…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে তালিবান সরকারের অধীনে নারীদের অধিকার হারানোর শঙ্কা সেই শুরু থেকেই। সময় যতো গড়াচ্ছে বাস্তবে রূপ নিচ্ছে সেই শঙ্কা। এমনকি নতুন সরকারের শীর্ষ পর্যায়ে যে নারী প্রতিনিধি রাখা হচ্ছে না, সেটির ইঙ্গিত আগে থেকেই দিয়েছেন গোষ্ঠীটির নেতারা। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে নারীর উপস্থিতি একেবারেই থাকছে না বলেও আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভে নেমেছেন আফগান নারীরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে তালিবান যোদ্ধারা। এ সময় নারীদের মারধর, লাঠিপেটা ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিরল এক বিক্ষোভে এ ঘটনা ঘটে। খবর এএফপির। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দশকে নারীদের সামান্য যেসব অর্জন, গত বছরের ১৫ আগস্ট…
পাকিস্তানে গুম ও জোরপূর্বক অপহরণের বিষয়টি অনেক পুরনো হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের স্বার্থ রক্ষার্থেই এই নির্মম গুম-অপহরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী ও প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন গোয়েন্দা সংস্থাগুলো। ক্ষমতাসীনদের তালিকা ধরে বেছে বেছে সরকারবিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক গুম অভিযান চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এ কাজ করে আসছে দেশটির সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলো। আর এসবের বিচার চেয়ে পরিবারগুলোর করা শান্তিপূর্ণ বিক্ষোভেও দমন-পীড়ন চালাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তানি কর্তৃপক্ষকে অবিলম্বে জোরপূর্বক নিখোঁজের বিচার চেয়ে পরিবারগুলোর শান্তিপূর্ণ বিক্ষোভের উপর দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, জোরপূর্বক গুম আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক…
তীব্রতম খরার কবলে পড়েছে ইউরোপ। বাড়িঘর, কারখানা, কৃষক এবং মালামাল পরিবহনের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব বিস্তার করছে এই খরা। আশঙ্কা করা হচ্ছে, এই পরিস্হিতি ইউরোপের অর্থনীতিকে মারাত্মক ভঙ্গুর পরিস্হিতির দিকে নিয়ে যাবে। এমনকি পানির ঘাটতি ‘স্বাভাবিক এক পরিস্থিতি’ হয়ে উঠবে, এই জন্য সতর্ক থাকতে বলা হচ্ছে। জানা গেছে, ইউরোপের ৪৫ শতাংশ অঞ্চল জুলাইয়ের মাঝামাঝি থেকেই খরার সতর্কতার অধীনে ছিল। ১৫ শতাংশ অঞ্চলে ইতোমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইউরোপীয় কমিশন একাধিক অঞ্চলে ‘সংকটজনক’ পরিস্থিতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। প্রচণ্ড উষ্ণ তাপমাত্রার কারণে যুক্তরাজ্যের টেমস নদীর উৎস অন্য যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ মাত্রায় শুকিয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, খরার…
অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে আত্মহত্যার হিড়িক পড়েছে। প্রশান্ত মহাসাগরীয় এই দেশটির বাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে বেড়েছে আত্মহত্যার হার। মূলত একটি যুগান্তকারী প্রতিবেদনে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে আত্মহত্যার উচ্চ হারের বিষয়টি উঠে আসার পর এটিকে ‘একটি জাতীয় ট্র্যাজেডি’ হিসাবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সমীক্ষায় দেখা গেছে, ২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে অস্ট্রেলিয়ায় চাকরিরত অথবা সাবেক এমন ১২০০ সেনাকর্মী আত্মহত্যা করেছেন। গবেষণা বলছে, সাধারণ মানুষের চেয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি। এর কারণ খুঁজতে করা ‘দ্য রয়্যাল কমিশন ইনটু ডিফেন্স এন্ড ভেটেরান সুইসাইড ফাউন্ড’…
দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে শ্রীলঙ্কা এখন এমন অবস্থায় যে প্রধানমন্ত্রীও আপাতত কোনো আশার আলো দেখছেন না৷ দেশের নাগরিকদের মাঝেও মহামারির মতো ছড়াচ্ছে দেশ ছাড়ার প্রবল ইচ্ছা৷ মে মাসে শ্রীলঙ্কার কলম্বো শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর মীনু মেকালা ও নিরোশ রবীন্দ্র তাদের দুই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একটি পুরোনো ট্রলারে চার হাজার ৭০০ কিলোমিটারের সমুদ্রযাত্রা করেছিলেন। এর জন্য তাদের পরিবারের সব সঞ্চয় খরচ করতে হয়েছিল তাদের। কিন্তু সব অর্থ খুইয়েছিলেন তারা। বৌদ্ধ ধর্মাবলম্বী মিনু আর খ্রিস্টান ধর্মাবলম্বী নিরোশ দুবাইতে অভিবাসী শ্রমিক হিসাবে কাজ করেছিলেন। ওই সময় তাদের দুজনের প্রেম হয়। পারিবারিক বিরোধিতা সত্ত্বেও ২০০৫ সালে কলম্বো থেকে…
