Author: আন্তর্জাতিক ডেস্ক

টুইটার অ্যাকাউন্ট রাখা, ভিন্নমতালম্বী ও অ্যাক্টিভিস্টদের অনুসরণ করায় এক নারীকে ৩৪ বছরের কারাদণ্ড দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির ওই শিক্ষার্থী নিজ দেশে ফিরে এ দণ্ডের মুখে পড়েছেন। খবর দ্য গার্ডিয়ানের। সালমা আল-সেহাব (৩৪) নামের ওই নারী দুই সন্তানে মা। ইন্টারনেট ওয়েবসাইট ব্যবহার করে ‘মানুষের মধ্যে অস্থিরতা তৈরি এবং নাগরিক ও জাতীয় শৃঙ্খলা বিঘ্নের কারণ’ হওয়ার ‘অপরাধ’ করায় তাকে প্রাথমিকভাবে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে, গত সোমবার একটি আপিল আদালত তাকে নতুন করে ৩৪ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে দণ্ডভোগের পর তার ওপর আরও ৩৪ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রসিকিউটরা আদালতে ওই নারীর বিরুদ্ধে নতুন অপরাধের…

Read More

ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে ঠেকেছে। এরই  মধ্যে গত রবিবার রাশিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া। এক শীর্ষ রুশ কর্মকর্তা বলেছেন, মস্কো ওয়াশিংটনকে সতর্ক করেছে যে, মার্কিন সিনেট যদি রাশিয়াকে ‘সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক’ দেশ হিসেবে চিহ্নিত করে আইন পাস করে তবে দুদেশের কূটনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি সম্পর্ক ছিন্নও হতে পারে। তিনি বলেন, সরাসরি যুদ্ধে টেনে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ।   এদিকে বিশ্বের পারমাণবিক বোমা ও সামরিক শক্তিতে ক্ষমতাধর শীর্ষ এই দুই দেশের কথার লড়াইয়ে পারমাণবিক যুদ্ধেরও আভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এই অবস্থায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ বাঁধলে…

Read More

তাইওয়ানের স্বাধীনতা চাওয়ার বিষয়টিকে সমর্থন করায় দ্বীপটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। মঙ্গলবার (১৬ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করেন চলতি মাসের শুরুতে। এরপরই এই নিষেধাজ্ঞা এলো। চীন বলছে, তারা ভুল বার্তা পাঠিয়েছিলেন। নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনের তাইওয়ান–বিষয়ক কার্যালয়। যে সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের মধ্যে আছেন সিয়াও বি খিম ও ওয়েলিংটন কু। সিয়াও বি খিম ওয়াশিংটনে নিযুক্ত তাইওয়ানের দূত। আর ওয়েলিংটন কু তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব। তাইওয়ানের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির রাজনীতিবিদদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাইওয়ান–বিষয়ক কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, যাদের…

Read More

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেয় সশস্ত্র গোষ্ঠী তালিবান। ২০ বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটিয়ে সে বছর ৩১ আগস্ট আফগানিস্তানের মাটি ত্যাগ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশের সেনারা। শান্তি ফিরিয়ে আনতে দেশ শাসনের দায়ভার নেয় তালিবান। এই গোষ্ঠীটির দেশ শাসনের এক বছর পূর্ণ হলো সোমবার, ১৫ আগস্ট। সশস্ত্র এই গোষ্ঠীটি সোমবার (১৫ আগস্ট) তাদের ক্ষমতায় প্রত্যাবর্তনের প্রথম বার্ষিকী পালন করছে। তালিবানের অগ্রাভিযানের মুখে ২০২১ সালের ১৫ আগস্ট পশ্চিমা সমর্থিত আফগান সরকারের পতন হয়। দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি সেদিনই দেশ ছেড়ে পালিয়ে যান। তার পালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে প্রবেশ করে গোষ্ঠীটির যোদ্ধারা। এরপর…

Read More

আফগানিস্তানে তালিবান সরকারের অধীনে নারীদের অধিকার হারানোর শঙ্কা সেই শুরু থেকেই। সময় যতো গড়াচ্ছে বাস্তবে রূপ নিচ্ছে সেই শঙ্কা। এমনকি নতুন সরকারের শীর্ষ পর্যায়ে যে নারী প্রতিনিধি রাখা হচ্ছে না, সেটির ইঙ্গিত আগে থেকেই দিয়েছেন গোষ্ঠীটির নেতারা। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে নারীর উপস্থিতি একেবারেই থাকছে না বলেও আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভে নেমেছেন আফগান নারীরা। আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে তালিবান যোদ্ধারা। এ সময় নারীদের মারধর, লাঠিপেটা ও ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। আজ শনিবার বিরল এক বিক্ষোভে এ ঘটনা ঘটে। খবর এএফপির। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দুই দশকে নারীদের সামান্য যেসব অর্জন, গত বছরের ১৫ আগস্ট…

