Author: আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন বহু জন। মঙ্গলবার (১৯ এপ্রিল) পশ্চিম কাবুলে এ ঘটনা ঘটে। আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্স বলছে, হামলা হওয়া এলাকার পাশেই সংখ্যালঘু শিয়া জনগোষ্ঠী হাজারা সম্প্রদায়ের বহু মানুষ বসবাস করেন। কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ ঘটেছে, আমাদের শিয়া জনগোষ্ঠীর কিছু মানুষ হতাহত হয়েছেন। আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তারা জানান, মঙ্গলবার পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে তিনটি বিস্ফোরণ হয়। কাবুলের দাস্তে বারচি এলাকায় আবদুল রহিম শহিদ হাইস্কুল…

Read More

নারীর প্রতি সহিংসতা সভ্য জগৎ ব্যবস্থার প্রতি কঠোর কশাঘাতস্বরূপ। শারীরিক ও মানসিক নির্যাতন, নারীকে পদে পদে হেয় বা অবমাননা করা, সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রাখা, নারীর অর্জন বেহাত করা, জোর খাটানো, গৃহস্থালিতে সম্পৃক্ত নারীর কাজের অবমূল্যায়ন, অ্যাসিড দিয়ে মুখ ঝলসে দেওয়া, যৌন ও অন্যান্য নির্যাতন-নিপীড়নের পাশাপাশি নারী তথা মানব সভ্যতায় সহিংসতার সবচেয়ে মারাত্মক ও ভয়ংকর রূপ বলে বিবেচিত হয়ে থাকে ধর্ষণ। এদিকে ব্রিটেনের অন্তত ৫৬ এমপির বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। পার্লামেন্টের অভিযোগ তদন্তকারী আইসিজিএস-এর কাছে এসব অভিযোগ রিপোর্ট করা হয়েছে। সানডে টাইমসের বরাত দিয়ে ডেইলি মেইল জানিয়েছে, ওই ৫৬ এমপির বিরুদ্ধে প্রায় ৭০টি যৌন অসদাচরণের অভিযোগ দায়ের করা হয়েছে।…

Read More

আফগানিস্তানে তালিবানের জয়ে পাকিস্তানের গুরুতপূর্ণ ভূমিকা রয়েছে। যুদ্ধ চলাকালীন পাকিস্তান নানাভাবেই তালিবানকে সমর্থন, আশ্রয়-প্রশ্রয় সবই দিয়েছে। আফগানিস্তানে শাসকের ভূমিকায় তালিবানের অবস্থানকে পাকাপোক্ত করার আন্তর্জাতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এসবের মধ্যে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বেঁধেছে। গত ১৪ এপ্রিল আফগানিস্তান সীমান্তে একটি সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলার শিকার হয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ওই হামলায় অন্তত সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, একসময়ে পাকিস্তান তালিবানের (টিটিপি) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আফগান সীমান্তের কাছে অতর্কিত হামলার মুখে পড়ে পাকিস্তানের একটি সামরিক বহর। সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। স্থানীয় সময় গত শনিবার আফগানিস্তানে বিমান হামলা চালায় পাকিস্তান। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোশত ও…

Read More

যুদ্ধের থেকে অনেকেই সরাসরি লাভ করে, যেমন অস্ত্র-ব্যবসায়ীরা, বা সেসব নির্মাণ কোম্পানি, যারা যুদ্ধবিধ্বস্ত দেশে পুনর্নির্মাণের বরাত পাওয়ার আশা রাখে। এদের মধ্যে অনেকেই পৃথিবীর অতিবৃহৎ কোম্পানিগুলির মধ্যে পড়ে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, অস্ত্র-ব্যবসায়ীদের ব্যবসা চলে যুদ্ধ ও অশান্তির উপর—যত বেশি যুদ্ধ, গৃহযুদ্ধ, মাফিয়ারাজ তত বেশি ব্যবসা। কারণ যাই হোক, এটা মনে হওয়ার যথেষ্ট কারণ আছে যে, অনেকেই চাইছে এই যুদ্ধটা চলুক। রাশিয়া-ইউক্রেন সংঘাতের ৫০তম দিন পার হতে চলেছে। এই সংঘাত ক্রমেই দীর্ঘ হচ্ছে। বিশ্বের জন্য এটি হৃদয় বিদারক হলেও অস্ত্র ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত লাভজনক বিষয়। বিপুল শক্তিধর রাশিয়াকে মোকাবিলা করার জন্য ইউক্রেনকে বিবিধ অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করছে যুক্তরাষ্ট্র ও…

