…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
সেপ্টেম্বর ৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
সেপ্টেম্বর ৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানে কর্মজীবী নারীদের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপেও তালিবান কর্র্তৃপক্ষ নারীদের অবস্থা উন্নয়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না। উল্টো মেয়ে শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুলগুলো ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে। তালিবান ক্ষমতায় আসার পর থেকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট। এমন অবস্থায় পরিবারের সদস্যদের খাদ্য জোগান ও অন্যান্য মৌলিক চাহিদা মেটাতে অনেকেই চাকরি ছেড়ে দিনমজুরসহ ছোট কাজে মনোনিবেশ করছেন। ফারজানা আইয়ুবি ছিলেন একজন নারী আফগান সাংবাদিক। গত বছরের আগস্টে তালিবান পশ্চিমা সমর্থিত আশরাফ গণি নেতৃত্বাধীন আফগান সরকারকে সরিয়ে তালিবানরা ক্ষমতায় আসলে তাকে বেকার হয়ে যেতে হয়। আফগানিস্তানের দ্রুত এই রাজনৈতিক পালাবদলে একজন নারী হিসেবে গণমাধ্যমে ফারজানার জন্য টিকে থাকা ছিল…
সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত ও ক্ষমতার পালাবদলের পর থেকে মিয়ানমারে অস্থিতিশীলতা জারি রয়েছে।এই ঘটনার পর দেশটিতে তীব্র গণ-আন্দোলন শুরু হয় এবং সামরিক ক্ষমতার জোরেই বার্মিজ সেনাবাহিনী তা দমনের চেষ্টা করে। এতে নিহত হচ্ছে শিশু নারীসহ অনেক বেসামরিক মানুষ। মিয়ানমারের উত্তরাঞ্চলে স্থানীয় মিলিশিয়াদের বিরুদ্ধে চালানো তিন দিনের অভিযানে শত শত বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে দেশটির জান্তা বাহিনী। শনিবার(০৪ জুন) স্থানীয় গণমাধ্যম এবং বাসিন্দাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর মিয়ানমারের ক্ষমতায় আসে দেশটির সামরিক…
জাপানে শিশু জন্মহার কমে যাচ্ছে। প্রায় চার দশক ধরে এই প্রবণতা জাপানে বিদ্যমান থাকলেও গত বছর শিশু জন্মহার সর্বনিম্নে নেমে যায়। জাপানে ২০২১ সালে সবচেয়ে কম শিশুর জন্ম হয়েছে, যা ১৮৯৯ সালের পর সর্বনিম্ন জন্মহার। স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) দেশটির সরকারি পরিসংখ্যানে এমন তথ্য তুলে ধরা হয়। এর মধ্য দিয়ে প্রাকৃতিকভাবে সর্বাধিক জনসংখ্যা হ্রাসের রেকর্ড হলো জাপানে। জাপানে জনসংখ্যা হ্রাস পাওয়া নতুন কোনো খবর নয়। দেশটির জনসংখ্যা ক্রমেই হ্রাস পেয়ে ২০২১ সালের শুরুতে ১২ কোটি ৬৬ লাখের কাছাকাছি দাঁড়িয়েছে। গত বছর জাপানে ৮ লাখ ১১ হাজার ৬০৪ শিশুর জন্ম হয়েছে। এক বছরে শিশু জন্মের দিক দিয়ে এই সংখ্যা গত…
ভারতে ধর্মীয় অসহিষ্ণুতার কারণে লোকজনের ওপর হামলা ও উপাসনালয় আক্রান্ত হওয়ার ঘটনা বেড়েছে। ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা ২০২১ সালজুড়ে হত্যা, হেনস্তা, হুমকিসহ নানা ধরনের হামলার শিকার হয়েছে বলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে। প্রতিবেদনে বিশ্বজুড়ে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি এবং ধর্ম পালনের স্বাধীনতার লঙ্ঘনকে নিজস্ব আঙ্গিক থেকে তুলে ধরা হয়। এতে প্রত্যেক দেশের জন্য আলাদা করে অধ্যায় রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত। দেশটিতে বহু ধর্মবিশ্বাসের লোকজনের বসবাস। আমরা লোকজন এবং উপাসনালয়ের ওপর ক্রমবর্ধমান হামলার ঘটনা লক্ষ করেছি।’ প্রতিবেদনটি ২০২১ সালে বিভিন্ন দেশের ধর্মীয় স্বাধীনতার অবস্থা মূল্যায়ন করে তৈরি করা হয়েছে। মন্ত্রণালয়ের আইআরএফ বিভাগ এটি প্রস্তুত…
একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। বন্দুক হামলা থেকে রেহাই পাচ্ছে না স্কুল, হাসপাতাল, গির্জা কিংবা শপিংমলের মতো স্থানগুলোও। সম্প্রতি টেক্সাসের একটি স্কুলে চালানো হামলায় প্রাণ হারিয়েছে ১৯ শিশু শিক্ষার্থীসহ ২১ জন। এই পরিস্থিতিতে শিক্ষার্থীসহ নিজেদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অন্যান্য স্টাফদের হাতে আগ্নেয়াস্ত্র তথা বন্দুক তুলে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত উত্তর আমেরিকার এই দেশটির ওহাইও অঙ্গরাজ্য শিক্ষকদের নিরাপত্তায় তাদের হাতে বন্দুক তুলে দেওয়ার একটি আইন কার্যকর করতে প্রস্তুত বলে জানানো হয়েছে। শনিবার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আলজাজিরা। এতে বলা হয়েছে, স্কুলের শিক্ষক ও অন্যান্য কর্মীদের ২৪ ঘণ্টার প্রাথমিক প্রশিক্ষণ শেষ…
