Author: আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করতে পারেন-এমন জল্পনা কয়েক সপ্তাহ থেকে চাউর হতে থাকে। এই নিয়ে চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়। চীন হুমকি দেয়, পেলোসি তাইওয়ান সফর করলে চীন হাত গুঁটিয়ে বসে থাকবে না।  তবে চীনের সকল হুমকি, হুঁশিয়ারি উপেক্ষা করে গত মঙ্গলবার তাইওয়ান সফরে যান পেলোসি। এরপরই চীনের সঙ্গে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা প্রবল হতে থাকে। পেলোসির তাইওয়ান সফরের পর চীনের অন্তত ২৭টি যুদ্ধবিমান দেশটির প্রতিরক্ষা অঞ্চলের আকাশসীমায় প্রবেশ করেছে। একইসঙ্গে তাইওয়ানের চারদিকে সামরিক মহড়া শুরু করেছে চীন। এছাড়া দূরপাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে চীন। এদিকে তাইওয়ান জানিয়েছে, তারা মনস্তাত্ত্বিক যুদ্ধের…

Read More

সম্প্রতি সৌদি আরবে প্রত্নতাত্ত্বিক সার্ভে চলাকালীন খননের সময়ে প্রায় ৮ হাজার বছরের পুরোনো একটি শহর আবিষ্কৃত হয়েছে। পাশাপাশি পাওয়া গিয়েছে একটি প্রাচীন মন্দিরের খোঁজও। এমতাবস্থায়, সৌদি আরবের প্রাচীনতম নগরীতে ওই মন্দিরের সন্ধান পাওয়ার খবরটি দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে খননকার্য চলাকালীন ওই মন্দিরের খোঁজ পাওয়ার পাশাপাশি এমন অনেক জিনিস পাওয়া গেছে, যা প্রত্নতাত্ত্বিকদেরও অবাক করেছে। সৌদি আরবের মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে, সেখানকার রাজধানী রিয়াধের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত শহর আল-ফা (Al-Faw)-তে এই প্রাচীন মন্দিরটি পাওয়া গেছে। মনে করা হচ্ছে, আল-ফাওয়ের বাসিন্দারা এখানে নিয়মিত উপাসনা করতে আসতেন। সৌদি প্রশাসনের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকদের একটি বহুদেশীয় প্রতিনিধি দল আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখানে…

Read More

আধুনিক যুগেও ইরানে নারী ও কন্যাশিশুরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচিত। জীবনের প্রায় সব ক্ষেত্রেই চরম বৈষম্যের শিকার ইরানের নারীরা। পিতৃতান্ত্রিক মূল্যবোধ আর নারীবিদ্বেষী আচরণে জর্জরিত ইরানের নারীদের নিত্যদিনের জীবন। বৈষম্যমূলক আইনের কারণে দিনদিন পারিবারিক সহিংসতার ঘটনা বেড়ে চলছে দেশটিতে। ইরানে সম্প্রতি ৩ জন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। তারা তিনজনই তাদের স্বামীদের হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন বলে জানা যায়। মানবাধিকারকর্মীরা বলছেন, অপ্রাপ্ত বয়সে বিয়ে, অথবা অত্যাচারের শিকার হওয়ার কারণে নারীরা তাদের স্বামীদের হত্যা করছেন। তারা আরও বলছেন, ইরানের প্রচলিত আইনগুলো নারী বিদ্বেষী হওয়ায় তারা তালাক নিতে পারেন না। এমনকি পারিবারিক সহিংসতা এবং নির্যাতনের ক্ষেত্রেও তাদের চুপ থাকতে হয়। ফলে…

Read More

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি গতকাল মঙ্গলবার রাতে তাইপে পৌঁছানোর মধ্য দিয়ে বিতর্কিত তাইওয়ান সফর শুরু করেছেন। তিনি তাইপে পৌঁছানোর পরই তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চল দিয়ে ২১টি চীনা সামরিক বিমান উড়তে দেখা গেছে বলে জানিয়েছেন তাইপের কর্মকর্তারা।   তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। টুইটারে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ২১টি সামরিক বিমান গতকাল দিবাগত রাতে (২ আগস্ট) তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (এডিআইজেড) প্রবেশ করেছিল।’ তাইওয়ানের এডিআইজেড চীনের দাবিকৃত স্ব-শাসিত এ দ্বীপটির প্রচলিত আকাশসীমা নয়। তাইওয়ানের এডিআইজেড-এ চীনের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের কিছু অংশও অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি চীনের মূল ভূখণ্ডের কিছু অংশও…

