…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের উপজাতীয় অঞ্চলের নারীরা পূর্বে ফেডারেল অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াস (এফএটিএ) এজেন্সির অধীনে শাসিত ছিল। এক মিডিয়া রিপোর্টের খবরে বলা হয়েছে, এসব অঞ্চলের নারীরা মৌলিক শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এবং সামাজিক-সাংস্কৃতিক নিষেধাজ্ঞার দ্বারা আবদ্ধ জীবনের সম্মুখীন। ডেইলি টাইমসের রিপোর্টে বলা হয়েছে, এই অঞ্চলের নারীরা দাসত্বের অধীনে বাস করছে, একইসঙ্গে পারিবারিক ঐতিহ্যে আবদ্ধ এবং প্রজন্মের অভিশাপ থেকে বেঁচে আছে। এসব নারীকে মাঝে মাঝে তাদের জীবনের মূল্য দিয়ে চরম ভোগান্তি পোহাতে হয়। কয়েক দশক ধরে অসহিষ্ণু পরিবেশ এবং সামরিকীকরণ অবস্থার কারণে এই অঞ্চলটি স্থানীয় রাজ্য কর্তৃপক্ষের প্রবেশ করা বেশ কঠিন। এমনকি খাইবার পাখতুনখোয়া প্রদেশের সঙ্গে একীভূত হওয়ার পরেও পরিস্থিতি এখনও একই। প্রতিবেদনে বলা…
তীব্র তাপদাহে নাকাল হয়ে পড়েছে ভারত ও পাকিস্তানের বিভিন্ন অঞ্চলের মানুষ।উত্তর ভারতজুড়ে দাবদাহ আরও তীব্র হয়েছে। গতকাল রোববার রাজধানী দিল্লি ও উত্তর প্রদেশে ৪৯ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়। দেশটির আবহাওয়া অফিস থেকে কয়েকটি রাজ্যে দেওয়া হয়েছে ধুলি ও বজ্রঝড়ের পূর্বাভাস। এ অবস্থায় রাজধানী দিল্লিবাসীকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে আবহাওয়া অফিস কেরালা রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস ও পাঁচ জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। রাজস্থানের মতো মরুভূমি এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। রাজ্যটির ধোলপুর জেলায় গত শনিবার সর্বোচ্চ ৪৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামনের…
সমকামিতাকে বরাবরই অপরাধের চোখে দেখা হয় বিশ্বকাপের আয়োজক দেশ কাতারে। ইতিমধ্যেই এবারের বিশ্বআসরে নিষিদ্ধ করা হয়েছে তাদের বিশেষ রংধনু পতাকা। সুইডেন ও ডেনমার্ক সাংবাদিকদের অনুসন্ধানে জানা গেল, কাতারে হোটেল সুবিধা পেতেও ধকল পোহাতে হবে সমকামীদের। কাতারের তিনটি হোটেল বিশ্বকাপ ফুটবল দেখতে যাওয়া সমকামী দম্পতিদের থাকতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্ক্যান্ডেনেভিয়ার কয়েকটি গণমাধ্যমের পরিচালিত এক জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে। চলতি বছরের নভেম্বর মাস থেকে কাতারে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। ক্রীড়াঙ্গনের এই জমজমাট আসর উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ দর্শক মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার কথা রয়েছে। দর্শকদের থাকার জন্য ইতিমধ্যে কাতারের ৬৯টি হোটেলের একটি তালিকা প্রকাশ করেছে ফুটবল নিয়ংন্ত্রক…
যুদ্ধপ্রবণ এই বিশ্বে অস্ত্রের চাহিদা বরাবরই অক্ষুণ্ণ থাকে। অস্ত্র চাহিদার ওপর নির্ভর করে বিশ্বে অস্ত্রেরও বিশাল বাজার রয়েছে। সেখানে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির তালিকায় আমেরিকা শীর্ষে রয়েছে। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়, তার এক তৃতীয়াংশ হয় আমেরিকা থেকে। যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির সংখ্যা আগের চেয়ে বেড়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুনের সংখ্যাও বেড়েছে। প্রতিদিনই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুকের গুলিতে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। একদিকে বন্দুক হামলা, অন্যদিকে বন্দুকের গুলিতে আত্মহত্যার সংখ্যায়ও রেকর্ড করছে দেশটি। মানবাধিকার নিয়ে বুলি আওড়ানো যুক্তরাষ্ট্রেই দিন দিন ভয়াবহ হচ্ছে বন্দুক হামলা। করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে সুনামির মতো বেড়েছে বন্দুক হামলা। স্কুল-কলেজের পাশাপাশি শপিংমলগুলোতেও ভয়াবহ আকার ধারণ করেছে…
কলম্বিয়ার একটি আদালত চিকিৎসা সহায়তায় আত্মহত্যাকে (Medically Assisted Suicide) আইনি স্বীকৃতি দিয়েছে । সেক্ষেত্রে জটিল রোগে আক্রান্ত রোগী আত্মহত্যা করতে ইচ্ছুক হলে তিনি চিকিৎসা কর্মীদের সহায়তা পাবেন। সেখানকার আইনজীবীদের মতে এই নিয়ম কার্যকর করার ক্ষেত্রে কলম্বিয়া এখন লাতিন আমেরিকার প্রথম দেশ হয়ে উঠেছে। তবে কলম্বিয়া ছাড়াও, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যও চিকিৎসা সহায়তায় আত্মহত্যার অনুমতি দেয় । এএফপি জানিয়েছে, গত বুধবার কলম্বিয়ার সর্বোচ্চ আদালতে ৬-৩ ভোটে ইচ্ছামৃত্যুর বিষয়টি পাস হয়। এতে বলা হয়, গুরুতর অসুস্থ ব্যক্তি যারা শারীরিক ও মানসিক যন্ত্রণা একেবারেই সহ্য করতে পারছেন না, তারা চিকিৎসকের তত্ত্বাবধানে, অনুমতি সাপেক্ষে এবং পরামর্শক্রমে…
