…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
একের পর এক সংকটের ভেতর দিয়ে যাচ্ছে এশিয়ার পরাশক্তিধর দেশ পাকিস্তান। কিছুদিন আগেই ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাতে সৃষ্ট রাজনৈতিক সংকট দেশটিকে প্রায় অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছিল। ইমরানের পতনের পর শাহবাজ শরিফ নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুরু হয়েছে তীব্র অর্থনৈতিক সংকট। শ্রীলঙ্কার পথেই হাঁটছে যেন দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান! দিন যত যাচ্ছে, বিদেশি ঋণে জর্জরিত দেশটির অর্থনীতি তত বেহাল হচ্ছে। রিজার্ভ ফাঁকা হতে হতে একেবারে শেষের পথে রয়েছে। সব মিলিয়ে দু’মাসও চলার উপায় নেই এই রিজার্ভ দিয়ে। ফলে আমদানিতে লাগাম টানতে হচ্ছে ইসলামাবাদকে। এখন নতুন করে অর্থনীতি বাঁচাতে জনগণের ঘারে বোঝা তুলে দিচ্ছে পাক সরকার।বেহাল এই…
সমকামী অধিকার আন্দোলনের প্রতীক হওয়ায় রংধনু রঙের যাবতীয় পণ্যের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সৌদি আরব। দেশটির সরকারি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। পুলিশ যেসব জিনিস জব্দ করছে তার মধ্যে রয়েছে, রংধনু রঙের ধনুক, স্কার্ট, টুপি এবং পেন্সিলের কেস। এগুলোর বেশিরভাগই দৃশ্যত শিশুদের জন্য তৈরি করা। অভিযানের সঙ্গে জড়িত বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘আমরা এমন আইটেমগুলি যাচাই করছি যেগুলো ইসলামিক বিশ্বাস এবং জনসাধারণের নৈতিকতার সাথে সাংঘর্ষিক এবং তরুণ প্রজন্মকে লক্ষ্য করে সমকামী রঙের প্রচার করে।’ অন্যান্য বছরের মতো চলতি জুন মাসকে ‘গর্বের মাস’ (প্রাইড মান্থ) হিসেবে উদযাপন করছে উন্নত বিভিন্ন দেশের সমকামী কমিউনিটি। আর দেশ…
সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই মুখপাত্রের ইসলামের নবী মোহাম্মদকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য নিয়ে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের জন্ম দেয়। তাদের মন্তব্যের জেরে ভারতসহ পুরো মুসলিম বিশ্বেই ওঠে প্রতিবাদের ঝড়। দেশটির বিক্ষোভকারী মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগও পাওয়া গেছে ইতোমধ্যে। অবশেষে চলমান পরিস্থিতি নিয়ে কড়া বিবৃতি দিয়েছে মানবাধিকার বিষয়ক বেসরকারি সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ভারত সরকারকে মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। নবী মোহাম্মদকে নিয়ে বিজেপির দুই মুখপাত্রের বিতর্কিত মন্তব্যের জেরে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভারতীয় পণ্য বয়কটের পদক্ষেপ নেয়। এছাড়াও বিভিন্ন মুসলিম প্রধান দেশ ভারতীয় রাষ্ট্রদূতদের জরুরি তলব করেও কড়া প্রতিক্রিয়ায়। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিক্ষোভ দমনে অতিরিক্ত কড়া পদক্ষেপ…
