…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
মুঘল সম্রাট আওরঙ্গজেব মারা গেছেন ৩০০ বছরেরও বেশি সময় আগে, কিন্তু তাকে নিয়ে ভারতে সাম্প্রতিক মাসগুলোতে উত্তপ্ত বিতর্ক চলছে। আওরঙ্গজেবকে বলা হয় ‘সর্বশেষ কার্যকর মুঘল সম্রাট’, যিনি ভারতকে ১৬৫৮ থেকে ১৭০৭ এই অর্ধ-শতাব্দী কাল ধরে শাসন করেছেন। তবে ইতিহাসবিদেরা এ শাসক খুব একটা প্রিয় চোখে দেখেননি কখনো। বিবিসির খবর সাধারণ মানুষের মধ্যে আওরঙ্গজেবের ইমেজ হলো একজন ধর্মীয় গোঁড়া ব্যক্তি হিসেবে, যিনি হিন্দুদের ঘৃণা করতেন আর যিনি নিজের রাজনৈতিক লক্ষ্য অর্জনে এমনকি নিজের বড় ভাই দারা শিকোহ’কে পর্যন্ত রেহাই দেননি। আর তিনিই সেই ব্যক্তি যিনি বৃদ্ধ পিতাকে আগ্রার একটি দুর্গে তার জীবনের শেষ সাড়ে সাত বছর বন্দী করে রেখেছিলেন। আওরঙ্গজেব পিতা…
সৌদি আরবে এই প্রথম সব নারী ক্রু নিয়ে একটি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। রক্ষণশীল দেশটিতে এ ঘটনাকে নারীর ক্ষমতায়নের মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। সৌদি আরবের কর্মকর্তারা শনিবার (২১ মে) একথা জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি এবং সংবাদমাধ্যম আরব নিউজ। সৌদি আরবে স্বল্প মূল্যের এয়ারলাইন ফ্লাইডেল ওই ফ্লাইট পরিচালনা করে। ফ্লাইটটি গতকাল রাজধানী রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে রওনা হয়। ফ্লাইডেলের মুখপাত্র ইমাদ ইসকানদারানি বলেন, ওই উড়োজাহাজের সাতজন ক্রুর মধ্যে বেশির ভাগই সৌদি নারী। ক্রুদের মধ্যে ফার্স্ট অফিসার সৌদি নারী। তবে ফ্লাইটটির ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন বিদেশি একজন নারী। সব নারী ক্রু নিয়ে ফ্লাইট পরিচালনার বিষয়ে ফ্লাইডিলের এই দাবিকে শনিবার নিশ্চিত…
শ্রীলঙ্কায় স্বাধীনতা-উত্তর সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে জনগণের তোপের মুখে পড়েছে দেশটির সরকার। প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী তো বটেই, জনরোষ থেকে ছাড় পাচ্ছেন না লঙ্কান মন্ত্রী, এমপি, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও। পথ আটকে তাদের ওপর যেমন শারীরিক আক্রমণের ঘটনা ঘটেছে, তেমনি আগুন লাগানো হয়েছে নেতাদের বাড়িগাড়িতে। কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কায় দুর্নীতিবাজ ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে মাঠে নেমেছে সাধারণ জনগণ। শ্রীলঙ্কার টালমাটাল পরিস্থিতি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে, যদি সরকারগুলো দরিদ্রদের সাহায্য না করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান সতর্ক করে এ তথ্য জানিয়েছেন। রোববার (২২ মে) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভ বলেন, সরকারগুলোর প্রয়োজন খাদ্য ও…
পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়ার মুদ্রা রুবলের দাম ছিল পড়তি দিকে। ‘অবন্ধুসুলভ’ দেশের কাছে গ্যাস ও তেল রপ্তানি রুশ মুদ্রা রুবলে করা হবে; রাশিয়ার এমন ঘোষণার পর থেকেই ঘুরে দাঁড়াতে থাকে রুবল। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রুবল যে অবস্থায় ছিল, এখন তার চেয়েও শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা ও অর্থনীতিবিষয়ক একটি সংবাদমাধ্যমের বরাতে বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, রুবল গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর পরপরই ইউরোপ ও যুক্তরাষ্ট্র মিলে রাশিয়ার ওপর নানা ধরনের অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে। এর ফলে রুবলের মান বেশ দ্রুত নিচের দিকে পড়তে থাকে। পরিস্থিতি এমন একপর্যায়ে পৌঁছেছিল…
মুসলিম ভেবে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে মারধরের পর তার মৃত্যু হয়। পরে দেখা যায় সে মুসলিম নয়। ভারতে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের এমনি ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ওই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ওই বৃদ্ধকে জিজ্ঞেস করছে তোমার নাম মোহাম্মদ? তোমার আধার কার্ড দেখাও। বৃদ্ধ লোকটিকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন, কিন্তু লোকটি তাকে একের পর এক থাপ্পড় মারতে থাকেন। এই ঘটনা ঘটেছে ভারতে মধ্য প্রদেশে। সম্প্রতি ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এভাবে মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। তাকে যখন নাম জিজ্ঞেস করা হয় তখন উত্তর দেওয়ার সুযোগটাও পাননি ওই অসুস্থ…
