…
এডিটর পিক
শ্রেণিকক্ষকে সাধারণত এমন একটি পরিসর হিসেবে কল্পনা করা হয়, যেখানে শিশুর পরিচয় নয়, তার কৌতূহলই…
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
Trending Posts
-
দিল্লিতে আওয়ামী লীগ নেতাদের সেমিনার বাতিল: কেন শেষ মুহূর্তে পুলিশি বাধা, বার্তা কী?
আগস্ট ৩০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
আমরা কি সত্যিই স্বাধীন? সিদ্ধান্তের আড়ালে মস্তিষ্ক, সমাজ ও অদৃশ্য নিয়ন্ত্রণ
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments -
ঋণ আসছে কম, শোধ যাচ্ছে দ্বিগুণের বেশি: বাংলাদেশ কি বৈদেশিক ঋণের উল্টো স্রোতে?
আগস্ট ৩০, ২০২৬By অর্থনীতি ডেস্ক | 0 Comments -
ভালো মানুষ হওয়া কি লাভজনক? নৈতিকতার জন্ম, প্রয়োজন ও মূল্য
আগস্ট ৩০, ২০২৬By দর্শন ডেস্ক | 0 Comments
- ধর্মান্তরের অভিযোগ, প্রার্থনায় হামলা: পশ্চিমবঙ্গের সংখ্যালঘু রাজনীতিতে নতুন ভয়
- সত্য যদি সমাজে বিশৃঙ্খলা আনে, তবু কি সত্য বলা উচিত?
- চিকিৎসা নিতে কলকাতায়, রাত কাটছে ফুটপাতে বাংলাদেশিদের
- তিলক থেকে শ্রেণিকক্ষ: পশ্চিমবঙ্গে শিক্ষা কি পরিচয়ের নতুন যুদ্ধক্ষেত্র?
- রেমিট্যান্স বাড়ছে, প্রবৃদ্ধি কমছে: প্রবাসীর ডলারে অর্থনীতি টিকলেও পরিবার কেন স্বস্তিতে নেই?
- মুসলিম ন্যাটো’তে বাংলাদেশ? সিদ্ধান্তের আগে যে প্রশ্নগুলো জরুরি – একটি স্টেট ওয়াচ বিশ্লেষণ
- সীমান্তে আবারো বাংলাদেশি কৃষককে গুলি করল বিএসএফ
- তাজমহলের আড়ালে মমতাজের নির্মম মৃত্যু
Author: আন্তর্জাতিক ডেস্ক
বছরের পর বছর ধরে ক্যাথলিক গির্জার নিয়ন্ত্রণাধীন আবাসিক স্কুলগুলোতে অত্যাচার চলেছে। ধর্মের বেড়াজালে কানাডার আদিবাসী শিশুদের উপরে হওয়া সেই নির্যাতনের জন্য ক্ষমা চাইলেন পোপ ফ্রান্সিস। কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার মাস্কওয়াসিসে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষমা চান তিনি। জানা গেছে, সোমবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আলবার্টার মাস্কওয়াসিসে যান পোপ ফ্রান্সিস। সেখানে এরমিনস্কিন ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের সাবেক স্থাপনা পরিদর্শন করেন তিনি। পোপ ফ্রান্সিস জানান, ওই ঘটনায় সমবেদনা জানানো এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনার জন্য তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তিনি আরো বলেন, আমি এখানে এসেছি। কারণ আমার অনুশোচনামূলক তীর্থযাত্রার প্রথম ধাপটি হলো আবারও ক্ষমা চাওয়া, আবারও আপনাদের এটা জানানো যে, আমি গভীরভাবে দুঃখিত। তিনি আরো…
আগের থেকে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই দাবি জানিয়ে দেশের সংখ্যালঘু হিন্দু-শিখদের আফগানিস্তানে ফিরে আসার আহ্বান জানালো তালিবানরা। গত ২৪শে জুলাই আফগানিস্তানের হিন্দু ও শিখ কাউন্সিলের সদস্যদের সাথে তালিবানের প্রতিমন্ত্রীর অফিসের মহাপরিচালক ডক্টর মোল্লা আবদুল ওয়াসি বৈঠক করেন। এরপরেই আফগানিস্তানের চিফ অফ স্টাফের অফিস টুইট করে একথা জানায়। ওয়াসি কাবুলে হিন্দু ও শিখ নেতাদের একটি প্রতিনিধি দলের সাথে সাক্ষাত করেন এবং মনে করিয়ে দেন যে সমস্ত ভারতীয় এবং শিখ দেশবাসী যারা নিরাপত্তা সমস্যার কারণে দেশ ছেড়েছে তারা এখন আফগানিস্তানে ফিরে যেতে পারে কারণ দেশে নিরাপত্তা সমস্যা মিটে গেছে। তালিবানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, শিখ নেতারা কাবুলের…
কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি-সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এদিকে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) রাজধানী দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেওয়ার সময় তাকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাদ্যমের খবরে জানা যায়, ভারতের রাজধানী নয়াদিল্লীতে একটি রাস্তায় আন্দোলনরত অবস্থায় প্রায় ৩০ মিনিট পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার পর তাকে আটক করা হয়। পরে তাকে একটি বাসে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। আটকের সময় রাহুল গান্ধী বলেন, ভারত একটি পুলিশ রাষ্ট্র, (প্রধানমন্ত্রী নরেন্দ্র) মোদি একজন রাজা। এনডিটিভি বলছে, জিএসটি বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজধানী দিল্লির কেন্দ্রস্থলে বিক্ষোভে অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।…
মিয়ানমারে গণতন্ত্রপন্থি চারজন কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সামরিক জান্তা। কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনা কর্তৃপক্ষ। কয়েক দশক পর এ প্রথম এক সঙ্গে চার রাজনৈতিক কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ঘটনায় ব্যাপক নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ভয়েস অব মিয়ানমার গত সোমবার জানিয়েছে, জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি আর বিস্তারিত কিছু বলেননি। রয়টার্স জানিয়েছে, সেনাবাহিনীর বিরুদ্ধে মিলিশিয়াদের সাহায্য করার অভিযোগে চারজন গণতন্ত্রপন্থি কর্মীকে গত জানুয়ারি মাসে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। এর আগে অত্যন্ত গোপনীয়ভাবে একটি সামরিক আদালতে তাদের দোষী সাব্যস্ত করা…
জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের স্লোগান তুলে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ ‘সুবিধা’ পেয়ে আসা বিএনপির সঙ্গে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর সম্পর্ক ভালো যাচ্ছে না! কওমী মাদ্রাসা ভিত্তিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব কমার সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে বিএনপির দূরত্ব। ফলে, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া সমর্থন ও সহযোগিতা দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে বিএনপির জন্য। বিএনপির সঙ্গে সংলাপে বসবে না ধর্মভিত্তিক দলগুলো। আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার লক্ষ্য নিয়ে সরকারবিরোধী সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। প্রথম পর্যায়ে ১৪টি দলের সঙ্গে সংলাপ শেষ করেছে বিএনপি। পর্যায় ক্রমে আরো বাকি দলগুলোর সাথে বসবেও তারা। তবে বিএনপির…
দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা নজিরবিহীন আর্থিক সংকটে রয়েছে। দেশটিতে জ্বালানির জন্য কয়েক দিন ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে শ্রীলঙ্কানদের। খাদ্য ও ওষুধের সংকট চরমে, কেন্দ্রীয় ব্যাংকের সামর্থ্য নেই পণ্য আমদানিতে চাহিদা মোতাবেক ডলার সরবরাহ করার। এমন পরিস্থিতিতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেউলিয়া হওয়ার বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে পাকিস্তানসহ ১২টি দেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সরবরাহ করা তথ্যের ভিত্তিতে এই ১২টি দেশের তালিকা করেছে রয়টার্স। সেই তালিকাতেই রয়েছে পাকিস্তান। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে দাম বেড়েছে জ্বালানি তেল, গ্যাস ও অন্যান্য পণ্যের। জ্বালানি তেল ও রান্না করা তেলের জন্য পাকিস্তান পুরোপুরি আমদানিনির্ভর। এ ছাড়াও দেশটিতে রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ ব্যাপক। ফলে দেশটির কেন্দ্রীয়…
