…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বন্দুক হামলা থেকে রেহাই পাচ্ছে না স্কুল, হাসপাতাল, গির্জা কিংবা শপিংমলের মতো স্থানগুলোও। সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে চালানো হামলায় প্রাণ হারিয়েছে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন। এই পরিস্থিতিতে শিক্ষার্থীসহ নিজেদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য স্টাফদের হাতে আগ্নেয়াস্ত্র তথা বন্দুক তুলে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত উত্তর আমেরিকার এই দেশটির ওহাইও অঙ্গরাজ্য শিক্ষকদের নিরাপত্তায় তাদের হাতে বন্দুক তুলে দেওয়ার একটি আইন কার্যকর করতে প্রস্তুত বলে জানানো হয়েছে। শনিবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা। এতে বলা হয়েছে, স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীদের ২৪ ঘণ্টার প্রাথমিক প্রশিক্ষণ শেষ…
ভারতের শাসক দল বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে হঠিয়ে ক্ষমতা দখলে ব্যর্থ হলেও এই প্রথমবারের মতো রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পরপরই রাজ্য বিজেপিতে ভাঙনের ঢেউ লাগে। রাজ্য জয়ের স্বপ্ন দেখেছিল দলটি, কিন্তু ২০০ আসন জেতা তো দূর, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কার্যত পর্যুদস্ত হয়েছে বিজেপি। আর তারপর থেকেই বিজেপি অনেকটাই কাহিল হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে ভারতের পশ্চিমবঙ্গে যেন আরো অগোছালো হচ্ছে বিজেপি। দলের ভেতরেও চলছে দ্বন্দ্ব। দল থেকে দিলীপ ঘোষকে ‘সেন্সর’ করার সিদ্ধান্ত যেন তেমনি একটা আভাস দিল। খবর ডয়চে ভেলের। বিজেপি মানে ‘পার্টি উইথ দ্য ডিফারেন্স’। এমনটাই দাবি করেন গেরুয়া শিবিরের নেতারা।…
২০১৭ সালের এপিল থেকে ২০ লাখের বেশি উইঘুর ও মুসলিম সংখ্যালঘুদের জোরপূর্বক বন্দিশিবিরে রেখেছে চীন সরকার। দেশটির জিনজিয়াং প্রদেশে প্রায় ৮৫টি বন্দিশিবিরের হদিস পাওয়া গেছে। সেখানে উইঘুর ও মুসলিম সংখ্যালঘুদের পাশাপাশি আজারবাইজান, উজবেকস, কাজাকস ও তুর্কমেন্সের মতো সংখ্যালঘু মানুষদের আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। জিনজিয়াংয়ে থাকা একসময়ের বন্দিরা অভিযোগ করেছেন, বন্দিশিবিরে জোর করে রাজনৈতিক মতাদর্শে উদ্বুদ্ধ করা, ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা, নির্যাতন করা, এমনকি যৌন নিপীড়নও করা হয়। যদিও চীন মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। উল্টো এসব বন্দিশিবিরকে ‘কারিগরি প্রশিক্ষণকেন্দ্র’ বলে দাবি করেছে তারা। চীনের জিনজিয়াং প্রদেশে বিভিন্ন বন্দিশিবিরে লাখ লাখ উইঘুর সংখ্যালঘুদের বন্দি করে…
চীন ও তাইওয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা বর্তমানে এক নতুন মাত্রায় পৌঁছেছে। চীন গণতান্ত্রিক এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। সম্প্রতি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের সামরিক বিমানের আনাগোনা বেড়ে যাওয়ায় উত্তেজনার পারদ এখন চরমে। বড় প্রতিবেশী দেশ রাশিয়া ইউক্রেনের সঙ্গে যা করেছে, তাইওয়ানের সঙ্গেও তো তেমন হতে পারে! বড় প্রতিবেশী দেশ চীন এমন আশঙ্কায় ফেলেছে তাইওয়ানবাসীদের। সেখানে তাই অনেকেই নিচ্ছেন বন্দুক চালানোর প্রশিক্ষণ। খবর রয়টার্স, ডয়েচে ভেলে বড় প্রতিবেশী দেশ যখন-তখন তার ছোট প্রতিবেশীর ওপর হামলা চালাতে পারে— এই বিষয়ে এখন আর কোনো সংশয় নেই অনেক তাইওয়ানবাসীর মনে। তাদের অনেকেই মনে করেন, চীনও যে কোনো সময়…
চলতি বছরের রমজান মাস থেকে ইসরায়েল–অধিকৃত ফিলিস্তিনের মাটিতে বড় ধরনের উত্তেজনা দেখা দিচ্ছে। ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আরও বেড়েছে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে। গত কয়েক সপ্তাহে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতায় অন্তত তিনশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই দিনে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এসব প্রাণহানি হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে এক কিশোর, নারী সাংবাদিকও আছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে এসব…