মার্ক জাকারবার্গ টাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের শোষণ করে। তবে কোনো পলিটিক্যাল ইকোনমির বিশ্লেষক নয়, এমনটা কথা বলছে তার প্রতিষ্ঠান মেটারই নতুন এক চ্যাটবট। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে চ্যাটবট এমন জবাব দেয়। মেটার দাবি, এই চ্যাটবট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ‘প্রায় যেকোনো বিষয়ে’ আলাপ করতে পারে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, মেটা প্রতিষ্ঠাতা সম্পর্কে চ্যাটবট কী ভাবছে, তা জিজ্ঞাসা করা হলে এটি উত্তর দেয়, ‘আমাদের দেশ বিভক্ত হয়ে পড়েছে। আর তিনি কোনো রকম সহায়তা করেননি।’ ‘ব্লেন্ডারবট ৩’ নামক চ্যাটবটটি শুক্রবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মেটা বলেছিল, ‘ইন্টারনেটের যে কারও সঙ্গে আলাপ চালিয়ে যেতে পারবে নতুন চ্যাটবট। তবে এটি রূঢ় এবং…
বিশ্বে করোনার আগমনের পর থেকে যে কোনো কারণেই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া কঠিনতর হয়ে উঠেছে। অভিবাসনপ্রার্থী মানুষের জন্য প্রায় আরও অসম্ভব হয়ে উঠেছে অনুমোদন পাওয়া। এজন্য অনেকেই ঝুঁকছে অনৈতিক প্রক্রিয়ায় অভিবাসনের প্রতি। আর এভাবে দেশান্তরি হতে গিয়ে অনেকেই মৃত্যুর মুখে পড়ছে, কেউবা হচ্ছেন নিখোঁজ। গ্রিসে একটি নৌকাডুবে অর্ধশতাধিক অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছে। এজিয়ান সাগরের কার্পাথোস দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। বুধবার এক উপকূলরক্ষী কর্মকর্তা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত ২৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিলেন। ধারণা করা হচ্ছে ৫০ জনের বেশি যাত্রী নিখোঁজ হয়েছে। নৌকাটি তুরস্ক…
বিশ্বজুড়ে করোনাভাইরাসের দাপট এখনও কমেনি। তারই মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্সের সংক্রমণ। এবার তার দোসর হিসেবে মাথাচাড়া দিলো আরও এক নতুন ভাইরাস। যা সর্বপ্রথম থাবা বসিয়েছে চীনে। এই ল্যাঙ্গিয়া হেনিপাভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫ জন। চীনের হেনান ও শানডং প্রদেশের বাসিন্দাদের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। গবেষকরা জানিয়েছেন, পশুদেহ থেকে মানুষের মধ্যে ভাইরাসটি সংক্রমিত হয়। তাইওয়ান সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, চীনের দুই প্রদেশে মোট ৩৫ জন ল্যাঙ্গিয়া হেনিপাভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। যাদের মধ্যে ২৬ জনই শুধুমাত্র ল্যাঙ্গিয়ায় সংক্রমিত। অর্থাৎ তাদের শরীরে এই ভাইরাসের উপসর্গও লক্ষ্য করা গেছে। তাইওয়ানের বিজ্ঞানীদের বরাত দিয়ে গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে,…
পাকিস্তানে সরকার সমালোচক টিভি চ্যানেল ‘এআরওয়াই’ বন্ধ করে দেওয়া হয়েছে।‘রাষ্ট্রদ্রোহী’ তথ্য প্রচারের অভিযোগ এনে চ্যানেলটি বন্ধ করে দেয় ‘পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি’।সমালোচকরা এটিকে দেশটিতে গণমাধ্যমের স্বাধীনতাকে দমন করে রাখার একটি অবৈধ পদক্ষেপ হিসাবে নিন্দা জানিয়েছে। চ্যানেলটির সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠসম্পর্ক রয়েছে বলে মনে করা হয়। এআরওয়াই কর্তৃপক্ষকে পাঠানো নোটিশটি দেখেছে বার্তা সংস্থা এএফপি। নোটিশে বলা হয় “আপনার চ্যানেলে প্রচারিত ঘৃণাপূর্ণ, রাষ্ট্রদ্রোহী ও বিদ্বেষপরায়ণ কন্টেন্ট আপনার অসৎ উদ্দেশ্য সম্পর্কে গুরুতর উদ্বেগ উত্থাপন করে।” সোমবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিফ অব স্টাফ শাহবাজ গিলের একটি বক্তব্য প্রকাশের কয়েক ঘণ্টা পর নোটিশটি পাঠানো হয়। ওই বক্তব্যে গিল বলেন, সরকার…
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ নানা সংকটের মুখোমুখি হচ্ছে। ইতোমধ্যে খাদ্য সংকটের সতর্কতা জারি করেছে আফ্রিকার বিভিন্ন দেশ। পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ। সেখানে প্রতিদিন শতাধিক শিশু মারা যাচ্ছে। সোমালিয়া বিগত ৪০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরার মধ্য দিয়ে একটি বিপর্যকর দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শস্যের দাম বাড়িয়ে সঙ্কট আরও বাড়িয়ে দিয়েছে, যার অর্থ কৃষক এবং পশুপালকরা তাদের খাদ্যের পরিপূরক যোগাড়ে সক্ষম হচ্ছে না। ফলে, দেশটির গবাদি পশুগুলি খাদ্যাভাবে মারা যাচ্ছে এবং ব্যাপক ফসলহানি ঘটছে। সোমলিয়ার প্রায় ৭০ লাখ মানুষ বা জনসংখ্যার ৪০ শতাংশ খাদ্যাভাবে ভুগছে এবং প্রায়…