…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমারে সামরিক বাহিনী ও বিভিন্ন সংগঠিত সশস্ত্র বেসামরিক গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়েই চলেছে। এক বছর আগে সামরিক জান্তা ক্ষমতা গ্রহণের পর থেকে অনেক তরুণ জীবনবাজি রেখে লড়াই করছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। জান্তা-জনতা এখন মুখোমুখি। এক দেশে পরস্পর হয়ে গেছে পরস্পরের শত্রু। মিয়ানমারের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের শহরতলী এলাকার একটি বাস স্টপে বোমা হামলা হয়েছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছে ১ পথযাত্রী, আহত হয়েছে আরও ৯ জন। মিয়ানমারের দৈনিক পত্রিকা দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, এখনও মিয়ানমারের কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ক্ষমতাসীন জান্তা ও তাদের প্রধান বৈরীপক্ষ গণতন্ত্রপন্থীরা এ…
পাকিস্তানের ‘গুমের শিকার’ ব্যক্তিদের অধিকার রক্ষায় এগিয়ে এসেছেন আদালত। গত বছরের ১ ডিসেম্বর ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি) প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী ও ফেডারেল মন্ত্রিসভা যেন নিখোঁজ ব্যক্তিদের বৈধ উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ দেয়, যেহেতু নাগরিকদের নিরাপত্তা এবং গোয়েন্দা ও তদন্ত সংস্থাগুলোর তদারকি করা তাদেরই দায়িত্ব। নিখোঁজ সাংবাদিক মুদাসসর নারুকে খুঁজে বের করার জন্য দায়ের করা পিটিশনের শুনানির সময় আইএইচসির প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহ ফেডারেল মানবাধিকার মন্ত্রী শিরিন মাজরাইকে বলেন তিনি যেন মন্ত্রিসভাকে এ পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় গত রোববার(২৯ মে) আইএইচসি ফেডারেল সরকারকে সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ ও তার পরবর্তী শাসকদের—তাদের মধ্যে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও আছেন—বলপূর্বক গুমের ব্যাপারে নোটিশ জারি…
চীন ও তাইওয়ানের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনা বর্তমানে এক নতুন মাত্রায় পৌঁছেছে। চীন গণতান্ত্রিক এই ভূখণ্ডকে নিজেদের অংশ বলে দাবি করে থাকে। সম্প্রতি তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের সামরিক বিমানের আনাগোনা বেড়ে যাওয়ায় উত্তেজনার পারদ এখন চরমে। তাইওয়ান-চীনের সামরিক উত্তেজনা তুঙ্গে। তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নির্মাণের আভাসের পর থেকেই চীন তাইওয়ানের আকাশ দখলে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে বহুদিন ধরেই। এবার স্বায়ত্তশাসিত তাইওয়ানের আকাশসীমায় অবৈধভাবে এশিয়ার পরাশক্তি চীনের ৩০টি যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে। তাইওয়ানের পক্ষ থেকে জানানো হয়, সোমবার (৩০ মে) তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীনের এসব যুদ্ধবিমানকে সতর্ক করতে তারাও অঞ্চলটিতে বেশ কিছু যুদ্ধবিমান মোতায়েন করেছে। খবর বিবিসির। গত জানুয়ারির…
ফিলিস্তিনের জেরুজালেমে আল আকসা মসজিদ এলাকায় দখলদার বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। পূর্বঘোষিত পতাকা মিছিল নিয়ে গতকাল রোববার জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন ইসরায়েলের হাজারো উগ্র ডানপন্থী ইহুদি। সেই সঙ্গে পতাকা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের নিরাপত্তা জোরদারে দখল করা পূর্ব জেরুজালেমে প্রায় তিন হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করেছে ইসরায়েল। এর জেরে সেখানে ইসরায়েলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়। ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশ ও কট্টর ইহুদিদের নতুন করে বড় ধরনের সংঘাত শুরুর আশঙ্কা করছেন অনেকেই। খবর রয়টার্স ও আল–জাজিরার। ১৯৬৭ সালের আরবযুদ্ধে পূর্ব জেরুজালেম দখল উপলক্ষ্যে ইসরায়েলের জেরুজালেম দিবসে প্রতি বছর এ পতাকা মিছিল…
সম্মান রক্ষার্থে হত্যা বা অনার-কিলিং হল কাউকে নিজের পরিবার বা গোত্রের সম্মানহানির দায়ে ঐ পরিবার বা গোত্রের কোন অভিযুক্ত ব্যক্তি, যাকে সম্মানহানির দায়ে অভিযুক্ত করা হয়েছে, সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গকে হত্যা করা। যার মাধ্যমে বংশের মর্যাদা এবং ধর্মীয় সম্মান রক্ষা করার চেষ্টা করা হয়। এই হত্যার মাধ্যমে হত্যাকারীদের বংশের মর্যাদা এবং ধর্মীয় সম্মানহানির উপযুক্ত প্রতিকার হয়েছে বলে মনে করা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় অনার কিলিং প্রচলিত। নারীরা হলো অনার কিলিং এর প্রধান শিকার। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচের ভেলের প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে পাকিস্তানের সোশাল মিডিয়া তারকা কান্দিল বালুচকে হত্যা করে তার ভাই মুহাম্মদ ওয়াসিম৷ ২০১৯ সালে ওয়াসিমকে যাবজ্জীবন কারাদণ্ড…