স্ট্যাচু অব লিবাটির্’র সাজে আদালতে আসা কম্বোডিয়ান-আমেরিকান এক অধিকার কর্মীকে রাষ্ট্রদ্রোহ মামলায় ছয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দেশটির নির্বাসনে থাকা বিরোধী দল কম্বোডিয়া ন্যাশনাল রেসকিউ পার্টির নেতা স্যাম রেইনসির সঙ্গে থেরি সেং নামের ওই অধিকার কর্মীর যোগসাজশ আছে বলে অভিযোগ আনা হয়। এই কারণে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে তিনিসহ আরও ৬০ জনের বিরুদ্ধে। অধিকার কর্মীর পাশাপাশি থেরি সেং একজন আইনজীবীও। থেরি সেং একজন শরণার্থী যিনি কম্বোডিয়ার হত্যার ক্ষেত্র থেকে পালিয়ে এসেছিলেন এবং যিনি গণতন্ত্র গড়ে তুলতে সাহায্য করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছিলেন। অন্যান্য কয়েক ডজন সমালোচক এবং বিরোধী রাজনীতিবিদদের সাথে রাষ্ট্রদ্রোহ করার ষড়যন্ত্রের কথিত অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল৷…
যুক্তরাজ্য থেকে স্বাধীন হতে আয়োজিত প্রথম গণভোটে স্কটল্যান্ডের সংখ্যাগরিষ্ঠ বাসিন্দারা না ভোট দিয়েছিল। এবার দ্বিতীয় গণভোটের জন্য প্রচারণা শুরু করেছেন স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। এই উদ্যোগকে তিনি যুক্তরাজ্যের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন হওয়া ‘নতুন’ উদ্যোগ হিসেবে আখ্যা দিয়েছেন। স্টার্জন স্কটল্যান্ড সরকার এবং স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতৃত্বে আছেন। তিনি মঙ্গলবার বলেছেন, যুক্তরাজ্য থেতে স্কটল্যান্ড আলাদা হবে কি না; এই প্রশ্নটি পুনর্বিবেচনার সঠিক সময় এসেছে। তিনি যুক্তি দিচ্ছেন যে স্কটল্যান্ড যদি আলাদা হয়, তাহলে এটি অনেক বেশি সম্পদশালী এবং সমতা-ভিত্তিক রাষ্ট্র হতে পারবে। স্কটল্যান্ডে এর আগে ২০১৪ সালেও স্বাধীনতার প্রশ্নে গণভোট হয়েছিল, তবে সেই গণভোটে স্বাধীনতাপন্থীরা হেরে গিয়েছিল। কিন্তু স্বাধীনতাপন্থী…
জার্মানিতে ক্যাথলিক চার্চের যাজকদের দ্বারা হাজারো শিশু যৌন হয়রানির শিকার হয়েছে৷ গত কয়েক দশক ধরে বিভিন্ন নথিপত্রের ভিত্তিতে তৈরি গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য৷ গবেষণায় বেরিয়ে এসেছে জার্মানির পশ্চিমাঞ্চলের ক্যাথলিক গির্জায় কমপক্ষে ৬১০ জন অপ্রাপ্ত বয়স্কের যৌন নিপীড়নের শিকার হওয়ার তথ্য৷ধর্মযাজকদের যৌন লালসার শিকার প্রাপ্ত বয়স্কদেরও বিবেচনায় নিলে সংখ্যাটা ছয় হাজার ছাড়াবে৷ গতকাল সোমবার জার্মানির মানস্টার বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে করা আগের গবেষণার চেয়ে এ সংখ্যা এক-তৃতীয়াংশ বেশি। সোমবার প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়েছে, ম্যুনস্টারের বিশপের এলাকায় আগে যেমনটি আশঙ্কা করা হয়েছিল যৌন হয়রানি বা যৌন নিপীড়নের ব্যাপকতা তার চেয়ে অনেক বেশি৷ গবেষণাটি করেছেন…
শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কটের পটভূমিতে সে দেশের মন্ত্রিসভা সরকারি কর্মচারীদের জন্য তিন দিনের সাপ্তাহিক ছুটির এক প্রস্তাব অনুমোদন করেছে। সরকারি চাকরিজীবীদের জন্য এখন থেকে সপ্তাহে চার দিন কর্মদিবস হতে যাচ্ছে। আজ মঙ্গলবার(১৪ জুন) শ্রীলঙ্কার সরকার সাপ্তাহিক কর্মদিবস কমানোর কথা জানায়। এ বিষয়ে দেশটির মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে চলমান জ্বালানিসংকট মোকাবিলা এবং সরকারি কর্মচারীদের চাষাবাদে উৎসাহিত করতে এমন পদক্ষেপ নিচ্ছে দেশটি। আগামী তিন মাস এই ছুটির ব্যবস্থা কার্যকর থাকবে। তবে স্বাস্থ্য, পানি, বিদ্যুৎ এবং অন্যান্য প্রয়োজনীয় ও অত্যাবশ্যকীয় সেবা খাত এর আওতামুক্ত থাকবে। খবর বিবিসি, রয়টার্স ও কলম্বো পেজের। সরকারের একজন সিনিয়র মন্ত্রী দিশে গুনাবর্ধন জানিয়েছেন, শনি এবং রবিবার ছাড়াও সরকারি…
