…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি পরিত্যাক্ত লরি থেকে অন্তত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই অভিবাসী বলে ধারনা করা হচ্ছে। আজ মঙ্গলবার দেশটির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি এসব তথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, লরি থেকে চার শিশুসহ অন্তত ১৬ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৭ জুন) সন্ধ্যায় এ ঘটনার খবর পাওয়া যায়। টেক্সাসের সান অ্যান্টোানিওর শহরতলিতে লরিটি পড়েছিল। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা জানা যায়নি। স্থানীয় প্রলিশ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে শহরটিতে এখন গ্রীষ্মকাল চলছে স্থানীয় সময় গতকাল সোমবার তাপমাত্রা ছিল ৪৯ দশমিক ৪ ডিগ্রি সে.। ভুক্তভোগীরা কোন…
তুরস্কের রাস্তায় প্রাইড মার্চে নেমেছিলেন এলজিবিটিকিউ কর্মীরা। পুলিশ মিছিল আটকাতে লাঠিচার্জ করে। ২০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গোটা বিশ্বে ২০ থেকে ২৬ জুনের মধ্যে প্রাইড মার্চের আয়োজন করা হয়। সমকামী আন্দোলনের কর্মীরা এই মার্চের আয়োজন করে থাকেন। তুরস্কে সমকামিতা নিষিদ্ধ। সেখানে প্রাইড মার্চেরও অনুমতি দেয় না প্রশাসন। তা সত্ত্বেও হাজার হাজার কর্মী রাস্তায় নেমেছিলেন। ইস্তাম্বুলে তারা মিছিল বের করেছিলেন। মিছিলকারীরা জানিয়েছেন, তাদের সমর্থনে দুই পাশের বাড়িঘর থেকে থালা বাজিয়ে তাদের স্বাগত জানানো হয়েছে। কিন্তু পুলিশ মিছিল এগোতে দিতে চায়নি। বস্তুত, মিছিল আটকানোর জন্য ওই এলাকার সমস্ত গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছিল। যানবাহন যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা…
যুক্তরাষ্ট্রে নারীদের গর্ভপাতের অধিকার বাতিল করে দিলেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রায় ৫০ বছর আগে গর্ভপাতকে বৈধ ঘোষণা করার রায় সর্বোচ্চ আদালত পাল্টে দেওয়ার চিন্তা করছে, কয়েক সপ্তাহ আগে এমন খবর ফাঁস হওয়ার পর থেকেই তীব্র বিতর্ক চলছিল। শুক্রবার (২৪ জুন) ‘রো বনাম ওয়েড’ নামে পরিচিত মামলার সেই যুগান্তকারী রায় সত্যিই পাল্টে দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। এদিন নারীদের গর্ভপাতের সাংবিধানিক অধিকার বাতিল করে বিষয়টি অনুমোদন দেওয়া না দেওয়ার সিদ্ধান্তের ক্ষমতা প্রতিটি অঙ্গরাজ্যের ওপর ছেড়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। মিসিসিপি অঙ্গরাজ্যে গর্ভধারণের ১৫ সপ্তাহের পর গর্ভপাত নিষিদ্ধ করাকে চ্যালেঞ্জ করে আনা এক মামলার রায়ে সর্বোচ্চ আদালত রাজ্য সরকারের পক্ষে রায় দিলে গর্ভপাতের সাংবিধানিক…
অবশেষে যুক্তরাষ্ট্রের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন এক আফগান বন্দী। তিনি বিনা বিচারে ১৫ বছর গুয়ানতানামো বে কারাগারে বন্দী ছিলেন। আফগানিস্তানের তালিবান সরকার এবং একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এসব কথা জানিয়েছে। খবর আল-জাজিরার। আসাদুল্লাহ হারুন গুলের মুক্তির বিষয়টি গতকাল শুক্রবার ঘোষণা দেন তালিবান সরকারের সংস্কৃতি ও তথ্যবিষয়ক উপমন্ত্রী জাবিহউল্লাহ মুজাহিদ। তিনি জানান, গুয়ানতানামো বে কারাগারে শেষ দুই আফগান বন্দীর একজন গুল। কাতারে অবস্থানরত জ্যেষ্ঠ তালিবান কর্মকর্তা সুহাইল শাহিন বলেন, শিগগিরই কাবুলের উদ্দেশ রওনা হবেন গুল। ২০০৭ সালে জালালাবাদ থেকে তাকে গ্রেপ্তার করে মার্কিন বাহিনী। বিনা বিচারে তাকে ১৫ বছর আটক রাখা হয়েছিল। মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে গুলকে তালিবানের হাতে হস্তান্তর…
বিশ্বে করোনার আগমনের পর থেকে যে কোনো কারণেই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া কঠিনতর হয়ে উঠেছে। অভিবাসনপ্রার্থী মানুষের জন্য প্রায় আরও অসম্ভব হয়ে উঠেছে অনুমোদন পাওয়া। এজন্য অনেকেই ঝুঁকছে অনৈতিক প্রক্রিয়ায় অভিবাসনের প্রতি। আর এভাবে দেশান্তরি হতে গিয়ে অনেকেই মৃত্যুর মুখে পড়ছে, কেউবা হচ্ছেন নিখোঁজ। এদিকে স্পেনের ছিটমহল মেলিলায় ঢোকার চেষ্টার সময় সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে অভিবাসনপ্রত্যাশীরা। এতে অন্তত ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। মরক্কোর রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এমএপির বরাতে এ খবর জানিয়েছে এএফপি, বিবিসি ও গার্ডিয়ান। এর আগে এমএপির এক প্রতিবেদনে জানানো হয়েছিল, ওই ঘটনায় পাঁচ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭৬ জন। এ ছাড়া পরিস্থিতি সামাল দিতে গিয়ে…
