Author: আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের অত্যাচারে নিহত হিয়েছিলেন জর্জ ফ্লয়েড নামে এক ব্যক্তি। কৃষ্ণাঙ্গ ব্যক্তি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন, এই অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল আমেরিকা। বিশ্বব্যাপী নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল। সাজা হয় সেই পুলিশেরও, কিন্তু ঘটনার রেশ যেন এখনও কাটছে না। দাসপ্রথা উচ্ছেদের দেড়শ’ বছরের বেশী সময় পেরিয়ে যাবার পরও যুক্তরাষ্ট্রে কালো মানুষগুলোর ওপর সাদাদের নির্যাতন বন্ধ হয়নি। কাগজে কলমে সব ধরনের নাগরিক অধিকার পেলেও চরম বর্ণবাদ সঙ্কটের শিকার সেখানকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী। যুক্তরাষ্ট্রে আবারও শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দ্রুত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার (১৩ এপ্রিল) মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ একটি ভিডিও প্রকাশ…

Read More

দুই নারী পরস্পরকে বিয়ের স্বীকৃতি চেয়ে আবেদন করেছিলেন ভারতের এলাহাবাদ হাইকোর্টে। আদালত তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে তাদের একজনের মায়ের আটকে রাখার অভিযোগও খারিজ করে দেওয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি এক নারীর মা, তার ২৩ বছর বয়সী মেয়ের জিম্মা চেয়ে পিটিশন দাখিল করেন। অভিযোগ ছিল, ২২ বছরের এক নারী তার মেয়েকে অবৈধভাবে আটকে রেখেছেন। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে তাদের দুইজনকে শুনানিতে হাজির করার জন্য উত্তর প্রদেশ রাজ্যের সরকারি আইনজীবীকে নির্দেশ দেন। ৭ এপ্রিল বিচারপতি শেখর কুমার যাদবের এজলাসে উপস্থিত হন ওই দুই নারী। তারা পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ বলে দাবি করেন। একটি বৈবাহিক চুক্তিপত্রও আদালতের…

Read More

অং সান সু চি ও তার সরকারের সঙ্গে উত্তেজনা চলছিল মিয়ানমারের সেনাবাহিনীর, এর ফলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারির সকালে মিয়ানমারে একটি সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। ২০২০ সালের ৮ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ৮৩ শতাংশ আসনে জয়ী হয়। ২০১১ সালে সেনা শাসনের অবসানের পর এটি ছিল দ্বিতীয় দফা নির্বাচন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে মিয়ানমারের সেনাবাহিনী। সংকটের শুরুটা মূলত এখান থেকেই। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত ও ক্ষমতার পালাবদলের পর থেকে মিয়ানমারে অস্থিতিশীলতা জারি রয়েছে।এই ঘটনার পর দেশটিতে তীব্র গণ-আন্দোলন শুরু হয় এবং সামরিক ক্ষমতার জোরেই বার্মিজ সেনাবাহিনী তা দমনের…

Read More

সাম্প্রতিক সময়ে ইসরায়েলে হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি সেনাদের গুলিতে পশ্চিম তীরে ১৪ বছরের কিশোরসহ মারা গেছে পাঁচ ফিলিস্তিনি। ইসরায়েলে একাধিক প্রাণঘাতী হামলার পর পশ্চিম তীরে দেশটির সশস্ত্র বাহিনীর অব্যাহত অভিযানে তারা নিহত হন। খবর আল-জাজিরার। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ বৃহস্পতিবার(১৪ এপ্রিল) দিনের শুরুতে ইসরায়েলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হন। গতকাল বুধবার অপর তিন ফিলিস্তিনিকে হত্যা করা হয়। গতকাল সন্ধ্যায় ১৪ বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের দাবি, সেনাদের লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করে ওই কিশোর। তখন ‘আসন্ন হুমকি মোকাবিলায়’ সেনারা প্রাণঘাতী অস্ত্র…

Read More

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সমালোচনা করায় দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ১২ জন পিটিআইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্টিভিস্ট বলে জানা গেছে। মঙ্গলবার(১২ এপ্রিল) পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) পাঞ্জাবপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করে। খবর ডনের। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে প্রচার শুরু হয়। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের হাজার হাজার সমর্থক টুইট বার্তায় ক্ষমতাচ্যুতির নিন্দা জানান। শাহবাজ শরিফের সরকারকে ‘আমদারি করা সরকার’ আখ্যা দিয়ে তাদের মেনে না নেওয়ার ডাক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশনায় ‘ক্ষতিকর…