Read More

দাবানল, দাবদাহ, খরা, বন্যা, মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ে বিশ্ব এখন বিপর্যস্ত। অঞ্চলভেদে বিভিন্ন দেশে এসব দুর্যোগ দেখা যাচ্ছে। চীন, ভারত ও জার্মানিতে চলতি মৌসুমে কয়েক দফা বন্যা, ঘূর্ণিঝড় হয়েছে। কানাডা, যুক্তরাষ্ট্র স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রার মুখে পড়েছে। গ্রিস, তুরস্ক, ইতালিসহ দক্ষিণ ইউরোপ পুড়ছে দাবানলে। বেলজিয়ামসহ ইউরোপের কয়েকটি দেশ রেকর্ড বৃষ্টিপাত দেখেছে। ব্রাজিল, মাদাগাস্কারসহ গোটা আফ্রিকা খরায় বিপর্যস্ত। যখন জলবায়ুর এমন চরম বৈরিতার মুখে বিশ্ব, এমন সময় এসব দুর্যোগের কারণ ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা। প্রায় ৩০০ বছর আগে শিল্পভিত্তিক সভ্যতায় প্রবেশ করেছে মানবজাতি। দিন যত যাচ্ছে, পুরো উৎপাদনের পুরো প্রক্রিয়া ও মানুষের জীবনযাত্রা হয়ে উঠছে কলকারখানা ও শিল্প-প্রযুক্তি নির্ভর। কিন্তু এই সভ্যতাকে টিকিয়ে…

Read More

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে দেশটির সামরিক বাহিনীর সহিংসতার শিকার হন কয়েক লাখ রোহিঙ্গা। তাদের নিধনে চালানো হয় গণহত্যা। জীবন বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে ১০ লাখের বেশি মানুষ আশ্রয় নেয় বাংলাদেশে। তখন থেকে নানা ভাবে মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গা গণহত্যার বিষয়টি অস্বীকার করে আসছে। এদিকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা তথা গণহত্যার কথা স্বীকার করলেন দেশটির সেনাবাহিনীর এক দলত্যাগী ক্যাপ্টেন। দলত্যাগীর নাম নায় মিয়ো থেট। গত ৬ বছর ধরে রাখাইনে দায়িত্ব পালন করেছেন। তবে গত বছরের ডিসেম্বর মাসে তিনি পালিয়ে যান এবং জান্তা-বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে আশ্রয় নেন। সেখানে এসেই তিনি গণহত্যার বিষয়টি স্বীকার করেন। একইসঙ্গে এ নিয়ে সাক্ষ্য দেওয়ার প্রতিশ্রুতিও…