একবিংশ শতাব্দীতে এসেও ডাইনোসর নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আগ্রহের শেষ নেই বিজ্ঞানী ও গবেষকদেরও। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশে আবিষ্কৃত ডাইনোসরের ডিম নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। কারণ সেখানে আবিষ্কৃত ডিমের ভেতরেও ডিম রয়েছে। এই ধরনের ডাইনোসরের ডিম সম্ভবত জীবাশ্মের ইতিহাসে প্রথমবারের মতো আবিষ্কৃত হয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল ডিমগুলো আবিষ্কার করেছেন। মধ্যপ্রদেশের ডাইনোসর ফসিল ন্যাশনাল পার্কে ডিমগুলো আবিষ্কার করা হয়। ডিমগুলো দিয়েছে টাইটানোসর, যা সৌরোপড ডাইনোসরের একটি বিচিত্র রূপ। আবিষ্কারটি সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা এই প্রথম ডাইনোসরের ডিমের মধ্যে ডিম দেখতে পান। যা শুধু পাখিদের মধ্যেই ঘটতে দেখা যায়। সরীসৃপের মধ্যে কখনই হয়নি। জার্নালে প্রকাশিত…
কয়েকমাসের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর রেকর্ড শাসনাবসানের একবছর পরই পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইসরায়েলে ভঙ্গুর ক্ষমতাসীন জোট সরকার। ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই অস্তিত্ব সংকটে পড়ে টিকে থাকার জন্য লড়াই করছে ইসরায়েলের জোট সরকার। খবর প্রকাশ করেছে আলজাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে মৌলিক কিছু আইন পাসে ব্যর্থ হন ইসরায়েলের ক্ষমতাসীনরা। মূলত এ কারণেই পতনের মুখে আছে দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের নেতৃত্বধীন জোট সরকার। আগামী কয়েকমাসের মধ্যেই ইসরায়েলে আগাম নির্বাচনের পট প্রস্তুত হয়েছে। এ পরিস্থিতিতে রোববার সরকার টিকিয়ে রাখতে লড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন বেনেট এবং লাপিদ দুইজনই। সরকারের কিছু অর্জনও…
লাইম ডিজিজ এক প্রকার রোগ, যা লাইম বোরেলিওসিস নামে পরিচিত, এটি একটি সংক্রালাইম রোগ বোরেরেলিয়া বার্গডোরফেরি ব্যাকটেরিয়ামের কামড়ের ফলে ঘটে থাকে। আপনি ইতিপূর্বে লাইম রোগ সম্পর্কে অনেক শুনেছেন। এর কারণ হল এই সংক্রমণটি খুব বেশি ছড়াচ্ছে। বিশ্বে ১৪ শতাংশেরও বেশি মানুষ লাইম রোগে আক্রান্ত বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। স্বাস্থ্যবিষয়ক জার্নাল বিএমজে গ্লোবাল হেলথ আজ মঙ্গলবার(১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি। বিএমজের জার্নালে বলা হয়েছে, মধ্য ইউরোপের দেশগুলোতে এ রোগের সংক্রমণ সবচেয়ে বেশি এবং তা প্রায় ২০ শতাংশ। গ্রামীণ এলাকায় বসবাসকারী ৫০ বছরের বেশি বয়সী পুরুষেরা সবচেয়ে বেশি এ রোগের ঝুঁকিতে আছেন।…