…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের স্লোগান তুলে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ ‘সুবিধা’ পেয়ে আসা বিএনপির সঙ্গে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ভালো যাচ্ছে না! কওমী মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব কমার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে বিএনপির দূরত্ব। ফলে, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া সমর্থন ও সহযোগিতা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে বিএনপির জন্য। বিএনপির সঙ্গে সংলাপে বসবে না ধর্মভিত্তিক দলগুলো। আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। প্রথম পর্যায়ে ১৪টি দলের সঙ্গে সংলাপ শেষ করেছে বিএনপি। পর্যায় ক্রমে আরো বাকি দলগুলোর সাথে বসবেও তারা। তবে বিএনপির…
দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা নজিরবিহীন আর্থিক সংকটে রয়েছে। দেশটিতে জ্বালানির জন্য কয়েক দিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কানদের। খাদ্য ও ওষুধের সংকট চরমে, কেন্দ্রীয় ব্যাংকের সামর্থ্য নেই পণ্য আমদানিতে চাহিদা মোতাবেক ডলার সরবরাহ করার। এমন পরিস্থিতিতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেউলিয়া হওয়ার বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে পাকিস্তানসহ ১২টি দেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে এই ১২টি দেশের তালিকা করেছে রয়টার্স। সেই তালিকাতেই রয়েছে পাকিস্তান। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে দাম বেড়েছে জ্বালানি তেল, গ্যাস ও অন্যান্য পণ্যের। জ্বালানি তেল ও রান্না করা তেলের জন্য পাকিস্তান পুরোপুরি আমদানিনির্ভর। এ ছাড়াও দেশটিতে রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ ব্যাপক। ফলে দেশটির কেন্দ্রীয়…
বাহামা উপকূলে নৌকাডুবে অন্তত ১৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই হাইতির নাগরিক। বাহামা সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির। বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেছেন, ধারণা করা হচ্ছে নৌকায় ওই ব্যক্তিরা মিয়ামি, ফ্লোরিডা ও যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশী এসব ব্যক্তি গাদাগাদি করে নৌকায় রওনা হয়েছিলেন। নৌকাটি থেকে এক নারীসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে। উদ্ধার অভিযান চলছে। তবে এখনও একজন নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় সময় রোববার রাত ১টার দিকে ৬০ জন যাত্রী নিয়ে নৌকাটি হাইতি থেকে যাত্রা শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, মানবপাচারের সঙ্গে জড়িত থাকার…
মিয়ানমারের চারজন গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির জান্তা সরকার। কয়েক দশকের মধ্যে এটি প্রথম মিয়ানমারে সর্বোচ্চ শাস্তি কার্যকরের ঘটনা। কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাতে সহায়তা করার অভিযোগে ওই চার গণতন্ত্রকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির সামরিক কর্তৃপক্ষ। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার (২৫ জুলাই) এই তথ্য সামনে আনে। গেল জানুয়ারি মাসে তাদের বিরুদ্ধে অভিয়োগ দায়েরের পর দেশটির আদালত তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়। ক্লোজ ডোর ট্রায়ালে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। জানা যায়, তাদের বিরুদ্ধে গত বছর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মিলিশিয়াদের সাহায্য করার অভিযোগ আনা হয়েছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গত কয়েক দশকের মধ্যে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল।…
ইউক্রেনে রুশ বাহিনী হামলা চালানোর পর প্রাণভয়ে লাখো মানুষ দেশ ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এমন মানবিক সংকটে পড়েনি। এ পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। পিতা-মাতা নেই এমন হাজার হাজার ইউক্রেনীয় শিশু শরণার্থী আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের চিহ্নিত শিশুকামী অপরাধীরা মানবিক সহায়তার নামে পোল্যান্ড সফর করছে। এমনটাই জানিয়েছে পোল্যান্ডের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ছয় সপ্তাহে ১০ জন চিহ্নিত শিশুকামী যৌন অপরাধী পোল্যান্ড ভ্রমণ করেছেন। পোল্যান্ডের অভিবাসন কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে…
