…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
সেপ্টেম্বর ৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
Trending Posts
-
তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
সেপ্টেম্বর ৫, ২০২৬By নিজস্ব প্রতিনিধি | 0 Comments -
রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
সেপ্টেম্বর ৫, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, ভয়াবহ বিস্ফোরণ
সেপ্টেম্বর ৪, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
সেপ্টেম্বর ৫, ২০২৬By স্টেটওয়াচ ডেস্ক | 0 Comments
- অন্যায় দেখে নীরব থাকা কি নিজেই একটি অন্যায়?
- পৃথিবী ছেড়ে সবচেয়ে দূরে: ভয়েজার–১ কেন এখনো মানবসভ্যতার সবচেয়ে সাহসী দূত?
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
Author: আন্তর্জাতিক ডেস্ক
সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। লাখো মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছেন। এদিকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী। রোববার(২৪ এপ্রিল) তারা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ করেন। এ সময় পুলিশি ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন। খবর এএফপির। বিক্ষোভকারীরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যেতে না পারেন, সে জন্য রোববার রাজধানী কলম্বোর বিভিন্ন সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে পুলিশ। কিন্তু পুলিশি ব্যারিকেড পেরিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যান বিক্ষোভরত হাজার হাজার শিক্ষার্থী। দেয়ালের ওপর দাঁড়িয়ে থাকা অজ্ঞাত এক ছাত্রনেতা বলেন, ‘আপনি রাস্তা অবরোধ করতে…
আর্থিক অপরাধের তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির নাম সতীশ কুমার। গরু পাচারের সঙ্গে যুক্ত এমন অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে আইনবহির্ভূতভাবে টাকা নেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএসএফের এই কর্মকর্তাকে শুক্রবার(২১ এপ্রিল) রাতে দিল্লি ডেকে পাঠিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে ইডি। তার বিরুদ্ধে গরু পাচারকারীদের কাছ থেকে ১২ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে। জানা গেছে, গরু পাচারকাণ্ডে এর আগে ২০২০ সালে সিবিআই বা ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা-সিবিআই সতীশ কুমারকে গ্রেপ্তার করেছিল। তিনি জামিনে ছিলেন। কিন্তু বয়ানে অসংগতি থাকায় তদন্তের স্বার্থে তাকে আবারও গ্রেপ্তার করেছে…
যুদ্ধপ্রবণ এই বিশ্বে অস্ত্রের চাহিদা বরাবরই অক্ষুণ্ণ থাকে। অস্ত্র চাহিদার ওপর নির্ভর করে বিশ্বে অস্ত্রেরও বিশাল বাজার রয়েছে। সেখানে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির তালিকায় আমেরিকা শীর্ষে রয়েছে। বিশ্বে যত অস্ত্র বিক্রি হয়, তার এক তৃতীয়াংশ হয় আমেরিকা থেকে। যুক্তরাষ্ট্রে অস্ত্র বিক্রির সংখ্যা আগের চেয়ে বেড়েছে। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে খুনের সংখ্যাও বেড়েছে। প্রতিদিনই দেশটির কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুকের গুলিতে প্রাণ হারাচ্ছেন নিরীহ মানুষ। একদিকে বন্দুক হামলা, অন্যদিকে বন্দুকের গুলিতে আত্মহত্যার সংখ্যায়ও রেকর্ড করছে দেশটি। মানবাধিকার নিয়ে বুলি আওড়ানো যুক্তরাষ্ট্রেই দিন দিন ভয়াবহ হচ্ছে বন্দুক হামলা। করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের স্কুলগুলোতে সুনামির মতো বেড়েছে বন্দুক হামলা। স্কুল-কলেজের পাশাপাশি শপিংমলগুলোতেও ভয়াবহ আকার ধারণ করেছে…
পশ্চিমবঙ্গের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পরপরই রাজ্য বিজেপিতে ভাঙনের ঢেউ লাগে। রাজ্য জয়ের স্বপ্ন দেখেছিল দলটি, কিন্তু ২০০ আসন জেতা তো দূর, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কার্যত পর্যুদস্ত হয়েছে বিজেপি। আর তারপর থেকেই বিজেপি ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। এদিকে একের পর এক কংগ্রেস নেতা-নেত্রীকে নিজের দলে ভেড়াচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে দূরত্ব বাড়ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। আবার একইভাবে চড়া হচ্ছে তার বিজেপিবিরোধী সুর। পশ্চিমবঙ্গে ধারাবাহিকভাবে নির্বাচনে পরাজয়ের পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন শীর্ষস্থানীয় নেতা প্রকাশ্যেই দলের বর্তমান সভাপতিকে তার নীতি পরিবর্তন করতে পরামর্শ দিলেন। অন্যদিকে আরেকজন সাবেক নেতার দলীয় অন্তর্দ্বন্দ্বে অংশগ্রহণ নেতা–কর্মীদের আরও…
ইউক্রেন আক্রমণের আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার উপর সর্বাধিক চাপ প্রয়োগ করতে চলেছে, রাশিয়ান নেতা ভ্লাদিমির পুতিন বিশ্ব মঞ্চে তার সবচেয়ে শক্তিশালী অংশীদার চীনের কাছ থেকে স্বস্তি পেয়েছেন। চীন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর বিরুদ্ধে পুতিনের অভিযোগের প্রতি সমর্থন প্রকাশ করেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের বিরুদ্ধে পদক্ষেপে বাধা দেয়ার চেষ্টা করার জন্য রাশিয়ার সাথে যোগ দিয়েছে এবং রাশিয়ার আগ্রাসন ‘বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি’ তৈরি করবে বলে যুক্তরাষ্ট্রের দেয়া হুঁশিয়ারি উপেক্ষা করেছে। এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার(২১ এপ্রিল) বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ-এর একটি প্রস্তাব তুলে ধরেছেন। এই প্রস্তাবে ‘অবিভাজ্য সুরক্ষার’ নীতি ঊর্ধ্বে তুলে ধরা হয়েছে। এই উদ্যোগটির প্রতি সমর্থন জানিয়েছে রাশিয়াও।…