Read More

খাবারের বিশাল থালার চারপাশে মাত্র দু’চারজন লোক। থালার মধ্যে বিরিয়ানির সঙ্গে আস্ত খাশি বা ছোটখাটো উট ভুনা রয়েছে, চারপাশে আছে হরেক রকম ফল। কোমল পানীয়ও রয়েছে কয়েক পদের। এটি সৌদি আরবের যে কোনো পরিবারের ছোটোখাটো উৎসবে খাওয়ার চিত্র। স্বাভাবিকভাবে বাড়িতে যে খাবার খাওয়া হয় তাতেও পদের কোনো অভাব থাকে না। অথচ তেলসমৃদ্ধ এই দেশটির প্রতিবেশী ইয়েমেনের চিত্রটি ঠিক এর বিপরীত। দেশটির প্রায় দেড় কোটি মানুষ খাদ্যাভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। নিজেদের দোষে নয়, বরং সৌদি আরবের হামলার কারণেই ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তারা। মানবতার এই পরাজয় সৌদি শাসক তো দূরের কথা দেশটির পশ্চিমা মিত্রদের বিবেককেও নাড়া দেয় না। প্রতিবছর…

Read More

শ্রীলঙ্কা তার স্বাধীনতা-উত্তর ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে। দেশটির নেতারা এ সংকটকে ২০১৯ সালের এপ্রিলের ইস্টার বোমা হামলা ও ২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া কোভিড-১৯ মহামারির ফল বলে দাবি করে দায় এড়াতে চাইলেও বাস্তবতা আদতে তা নয়। নিশ্চিতভাবেই এ দুটি ধাক্কা দেশের পর্যটনশিল্পে উল্লেখযোগ্যভাবে পর্যটনপ্রবাহকে হ্রাস করেছে এবং অর্থনৈতিক খাতে এটি কিছু নেতিবাচক প্রভাব ফেলেছে। কাপড় ইস্ত্রি করার জন্য পুরোনো কাঠকয়লার আয়রন মেশিন আর কেরোসিন দিয়ে জ্বালানো বাতির ব্যবহার বাড়ছে শ্রীলঙ্কায়। অনেকের কাছে এটি সৌখিন বলে মনে হলেও আসলে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও পানির তীব্র সংকট, খাদ্য সংকট, প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামসহ…

Read More

শ্রীলঙ্কা তার স্বাধীনতা-উত্তর ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে। দেশটির নেতারা এ সংকটকে ২০১৯ সালের এপ্রিলের ইস্টার বোমা হামলা ও ২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া কোভিড-১৯ মহামারির ফল বলে দাবি করে দায় এড়াতে চাইলেও বাস্তবতা আদতে তা নয়। নিশ্চিতভাবেই এ দুটি ধাক্কা দেশের পর্যটনশিল্পে উল্লেখযোগ্যভাবে পর্যটনপ্রবাহকে হ্রাস করেছে এবং অর্থনৈতিক খাতে এটি কিছু নেতিবাচক প্রভাব ফেলেছে। কাপড় ইস্ত্রি করার জন্য পুরোনো কাঠকয়লার আয়রন মেশিন আর কেরোসিন দিয়ে জ্বালানো বাতির ব্যবহার বাড়ছে শ্রীলঙ্কায়। অনেকের কাছে এটি সৌখিন বলে মনে হলেও আসলে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বিদ্যুৎ বিভ্রাট, গ্যাস ও পানির তীব্র সংকট, খাদ্য সংকট, প্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামসহ…

Read More

ইমরান খানের ক্ষমতাচ্যুতির পর পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা ৭০ বছর বয়সী শাহবাজ শরিফ । সোমবার পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদ থেকে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা গণপদত্যাগ করায় বিরোধী সংসদ সদস্যদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এনের প্রেসিডেন্ট শাহবাজ শরিফ। পিটিআইয়ের সদস্যরা ভোট বর্জন করায় জাতীয় পরিষদের অধিবেশনে ১৭৪ জন আইনপ্রণেতা তার পক্ষে ভোট দেন। এক দিন আগে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খানের দল পাকিস্তান তেহেরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতারা এ সময় অধিবেশন…

Read More

একটি মহল বরাবরই শান্তিময় সমাজকে অশান্ত করে তোলার কাজে ব্যস্ত থাকে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে তারা থাকে সদা তৎপর। কয়েকদিন ধরে ভারতের কট্টরপন্থিরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে উঠে পরে মাঠে নেমেছে। বিভিন্ন সময় ধর্মকে কেন্দ্র করে দাঙ্গা-হাঙ্গামা হয়েছে। প্রতিক্রিয়াশীল ও সুযোগসন্ধানী একটি চক্র বরাবরই পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা চালায়। সম্প্রতি একই অবস্থা লক্ষ্য করা যায় ভারতে। ভারতের ৪ রাজ্যে সাম্প্রদায়িক সংঘাত হয়েছে। এই রাজ্যগুলো হলো গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ। ইতোমধ্যে গুজরাটের সংঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব রাম নবমী উপলক্ষ্যে আয়োজিত মিছিল থেকে…

Read More