সম্প্রতি নতুন এক আদেশ জারি করেছে তালিবান সরকার। তাতে বলা হয়েছে, যারা কোনো সত্যতা ছাড়াই আফগানিস্তানের স্কলার ও সরকারি কর্মচারীদের সমালোচনা করবে তাদের শাস্তি পেতে হবে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তাদের শীর্ষ নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার আরোপ করা নতুন নির্দেশনা প্রকাশ করেছে। তাদের এই নির্দেশনাকে জনগণ এবং মিডিয়ার জন্য “শরিয়া দায়িত্ব” বলা হয়েছে। সর্বোচ্চ নেতা আখুন্দজাদার নতুন আদেশ নির্দেশনা অনুযায়ী, তালিবান সরকারের কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে জনসাধারণকে অপ্রয়োজনীয় অভিযোগ বন্ধ করতে বলা হয়েছে। তবে ঠিক কি ধরণের সমালোচনা করা যাবে না তা স্পষ্ট করে বলা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে দেশটির সামাজিক…
হিমালয়ের বরফ ও হিমবাহের ওপর প্রত্যক্ষ বা পরোক্ষাভাবে নির্ভরশীল এ অঞ্চলের কোটি কোটি মানুষ। কিন্তু জলবায়ু পরিবর্তন ও তীব্র দাবদাহে ক্রমাগত গলছে সেই বরফ। বিজ্ঞানীদের তথ্যমতে, বিশ্বের অন্য অঞ্চলগুলোর চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হচ্ছে হিমালয়। এতে বিপন্ন হয়ে পড়েছে অসংখ্য প্রাণ। ডয়েচে ভেলের খবরে জানা যায়, গত মে মাসে উত্তর পাকিস্তানের হাসানাবাদের হিমবাহী হ্রদের পানি উপচে বন্যা দেখা দেয়। ভেসে যায় বহু বাড়িঘর। ধ্বংস হয় দুটি জলবিদ্যুৎকেন্দ্র ও একটি সেতু। এতে মারা যান ৭৫ জনের বেশি মানুষ। ওই সময় পাকিস্তান সরকার জানায়, দেশটির ৩৩টি হিমবাহী হ্রদ অস্বাভাবিক গরমের কারণে বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেখানকার ৭০ শতাংশ মানুষ সুপেয় পানির জন্য এসব…
দেশের অর্থনীতির শিরদাঁড়া ভেঙে গেলে ঠিক কী হয়, তা তো শ্রীলঙ্কাকে দেখলেই বোঝা যাচ্ছে। খাবার নেই, তেল নেই— ভেঙে পড়া রাজনৈতিক কাঠামো গোটা দুনিয়ার সামনে শ্রীলঙ্কাকে একটা উদাহরণ হিসাবে এসেছে। শ্রীলঙ্কার সঙ্গে মিয়ানমার এখন বিপর্যয়ের খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে। রাজনৈতিক অস্থিরতার পর মিয়ানমারের অর্থনীতিতে অশনিসংকেত দেখা দিয়েছে। দেশটিতে রিজার্ভ সংকট প্রকট হয়ে উঠেছে। যেনতেনভাবে ডলারের রিজার্ভ বাড়াতে মরিয়া হয়ে উঠেছে সামরিক জান্তা। এরই মধ্যে স্থানীয় ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের বিদেশী ঋণ পরিশোধ থেকে বিরত থাকতে বলা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় শ্রীলঙ্কার পর মিয়ানমারই এখন রাষ্ট্রীয় দেউলিয়াত্বের সবচেয়ে কাছাকাছি অবস্থানে। মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের এক…
১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালিবানের নেতারা সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কথা বললেও বাস্তবে তার দেখা মিলছে না। রাজধানী কাবুলসহ অন্যান্য অঞ্চলে তালিবানের হাতে সাংবাদিকদের নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। আফগানিস্তানে সংবাদ সংগ্রহের সময় তালিবানের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেছেন একজন অস্ট্রেলীয় নারী সাংবাদিক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফরেন পলিসি ম্যাগাজিনের অস্ট্রেলীয় কলামিস্ট লিন ও’ডোনেল অভিযোগ করেছেন যে, তালিবানের কারাগারে পাঠানোর হুমকির মুখে তিনি তার করা কিছু প্রতিবেদন সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। তার নিজের লেখা নিবন্ধগুলো মিথ্যা বলে একাধিক টুইট করতেও তাকে বাধ্য করে তালিবান। যদিও পরে তাকে মুক্তি দেয়া হয় ও আফগানিস্তান ছেড়ে যাওয়া বিমানে উঠতে দেয়া হয়।…
১৯৯০-এর দশকে তালিবানের প্রথম শাসনমেয়াদে নারীদের জন্য কঠোর সব বিধিনিষেধ জারি ছিল। নারীদের কাছ থেকে প্রায় সব অধিকারই কেড়ে নেওয়া হয়েছিল। তবে ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করার পর নিজেদের পূর্ববর্তী কঠোর নীতি নমনীয় করার প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান। তবে প্রতিশ্রুতি রাখেনি তালিবান। আফগানিস্তানের সামাজিক জীবন থেকে অদৃশ্য হয়ে গেছে নারীরা। আমেরিকার সেনা প্রত্যাহার এবং তালিবানের ক্ষমতা দখলের পরে ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে আফগানিস্তানের পরিস্থিতি। সেখানে নারী, শিশু এবং সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। বুধবার (২০ জুলাই) জাতিসংঘের প্রকাশিত এক রিপোর্ট জানানো হয়েছে, আফগানিস্তানে নারী এবং শিশুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। ইউনাইটেড নেশনস অ্যাসিস্ট্যান্স মিশন ইন আফগানিস্তান (ইউএনএএমএ)-এর…