একের পর এক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে এশিয়ার পরাশক্তিধর দেশ পাকিস্তান। কিছুদিন আগেই ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাতে সৃষ্ট রাজনৈতিক সংকট দেশটিকে প্রায় অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছিল। ইমরানের পতনের পর শাহবাজ শরিফ নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুরু হয়েছে তীব্র অর্থনৈতিক সংকট। অর্থনৈতিক সংকটের পাশাপাশি বড় ধরনের কাগজ সংকটে পড়েছে পাকিস্তান। সংকট এতোটাই চরমে পৌঁছেছে যে, কাগজ সংকটের কারণে চলতি বছরের আগস্ট মাস থেকে শুরু হতে যাওয়া নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছে নতুন বই পৌঁছানো সম্ভব হবে না বলে সতর্ক করেছে পাকিস্তান পেপার অ্যাসোসিয়েশন। অর্থাৎ নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নতুন বই পাওয়া কার্যত অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। শুক্রবার (২৪ জুন)…
ইসরায়েলে বিশ্বের অন্যতম প্রাচীন একটি মসজিদের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। রাহাতের নেগেভ শহরে মসজিদটির অবস্থান। নেগেভের ওই এলাকাটি কিছুটা মরু অঞ্চলের মতো। মসজিদটি এক হাজার দুই শ বছরেরও বেশি পুরোনো বলে প্রত্নতাত্ত্বিকেরা ধারণা করছেন। খবর এএফপির। টাইমস অব ইসরাইলের খবরে বলা হয়, মসজিদটি ১২ শ’ বছরের পুরনো। এখন কেবল সামান্য কিছু অংশ রয়েছে। রাহাতে নতুন একটি এলাকা নির্মাণের সময় এর সন্ধান পাওয়া যায়। গতকাল বুধবার ইসরায়েলি প্রত্নতাত্ত্বিকেরা দেশটির দক্ষিণে প্রাচীন বিরল মসজিদটি উন্মুক্ত করেন। পুরাকীর্তি কর্মকর্তারা বলছেন, অঞ্চলটি কীভাবে খ্রিষ্ট–অধ্যুষিত অঞ্চল থেকে ইসলামের দিকে ধাবিত হয়েছে, মসজিদটি সেটিকেই সামনে এনেছে। এক বিবৃতিতে ইসরায়েল পুরাকীর্তি কর্তৃপক্ষ (আইএএ) বলেছে, মসজিদের ধ্বংসাবশেষগুলো এক হাজার…
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও ২০ বছরের যুদ্ধের অবসান ঘটার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়ত শান্তি ফিরবে দেশটিতে। কিন্তু সে আশায় গুড়েবালি। সশস্ত্র গোষ্ঠী তালিবান কাবুল শাসনের ক্ষমতা পেলেও এখনো মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। ফলে মুখ থুবড়ে পড়েছে দেশটির অর্থনীতি। চরম সংকটে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। এরই মধ্যে আফগানিস্তানে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ মারাত্মকভাবে বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পে প্রায় ২ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। নিহতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। তাছাড়া এ ঘটনায় এক হাজার ৫০০ মানুষ আহত হয়েছেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাব ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে। দেশটির সংস্কৃতি ও তথ্য বিভাগ এ তথ্য…
শ্রীলঙ্কায় গ্যাস, জ্বালানি, ওষুধ এবং খাদ্যের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। এনিয়ে দেশটিতে লাগাতার বিক্ষোভ চলছে। এদিকে নেপালের রাজধানী কাঠমাণ্ডুতে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। দেশটির সরকারি কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ঘিরে দেশটির জনগণের অসন্তোষের লক্ষণ এই বিক্ষোভ। মঙ্গলবার কাঠমাণ্ডুর বিক্ষোভে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার বিকালে প্রধান বিরোধীদল নেপাল কমিউনিস্ট পার্টির (ঐক্যবদ্ধ মার্কসবাদী-লেনিনবাদী) ছাত্র সংগঠন অল নেপাল ন্যাশনাল ফ্রি স্টুডেন্ট ইউনিয়নের (এএনএনএফএসইউ) প্রায় ১০০ বিক্ষোভকারীকে কাঠমাণ্ডুতে সমাবেশ করতে বাধা দেওয়ার পর তারা পুলিশের সঙ্গে…
পাকিস্তানে খুন, গুম ও জোরপূর্বক অপহরণের বিষয়টি অনেক পুরনো হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তানে রবিবার (১৯ জুন) দুইটি পৃথক হামলার ঘটনা ঘটেছে। এতে সামাজিক সংগঠনের চার স্বেচ্ছাসেবীসহ ৬ জন নিহত হয়েছে। খবর ডন। দেশটির পুলিশ ও বাসিন্দারা বলেন, অজ্ঞাত ব্যক্তিরা মোটরসাইকেলে করে মিরালি তেহসিল এলাকার হায়দারখেলে একটি চলন্ত গাড়ির ওপর ছুলি ছুড়ে। এতে সামাজিক সংগঠন ইয়ুথ অব ওয়াজিরিস্তানের চার কর্মী নিহত হয়েছে। নিহতরা হলেন, ওয়াকার আহমেদ দাওয়ার, সুনাইদ আহমদ দাওয়ার, আমাদ দাওয়ার এবং আসাদউল্লাহ। মিরালি শহরের হাসপাতালে লাশ পাঠানো হয়েছে। জারব-ই-আজব সামরিক অভিযানের পর এই সংগঠনটি গঠিত হয়। সংগঠনটি জঙ্গিবাদ কবলিত অঞ্চলে শান্তি…