অং সান সু চি ও তার সরকারের সঙ্গে উত্তেজনা চলছিল মিয়ানমারের সেনাবাহিনীর, এর ফলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারির সকালে মিয়ানমারে একটি সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। ২০২০ সালের ৮ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ৮৩ শতাংশ আসনে জয়ী হয়। ২০১১ সালে সেনা শাসনের অবসানের পর এটি ছিল দ্বিতীয় দফা নির্বাচন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে মিয়ানমারের সেনাবাহিনী। সংকটের শুরুটা মূলত এখান থেকেই।সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত ও ক্ষমতার পালাবদলের পর থেকে মিয়ানমারে অস্থিতিশীলতা জারি রয়েছে।এই ঘটনার পর দেশটিতে তীব্র গণ-আন্দোলন শুরু হয় এবং সামরিক ক্ষমতার জোরেই বার্মিজ সেনাবাহিনী তা দমনের চেষ্টা…
এক অসুখ শেষ হতে না হতেই আরেক অসুখ। মহামারি করোনাভাইরাসের ধকল না ফুরোতেই মাঙ্কিপক্সের খবর। আবার এখন নতুন করে খবর এল ‘অ্যাকিউট হেপাটাইটিস’ ছড়িয়ে পড়ছে। তবে অজানা এই হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছে শিশুরা। এরই মধ্যে বিশ্বের ৩৩ দেশে অন্তত ৬৫০ জন শিশুর দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে শুক্রবার (২৭ মে) এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্বের ৩৩ দেশে অন্তত ৬৫০ জন শিশুর দেহে ‘অ্যাকিউট হেপাটাইটিস’ শনাক্ত হয়েছে। গত ৫ এপ্রিল থেকে ২৬ মে’র মধ্যে এসব রোগীকে শনাক্ত করা হয়েছে। এ ছাড়া আরও ৯৯ জন সন্দেহভাজন রোগী পর্যবেক্ষণে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে,…
নানা কারণে বিশ্বজুড়ে দেখা দিয়েছে খাদ্য সঙ্কট, রকেট গতিতে বাড়ছে দাম। এদিকে অভ্যন্তরীণ বাজার ঠিক রাখার অজুহাতে নানা দেশ নিজেদের পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করছে, যা চলমান খাদ্য সঙ্কট পরিস্থিতিকে আরও গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। স্থানীয় বাজারে দাম কমানোর কথা বলে কিছুদিন আগে গম রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। এর দু’সপ্তাহ যেতে না যেতেই চিনি রপ্তানি সীমিত করার ঘোষণা দিয়েছে দেশটি। বিশ্বের এক নম্বর চিনি উৎপাদনকারী ভারত সিদ্ধান্ত নিয়েছে, এ বছর সর্বোচ্চ এক কোটি টন চিনি রপ্তানি করবে এবং রপ্তানির আগে সরকারের কাছে থেকে ব্যবসায়ীদের অনুমতি নিতে হবে। বিবিসির খবর ভারতের এই সিদ্ধান্তের পরপরই আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়ে যায়…
দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতের অযোধ্যার রামমন্দির নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে হিন্দুত্ববাদীরা যেন অতিউৎসাহী হয়ে উঠেছেন। জ্ঞানবাপী মসজিদ, কুতুব মিনার, তাজমহলের মতো ইসলামিক স্থাপনা হিন্দু নিদর্শন বলে দাবি করা হচ্ছে। এবার খাজা মইনুদ্দিন চিশতীর দরগাও সেই তালিকায় যোগ হলো। উত্তরপ্রদেশ রাজ্যের জ্ঞানবাপী মসজিদ, রাজধানী নয়াদিল্লির কুতুব মিনার, আগ্রার তাজমহলের পর এবার আজমীরের বিখ্যাত খাজা মঈনুদ্দিন চিশতীর দরগা! যা কি-না মুসলিমদের কাছে পবিত্রতম একটি স্থান। এবার সেটিকেও একসময়কার হিন্দু মন্দির বলে দাবি করছে রাজস্থানের এক হিন্দু সংগঠন। এমনকি ওই সংগঠনটি খাজা মঈনুদ্দিন চিশতীর দরগায় খননকার্য চালানোর জোড় দাবিও জানিয়েছে। শুক্রবার (২৭ মে) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে…
পশ্চিম তীরের জেনিনে ১১ মে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন আল–জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ৫১ বছর বয়সী এ সাংবাদিক ঘটনার দিন সুরক্ষিত পোশাক পরে ছিলেন। তাঁর পোশাকে প্রেস লেখা ছিল। অন্য সাংবাদিকদের সঙ্গেই দাঁড়িয়ে ছিলেন শিরিন। হঠাৎ একটি গুলি এসে তার গায়ে লাগে, মারা যান শিরিন। সেই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার(২৬ মে) ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি তদন্ত রিপোর্টে জানায়, আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে ইসরায়েলি বাহিনী ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে। এভাবে হত্যা করা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের সামিল। স্থানীয় সময় বৃহস্পতিবার পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব এই তদন্ত রিপোর্ট নিয়ে সাংবাদিকদের সামনে…