…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
সাড়ে ছয় কোটি বছর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিশাল দেহের বিভিন্ন প্রজাতির এক একটি ডাইনোসর। ডাইনোসর নিয়ে কৌতূহলের শেষ নেই জনমনে। বিজ্ঞানীরাও এ নিয়ে দিনের পর দিন গবেষণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সময় বিশ্বের নানা প্রান্ত থেকে উদ্ধার হয়েছে ডাইনোসরের জীবাশ্ম। উন্মোক্ত হয়েছে অনেক রহস্য। তবে মানুষ যে তাদের সম্বন্ধে প্রায় কিছুই জেনে উঠতে পারেনি, তা প্রমাণিত হচ্ছে প্রতিনিয়ত। তবে একবিংশ শতাব্দীতে এসেও ডাইনোসর নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। আগ্রহের শেষ নেই বিজ্ঞানী ও গবেষকদেরও। সম্প্রতি বিজ্ঞানীরা ডাইনোসরের আরেক নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। দুই পা, সামনের দিকের ছোট দুই হাত যেন অবিকল ধারালো ছুরি। এশিয়ার বিভিন্ন উপকূলে এমনই ডাইনোসর ঘুরে…
ভয়াবহ পানি সংকটে দুর্ভোগ পোহাচ্ছেন ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ। নয়াদিল্লি, মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা ছাড়িয়েছে ৪৮ ডিগ্রি সেলসিয়াস। আর এতে পানি সংকট আরও তীব্র হয়েছে। তবে এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নারীরা। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পানি সংগ্রহে লড়াই করতে হচ্ছে তাদের। খাবার পানির তীব্র সংকটে রীতিমত হাহাকার চলছে ভারতের বিভিন্ন রাজ্যে। পুকুর, টিউবয়েল কিংবা কূপ, কোথাও মিলছে না পানি। সম্প্রতি মধ্যপ্রদেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে কূয়ায় নেমে পানি তুলছেন এক নারী। বাসিন্দারা বলছেন, গ্রীষ্মকাল আসলেই পানির সংকটে পড়তে হয় লাখ লাখ মানুষকে। প্রতিকারে রাজ্য সরকার কোনো ব্যবস্থাই নেয়…
ভারতের রাজস্থানের কংগ্রেস সরকারের জনস্বাস্থ্য প্রকৌশলী মন্ত্রী মহেশ জোশীর ছেলে রোহিত জোশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। বছর ২৩-এর এক তরুণী মন্ত্রীপুত্রের বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ আনেন। বিচারের পরিবর্তে তাকেই জনসমক্ষে ‘শাস্তি’ দেওয়া হলো। গতকাল শনিবার(১১ জুন) ভারতের রাজধানী দিল্লির শাহিনবাগে এ ঘটনা ঘটেছে। ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির রাস্তায় মায়ের সঙ্গে বেরিয়েছিলেন ওই নির্যাতিতা। তার মুখে কালির মতো দেখতে রাসায়নিক ছুড়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় বিধ্বস্ত ওই তরুণী এখন এমস-এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। ২৩ বছরের ওই তরুণী ধর্ষণের অভিযোগ করেছিলেন রাজস্থানের কংগ্রেস সরকারের মন্ত্রী মহেশ জোশীর ছেলে রোহিত জোশীর বিরুদ্ধে। সেই সূত্রে শুক্রবারই রোহিতকে দিল্লি পুলিশ…
বিশ্বে মৃত্যুদণ্ড কার্যকরে শীর্ষস্থানে ইরান। ইরান ২০১৭ সাল থেকে রেকর্ডসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করেছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি দেশটি ছোটখাটো শাস্তি দেওয়ার ক্ষেত্রেও নৃশংস। চুরির দায়ে ইরানে আট জনের আঙুল কেটে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এই ঘটনায় আপত্তি তুলেছেন মানবাধিকার সংস্থার কর্মীরা। বিশ্বের কাছে তারা আহ্বান জানিয়েছেন, এই শাস্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে। ইরানের আইনে আঙুল কেটে নেওয়ার শাস্তি দেওয়া অবশ্য নতুন নয়। যদিও ১৯৭৯ সালের পরে এ আইন কিছুটা সংশোধন করা হয়। তারপর থেকে আঙুল কেটে নেওয়ার শাস্তি দেওয়া প্রায় বন্ধই ছিল। তবে একেবারে বন্ধ হয়নি। পরিসংখ্যান থেকে জানা গেছে, ৩৫৬টি অপরাধে এই শাস্তি দেওয়া হয়েছে। ইরানের আইন অনুযায়ী, ডান হাতের চারটি আঙুল…
ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ‘পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ’ কায়েমের চেষ্টা করছে। ফিলিস্তিনে দখলদারত্ব অবসানের কোনো ইচ্ছাই নেই ইসরায়েলের। এনিয়ে চলতি বছরের রমজান মাস থেকে ইসরায়েল–অধিকৃত ফিলিস্তিনের মাটিতে বড় ধরনের উত্তেজনা দেখা দিচ্ছে।এদিকে ইরানের বিরুদ্ধে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আরবের ৯ দেশ। পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধির পথে হাঁটা ইরানকে থামাতে চড়া সুরে কথা বলেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইসরায়েল ও ৯ আরব রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিতে একটি জোট গঠনের প্রস্তাব তুলেছেন মার্কিন কংগ্রেসের ১০ সদস্যের একটি দল। ইরানের হুমকি মোকাবেলায় এসব দেশগুলোর জন্য একটি সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলেন তারা। ওই দশ সদস্যদের দলে…
