…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ৯৭ কোটি মানুষের পুষ্টিকর বা সুষম খাদ্য জোগাড় করার সক্ষমতা নেই। অর্থাৎ দক্ষিণ এশিয়ার এই দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭১ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে পারেন না। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের একটি রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। শুক্রবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল.ইন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত ওই রিপোর্ট বলছে, এশিয়া মহাদেশে ৪৩.৫ শতাংশ মানুষ সুষম খবার থেকে বঞ্চিত। সেখানে ভারতের প্রায় ৭১ শতাংশ মানুষ বঞ্চিত পুষ্টিকর খাবার থেকে। যা রীতিমতো উদ্বেগজনক। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০৭ কোটি মানুষের পুষ্টিকর খাবার জোগাড় করতে পারেনি। বর্তমানে বিশ্বব্যাপী ৪২ শতাংশ মানুষ…
নজিরবিহীন চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে দলের নতুন নেতা বেছে নেওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে ডাউনিং স্ট্রিটের দরজার সামনে সংক্ষিপ্ত ঘোষণায় বরিস বলেন, ‘নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া এখন থেকেই শুরু হওয়া উচিত। আজ আমি একটি মন্ত্রিসভা নিয়োগ দিয়েছি। একজন নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমি দায়িত্ব পালন করবো’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের খবরে জানায়, আইনপ্রণেতাদের চাপের মুখে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার…
ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর দাম আরো কমেছে। ২০০২ সালের পর ইউরোর দাম কখনো এতটা কম হয়নি। গত ২০ বছরের মধ্যে ডলারের বিপরীতে ইউরোর দর পতন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার তীব্র জ্বালানি সঙ্কটের সঙ্গে ইউরোর অবিশ্বাস্য দরপতন ইউরোপের অর্থনৈতিক ভবিষ্যতের ওপর বড় আকারের প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউরোর বিনিময় মূল্য দাঁড়ায় ১ দশমিক ০১৮৪৫ ডলার। বুধবার এটি ১ দশমিক ০২ এ নেমেছিল। সর্বশেষ ইউরোর দর পতন এ পর্যায়ে যায় ২০০২ সালে। ইউরোর দর পতনে ডলার সূচক অভাবনীয় হারে বেড়েছে। ৬টি মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় মূল্য বিবেচনায় এই সূচক নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে ইউরোর…
কমেছে স্থানীয় মুদ্রার দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নানা ব্যবস্থা নিচ্ছে। এরই অংশ হিসেবে জুলাই মাসের শেষ নাগাদ বৈধ লেনদেনের মাধ্যম হিসেবে স্বর্ণমুদ্রা চালুর উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর জন মঙ্গুদওয়া জানান, ২৫ জুলাই থেকে স্থানীয় মুদ্রা, মার্কিন ডলার ও অন্য বিদেশি মুদ্রায় বিক্রি হবে ওই স্বর্ণমুদ্রা। সোনার আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে ওই মুদ্রা বিক্রি হবে বলে জানান তিনি। মুদ্রাস্ফীতি ও যুদ্ধের কবল থেকে অর্থনীতিকে বাঁচাতে এ ধরনের পদক্ষেপ অন্য দেশকেও আগে নিতে দেখা গেছে। এবার সেই পথ অনুসরণ করল জিম্বাবুয়েও। জিম্বাবুয়ের সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, ভিক্টোরিয়া ফলসের নামাঙ্কিত ওই সোনার কয়েনকে ভেঙে নগদে রূপান্তর করা যাবে এবং…
বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার মন্তব্যের জেরে দেশ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। উদয়পুরে নৃশংশভাবে দর্জি কানহাইয়া লালকে খুন হতে হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগ করা হয়েছে নূপুর শর্মার বিরুদ্ধে। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করে হিন্দু দেব-দেবীদের ছবি দেওয়া কাগজ মুড়ে মাংস বিক্রির অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক বাসিন্দার বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গত বরিবার এই ঘটনাটি ঘটেছিল। জানা যায়, তালিব হুসেন নামে এক ব্যক্তি তার দোকানে হিন্দু দেব-দেবীর ছবি সম্বলিত একাধিক কাগজে করে মুরগির মাংস বিক্রি করছিল। যা নিয়ে স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ তুলেছিল। তারই ভিত্তিতে তদন্তে নামে পুলিশ তদন্তের কারণে স্থানীয় পুলিশ…