Read More

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে গত সাত বছর ধরে চলছে গৃহযুদ্ধ। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারের মধ্যে এ যুদ্ধ চলছে।  যুদ্ধের ভয়াবহতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে চার মাস আগে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে চার মাসের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। গত ২ অক্টোবর এ চুক্তির মেয়াদ শেষ হয়। যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে অজানা আতঙ্কে দিনপাত করছেন ইয়েমেনের সাধারণ মানুষ। তাদের মধ্যে কাজ করছে ভয়, আতঙ্ক এবং বিভ্রান্তি। এরইমধ্যে এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ৫০০ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট)…

Read More

পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহন করা একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। হেলিকপ্টারে পাকিস্তানের সামরিক বাহিনীর ত্রয়োদশ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে বেলুচিস্তানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। আনুষ্ঠানিক এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনীর একটি এভিয়েশন হেলিকপ্টারের এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল)-এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হেলিকপ্টারটি বেলুচিস্তানের লাসবেলায় বন্যাকবলিত এলাকায়…

Read More

ড্রোন হামলা চালিয়ে আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার(১ আগস্ট) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জাওয়াহিরির মৃত্যুর খবর নিশ্চিত করে জো বাইডেন বলেন, জাওয়াহিরি মার্কিন নাগরিকদের ওপর হত্যাকাণ্ড ও সহিংসতা চালিয়েছিলেন। এই সন্ত্রাসী নেতার মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। জো বাইডেন জানান, ৭১ বছর বয়সী জাওয়াহিরিকে হত্যার জন্য হামলা চালাতে তিনি অনুমোদন দিয়েছিলেন। এজন্য কয়েক মাস ধরে পরিকল্পনা করা হচ্ছিল। বিবিসি জানিয়েছে, রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর তরফে…

Read More

কোভিড-১৯ মহামারিতে বিশ্বের কোটি কোটি মানুষ ঘরে বসে কাজ করতে বাধ্য হওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে সহজ কর্মব্যবস্থা আলোচনায় উঠে আসে। পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য বর্তমানে যুক্তরাজ্যের ৭০টি প্রতিষ্ঠান চার কর্মদিবস সুবিধা দিচ্ছে কর্মীদের। তবে এর জন্য কারও বেতন কাটা হচ্ছে না। এদিকে গত জুলাই মাসে বাজার বিশ্লেষক মিলিউ ইনসাইটের এক জরিপে উঠে এসেছে, সিঙ্গাপুরে প্রতি ১০ জন কর্মীর মধ্যে সাতজনই সাপ্তাহিক ছুটি তিন দিন চান। আরও ভালো ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য সপ্তাহে সর্বোচ্চ চারদিন অফিস করার পক্ষপাতী তারা। সোমবার (১ আগস্ট) দ্য স্ট্রেইট টাইমসের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরের কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে পরীক্ষামূলকভাবে সংক্ষিপ্ত…

Read More

একের পর এক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে এশিয়ার পরাশক্তিধর দেশ পাকিস্তান। কিছুদিন আগেই ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাতে সৃষ্ট রাজনৈতিক সংকট দেশটিকে প্রায় অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছিল। ইমরানের পতনের পর শাহবাজ শরিফ নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুরু হয়েছে তীব্র অর্থনৈতিক সংকট। শ্রীলঙ্কার পথেই হাঁটছে যেন দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান! দিন যত যাচ্ছে, বিদেশি ঋণে জর্জরিত দেশটির অর্থনীতি তত বেহাল হচ্ছে। রিজার্ভ ফাঁকা হতে হতে একেবারে শেষের পথে রয়েছে। পাকিস্তানের অর্থনীতির সব সূচক এখন নেতিবাচক। দেশটিতে বৈদেশিক মুদ্রার মজুত প্রতিদিন কমছে। মূল্যস্ফীতি আকাশচুম্বী, কমছে প্রবাসী আয়। মুদ্রার মান কমে এযাবৎকালে সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। চলতি তহবিলেও ঘাটতি…

Read More

‘যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন’ সামাজিক যোগাযোগের মাধ্যমে চীনা সামরিক বাহিনী নিজেদের অফিসিয়াল গ্রুপে যুদ্ধের প্রস্তুতি সম্পর্কিত এই পোস্ট করে। পোস্ট করার পর লাখ লাখ মানুষ সেই পোস্টে ইতিবাচক মন্তব্য করেছেন।  তবে পোস্টটি প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ কিংবা ‘টুইটারে’  দেওয়া হয়নি। এটি চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট ‘সিনা ওয়েইবো’তে দেওয়া হয়। গতকাল শুক্রবার (২৯ জুলাই) চীনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েইপোতে ওই পোস্ট দেওয়া হয়। তাইওয়ান ইস্যুতে যদিও চীন কোনও ধরনের উস্কানি সৃষ্টি না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে হঁশিয়ারি দিয়েছে, তারপরও ধারণা করা হচ্ছে- চীনের পিপলস লিবারশেন আর্মির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া মহড়া সম্পর্কে এই পোস্ট দেওয়া হয়েছে।…

Read More