ভয়াবহ অবস্থা ধারণ করেছে সিঙ্গাপুরের ডেঙ্গু পরিস্থিতি। দেশটি এরইমধ্যে জানিয়েছে তারা ‘ডেঙ্গু এমার্জেন্সি’ মোকাবেলা করছে। সিঙ্গাপুরে প্রায় প্রতিবছরই একটি নির্দিষ্ট মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। তবে এ বছর সেই সময়ের অনেক আগেই শুরু হয়েছে এডিস মশার প্রকোপ। তার চেয়েও আশঙ্কার কথা, মৌসুম শুরুর আগেই গত বছরের তুলনায় দ্বিগুণের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সেখানে। ফলে কিছুদিন পরে কী পরিস্থিতি হবে, তা রীতিমতো ভয় জাগাতে শুরু করেছে সিঙ্গাপুরে। সিএনএনের খবর অনুসারে, দক্ষিণপূর্ব এশিয়ার ছোট্ট দেশটিতে ২০২১ সাল জুড়ে মোট ৫ হাজার ২৫২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। কিন্তু চলতি বছরে এরই মধ্যে ১১ হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন। খবরে জানানো…
বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করে বিকল্প সাজার ব্যবস্থা করবে বলে শুক্রবার(১০ জুন) দেশটির সরকার এই ঘোষণা দিয়েছে। মানবাধিকার গ্রুপগুলো এই উদ্যোগকে এ অঞ্চলের ক্ষেত্রে এটি বিরল প্রগতিশীল পদক্ষেপ হিসাবে অভিহিত করেছে। এখনও দেশটিতে হত্যা ও সন্ত্রাসবাদের মতো কিছু অপরাধের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের প্রচলন রয়েছে। তবে সেটি বাতিল হচ্ছে এবং এর বিকল্প সাজা কী হবে তা নির্ধারনের দায়িত্ব বিচারকদের হাতে তুলে দেয়া হয়েছে। এ খবর দিয়েছে আল-জাজিরা। এক বিবৃতিতে মালয়েশিয়ার আইনমন্ত্রী ওয়ান জুনাইদি তুয়াংকু জাফর বলেছেন, আদালতের বিবেচনারভিত্তিতে মারাত্মক অপরাধের জন্য বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করে বিকল্প শাস্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, এ পদক্ষেপের মাধ্যমে সরকার…
যুক্তরাষ্ট্র কংগ্রেসের এক শুনানিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, তিনিই ‘অভ্যুত্থান চেষ্টা’র অংশ হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলের দাঙ্গা সংগঠিত করেছিলেন। কমিটির রিপাবলিকান দলীয় ভাইস চেয়ারম্যান লিজ চেনি বলেন, ট্রাম্প ওই হামলার ঘটনায় ‘আগুনে ঘি’ ঢেলেছিলেন। অন্যদিকে ডেমোক্র্যাট দলীয় সদস্য বেনি থম্পসন বলেছেন, ওই দাঙ্গা মার্কিন গণতন্ত্রকে সংকটাপন্ন করে তুলেছিল। শুক্রবার বিবিসি এ খবর জানায়। ২০২১ সালের ৬ই জানুয়ারি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ওই হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। তখন কংগ্রেস সদস্যরা প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে আনুষ্ঠানিক করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছিলেন। প্রায় এক বছর তদন্তের পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের সিলেক্ট কমিটি বৃহস্পতিবার (৯ জুন) সন্ধ্যায় কার্যক্রম…
মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা- ডব্লিউএইচও’র এক কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। নিহতের নাম মায়ো মিন হটুট। এক প্রতিবেদনে এখবর জানিয়েছে ফরাসি নিউজ এজেন্সি এএফপি। বুধবার(০৮ জুন) মন রাজ্যের মাওলামায়িন থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি নিহত হন বলে ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়েছে। গত পাঁচ বছর ধরে তিনি সংস্থাটির গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এখনও স্পষ্ট নয়। সংস্থাটি ফেসবুকে জানিয়েছে, তার মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। নিহতের পরিবার ও তার সহকর্মীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। গত বছর ডিসেম্বরে ক্রিসমাস ইভের…
জাতিগত বিদ্বেষ বা বর্ণবাদ তথা বর্ণবৈষম্য এমন এক বিষাক্ত মতবাদ যা যুগে যুগে মানব-সভ্যতা এবং মানব-ইতিহাসকে করেছে কলঙ্কিত। আধুনিক যুগও এই কলঙ্কজনক মতবাদের ধ্বংসযজ্ঞ থেকে রেহাই পায়নি। লজ্জাজনক হলেও এটা এক জ্বলন্ত বাস্তবতা। কথিত পশ্চিমা সভ্যতা সাম্য, স্বাধীনতা ও মানবাধিকারের বুলি আওড়াতে অভ্যস্ত হলেও সেখানেও বর্ণবাদ ও বর্ণবিদ্বেষ ক্রমেই বাড়ছে। আর সব ধরনের লাজ-লজ্জার মাথা খেয়ে এই কথিত পশ্চিমা সভ্যতার ধ্বজাধারীরাই গোটা মধ্যপ্রাচ্যে জাতিগত বিদ্বেষের বিষবৃক্ষ হিসেবে গড়ে তুলেছে দখলদার ইসরায়েলকে। পাশ্চাত্যে মুসলমান ও কালো বর্ণের বা অশেতাঙ্গ নাগরিকরা প্রায়ই নিহত বা নাজেহাল হচ্ছে বর্ণবাদী শাসকগোষ্ঠী, শ্বেতাঙ্গ পুলিশ উগ্র ফ্যাসিবাদী গোষ্ঠীর সমর্থকদের হাতে। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনের অবসান ঘটলেও আজও…