শিগগিরই সামরিক জোট ন্যাটোতে যোগদানের আবেদন করবে বলে জানিয়েছে ফিনল্যান্ড। তবে ফিনল্যান্ডকে এ ধরনে পদক্ষেপ গ্রহণের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে সামরিক পদক্ষেপও নিতে পারে বলেও জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়াকে কেন্দ্র করে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। দেশ দুইটির মধ্যে এখনো রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। এরই মধ্যে ৬০ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে। ইউরোপের দেশ সুইডেনের সঙ্গেই ন্যাটোতে যোগদানের আবেদন করতে পারে ফিনল্যান্ড। বিশেষ করে নিরাপত্তা বিশ্লেষকদের ধারণা, ইউক্রেন আক্রমণের পর, ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণ রুখতে রাশিয়া তার আক্রমণের এলাকা বাড়াতে পারে। নিজেদের…
অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রধানমন্ত্রী মাহেন্দ্রা রাজাপাকসের পদত্যাগের পর এবার আন্দোলনকারীরা রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের জন্য কঠোর আন্দোলন শুরু করেছে। গোতাবায়ার পদত্যাগের দাবীতে অনড় আন্দোলনকারীরা কারফিউ উপেক্ষা করে দেশটির বিভিন্ন স্থানে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। যা দেশটির রাজনৈতিক অস্থিতিশীলতাকে আরও সংকটময় করে তুলছে। ইতিহাসের সবথেকে বড় অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে শ্রীলঙ্কা। কিন্তু এ সংকটের জন্য রাজাপাকসে ভাইদেরই দুষছেন দেশটির আন্দোলনকারীরা। তারা দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। কিন্তু সোমবার রাজধানী কলম্বোতে আন্দোলনকারীদের উপরে হামলা চালায় প্রধানমন্ত্রীর সমর্থকরা। এরপরই ক্ষুব্ধ জনতা প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশের চেষ্টা করে এ সময় বাড়ির মধ্য থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিও ছোড়া হয়। প্রধানমন্ত্রী…
ভারতের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় দেশটির জাতীয় সংগীত ‘জনগণমন’ গাওয়া বাধ্যতামূলক করে নির্দেশ জারি করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকেই এই নিয়ম কার্যকর করা হলেও এই সংক্রান্ত নির্দেশিকাটি জারি করা হয় গত ৯ মে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন ক্লাস শুরু করার আগেই মাদ্রাসার শিক্ষক ও পড়ুয়াদের জাতীয় সংগীত গাইতে হবে। ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ মার্চ রাজ্যের মাদ্রাসা শিক্ষা পরিষদের একটি বৈঠক করা হয়। তাতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে রাজ্যের সমস্ত মাদ্রাসায় প্রতিদিন নিয়ম করে জাতীয় সংগীত গাইতে হবে। এই নির্দেশিকা শুধুমাত্র ছাত্রছাত্রী নয়, শিক্ষকদেরও মেনে চলতে…
তীব্র গরমে নাজেহাল দক্ষিণ এশিয়া। ভারতে এরই মধ্যে মারা গেছেন অন্তত ২৪ জন। প্রচন্ড এই গরম কেবল মানুষের জীবনকেই বিপন্ন করছে না, অন্যান্য প্রাণিকেও ফেলেছে হুমকির মুখে। দক্ষিণ এশিয়াজুড়ে শতাধিক পাখিকে পাঠাতে হয়েছে হাসপাতালে। ভারতে বইছে তীব্র তাপপ্রবাহ, বিশেষ করে গুজরাটে। কমে গেছে পানির উৎস। সেখানে পানি শূন্যতায় ভুগছে পাখিরা। এমন পরিস্থিতিতে প্রতিদিন আকাশ থেকে উড়ন্ত পাখি মাটিতে পড়ছে। রাজ্যটির উদ্ধারকর্মীরা এরই মধ্যে কয়েকডজন পাখি উদ্ধার করেছে। বৃহস্পতিবার (১২ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। কয়েক দশকের মধ্যে সবচেয়ে উষ্ণ গ্রীষ্মে দক্ষিণ এশিয়ার বড় অংশ শুকিয়ে যাচ্ছে। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক…
শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন দেশটির ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার ৬টা ৩০ মিনিটে তিনি শপথ নেবেন। আজ তার দল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর প্রধানমন্ত্রী পদ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল দেশটিতে। জানা গেছে, শপথ গ্রহণ করে তিনি কলম্বোর একটি মন্দিরে যাবেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার কার্যক্রম শুরু করবেন। এ নিয়ে পঞ্চম বারের মতো তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখবেন লঙ্কানরা। এর আগে আরও চার বার তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এর আগে চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠনের কথা জানান প্রেসিডেন্ট গোতাবায়া…