ভারতের শাসক দল বিজেপি পশ্চিমবঙ্গে তৃণমূলকে হঠিয়ে ক্ষমতা দখলে ব্যর্থ হলেও এই প্রথমবারের মতো রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে। তবে পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পরপরই রাজ্য বিজেপিতে ভাঙনের ঢেউ লাগে। রাজ্য জয়ের স্বপ্ন দেখেছিল দলটি, কিন্তু ২০০ আসন জেতা তো দূর, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কার্যত পর্যুদস্ত হয়েছে বিজেপি। আর তারপর থেকেই বিজেপি অনেকটাই কাহিল হয়ে গিয়েছে। সময়ের সাথে সাথে ভারতের পশ্চিমবঙ্গে যেন আরো অগোছালো হচ্ছে বিজেপি। দলের ভেতরেও চলছে দ্বন্দ্ব। দল থেকে দিলীপ ঘোষকে ‘সেন্সর’ করার সিদ্ধান্ত যেন তেমনি একটা আভাস দিল। খবর ডয়চে ভেলের। বিজেপি মানে ‘পার্টি উইথ দ্য ডিফারেন্স’। এমনটাই দাবি করেন গেরুয়া শিবিরের নেতারা।…
২০১৭ সালের এপিল থেকে ২০ লাখের বেশি উইঘুর ও মুসলিম সংখ্যালঘুদের জোরপূর্বক বন্দিশিবিরে রেখেছে চীন সরকার। দেশটির জিনজিয়াং প্রদেশে প্রায় ৮৫টি বন্দিশিবিরের হদিস পাওয়া গেছে। সেখানে উইঘুর ও মুসলিম সংখ্যালঘুদের পাশাপাশি আজারবাইজান, উজবেকস, কাজাকস ও তুর্কমেন্সের মতো সংখ্যালঘু মানুষদের আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। জিনজিয়াংয়ে থাকা একসময়ের বন্দিরা অভিযোগ করেছেন, বন্দিশিবিরে জোর করে রাজনৈতিক মতাদর্শে উদ্বুদ্ধ করা, ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করা, নির্যাতন করা, এমনকি যৌন নিপীড়নও করা হয়। যদিও চীন মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। উল্টো এসব বন্দিশিবিরকে ‘কারিগরি প্রশিক্ষণকেন্দ্র’ বলে দাবি করেছে তারা। চীনের জিনজিয়াং প্রদেশে বিভিন্ন বন্দিশিবিরে লাখ লাখ উইঘুর সংখ্যালঘুদের বন্দি করে…
চীন ও তাইওয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা বর্তমানে এক নতুন মাত্রায় পৌঁছেছে। চীন গণতান্ত্রিক এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। সম্প্রতি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের সামরিক বিমানের আনাগোনা বেড়ে যাওয়ায় উত্তেজনার পারদ এখন চরমে। বড় প্রতিবেশী দেশ রাশিয়া ইউক্রেনের সঙ্গে যা করেছে, তাইওয়ানের সঙ্গেও তো তেমন হতে পারে! বড় প্রতিবেশী দেশ চীন এমন আশঙ্কায় ফেলেছে তাইওয়ানবাসীদের। সেখানে তাই অনেকেই নিচ্ছেন বন্দুক চালানোর প্রশিক্ষণ। খবর রয়টার্স, ডয়েচে ভেলে বড় প্রতিবেশী দেশ যখন-তখন তার ছোট প্রতিবেশীর ওপর হামলা চালাতে পারে— এই বিষয়ে এখন আর কোনো সংশয় নেই অনেক তাইওয়ানবাসীর মনে। তাদের অনেকেই মনে করেন, চীনও যে কোনো সময়…
চলতি বছরের রমজান মাস থেকে ইসরায়েল–অধিকৃত ফিলিস্তিনের মাটিতে বড় ধরনের উত্তেজনা দেখা দিচ্ছে। ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন আরও বেড়েছে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে। গত কয়েক সপ্তাহে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতায় অন্তত তিনশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুই দিনে চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এসব প্রাণহানি হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে এক কিশোর, নারী সাংবাদিকও আছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে এসব…
আজকের ভারতে সবচেয়ে বড় ট্র্যাজেডি হল দেশটিতে সব নির্বাচনই অনুষ্ঠিত হচ্ছে হিন্দু-মুসলিম ধর্মীয় মেরুকরণের আবহে। যদিও এই মেরুকরণের রাজনীতি ভারতে নতুন নয়। আর উত্তরপ্রদেশ যে এই সাম্প্রদায়িকতার লীলাভূমি, তা প্রায় সবারই জানা। ভারতের এই রাজ্যটি জনসংখ্যার বিচারে সবচেয়ে বড়; একইসাথে বিতর্কিতও। কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথের শাসনে উত্তরপ্রদেশে মুসলিম নির্যাতনের ঘটনা এখন এতটাই ডালভাত হয়ে গেছে যে মিডিয়াতেও এসব খবর ঠাঁই পায় না। ভারতে ক্রমশ বিদ্বেষমূলক রাজনীতি দেখা যাচ্ছে। আর তাতে উৎসাহিত হয়ে এক ধরনের মুসিলিম বিদ্বেষী গান লিখছেন শিল্পীরা। এই গান এখন হিন্দুত্ববাদী মিছিলগুলোর অংশ হয়ে গেছে। হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির সমাবেশে মুসলিম বিরোধী গানগুলি বাজানো হয়। খবর আলজাজিরা সম্প্রতি…