…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- মানুষের দাঁতে তৈরি ৫,০০০ বছরের হার: অলংকার, ক্ষমতা নাকি মৃত্যুর আচার?
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
- মুসলিম ন্যাটো’তে বাংলাদেশ? সিদ্ধান্তের আগে যে প্রশ্নগুলো জরুরি – একটি স্টেট ওয়াচ বিশ্লেষণ
- সীমান্তে আবারো বাংলাদেশি কৃষককে গুলি করল বিএসএফ
Author: আন্তর্জাতিক ডেস্ক
ভারতে বিজেপি ও সঙ্ঘ পরিবার যেভাবে গরু রক্ষা নিয়ে মেতে রয়েছে, তার পরিপ্রেক্ষিতে এবারের ঈদে গরু, উট বা অন্যান্য পশু কোরবানি নিয়ে অশান্তির মেঘ ঘনীভূত হচ্ছে। মুসলিমদের কাছে বড় দুই উৎসবের অন্যতম এই কোরবানির ঈদ। আর এই ঈদে গবাদিপশু, উট, দুম্বা কোরবানি দেয়া মুসলিমদের ধর্মীয় রীতির মধ্যে পড়ে। কিন্তু এ বছর গবাদিপশু হত্যা এবং পরিবহনের ওপরে বিধিনিষেধ আরোপ করে সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। অবশ্য চিঠিটি পাঠানো হয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের অধীনস্থ ভারতীয় প্রাণিকল্যাণ বোর্ডের পক্ষ থেকে। কিছুদিন আগেই রাজ্য সরকারের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্য প্রাণিসম্পদ বিভাগের কর্তাদের চিঠি পাঠিয়ে ভারতীয় প্রাণিকল্যাণ বোর্ডের সচিব এম রবিকুমার…
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রাপ্তবয়স্ক দুজন মানুষ নিজেদের ইচ্ছায় শারীরিক সম্পর্কের কোনো ঘটনা ধর্ষণ নয়। দুই প্রাপ্তবয়স্ক সঙ্গী শারীরিক সম্পর্ক স্থাপন করতেই পারেন। কোনোভাবে একে দণ্ডবিধির ৩৭৬ ধারায় ধর্ষণের মামলায় ফেলা যায় না। শুক্রবার (৮ জুলাই) ভারতের কেরালার হাইকোর্ট একটি মামলায় এমনই রায় দিয়েছেন। জানা গেছে, রাজ্যটিতে শুক্রবার (৮ জুলাই) একটি মামলার শুনানি ছিল। এক আইনজীবীর বিরুদ্ধে তার প্রেমিকা অভিযোগ, দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক করেছিলেন তিনি। কিন্তু সম্পর্ক বছর চারেক গড়ানোর পরে বিয়ে করতে অসম্মত হন ওই আইনজীবী। পেশায় ওই নারীও আইনজীবী। এই পরিস্থিতিতেই আদালতের অভিযোগ দায়ের করেন তিনি। বিচারপতি বেচু কুরিয়ান থমাস জামিন দিয়েছেন ওই অভিযুক্ত…
জনসাধারণের বিক্ষোভের মুখে সরকারি বাসভবন থেকে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছেন। তারা সেখানে গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন। খবর এএফপি’র। শনিবার (৯ জুলাই) রাজধানী কলম্বোতে বিক্ষোভ-সমাবেশে জড়ো হন আন্দোলনকারীরা। এক পর্যায়ে প্রেসিডেন্টের সরকারি বাসভবন ঘিরে ফেলেন বিক্ষোভকারীরা। দেশটির শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা এএফপিকে জানান, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আন্দোলনের মুখে কার্যালয় ছেড়ে পালিয়েছেন। তবে তিনি ভালো আছেন বলে জানা গেছে। এদিন রাজাপাকসের সরকারি বাসভবন কয়েক হাজার বিক্ষোভকারী ঘিরে ফেলে। তাদের দাবি, গ্রেপ্তার করতে হবে রাজাপাকসেকে। এ সময় পরিস্থিতি এমন রূপ ধারণ করে যে রাজাপাকসে বাসভবন থেকে পালাতে বাধ্য হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী এ সময় কয়েক…
শুক্রবার স্থানীয় সময় সকালে নারা শহরে এক ট্রেন স্টেশনের কাছে নির্বাচনী পথসভায় বক্তৃতা দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় জাপানের সাবেক প্রধানমন্ত্রী ৬৭ বছর বয়সী শিনজো আবেকে। গুলিবিদ্ধ আবে ঘটনাস্থলে লুটিয়ে পড়লে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আবে দুই দফায় জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি টানা সবচেয়ে বেশিদিন দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ২০২০ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিলেও ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) তার প্রভাব বিদ্যমান ছিল। দলটির গুরুত্বপূর্ণ অংশ তার নিয়ন্ত্রণেই ছিল। রাজনৈতিক কর্মসূচীতে যোগ দিতেই নারা শহরে গিয়েছিলেন তিনি। সেখানে বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টার…
ভারতের ৯৭ কোটি মানুষের পুষ্টিকর বা সুষম খাদ্য জোগাড় করার সক্ষমতা নেই। অর্থাৎ দক্ষিণ এশিয়ার এই দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭১ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে পারেন না। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের একটি রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। শুক্রবার (৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল.ইন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত ওই রিপোর্ট বলছে, এশিয়া মহাদেশে ৪৩.৫ শতাংশ মানুষ সুষম খবার থেকে বঞ্চিত। সেখানে ভারতের প্রায় ৭১ শতাংশ মানুষ বঞ্চিত পুষ্টিকর খাবার থেকে। যা রীতিমতো উদ্বেগজনক। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০৭ কোটি মানুষের পুষ্টিকর খাবার জোগাড় করতে পারেনি। বর্তমানে বিশ্বব্যাপী ৪২ শতাংশ মানুষ…