বড়সড় সাইবার হামলার শিকার চীন। সম্প্রতি কয়েক কোটি চীনা নাগরিকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বিশেষজ্ঞদের মতে এটাই চীনের ইতিহাসে বৃহত্তম সাইবার অ্যাটাক। সম্প্রতি ১০০ কোটি চীনা নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করার চাঞ্চল্যকর দাবি করেছেন এক হ্যাকার। মোটা অঙ্কের অর্থে সেই তথ্য বিক্রি করার প্রস্তাবও দিয়েছেন তিনি। এক হ্যাকার দাবি করেছেন, সাংহাই পুলিশের থেকে ১০০ কোটি চীনা নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছেন তিনি। এই দাবি সত্য হলে ইতিহাসে বড় তথ্য ফাঁসের ঘটনা এটি। এই বেনামি ইন্টারনেট ব্যবহারকারীকে ‘চায়নাডান’ নামে চিহ্নিত করা হয়েছে। গত সপ্তাহে হ্যাকার ফোরাম ব্রিচ ফোরামসে পোস্ট করে জানানো হয়েছে, ১০ বিটকয়েনের জন্য ২৩ টেরাবাইটসরেও বেশি পরিমাণ তথ্য…
কথিত ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে নোয়াখালীর হাতিয়া থানায় করা মামলায় স্কুলশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালত সোমবার বিকেলে এই রায় দেয়। দণ্ডিত শিক্ষকের নাম দেবু দাস। তিনি নোয়াখালীর হাতিয়া থানার বাসিন্দা এবং চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কামরুল হাসান। এজাহারের বরাতে তিনি জানান, ২০১৭ সালের ১৫ অক্টোবর ও ২৮ অক্টোবর নিজের ফেসবুক আইডি Debu das Debe das থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেন তিনি। এই অভিযোগে ১ নভেম্বর পুলিশ…
উজবেকিস্তানের কারকালপাকস্তানের স্বায়ত্তশাসন প্রত্যাহারের একটি সংবিধান সংশোধনীর বিষয় জনসমক্ষে প্রকাশের পর অঞ্চলটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটায় অঞ্চলটিতে কারফিউ জারি করা হয়েছে। উজবেকিস্তানের সংবিধানে কারাকালপাকস্তান প্রদেশকে স্বায়ত্তশাসন দেয়া আছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিওয়েভ সম্প্রতি সংবিধানের ওই অনুচ্ছেদটি বাতিলের পরিকল্পনা করেন। প্রতিবাদে ফুঁসে ওঠে স্থানীয় জনগণ। প্রাদেশিক রাজধানী নুকুসে শুক্রবার বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষুব্ধরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৪৩ জন। উজবেকিস্তান কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিসের কর্মকর্তা আবরর মামাতোভকে উদ্ধৃত করে জানায়, নুকুসে…
ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ‘পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ’ কায়েমের চেষ্টা করছে। ফিলিস্তিনে দখলদারত্ব অবসানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েলের। এনিয়ে চলতি বছরের রমজান মাস থেকে ইসরায়েল–অধিকৃত ফিলিস্তিনের মাটিতে বড় ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সেনাদের হাতে গত বছরের (২০২১) চেয়ে চলতি বছরের (২০২২) প্রথম ছয় মাসে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৬ শতাংশ বেশি। জাতিসংঘের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানায় ইসরায়েলের সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক স্থানীয় কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গত বছরের একই সময়ে নিহত হয়েছিলেন ৪১ জন। জাতিসংঘ বলছে,…
জর্জ ফ্লয়েডের স্মৃতি উসকে আমেরিকায় ফের আরেক কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়েছে। এবার পুলিশ ৬০টি গুলি চালিয়ে ওই যুবকের শরীর ঝাঁজরা করে দিয়েছে। স্থানীয় সময় গত সোমবার রাতে উত্তর-পূর্ব আমেরিকার ছোট্ট শহর অ্যাক্রনে এ ঘটনা ঘটে। সূত্র : আলজাজিরা, রয়টার্স। সোমবার (২৭ জুন) রাতে ট্রাফিক আইন ভেঙে জেল্যান্ড ওয়াকার নামের ২৫ বছর বয়সী ওই যুবক দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বলে দাবি পুলিশের। পুলিশ তার পিছু নিয়ে গাড়ি থামাতে বলে। কিন্তু ওই কৃষ্ণাঙ্গ যুবক গাড়ি না থামিয়ে গুলি ছোড়েন। তারপর গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পালানোর সময়ে ফের গুলি চালাতে পারেন এমন সন্দেহে পুলিশ গুলি চালায়। যদিও কৃষ্ণাঙ্গ যুবকটির গুলি…