আজকের ভারতে সবচেয়ে বড় ট্র্যাজেডি হল দেশটিতে সব নির্বাচনই অনুষ্ঠিত হচ্ছে হিন্দু-মুসলিম ধর্মীয় মেরুকরণের আবহে। যদিও এই মেরুকরণের রাজনীতি ভারতে নতুন নয়। আর উত্তরপ্রদেশ যে এই সাম্প্রদায়িকতার লীলাভূমি, তা প্রায় সবারই জানা। ভারতের এই রাজ্যটি জনসংখ্যার বিচারে সবচেয়ে বড়; একইসাথে বিতর্কিতও। কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথের শাসনে উত্তরপ্রদেশে মুসলিম নির্যাতনের ঘটনা এখন এতটাই ডালভাত হয়ে গেছে যে মিডিয়াতেও এসব খবর ঠাঁই পায় না। ভারতে ক্রমশ বিদ্বেষমূলক রাজনীতি দেখা যাচ্ছে। আর তাতে উৎসাহিত হয়ে এক ধরনের মুসিলিম বিদ্বেষী গান লিখছেন শিল্পীরা। এই গান এখন হিন্দুত্ববাদী মিছিলগুলোর অংশ হয়ে গেছে। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির সমাবেশে মুসলিম বিরোধী গানগুলি বাজানো হয়। খবর আলজাজিরা সম্প্রতি…
যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির সংখ্যা আগের চেয়ে বেড়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুনের সংখ্যাও বেড়েছে। প্রতিদিনই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুকের গুলিতে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ।যুক্তরাষ্ট্রে গত দুই সপ্তাহে বন্দুক হামলায় ৩৭ জন নিহত হয়েছে। দেশটিতে সাম্প্রতিক সময়ে বন্দুক হামলার সংখ্যা অনেক বেড়ে গেছে। গতকাল দেশটির ওকলাহোমা অঙ্গরাজ্যের টিউলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সন্দেহভাজন ওই হামলাকারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর টুলসার উপপুলিশ প্রধান জনাথন ব্রুকস সেন্ট ফ্রান্সিস ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বন্দুকধারীর পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ। তার বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।…
মানবসভ্যতার বিকাশের পিছনে বিভিন্ন প্রজাতির উদ্ভিদের গুরুত্ব অপরিসীম। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং বিনোদন মানুষের পাঁচটি মৌলিক চাহিদা মেটাতে এই বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সক্রিয় ভূমিকা পালন করে। প্রায় ৩০ কোটি বছর আগে পৃথিবীতে আবির্ভূত বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোকে জৈবিক শক্তিতে রূপান্তর শুরু করেছিল। প্রাণী জগতের সব সদস্যই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই জৈবিক শক্তি ব্যবহার করেই তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে। জীববিজ্ঞানীরা এই উদ্ভিদজগতের সদস্যদের তিনটি প্রধান ভাগে ভাগ করেছেন। যেমন- গুল্ম, লতা এবং বৃক্ষ। এই তিন ধরনের মধ্যে বৃক্ষ জাতীয় উদ্ভিদই আমাদের বেশি পরিচিত। আমাদের পৃথিবীতে কিছু অভিনব চেহারা এবং বৈশিষ্ট্যধারী উদ্ভিদ রয়েছে। রেকর্ডধারীরা কেবল মানুষের মধ্যেই পাওয়া…
ভারতের বিভিন্ন প্রান্তে বিগত কয়েক মাস ধরেই বিভিন্ন স্থাপত্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তা সে মথুরার ইদগাহ মসজিদ হোক কি বারাণসীর জ্ঞানবাপী মসজিদ। সেই তালিকায় রয়েছে আগ্রার তাজমহল ও দিল্লির কুতুবমিনারও। এই আবহে জ্ঞানবাপীর সমীক্ষা নিয়ে তুমুল বিতর্ক হয়েছে দেশ জুড়ে। মথুরার ইদগাহ মসজিদ ও তাজমহলেরও সমীক্ষার দাবি উঠেছিল। একই দাবি ওঠে কুতুবমুনারকে ঘিরে। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, অনেকদিন থেকেই ভারতের মথুরায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিতে নির্মিত শাহী ইদগাহ মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদের ভেতরে ‘শিবলিঙ্গ’ থাকার দাবি ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। এরই মধ্যে এবার নতুন সংযোজন কাশীর পঞ্চগঙ্গা ঘাটের কাছেই অবস্থিত মসজিদ। আবেদনকারীদের দাবি, ‘বারাণসী গেজেটার’ নামের…
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে দুর্ভিক্ষ। সেখানে প্রতিদিন শতাধিক শিশু মারা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ভিক্ষকবলিত অঞ্চলগুলো যদি জরুরি সাহায্য না পায় তাহলে অনাহারে আরও হাজার হাজার মানুষের মৃত্যু ঘটবে৷ শিশুদের মৃত্যুর প্রধান কারণ তাদের মায়ের পুষ্টিহীনতা ও খাদ্যের অভাব। সোমালিয়ায় ৭৭ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা ও নিরাপত্তা প্রয়োজন। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৫৯ লাখ। মঙ্গলবার জাতিসংঘের সহায়তা সংস্থা এ তথ্য দিয়েছে বলে জানিয়েছে এএনআই। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়-বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) বলছে, ক্রমবর্ধমান খরায় সোমালিয়ার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনাবৃষ্টির ফলে দেশটিতে অনেক জীবন শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। বাস্তুচ্যুত পরিবারগুলো অভাবের চূড়ান্ত…