…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
- মুসলিম ন্যাটো’তে বাংলাদেশ? সিদ্ধান্তের আগে যে প্রশ্নগুলো জরুরি – একটি স্টেট ওয়াচ বিশ্লেষণ
- সীমান্তে আবারো বাংলাদেশি কৃষককে গুলি করল বিএসএফ
Author: আন্তর্জাতিক ডেস্ক
সম্প্রতি নিজেকে দেউলিয়া ঘোষণা কারা দেশ শ্রীলঙ্কা তাদের পরিস্থিতি সামল দিতে নানা পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করছে। দেশটির উৎপাদন বৃদ্ধির লক্ষে এবং ভবিষ্যৎ খাদ্য ঘাটতি এড়াতে রাষ্ট্রীয় মালিকানাধীন অনুর্বর জমি চাষাবাদে নামছে শ্রীলঙ্কার সেনাবাহিনী। নতুন এক কৃষি কর্মসূচির আওতায় শ্রীলঙ্কার সেনাবাহিনী চলতি মৌসুমে দেড় হাজার একরের বেশি অনুর্বর এবং পরিত্যক্ত জমি চাষাবাদ করবে। খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে ঘাটতি এড়াতে এ পদক্ষেপ বলে জানিয়েছে লঙ্কান সেনাবাহিনী। ব্রিটেন থেকে ১৯৪৮ সালে স্বাধীনতা লাভের পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি। অর্থনৈতিক সংকটের কারণে খাদ্য, ওষুধ, রান্নার গ্যাস, জ্বালানি এবং টয়লেট পেপারের মতো নিত্যপণ্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। জ্বালানি ও…
ভারতের উত্তরপ্রদেশের দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ দুই সাংবাদিকের নাম শ্যামসুন্দর পাণ্ডে ও লাড্ডু পাণ্ডে। দু’জনই প্রথম সারির হিন্দি সংবাদপত্রে কর্মরত। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়েছে। ডয়েচে ভেলের খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শোনভদ্র অঞ্চলে। সেখানে কোলিয়ারি মার্কেটে স্থানীয় সংবাদমাধ্যমের দুই সাংবাদিক একটি হোটেলে বসেছিলেন। তখনই বাইকে এসে আক্রমণকারী খুব কাছ থেকে তাদের গুলি করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। গুলি করেই আক্রমণকারী দ্রুত বাইক চালিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় ওই দুই সাংবাদিককেই বারাণসীর হাসপাতালে পাঠানো হয়েছে। দুই সাংবাদিকের নাম লাড্ডু পাণ্ডে এবং শ্যামসুন্দর পাণ্ডে। কেন তাদের উপর হামলা হলো, তা…
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বেশ কিছু আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের পথে হাঁটছে ইসরায়েল। ইতোমধ্যেই অনেক দেশের সঙ্গে ইসরায়েলের চুক্তিও হয়েছে। এবার তারই ধারাবাহিকতায় ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। ফলে এখন থেকে সংযুক্ত আরব আমিরাতগামী ইসরায়েলের বিভিন্ন এয়ারলাইন্সের বিমান সৌদির আকাশপথ ব্যবহার করতে পারবে। দৃশ্যত ইসরায়েলের প্রতি উদার মনোভাবের অংশ হিসেবে আজ শুক্রবার এ ঘোষণা দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের আগমুহূর্তে এ ঘোষণা এল। খবর এএফপির। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো চার দিনের মধ্যপ্রাচ্য সফর করছেন জো বাইডেন। বুধবার ইসরায়েলে পৌঁছানোর পর গতকাল বৃহস্পতিবার বাইডেন পশ্চিম জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে দ্বিপক্ষীয়…
পোল্যান্ডের একটি প্রাক্তন নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের কাছে আট হাজার মানুষের সমতুল্য মানুষের ছাই সমন্বিত একটি গণকবর আবিষ্কৃত হয়েছে। বুধবার (১৩ জুলাই) দেশটির ইন্সটিটিউট অফ ন্যাশনাল মেমব্রেন্স এ দাবি করেছে। ইন্সটিটিউটটি পোল্যান্ডের নাৎসি দখল এবং কমিউনিস্ট যুগে সংঘটিত অপরাধের তদন্ত করে জানায়, ধ্বংসাবশেষগুলি সোলদাউ কনসেন্ট্রেশন ক্যাম্পের কাছে খুঁজে পাওয়া গেছে। ওয়ারশ-এর উত্তরে অবস্থিত ওই এলাকাটি বর্তমানে দিজিয়ালদো নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দিজিয়ালদোর নাম ছিল সোলদাউ। যুদ্ধের শুরুর বছর, ১৯৩৯ সালেই এ শহরে রাজনৈতিক বন্দিশিবির (কনসেনট্রেশন ক্যাম্প) খুলেছিল নাৎসি বাহিনী। গণকবরটি সেই বন্দিশিবিরের সংলগ্ন। ধারণা করা হচ্ছে, লোকজনকে ক্যাম্পে ধরে এনে নির্যাতন ও হত্যার পর তাদের মৃতদেহ পুড়িয়ে তার ছাই এই…
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বড় ধরনের বন্যার পর এবার তীব্র দাবদাহের মুখে পড়েছে চীন। একই অবস্থা ইউরোপ ও আমেরিকার একাধিক দেশে। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের একটা বড় অংশ ও চীনের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। যার ফলে বেশ কিছু শহরকে চলতি গ্রীষ্মে অপ্রত্যাশিত গরমের মুখে পড়তে হয়েছে। অন্তত ৮৬টি চীনা শহর তাপ সংক্রান্ত সতর্কতা জারি করতে হয়েছে। চীনের সবচেয়ে জনবহুল শহর সাংহাইয়ে কর্তৃপক্ষ শহরবাসীকে অস্বাভাবিক গরমের জন্য প্রস্তুত থাকতে বলেছে। জানা গেছে, ১৮৭৩ সালে যখন থেকে এ শহরের তাপমাত্রার রেকর্ড রাখা শুরু হয়েছে তখন থেকে এ পর্যন্ত মাত্র ১৫ দিন শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে…
নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণআন্দোলনের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সামরিক বিমানে করে আশ্রয় নিয়েছেন দক্ষিণ এশিয়ার আরেক দেশ মালদ্বীপে। তবে সেখানেও যেন শান্তি নেই। মালদ্বীপে পৌঁছানোর পরই দেশটিতে বিক্ষোভের মুখে পড়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া। বৃহস্পতিবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আলজাজিরা। বার্তাসংস্থা এএফপি বলছে, বিক্ষোভ ও গণআন্দোলনের মধ্যে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবার মালদ্বীপে বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। এদিন এই দ্বীপরাষ্ট্রটিতে বহু মানুষ তাকে নিরাপদ আশ্রয় প্রদান না করার আহ্বান জানান। মূলত মালদ্বীপে বসবাসরত শ্রীলঙ্কান নাগরিকরাই এদিন প্রেসিডেন্ট গোতাবায়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় প্রবাসী শ্রীলঙ্কানরা পতাকা ও প্ল্যাকার্ড…
বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না নামলেও পশ্চিমা শক্তিগুলো একজোট হয়ে কূটনৈতিক ও বাণিজ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই পারমাণবিক হামলার কথা আলোচনায় এলেও এখন সেসব ছাপিয়ে মাথাচাড়া দিয়ে উঠেছে সাইবার যুদ্ধ। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে তখন জার্মানির বায়ুবিদ্যুৎ টার্বাইন নির্মাতা প্রতিষ্ঠান এনারকনের কর্মীরা দেখলেন তারা তাদের উইন্ডমিলগুলো নিয়ন্ত্রণ করতে পারছেন না। পরে তারা বুঝতে পারলেন এটা একটা সাইবার আক্রমণের কারণে হয়েছে। যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কোম্পানি ভায়াস্যাটের সিস্টেমে কেউ আক্রমণ করেছে এবং ইউরোপজুড়ে অনেকগুলো মডেম বন্ধ করে দিয়েছে। এতেই বিপদে পড়ে এনারকন। বিশ্লেষকরা বলছেন,…
অর্থনৈতিক সংকট নিয়ে ব্যাপক বিক্ষোভের মধ্যে বেসামরিক বিমান ও সমুদ্র পথে চেষ্টা করে ব্যর্থ হন। অবশেষে সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৩টার দিকে মালদ্বীপের রাজধানী মালে তিনি পৌঁছেছেন। এ ঘটনার মধ্য দিয়ে কয়েক দশক ধরে শ্রীলঙ্কার ক্ষমতায় থাকা রাজাপাকসে পরিবারের পতন হয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিমানবাহিনী জানায়, শ্রীলঙ্কার সংবিধান অনুসারে নির্বাহী প্রেসিডেন্টের ক্ষমতা অনুসারে বর্তমান সরকারের অনুরোধ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে গোতাবায়াকে তারা বিমান দিয়ে সাহায্য করেছে। একটি সূত্রের বরাত দিয়ে দ্য ডেইলি মিরর জানায়, গোতাবায়া যেন মালদ্বীপের বিমানবন্দরে অবতরণ করতে পারে তার অনুমতি দেওয়ার…
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে একজন সাইকোপ্যাথ ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন দেশটির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন কথা বলেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এখানে অসীম সম্পদওয়ালা মধ্যপ্রাচ্যের একজন সাইকোপ্যাথ, হত্যাকারী সম্পর্কে সতর্কবার্তা দিতে এসেছি, যিনি (মোহাম্মদ বিন সালমান) তার দেশের জনগণ, আমেরিকান ও এই গ্রহের জন্য হুমকিস্বরূপ।’ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি সফরের কয়েক দিন আগে সাক্ষাৎকারটি প্রচার করা হলো। এটি গত রোববার প্রচারিত হয়। সৌদির সাবেক এই গোয়েন্দা কর্মকর্তার নাম সাদ আল-জাবেরি। তিনি সৌদির গোয়েন্দা সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তা ছিলেন। সাদ আল-জাবেরি বলেন, সৌদি যুবরাজ একজন সাইকোপ্যাথ, যার কোনো সহমর্মিতা নেই। তিনি কোনো…
আফগানিস্তানে নারীদের সমাজ থেকে অদৃশ্য করে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচআরসি। শুক্রবার (৮ জুলাই) এক প্রস্তাবে সংস্থাটি আফগান নারীদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে তালিবান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে৷ গত বছরের আগস্ট মাসে দ্বিতীয়বারের মতো আফগানিস্তানে ক্ষমতা দখল করে তালিবান৷ এরপর থেকে সেখানকার নারীদের পোশাক, চলাফেরা ও শিক্ষার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তারা। ইউএনএইচআরসির প্রস্তাবনার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেবে চেক রাষ্ট্রদূত ভাস্লাভ বালেক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘২০২১ সালে আগস্ট মাস থেকে আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, বিশেষ করে নারীদের জন্য। তালিবান এতটাই কড়াকড়ি আরোপ করেছে যে তারা আফগান সমাজ থেকে অদৃশ্য হয়ে গেছে।”…