…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে গত সাত বছর ধরে চলছে গৃহযুদ্ধ। ইরান সমর্থিত হুতি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত দেশটির সরকারের মধ্যে এ যুদ্ধ চলছে। যুদ্ধের ভয়াবহতা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে চার মাস আগে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে চার মাসের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। গত ২ অক্টোবর এ চুক্তির মেয়াদ শেষ হয়। যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে অজানা আতঙ্কে দিনপাত করছেন ইয়েমেনের সাধারণ মানুষ। তাদের মধ্যে কাজ করছে ভয়, আতঙ্ক এবং বিভ্রান্তি। এরইমধ্যে এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ৫০০ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট)…
পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহন করা একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার রাতে দেশটির বেলুচিস্তান প্রদেশে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। হেলিকপ্টারে পাকিস্তানের সামরিক বাহিনীর ত্রয়োদশ কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার রাতে বেলুচিস্তানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। আনুষ্ঠানিক এক বিবৃতিতে আইএসপিআর জানিয়েছে, ‘পাকিস্তান সেনাবাহিনীর একটি এভিয়েশন হেলিকপ্টারের এটিসি (এয়ার ট্রাফিক কন্ট্রোল)-এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। হেলিকপ্টারটি বেলুচিস্তানের লাসবেলায় বন্যাকবলিত এলাকায়…
ড্রোন হামলা চালিয়ে আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরিকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার(১ আগস্ট) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। সোমবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জাওয়াহিরির মৃত্যুর খবর নিশ্চিত করে জো বাইডেন বলেন, জাওয়াহিরি মার্কিন নাগরিকদের ওপর হত্যাকাণ্ড ও সহিংসতা চালিয়েছিলেন। এই সন্ত্রাসী নেতার মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। জো বাইডেন জানান, ৭১ বছর বয়সী জাওয়াহিরিকে হত্যার জন্য হামলা চালাতে তিনি অনুমোদন দিয়েছিলেন। এজন্য কয়েক মাস ধরে পরিকল্পনা করা হচ্ছিল। বিবিসি জানিয়েছে, রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-এর তরফে…
কোভিড-১৯ মহামারিতে বিশ্বের কোটি কোটি মানুষ ঘরে বসে কাজ করতে বাধ্য হওয়ার পর সাম্প্রতিক বছরগুলোতে সহজ কর্মব্যবস্থা আলোচনায় উঠে আসে। পরীক্ষামূলকভাবে ছয় মাসের জন্য বর্তমানে যুক্তরাজ্যের ৭০টি প্রতিষ্ঠান চার কর্মদিবস সুবিধা দিচ্ছে কর্মীদের। তবে এর জন্য কারও বেতন কাটা হচ্ছে না। এদিকে গত জুলাই মাসে বাজার বিশ্লেষক মিলিউ ইনসাইটের এক জরিপে উঠে এসেছে, সিঙ্গাপুরে প্রতি ১০ জন কর্মীর মধ্যে সাতজনই সাপ্তাহিক ছুটি তিন দিন চান। আরও ভালো ভারসাম্যপূর্ণ জীবনযাপনের জন্য সপ্তাহে সর্বোচ্চ চারদিন অফিস করার পক্ষপাতী তারা। সোমবার (১ আগস্ট) দ্য স্ট্রেইট টাইমসের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরের কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে পরীক্ষামূলকভাবে সংক্ষিপ্ত…
একের পর এক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে এশিয়ার পরাশক্তিধর দেশ পাকিস্তান। কিছুদিন আগেই ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাতে সৃষ্ট রাজনৈতিক সংকট দেশটিকে প্রায় অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছিল। ইমরানের পতনের পর শাহবাজ শরিফ নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুরু হয়েছে তীব্র অর্থনৈতিক সংকট। শ্রীলঙ্কার পথেই হাঁটছে যেন দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান! দিন যত যাচ্ছে, বিদেশি ঋণে জর্জরিত দেশটির অর্থনীতি তত বেহাল হচ্ছে। রিজার্ভ ফাঁকা হতে হতে একেবারে শেষের পথে রয়েছে। পাকিস্তানের অর্থনীতির সব সূচক এখন নেতিবাচক। দেশটিতে বৈদেশিক মুদ্রার মজুত প্রতিদিন কমছে। মূল্যস্ফীতি আকাশচুম্বী, কমছে প্রবাসী আয়। মুদ্রার মান কমে এযাবৎকালে সর্বনিম্ন পর্যায়ে গিয়ে ঠেকেছে। চলতি তহবিলেও ঘাটতি…