নজিরবিহীন চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিটের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে দলের নতুন নেতা বেছে নেওয়ার আগ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে ডাউনিং স্ট্রিটের দরজার সামনে সংক্ষিপ্ত ঘোষণায় বরিস বলেন, ‘নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া এখন থেকেই শুরু হওয়া উচিত। আজ আমি একটি মন্ত্রিসভা নিয়োগ দিয়েছি। একজন নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত আমি দায়িত্ব পালন করবো’। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের খবরে জানায়, আইনপ্রণেতাদের চাপের মুখে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার…
ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর দাম আরো কমেছে। ২০০২ সালের পর ইউরোর দাম কখনো এতটা কম হয়নি। গত ২০ বছরের মধ্যে ডলারের বিপরীতে ইউরোর দর পতন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার তীব্র জ্বালানি সঙ্কটের সঙ্গে ইউরোর অবিশ্বাস্য দরপতন ইউরোপের অর্থনৈতিক ভবিষ্যতের ওপর বড় আকারের প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ইউরোর বিনিময় মূল্য দাঁড়ায় ১ দশমিক ০১৮৪৫ ডলার। বুধবার এটি ১ দশমিক ০২ এ নেমেছিল। সর্বশেষ ইউরোর দর পতন এ পর্যায়ে যায় ২০০২ সালে। ইউরোর দর পতনে ডলার সূচক অভাবনীয় হারে বেড়েছে। ৬টি মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় মূল্য বিবেচনায় এই সূচক নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে ইউরোর…
কমেছে স্থানীয় মুদ্রার দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নানা ব্যবস্থা নিচ্ছে। এরই অংশ হিসেবে জুলাই মাসের শেষ নাগাদ বৈধ লেনদেনের মাধ্যম হিসেবে স্বর্ণমুদ্রা চালুর উদ্যোগ নিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর জন মঙ্গুদওয়া জানান, ২৫ জুলাই থেকে স্থানীয় মুদ্রা, মার্কিন ডলার ও অন্য বিদেশি মুদ্রায় বিক্রি হবে ওই স্বর্ণমুদ্রা। সোনার আন্তর্জাতিক মূল্যের ভিত্তিতে ওই মুদ্রা বিক্রি হবে বলে জানান তিনি। মুদ্রাস্ফীতি ও যুদ্ধের কবল থেকে অর্থনীতিকে বাঁচাতে এ ধরনের পদক্ষেপ অন্য দেশকেও আগে নিতে দেখা গেছে। এবার সেই পথ অনুসরণ করল জিম্বাবুয়েও। জিম্বাবুয়ের সেন্ট্রাল ব্যাংক জানিয়েছে, ভিক্টোরিয়া ফলসের নামাঙ্কিত ওই সোনার কয়েনকে ভেঙে নগদে রূপান্তর করা যাবে এবং…
বিজেপির প্রাক্তন নেত্রী নূপুর শর্মার মন্তব্যের জেরে দেশ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়। উদয়পুরে নৃশংশভাবে দর্জি কানহাইয়া লালকে খুন হতে হয়। ধর্মীয় ভাবাবেগে আঘাত করে নবী সম্পর্কে বিতর্কিত মন্তব্যের অভিযোগ করা হয়েছে নূপুর শর্মার বিরুদ্ধে। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাত করে হিন্দু দেব-দেবীদের ছবি দেওয়া কাগজ মুড়ে মাংস বিক্রির অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক বাসিন্দার বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গত বরিবার এই ঘটনাটি ঘটেছিল। জানা যায়, তালিব হুসেন নামে এক ব্যক্তি তার দোকানে হিন্দু দেব-দেবীর ছবি সম্বলিত একাধিক কাগজে করে মুরগির মাংস বিক্রি করছিল। যা নিয়ে স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ তুলেছিল। তারই ভিত্তিতে তদন্তে নামে পুলিশ তদন্তের কারণে স্থানীয় পুলিশ…
বড়সড় সাইবার হামলার শিকার চীন। সম্প্রতি কয়েক কোটি চীনা নাগরিকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। বিশেষজ্ঞদের মতে এটাই চীনের ইতিহাসে বৃহত্তম সাইবার অ্যাটাক। সম্প্রতি ১০০ কোটি চীনা নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস করার চাঞ্চল্যকর দাবি করেছেন এক হ্যাকার। মোটা অঙ্কের অর্থে সেই তথ্য বিক্রি করার প্রস্তাবও দিয়েছেন তিনি। এক হ্যাকার দাবি করেছেন, সাংহাই পুলিশের থেকে ১০০ কোটি চীনা নাগরিকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছেন তিনি। এই দাবি সত্য হলে ইতিহাসে বড় তথ্য ফাঁসের ঘটনা এটি। এই বেনামি ইন্টারনেট ব্যবহারকারীকে ‘চায়নাডান’ নামে চিহ্নিত করা হয়েছে। গত সপ্তাহে হ্যাকার ফোরাম ব্রিচ ফোরামসে পোস্ট করে জানানো হয়েছে, ১০ বিটকয়েনের জন্য ২৩ টেরাবাইটসরেও বেশি পরিমাণ তথ্য…