Read More

চলতি বছরের পবিত্র রমজান মাসেও ইসরায়েল–অধিকৃত ফিলিস্তিনের মাটিতে বড় ধরনের উত্তেজনা দেখা দিচ্ছে। ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দেশটির পুলিশ ও ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশের হামলায় ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়া কয়েক শ ফিলিস্তিনিকে আটক করেছে পুলিশ। খবর আল-জাজিরার। বিশ্লেষকেরা বলছেন, এর পরিপ্রক্ষিতে গাজা উপত্যকার বাসিন্দারা গত বছরের রমজানের মতোই আরেকটি যুদ্ধের আশঙ্কা করছেন। পবিত্র রমজান মাস চলার মধ্যেই আল-আকসায় ইসরায়েলি পুলিশের অভিযানকে কেন্দ্র করে গতকাল শুক্রবার(১৫ এপ্রিল) সকালে এ সংঘর্ষ বাধে। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, ভোরের দিকে ইসরায়েলি পুলিশ অভিযান চালিয়ে ৩ জন প্যারামেডিক, ৩ জন সাংবাদিকসহ ৪০০ ফিলিস্তিনিকে আটক করেছে। ফিলিস্তিনি…

Read More

মার্কিন যুক্তরাষ্ট্রে পুলিশের অত্যাচারে নিহত হিয়েছিলেন জর্জ ফ্লয়েড নামে এক ব্যক্তি। কৃষ্ণাঙ্গ ব্যক্তি বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন, এই অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল আমেরিকা। বিশ্বব্যাপী নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল। সাজা হয় সেই পুলিশেরও, কিন্তু ঘটনার রেশ যেন এখনও কাটছে না। দাসপ্রথা উচ্ছেদের দেড়শ’ বছরের বেশী সময় পেরিয়ে যাবার পরও যুক্তরাষ্ট্রে কালো মানুষগুলোর ওপর সাদাদের নির্যাতন বন্ধ হয়নি। কাগজে কলমে সব ধরনের নাগরিক অধিকার পেলেও চরম বর্ণবাদ সঙ্কটের শিকার সেখানকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী। যুক্তরাষ্ট্রে আবারও শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় দ্রুত বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বুধবার (১৩ এপ্রিল) মিশিগান অঙ্গরাজ্যের পুলিশ একটি ভিডিও প্রকাশ…

Read More

দুই নারী পরস্পরকে বিয়ের স্বীকৃতি চেয়ে আবেদন করেছিলেন ভারতের এলাহাবাদ হাইকোর্টে। আদালত তাদের সেই আবেদন খারিজ করে দিয়েছেন। একই সঙ্গে তাদের একজনের মায়ের আটকে রাখার অভিযোগও খারিজ করে দেওয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি এক নারীর মা, তার ২৩ বছর বয়সী মেয়ের জিম্মা চেয়ে পিটিশন দাখিল করেন। অভিযোগ ছিল, ২২ বছরের এক নারী তার মেয়েকে অবৈধভাবে আটকে রেখেছেন। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে তাদের দুইজনকে শুনানিতে হাজির করার জন্য উত্তর প্রদেশ রাজ্যের সরকারি আইনজীবীকে নির্দেশ দেন। ৭ এপ্রিল বিচারপতি শেখর কুমার যাদবের এজলাসে উপস্থিত হন ওই দুই নারী। তারা পরস্পরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ বলে দাবি করেন। একটি বৈবাহিক চুক্তিপত্রও আদালতের…

Read More

অং সান সু চি ও তার সরকারের সঙ্গে উত্তেজনা চলছিল মিয়ানমারের সেনাবাহিনীর, এর ফলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারির সকালে মিয়ানমারে একটি সেনা অভ্যুত্থান সংগঠিত হয়। ২০২০ সালের ৮ নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ৮৩ শতাংশ আসনে জয়ী হয়। ২০১১ সালে সেনা শাসনের অবসানের পর এটি ছিল দ্বিতীয় দফা নির্বাচন। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তোলে মিয়ানমারের সেনাবাহিনী। সংকটের শুরুটা মূলত এখান থেকেই। সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত ও ক্ষমতার পালাবদলের পর থেকে মিয়ানমারে অস্থিতিশীলতা জারি রয়েছে।এই ঘটনার পর দেশটিতে তীব্র গণ-আন্দোলন শুরু হয় এবং সামরিক ক্ষমতার জোরেই বার্মিজ সেনাবাহিনী তা দমনের…

Read More