‘যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন’ সামাজিক যোগাযোগের মাধ্যমে চীনা সামরিক বাহিনী নিজেদের অফিসিয়াল গ্রুপে যুদ্ধের প্রস্তুতি সম্পর্কিত এই পোস্ট করে। পোস্ট করার পর লাখ লাখ মানুষ সেই পোস্টে ইতিবাচক মন্তব্য করেছেন। তবে পোস্টটি প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ কিংবা ‘টুইটারে’ দেওয়া হয়নি। এটি চীনের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট ‘সিনা ওয়েইবো’তে দেওয়া হয়। গতকাল শুক্রবার (২৯ জুলাই) চীনের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ওয়েইপোতে ওই পোস্ট দেওয়া হয়। তাইওয়ান ইস্যুতে যদিও চীন কোনও ধরনের উস্কানি সৃষ্টি না করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে হঁশিয়ারি দিয়েছে, তারপরও ধারণা করা হচ্ছে- চীনের পিপলস লিবারশেন আর্মির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া মহড়া সম্পর্কে এই পোস্ট দেওয়া হয়েছে।…
মহাকাশ থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসছে চীনের নিক্ষেপ করা রকেটের ধ্বংসাবশেষ।রকেটটির ধ্বংসাবশেষ অনিয়ন্ত্রিতভাবে এই সপ্তাহে (শনি-রবি) পৃথিবীতে নেমে এসে বিধ্বস্ত হবে বলে মনে করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রকেটের ধ্বংসাবশেষ কোনো জনবহুল এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে এনিয়ে উদ্বেগের পাশাপাশি প্রশ্ন উঠেছে এক দেশের নিক্ষেপ করা রকেটের দায়িত্ব কেন অন্য দেশ নেবে। তিয়ানগং নামের স্পেস স্টেশন নির্মাণ শুরু করেছে চীন। এতে পাঠানো হচ্ছে অনেক রকেট। এসব রকেট পৃথিবীতে নিয়ন্ত্রিত অবস্থায় ফিরে আসার সক্ষমতা কম। চীনের সর্বশেষ রকেট উৎক্ষেপণ ছিল গত রবিবার। একটি লং মার্চ ৫ রকেট একটি ল্যাবের অংশ নিয়ে তিয়ানগং স্টেশনে পৌঁছেছে। চীন সরকার বুধবার বলেছে,…
স্বামী হত্যার দায়ে ইরানে এই সপ্তাহে এক দিনের ব্যবধানে ৩ জন নারীর ফাঁসি কার্যকর করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) এমন তথ্য জানিয়েছে। খবর এএফপির। স্থানীয় সময় গতকাল শুক্রবার তিন নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা জানায় আইএইচআর। ইরানে নারীদের ফাঁসি দেওয়ার ঘটনা বাড়ছে। এতে উদ্বেগ জানিয়েছেন আইএইচআর। আইএইচআর জানায়, ২৭ জুলাই ইরানে স্বামী হত্যার দায়ে ৩ নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তারা তিনজনই তাদের স্বামীদের হত্যার দায়ে অভিযুক্ত ছিলেন বলে জানা যায়। মানবাধিকারকর্মীরা বলছেন, অপ্রাপ্ত বয়সে বিয়ে, অথবা অত্যাচারের শিকার হওয়ার কারণে নারীরা তাদের স্বামীদের হত্যা করছেন। তারা আরও বলছেন, ইরানের প্রচলিত আইনগুলো নারী বিদ্বেষী…
রাশিয়ার সঙ্গে চলমান সংকটে ইউরোপে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে মস্কো। তাতে অনেকটা চাপে পড়েছে দেশগুলো। এ পরিস্থিতি আসন্ন বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জার্মানির হ্যানোভার শহরের আবাসিক ভবনগুলোয় গরম পানির ব্যবহার বন্ধ করে দিয়েছে নগর কর্তৃপক্ষ। সেইসঙ্গে ঘর গরম রাখতে সর্বোচ্চ তাপমাত্রাও কমিয়ে আনা হয়েছে। গত সোমবার নগর কর্তৃপক্ষ জানিয়েছিল, আবাসিক ভবন, সুইমিং পুল, স্পোর্টস হল এবং জিমে গরম পানির ব্যবহার বন্ধ করে দেবে। পাবলিক ফোয়ারা বন্ধ করে দেওয়া এবং শহরের উঁচু ভবনগুলোতে রাতে আলোকিত বন্ধ করাও এ তালিকায় রয়েছে। এমনকি নতুন নিয়মের অধীনে সরকারি কর্মকর্তাদেরও কাজের সময় ঠান্ডা পানিতে হাত ধুতে হবে। শহরের বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকাকালীন ঠান্ডা তাপমাত্রার…
মিয়ানমারের সাগাইং অঞ্চলের বেসামরিক নাগরিকদের ওপর দেশটির সেনাবাহিনীর দমন-পীড়নের মাত্রা প্রতিনিয়ত বাড়ছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সালিঙ্গি শহরে নতুন করে জান্তা অভিযানের পর আতঙ্কে পালিয়ে গেছে এক হাজারের বেশি মানুষ। মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, ইয়ে খার এবং শ্বে হতাউক গ্রামের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করেছে প্রায় ১৫০ জন সেনা সদস্য। সালিঙ্গির এক বাসিন্দা বলেন, ‘গত মাসে জান্তা বাহিনী এখানে ব্যাপক অভিযান চালিয়েছিল। যারা প্রাণ নিয়ে পালাতে পেরেছিলেন তারা ক’দিন আগেই ফিরেছেন। এরমধ্যে আবারও হামলা চালালো সেনারা’। খবরে বলা হয়েছে, ইয়ে খার এবং শ্বে হতাউকে সব মিলিয়ে আড়াই শতাধিক ঘর আছে। সেনা সদস্যদের লাগানো আগুনে কতগুলো ঘরে পুড়ে গেছে, তাৎক্ষণিকভাবে বের করতে…