Read More

পাকিস্তানে গুম ও জোরপূর্বক অপহরণের বিষয়টি অনেক পুরনো হলেও সাম্প্রতিক বছরগুলোতে তা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের স্বার্থ রক্ষার্থেই এই নির্মম গুম-অপহরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী ও প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণাধীন গোয়েন্দা সংস্থাগুলো। ক্ষমতাসীনদের তালিকা ধরে বেছে বেছে সরকারবিরোধী রাজনৈতিক নেতাকর্মী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক গুম অভিযান চালিয়ে যাচ্ছে সংস্থাটি। এ কাজ করে আসছে দেশটির সেনাবাহিনীসহ গোয়েন্দা সংস্থাগুলো। আর এসবের বিচার চেয়ে পরিবারগুলোর করা শান্তিপূর্ণ বিক্ষোভেও দমন-পীড়ন চালাচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তানি কর্তৃপক্ষকে অবিলম্বে জোরপূর্বক নিখোঁজের বিচার চেয়ে পরিবারগুলোর শান্তিপূর্ণ বিক্ষোভের উপর দমন-পীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, জোরপূর্বক গুম আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন এবং আন্তর্জাতিক…

Read More

তীব্রতম খরার কবলে পড়েছে ইউরোপ। বাড়িঘর, কারখানা, কৃষক এবং মালামাল পরিবহনের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব বিস্তার করছে এই খরা। আশঙ্কা করা হচ্ছে, এই পরিস্হিতি ইউরোপের অর্থনীতিকে মারাত্মক ভঙ্গুর পরিস্হিতির দিকে নিয়ে যাবে। এমনকি পানির ঘাটতি ‘স্বাভাবিক এক পরিস্থিতি’ হয়ে উঠবে, এই জন্য সতর্ক থাকতে বলা হচ্ছে। জানা গেছে, ইউরোপের ৪৫ শতাংশ অঞ্চল জুলাইয়ের মাঝামাঝি থেকেই খরার সতর্কতার অধীনে ছিল। ১৫ শতাংশ অঞ্চলে ইতোমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইউরোপীয় কমিশন একাধিক অঞ্চলে ‘সংকটজনক’ পরিস্থিতি ঘোষণা করতে বাধ্য হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। প্রচণ্ড উষ্ণ তাপমাত্রার কারণে যুক্তরাজ্যের টেমস নদীর উৎস অন্য যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ মাত্রায় শুকিয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, খরার…

Read More

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে আত্মহত্যার হিড়িক পড়েছে। প্রশান্ত মহাসাগরীয় এই দেশটির বাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে বেড়েছে আত্মহত্যার হার। মূলত একটি যুগান্তকারী প্রতিবেদনে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর সাবেক ও বর্তমান সদস্যদের মধ্যে আত্মহত্যার উচ্চ হারের বিষয়টি উঠে আসার পর এটিকে ‘একটি জাতীয় ট্র্যাজেডি’ হিসাবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সমীক্ষায় দেখা গেছে, ২০০১ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়ে অস্ট্রেলিয়ায় চাকরিরত অথবা সাবেক এমন ১২০০ সেনাকর্মী আত্মহত্যা করেছেন। গবেষণা বলছে, সাধারণ মানুষের চেয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের মধ্যে আত্মহত্যার হার অনেক বেশি। এর কারণ খুঁজতে করা ‘দ্য রয়্যাল কমিশন ইনটু ডিফেন্স এন্ড ভেটেরান সুইসাইড ফাউন্ড’…

Read More

দ্রব্যমূল্য বৃদ্ধি, জ্বালানি সংকট, মুদ্রাস্ফীতি- সব মিলিয়ে শ্রীলঙ্কা এখন এমন অবস্থায় যে প্রধানমন্ত্রীও আপাতত কোনো আশার আলো দেখছেন না৷ দেশের নাগরিকদের মাঝেও মহামারির মতো ছড়াচ্ছে দেশ ছাড়ার প্রবল ইচ্ছা৷ মে মাসে শ্রীলঙ্কার কলম্বো শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর মীনু মেকালা ও নিরোশ রবীন্দ্র তাদের দুই ছোট ছেলেকে সঙ্গে নিয়ে একটি পুরোনো ট্রলারে চার হাজার ৭০০ কিলোমিটারের সমুদ্রযাত্রা করেছিলেন। এর জন্য তাদের পরিবারের সব সঞ্চয় খরচ করতে হয়েছিল তাদের। কিন্তু সব অর্থ খুইয়েছিলেন তারা। বৌদ্ধ ধর্মাবলম্বী মিনু আর খ্রিস্টান ধর্মাবলম্বী নিরোশ দুবাইতে অভিবাসী শ্রমিক হিসাবে কাজ করেছিলেন। ওই সময় তাদের দুজনের প্রেম হয়। পারিবারিক বিরোধিতা সত্ত্বেও ২০০৫ সালে কলম্বো থেকে…

Read More

মার্ক জাকারবার্গ টাকার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের শোষণ করে। তবে কোনো পলিটিক্যাল ইকোনমির বিশ্লেষক নয়, এমনটা কথা বলছে তার প্রতিষ্ঠান মেটারই নতুন এক চ্যাটবট। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে চ্যাটবট এমন জবাব দেয়। মেটার দাবি, এই চ্যাটবট কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ‘প্রায় যেকোনো বিষয়ে’ আলাপ করতে পারে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, মেটা প্রতিষ্ঠাতা সম্পর্কে চ্যাটবট কী ভাবছে, তা জিজ্ঞাসা করা হলে এটি উত্তর দেয়, ‘আমাদের দেশ বিভক্ত হয়ে পড়েছে। আর তিনি কোনো রকম সহায়তা করেননি।’ ‘ব্লেন্ডারবট ৩’ নামক চ্যাটবটটি শুক্রবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। মেটা বলেছিল, ‘ইন্টারনেটের যে কারও সঙ্গে আলাপ চালিয়ে যেতে পারবে নতুন চ্যাটবট। তবে এটি রূঢ় এবং…

Read More