, সঙ্গে খরার কারণে জ্বালানি পরিবহনে ব্যবহৃত ইউরোপের গুরুত্বপূর্ণ একটি জলপথে নৌ চলাচল সীমিত হয়ে পড়ার পর জার্মানিতে বিদ্যুতের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। রাশিয়া ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে, তার মধ্যে গ্রীষ্মের এই যন্ত্রণাদায়ক গরম ইউরোপের জ্বালানি ব্যবস্থার ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে। এই চাপ পুরো ইউরোপজুড়েই ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের আয়ে ব্যাপক প্রভাব ফেলছে; শীতের সময় জ্বালানির চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে এ সংকট আরও তীব্র হবে বলেও ধারণা করা হচ্ছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের দাম বাড়ার পেছনে এর ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সবকিছুরই অবদান রয়েছে। সর্বশেষ যা ‘গলা টিপে’ ধরছে, তা হল রাইন নদী। গত কিছুদিন…

Read More

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সন্ধ্যার নামাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে। দেশটির পুলিশ ও হাসপাতাল বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়, তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন হতাহতের ঘটনা। তবে কতজন হতাহত হয়েছেন তা তিনি নিশ্চিত করেননি। টুইটারে তিনি লিখেছেন, সাধারণ মানুষ ও মুসল্লিদের হত্যাকারীদের শিগগির শাস্তির মুখোমুখি হতে হবে। একজন নিরাপত্তা কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। তবে এএফপিসহ একাধিক সংবাদমাধ্যম নিহত ব্যক্তির সংখ্যা ১০…

Read More

টুইটার অ্যাকাউন্ট রাখা, ভিন্নমতালম্বী ও অ্যাক্টিভিস্টদের অনুসরণ করায় এক নারীকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির ওই শিক্ষার্থী নিজ দেশে ফিরে এ দণ্ডের মুখে পড়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। সালমা আল-সেহাব (৩৪) নামের ওই নারী দুই সন্তানে মা। ইন্টারনেট ওয়েবসাইট ব্যবহার করে ‘মানুষের মধ্যে অস্থিরতা তৈরি এবং নাগরিক ও জাতীয় শৃঙ্খলা বিঘ্নের কারণ’ হওয়ার ‘অপরাধ’ করায় তাকে প্রাথমিকভাবে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে, গত সোমবার একটি আপিল আদালত তাকে নতুন করে ৩৪ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে দণ্ডভোগের পর তার ওপর আরও ৩৪ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রসিকিউটরা আদালতে ওই নারীর বিরুদ্ধে নতুন অপরাধের…

Read More

ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই  মধ্যে গত রবিবার রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া। এক শীর্ষ রুশ কর্মকর্তা বলেছেন, মস্কো ওয়াশিংটনকে সতর্ক করেছে যে, মার্কিন সিনেট যদি রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ দেশ হিসেবে চিহ্নিত করে আইন পাস করে তবে দুদেশের কূটনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি সম্পর্ক ছিন্নও হতে পারে। তিনি বলেন, সরাসরি যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ।   এদিকে বিশ্বের পারমাণবিক বোমা ও সামরিক শক্তিতে ক্ষমতাধর শীর্ষ এই দুই দেশের কথার লড়াইয়ে পারমাণবিক যুদ্ধেরও আভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ বাঁধলে…

Read More

তাইওয়ানের স্বাধীনতা চাওয়ার বিষয়টিকে সমর্থন করায় দ্বীপটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন চলতি মাসের শুরুতে। এরপরই এই নিষেধাজ্ঞা এলো। চীন বলছে, তারা ভুল বার্তা পাঠিয়েছিলেন। নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের তাইওয়ান–বিষয়ক কার্যালয়। যে সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের মধ্যে আছেন সিয়াও বি খিম ও ওয়েলিংটন কু। সিয়াও বি খিম ওয়াশিংটনে নিযুক্ত তাইওয়ানের দূত। আর ওয়েলিংটন কু তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব। তাইওয়ানের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির রাজনীতিবিদদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাইওয়ান–বিষয়ক কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, যাদের…

Read More