…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
সেপ্টেম্বর ৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
সেপ্টেম্বর ৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
আফগানিস্তানের মাজার-ই-শরিফে আলাদা দুটি মিনিবাসে থাকা বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। শহরটিতে একটি শিয়া মসজিদে ভয়াবহ বিস্ফোরণের এক সপ্তাহ পর এ ফের ঘটনা ঘটলো। গত আগস্টে তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে জনসাধারণের বিরুদ্ধে হামলার ঘটনা কমেছে। কিন্তু শিয়া জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করে হামলা করেই চলেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। মূলত শিয়াদের ধর্মদ্রোহী বলে মনে করে থাকে ইসলামিক স্টেট। আফগানিস্তানের বালখ প্রদেশের প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি এএফপিকে বলেছেন, বৃহস্পতিবারের মাজার-ই-শরীফের পৃথক জেলায় একে-অপরের ঠিক কয়েক মিনিটের ব্যবধানের মধ্যে বিস্ফোরণগুলো ঘটে। এই মিনিবাসের যাত্রীরা…
পুরো বিশ্বে গত বছর আড়াই লাখ বর্গকিলোমিটারের বেশি বন উজাড় হয়েছে। প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে ধ্বংস হয়েছে এসব বনভূমি। বৈশ্বিক বনভূমি পর্যবেক্ষক সংস্থা গ্লোবাল ফরেস্ট ওয়াচের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে বিশ্বজুড়ে ২ লাখ ৫৩ হাজার বর্গকিলোমিটার বনাঞ্চল ধ্বংস হয়েছে। রাশিয়ার দাবানল ও ব্রাজিলের আমাজন বনভূমি ধ্বংসের কারণে বিশ্বে বন উজাড়ের হার রেকর্ড পরিমাণ বাড়তে দেখা যায়। মানবসৃষ্ট কারণে বা বনভূমি উজাড় করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ব্রাজিল। দেশটিতে ৪০ শতাংশ বনভূমি ধ্বংস ইচ্ছাকৃত। ডব্লিউআরআইয়ের বিশ্লেষকেরা এক ব্রিফিংয়ে বলেছেন, প্রচুর পরিমাণ কার্বন ডাই–অক্সাইড শোষণের কারণে বন জলবায়ু পরিবর্তনের ঢাল হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু দ্রুত বনভূমি…
গত মঙ্গলবার দুপুরে জোরালো বিস্ফোরণে কেঁপে উঠেছিল পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয় চত্বর। আত্মঘাতী বোমা হামলায় একটি গাড়িতে থাকা তিন চীনা নাগরিক-সহ চার জন নিহত হন। হামলার দায় স্বীকার করে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। বিএলএ এক বিবৃতিতে জানায়, আত্মঘাতী হামলা চালানোর জন্য মানববোমা হিসেবে কাজে লাগানো হয়েছিল শারি বালোচ ওরফে ব্রামশকে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বোরখা পরে বিশ্ববিদ্যালয়ের গেটের মুখে দাঁড়িয়ে এক নারী। চীনা নাগরিকদের নিয়ে সাদা রঙের একটি ভ্যান বিশ্ববিদ্যালয়ে ঢুকতে যাওয়ার মুহূর্তে বিস্ফোরণ ঘটে। আত্মঘাতী সেই বোমা হামলার ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সিসি ক্যামেরায় দেখা যায় বোরকা পরিহিতা এক নারী খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন। যেই না চীনের নাগরিকদের বহনকারী…
বিজেপি শাসিত ভারতে হিজাব বিতর্ক ক্রমেই ছড়িয়ে পড়ছে ও জটিল হচ্ছে। ভারতের কর্ণাটকের হিজাব ইস্যু নিয়ে পুরো দেশেই উত্তেজনা বিরাজ করেছেন। একই ইস্যুতে এবার উত্তপ্ত জম্মু-কাশ্মীর। শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না— এমন নির্দেশনা জারি করেছে জম্মু-কাশ্মিরের একটি স্কুল। এর কারণে সেখানকার রাজনীতিতেও ছড়িয়েছে উত্তাপ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জি নিউজ। জানা গেছে, এ নির্দেশিকা জারি করেছে ‘ডাগর পরিবার’ নামের একটি স্কুল। পুনের একটি এনজিও এবং ভারতীয় সেনাবাহিনী বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য স্কুলটি পরিচালনা করে। সেই স্কুল কর্তৃপক্ষই শিক্ষিকাদের উদ্দেশে নতুন নির্দেশনা জারি করেছে। যেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, স্কুলের মধ্যে শিক্ষিকারা হিজাব পরতে পারবেন না। স্কুল কর্তৃপক্ষের দাবি, শিশুদের…
ইউক্রেনে রুশ অভিযানের প্রেক্ষাপটে পশ্চিমাদের সঙ্গে নতুন করে নাটকীয়ভাবে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে রাশিয়ার। এরই মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কার কথা জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এদিকে পশ্চিমাদের আশঙ্কা ছিল, তাদের শায়েস্তা করতে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে রাশিয়া। এমন ইংগিত দেয়া হয়েছিল ক্রেমলিনের পক্ষ থেকেও। ইউরোপের প্রাকৃতিক গ্যাসের প্রধান জোগানদাতা রাশিয়া। পশ্চিমা বিধি-নিষেধের মধ্যে রুবল দর হারালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দেন, বন্ধু নয়, এমন রাষ্ট্রকে রুশ জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস কিনতে হলে রাশিয়ার মুদ্রা রুবলেই কিনতে হবে। এবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাকৃতিক গ্যাসের দাম রুবলে দিতে অস্বীকার করায় পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস…