পাকিস্তানে কর্মরত নিজ দেশের নাগরিকদের সুরক্ষার জন্য সে দেশে সেনা ঘাঁটি তৈরির অনুমতি দিতে ইসলাবাদকে একটানা চাপ দিয়ে চলেছে বেইজিং। এপ্রিল মাসে করাচিতে চীনা নাগরিকদের উপরে সন্ত্রাস হামলার ঘটনার পর থেকে বেজিংয়ের দাবি, তাদের দেশের নাগরিকদের সুরক্ষার জন্য পাকিস্তানে সেনা ছাউনি তৈরি প্রয়োজন। ইতিমধ্যে বিভিন্ন জায়গাও দেখা শুরু করেছে চীন। পাকিস্তানের যে সব অঞ্চলে আমেরিকার প্রভাব ছিল, বিশেষ করে ঠাণ্ডা যুদ্ধের সময়, সেই জায়গাগুলি তাদের পছন্দের তালিকায় রয়েছে। খবর আনন্দবাজার চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর প্রকল্পে হাজার হাজার চীনা কর্মী পাকিস্তানের করাচি, বালুচিস্তান, গিলগিট-বালটিস্তানে কাজ করছেন। এক মাস আগে ‘বালুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ)-র এক মহিলা আত্মঘাতী জঙ্গি করাচি বিশ্ববিদ্যালয় চত্বরে একটি ভ্যানে…
প্রকৃতি সুন্দর আবার ভয়ংকরও। তার প্রমাণ আমরা প্রাকৃতিক দুর্যোগগুলোতেই পেয়ে থাকি। তবে প্রকৃতি মাঝে মাঝে এমন বিরূপ আচরণ করে যে তার প্রতিফলন দেখলে আঁতকে উঠতে হয়। আর তেমনই একটি বিষয় হচ্ছে সিংকহোল। যাকে অনেকেই প্রকৃতির দানবগর্ত বলে থাকে। চীনের লেই কাউন্টিতে আবিষ্কৃত হয়েছে ১৯২ মিটার গভীর একটি সিংকহোল। গবেষকরা ধারণা করছেন, এই দানবীয় গর্তের মধ্যে রয়েছে অন্য আরেকটি দুনিয়া। সেখানে থাকতে পারে প্রাগৈতিহাসিক এবং অচেনা অনেক প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। দক্ষিণ চীনের গুয়াংশি ঝুয়াং অঞ্চলের কাছেই অবস্থিত এই সিংকহোলটি আবিষ্কার করেছেন অভিযাত্রীরা। নাইননিউজের খবরে বলা হয়েছে, এই সিংকহোলের আছে নিজস্ব একটি বন। গত ৬ই মে সেই বনে অভিযান চালান চেন…
শ্রীলঙ্কায় ভয়াবহ খাদ্য সংকট তৈরি হয়েছে। নিত্যপ্রয়োজনীয় কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। এমনকি সারের অভাবে ফসল ফলাতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকরা। শ্রীলঙ্কায় কৃষকদের জন্য আগামী কৃষি মৌসুমে যথেষ্ট পরিমাণ সার আমদানির প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তবে এবারের মৌসুমের জন্য কোনো আশার বাণী শোনাতে পারেননি। বরং চরম অর্থনৈতিক সংকটের জেরে দেশটিতে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তিনি। গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে রাসায়নিক সার আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এর জেরে দেশটিতে কৃষি উৎপাদন অনেক কমে যায়। এ অবস্থান থেকে সরে আসছেন নতুন প্রধানমন্ত্রী রনিল। গত বৃহস্পতিবার টুইটে তিনি বলেন, ‘চলতি…
চীনের সেই যাত্রীবাহী বিমানটি ‘ইচ্ছাকৃতভাবে’ মাটিতে আছড়ে ফেলে বিধ্বস্ত করানো হয়েছিল। বিমানটির ককপিটে থাকা কেউ একজন এই কাজটি করেছেন। বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স থেকে পাওয়া ফ্লাইট ডেটায় প্রাথমিকভাবে এমনটাই দেখা গেছে। দুর্ঘটনার প্রায় দুই মাস পর এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে তদন্তে। ভয়ঙ্কর সেই বিমান দুর্ঘটনায় মোট আরোহীর ১৩২ জনই নিহত হয়েছিলেন। সংবাদমাধ্যম আলজাজিরা ও রয়টার্স এই তথ্য জানিয়েছে। চলতি বছরের ২১ মার্চ মাঝ আকাশ থেকে হঠাৎ নিচে আছড়ে পড়েছিল চীনের ওই যাত্রীবাহী বিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় রক্ষা পাননি কোনো আরোহীই। গভীর জঙ্গলে প্রায় সপ্তাহখানেক খোঁজ চালানোর পর উদ্ধার করা হয় বিমানের ব্ল্যাক বক্স। আর এই ব্ল্যাক বক্সই প্রাথমিকভাবে খতিয়ে…
খাদ্যপণ্যের দাম বাড়ায় ইরানে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। এখনো ইরানের বেশ কয়েকটি শহরে খাদ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত আছে। খাদ্যপণ্যের লাগামহীন দাম বেড়ে যাওয়ায় ইরানের বিভিন্ন শহরে শুরু হয়েছে সরকারবিরোধী বিক্ষোভ। গত শুক্রবার থেকে চলমান এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন বহুসংখ্যক। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অর্থনৈতিক সংকট সামাল দিতে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন। এর মধ্যে বেশ কিছু ভর্তুকি প্রক্রিয়ার পরিবর্তন এবং ভোজ্য তেলের মতো কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিষয় রয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি খাদ্য আমদানি ভর্তুকি হ্রাস করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পর থেকে দেশটির খাদ্যবাজারে…