বাহামা উপকূলে নৌকাডুবে অন্তত ১৭ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহতরা সবাই হাইতির নাগরিক। বাহামা সরকারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির। বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ডেভিস বলেছেন, ধারণা করা হচ্ছে নৌকায় ওই ব্যক্তিরা মিয়ামি, ফ্লোরিডা ও যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশী এসব ব্যক্তি গাদাগাদি করে নৌকায় রওনা হয়েছিলেন। নৌকাটি থেকে এক নারীসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে একটি শিশুও রয়েছে। উদ্ধার অভিযান চলছে। তবে এখনও একজন নিখোঁজ রয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, স্থানীয় সময় রোববার রাত ১টার দিকে ৬০ জন যাত্রী নিয়ে নৌকাটি হাইতি থেকে যাত্রা শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, মানবপাচারের সঙ্গে জড়িত থাকার…
মিয়ানমারের চারজন গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির জান্তা সরকার। কয়েক দশকের মধ্যে এটি প্রথম মিয়ানমারে সর্বোচ্চ শাস্তি কার্যকরের ঘটনা। কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালাতে সহায়তা করার অভিযোগে ওই চার গণতন্ত্রকর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির সামরিক কর্তৃপক্ষ। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার (২৫ জুলাই) এই তথ্য সামনে আনে। গেল জানুয়ারি মাসে তাদের বিরুদ্ধে অভিয়োগ দায়েরের পর দেশটির আদালত তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়। ক্লোজ ডোর ট্রায়ালে তাদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। জানা যায়, তাদের বিরুদ্ধে গত বছর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে মিলিশিয়াদের সাহায্য করার অভিযোগ আনা হয়েছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে গত কয়েক দশকের মধ্যে এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটল।…
ইউক্রেনে রুশ বাহিনী হামলা চালানোর পর প্রাণভয়ে লাখো মানুষ দেশ ছেড়ে পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এমন মানবিক সংকটে পড়েনি। এ পরিস্থিতিতে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। ইউরোপসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে বিভিন্নভাবে সহযোগিতা করছে। পিতা-মাতা নেই এমন হাজার হাজার ইউক্রেনীয় শিশু শরণার্থী আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের চিহ্নিত শিশুকামী অপরাধীরা মানবিক সহায়তার নামে পোল্যান্ড সফর করছে। এমনটাই জানিয়েছে পোল্যান্ডের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এনসিএ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর ছয় সপ্তাহে ১০ জন চিহ্নিত শিশুকামী যৌন অপরাধী পোল্যান্ড ভ্রমণ করেছেন। পোল্যান্ডের অভিবাসন কর্মকর্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে…
সম্প্রতি নতুন এক আদেশ জারি করেছে তালিবান সরকার। তাতে বলা হয়েছে, যারা কোনো সত্যতা ছাড়াই আফগানিস্তানের স্কলার ও সরকারি কর্মচারীদের সমালোচনা করবে তাদের শাস্তি পেতে হবে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ তাদের শীর্ষ নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদার আরোপ করা নতুন নির্দেশনা প্রকাশ করেছে। তাদের এই নির্দেশনাকে জনগণ এবং মিডিয়ার জন্য “শরিয়া দায়িত্ব” বলা হয়েছে। সর্বোচ্চ নেতা আখুন্দজাদার নতুন আদেশ নির্দেশনা অনুযায়ী, তালিবান সরকারের কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে জনসাধারণকে অপ্রয়োজনীয় অভিযোগ বন্ধ করতে বলা হয়েছে। তবে ঠিক কি ধরণের সমালোচনা করা যাবে না তা স্পষ্ট করে বলা হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে দেশটির সামাজিক…