সাম্প্রতিক সময়ে বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। লাখো মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছেন। ১৯৪৮ সালে ব্রিশিট শাসন থেকে মুক্তি লাভের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়েছে এই দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। খাদ্য সঙ্কট, মূল্যস্ফীতি এবং বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। দেশটির এসব সঙ্কটের জন্য সরকারকেই দায়ী করা হচ্ছে। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানীতে এসেছে পড়েছে। এটাকেই অর্থনীতির সবচেয়ে বড় সঙ্কট বলা হচ্ছে। বৈদেশিক মুদ্রা না থাকার অর্থ হলো প্রধান খাদ্যপণ্য এবং জ্বালানী আমদানীর জন্য যথেষ্ট অর্থ নেই। ফলে খাদ্য সঙ্কট এবং মূল্যস্ফীতি প্রকট আকার ধারণ করেছে। একটানা গত ছয় মাস দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। ষষ্ঠ মাসে এসে…
জেরুজালেমের ওপর বিভিন্ন ক্ষমতার করায়ত্ত এবং অত্যাচারের পেছনে বিবিধ রাজনৈতিক কারণের অন্যতম হলো, এখানে পৃথিবীর প্রাচীনতম ইবাদাত গৃহসমূহ স্থাপিত। এবং দুটি প্রধানতম ধর্মীয়গোষ্ঠীর অন্যতম ঐতিহাসিক স্থান। অপশক্তির নানা কুদৃষ্টিতে বিভিন্ন সময়ে এ স্থানের বাসিন্দা ও ধর্মপ্রাণ মানুষ অত্যাচারিত হয়ে আসছে; ইতিহাস তার সাক্ষী। স্মৃতিবিজড়িত ফিলিস্তিনের সুন্দর সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ আল-আকসা। জেরুজালেমের এই স্থানটিকেই নিজেদের পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইহুদি এবং খ্রিস্টানরাও। এনিয়ে বিভিন্ন সময়ে যুদ্ধেও রূপ নিয়েছে। চলতি বছরের রমজান মাসেও ইসরায়েল–অধিকৃত ফিলিস্তিনের মাটিতে বড় ধরনের উত্তেজনা দেখা দিচ্ছে। ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের…
করোনা মহামারির জেরে এমনিতেই বিশ্বজুড়ে বেড়েছে খাদ্যপণ্যের দাম। এই পরিস্থিতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যদি চলতে থাকে, সেক্ষেত্রে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি পুরো বিশ্বে মানবিক বিপর্যয় ডেকে আনবে বলে সতর্কবার্তা দিয়েছে বিশ্বব্যাংক। বিবিসির অর্থনীতি বিষয়ক সম্পাদক ফাইসাল ইসলামকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশঙ্কা জানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় এই ঋণদাতা সংস্থার প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বিবিসিকে বলেন, খাদ্য পণ্যের রেকর্ড দাম বৃদ্ধি লাখ লাখ মানুষকে অপুষ্টি ও দারিদ্রের দিকে ঠেলে দিতে পারে, যদি এই যুদ্ধ চলতে থাকে। ‘এটা একটি মানবিক বিপর্যয়, অর্থাৎ পুষ্টি কমে যাচ্ছে। আবার একইসঙ্গে বিভিন্ন দেশের সরকারের জন্য এটা একটি রাজনৈতিক সংকটেও পরিণত হচ্ছে, যারা এই সংকটি মোকাবেলায় কিছুই…
আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরিফ শহরে শিয়া সম্প্রদায়ের একটি মসজিদে নামাজের সময় বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় একজন তালিবান সদস্য জানিয়েছেন, আজ বৃহস্পতিবারের এ ঘটনায় অন্তত ২০ জন গুরুতর জখম কিংবা নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো জঙ্গি সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। মাজার-ই-শরিফ শহরে তালেবান কমান্ডারের মুখপাত্র মুহাম্মদ আসিফ ওয়াজেরি রয়টার্সকে বলেছেন, শিয়া মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটেছে। ২০ জনের বেশি হতাহতের ঘটনা ঘটেছে। তবে প্রদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখপাত্র জিয়া জেনদাবি বলেছেন, বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে এবং অর্ধশত মানুষ আহত হয়েছে। পশ্চিম এশিয়ার জঙ্গি সংগঠন আইএসের আফগান শাখা ‘ইসলামিক স্টেট খোরাসান’ (আইএসকে) ইতোমধ্যেই তালেবান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তুলে হামলার হুঁশিয়ারি…
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের প্রক্রিয়া প্রায় কাছাকাছি চলে এসেছে। কারণ যুক্তরাজ্যের একটি আদালত তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন। বুধবার (২০ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের আদেশের পর এখন বিষয়টি চলে গেল যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের হাতে। প্রত্যর্পণের বিষয়গুলো এখন তিনি চূড়ান্ত করবেন। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ আটকাতে অ্যাসাঞ্জ যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু গত মাসে সুপ্রিম কোর্ট অ্যাসাঞ্জের ওই আবেদন বাতিল করে দেয়। তারপরই ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত শুনানি শেষে এই আদেশ এলো। আদালতের প্রধান ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং অ্যাসাঞ্জকে প্রত্যর্পণের আদেশ দেন। শুনানিতে বেলমার্শ কারাগার থেকে…