দারিদ্র্যে জর্জরিত জনাকীর্ণ উপকূলীয় উপত্যকা গাজা। গাজা উপত্যকায় সৌন্দর্য, প্রেম ও যুদ্ধের এক পাথরের প্রাচীন মূর্তি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, প্রায় ৪৫০০ বছরের পুরোনো এই মূর্তি ব্রোঞ্জ যুগের। ফিলিস্তিনের প্রত্নতত্ত্ববিদেরা জানিয়েছেন, এটি প্রাচীন সেমেটিক কানানী ধর্মের দেবী আনাতের মস্তক। জমি চাষ করতে গিয়ে এই মূর্তি আবিষ্কার করেন খান ইউনিস নামের গাজার দক্ষিণ উপত্যকার এক কৃষক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মূর্তি নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বেশ কয়েকজন গাজাবাসী। তারা মনে করছেন, এই দেবীর সঙ্গে যুদ্ধের সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে, হামাস শাসিত গাজায় বেশ কয়েকবার ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। যার ফলে নিজেদের দুর্দশার পেছনে এই মূর্তিকে দায় করছেন তারা। চুনাপাথরের…
সেনাবাহিনীর অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৬ লাখ ডলার ও ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নেওয়ার অপরাধে তাকে এ সাজা দেওয়া হয়। দুর্নীতির দায়ে দেশটির আদালত বুধবার (২৭ এপ্রিল) সু চির বিরুদ্ধে এই দণ্ড ঘোষণা করেছেন। খবর রয়টার্স সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি মামলার প্রথমটির রায় আজ ঘোষণা করা হলো। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে পাঁচ বছর মিয়ানমারের নেতৃত্ব দেন এই নোবেলজয়ী। তার বিরুদ্ধে ১৮টি অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে এসব মামলায় তার সর্বোচ্চ ১৯০ বছর সাজা হতে পারে। আদালত…
গত সপ্তাহে খোস্ত ও কুনার প্রদেশে পাকিস্তানি বিমান হামলার বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করেছে জাতিসংঘে আফগানিস্তানের তালিবান সরকার। তারা জানিয়েছে, এ ভাবে যদি তাদের উপর প্রতিবেশী রাষ্ট্রটি আক্রমণ চালাতে থাকে তবে তারাও সব মুখ বুজে সহ্য করবে না। জাতিসংঘে মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাসির আহমেদ ফাইক এক টুইট বার্তায় বলেন, পাকিস্তানের বিমান হামলা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনসহ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, ১৮ এপ্রিল নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে দেয়া ওই চিঠিতে বলা হয়েছে, আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের সামরিক বাহিনীর ক্রমাগত গোলাবর্ষণ গত এক দশকের বেশি সময় ধরে চলছে। উদ্বেগের বিষয় হল, এ ধরনের আন্তঃসীমান্ত গোলাবর্ষণ বহু সংখ্যাক…
তুরস্কের অধিকারকর্মী ও সমাজসেবী ওসমান কাভালাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে রিসেপ তায়েপ এরদোয়ান নেতৃত্বাধীন সরকার উৎখাতের চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তিন বিচারকের প্যানেল সোমবার(২৫ এপ্রিল) সরকার পতনের প্রচেষ্টায় সহযোগিতা করার অভিযোগে আরও ৭ ব্যক্তিকে ১৮ বছর করে কারাদণ্ড দিয়েছে। ২০১৩ সালে গেজি পার্কে সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকা এবং ২০১৬ সালে দেশটিতে সামরিক অভ্যুত্থানের চেষ্টায় ভূমিকা রাখার অভিযোগে কাভালাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৭ সাল থেকে বিনা বিচারে কারাগারে ছিলেন কাভালা। ২০১৩ ও ২০১৬ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে উৎখাতের চেষ্টার সঙ্গে জড়িত থাকার মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। তবে নিজের…
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করেছে লিবিয়ার পুলিশ।এদের মধ্যে ২৪০ জন বাংলাদেশি রয়েছে। এসব বাংলাদেশিরা এখন ত্রিপোলির তরিক মাতা ডিটেনশন সেন্টারে রয়েছে। শনিবার (২৩ এপ্রিল) লিবিয়ার পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে তাদের আটক করা হয়। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আটকের পর তাদের লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দিশিবিরে পাঠানো হয়। এদিকে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়েছে আরও দেড় শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে। লিবিয়ার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেখান থেকে মোট ৫৪১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। তবে দূতাবাসের পক্ষ…