Author: আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বে চলছে সোশ্যাল মিডিয়ার রাজত্ব। যুগের চাহিদায় দিন দিন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা বেড়েই চলছে। ফেসবুক ছাড়া এখন ভাবাই অসম্ভব। কী নেই এখানে? চাইলেই সবকিছু মেলে নেট দুনিয়ায়। তবে সাম্প্রতিক সময়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে ফেসবুক। ভুয়া তথ্য প্রচার, অশালীন মন্তব্য ও ঘৃণা ছড়ানোর অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এ মাধ্যম। এ ছাড়া ফেসবুকের বিরুদ্ধে মৌলবাদ-জঙ্গিবাদে সমর্থন ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিশ্বের অনলাইন অ্যাক্টিভিস্টরা। মানুষকে বিপথগামী করতে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠছে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি। মিয়ানমারে গণহত্যায় উসকানিতে ফেসবুক ব্যবহার করা হলেও তা নিয়ে খুব কমই আলোচনা হয়। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) তদন্তদলের প্রধান গত সোমবার বলেছেন, ফেসবুক মিয়ানমারের লাখ…

Read More

সংযুক্ত আরব আমিরাতের দিল্লির শ্রী অক্ষরধাম মন্দিরের আদলে মধ্যপ্রাচ্যের প্রথম খোদাই পাথরের তৈরি বৃহত্তম ও পূর্ণাঙ্গ হিন্দু মন্দির নির্মাণ করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে মন্দিরটির উদ্বোধন না হলেও, ইতোমধ্যে আংশিকভাবে চালু হয়েছে। অক্টোবর মাসে জমকালোভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে মন্দিরটির। জানা যায়, মন্দিরটিতে সংযুক্ত আরব আমিরাতের সাতিটি প্রদেশের প্রতিনিধি হিসেবে সাতটি সূচাগ্র চুড়া বা স্পায়ার থাকবে। থাকবে সূক্ষ্ম কারুকাজ করা ছয়টি অলংকৃত গম্বুজ। এছাড়া এই মন্দির কমপ্লেক্সটির সামনে একটি সুন্দর উদ্যান ও একটি মনোমুগ্ধকর জলের ফুয়ারা থাকবে। এই মন্দির কমপ্লেক্সে থাকবে পর্যটন কেন্দ্র. প্রার্থনা হল, প্রদর্শনী ও শিশুদের খেলার ক্ষেত্র, সুপরিসর উদ্যান, পাঠাগার, নিরামিষ খাবার কোর্ট, বই ও উপহার সামগ্রীর দোকান ইত্যাদি।…

Read More

শুধু দিল্লি সরকার ভাঙতে চায়নি বিজেপি, পাঞ্জাবেও ‘অপারেশন লোটাসে’র পরিকল্পনা নেওয়া হয়েছিল। পাঞ্জাবে আম আদমি পার্টি (আপ) বিধায়কদের দলবদলের জন্য কোটি কোটি রুপির অফার দিয়েছে বিজেপি। এমন অভিযোগ ওই রাজ্যের আম আদমি পার্টির বিধায়ক ও অর্থমন্ত্রী হরপাল চিমার। তবে বরাবরের মতোই এমন অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, পাঞ্জাবে আপ নেতৃত্বে কোন্দল চলছে। পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল চিমার পর আজ বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এমন দাবি করেছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, চিমার দাবি, বিজেপির পক্ষ থেকে তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, দিল্লি গিয়ে বড় নেতাদের সঙ্গে দেখা করার এবং দলবদলের ‘মূল্য’ হিসেবে মাথাপিছু ২৫ কোটি রুপি করে দেওয়ার লোভও…

Read More

ইউক্রেন সংকট বিশ্বের জ্বালানি নিরাপত্তা বড় প্রশ্নের মুখে ফেলেছে৷ বিকল্প উৎস ও প্রযুক্তির সন্ধান জোরকদমে চলছে৷ এই অবস্থায় একটি প্রকল্পকে ঘিরে প্রত্যাশা আরও বেড়ে গেছে৷ সূর্য আমাদের জ্বালানি সংক্রান্ত সব সমস্যার সমাধান হতে পারে৷ সেটি আসলে বিশাল এক চুল্লির মতো, যার মধ্যে পারমাণবিক ফিউশন হয়ে চলেছে৷ দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তপমাত্রা ও প্রবল চাপের মধ্যে হাইড্রোজেন পরমাণু হিলিয়ামে ফিউজ হয়ে চলেছে, যার ফলে অকল্পনীয় পরিমাণ শক্তি বার হয়ে আসছে৷ পৃথিবীর বুকেই সূর্যের পারমাণবিক ফিউশন নকল করার তোড়জোড় চলছে৷ এই থার্মোনিউক্লিয়র চুল্লির মধ্যে কৃত্রিম সূর্য সৃষ্টি করা হচ্ছে৷ কৃত্রিম সূর্য সৃষ্টিতে ইউরোপ চীনের পাশাপাশি পরিবেশবান্ধব পরমাণু জ্বালানির জন্য কৃত্রিম সূর্য…

Read More

আফগানিস্তানে মেয়েদের স্কুল বন্ধ করে উল্টো অভিভাবকদের ওপর দোষ চাপাচ্ছে তালিবান। বলছে যে, লোকেরা বর্তমান পরিস্থিতিতে তাদের মেয়েদের স্কুলে দিতে চায় না। রোববার আফগানিস্তানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী দাবি করেছেন, দেশটির মানুষ চায় না বর্তমান পরিস্থিতিতে আফগান মেয়েরা স্কুলে পড়ুক। দেশটির উরুজগান প্রদেশ পরিদর্শনকালে এমনটাই বলেছেন তালিবান সরকারের শিক্ষামন্ত্রী নুরুল্লাহ মুনির। মুনিরের মতে, সাংস্কৃতিক সীমাবদ্ধতার কারণে ষষ্ঠ শ্রেণির ওপরের মেয়ে শিক্ষার্থীদের জন্য স্কুলগুলো বন্ধ রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন, আরও ভালো পরিবেশ তৈরি হলে ষষ্ঠ শ্রেণির ওপরের মেয়েরাও পড়াশোনার সুযোগ পাবে। ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আপনি যদি জিজ্ঞাসা করেন যে এই মসজিদে কতজন লোক তাদের ১৬ বছর বয়সী মেয়েকে স্কুলে পাঠাতে ইচ্ছুক,…

Read More

আর্মেনিয়া এবং আজারবাইজানে নতুন করে সংঘাত শুরু হয়েছে। মঙ্গলবার আর্মেনিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই সংঘাতে তাদের কমপক্ষে ৪৯ সেনা নিহত হয়েছে। আজারবাইজানের সীমান্তের কাছে বেশ কিছু শহরে কামান দিয়ে হামলা চালানো হয়েছে। খবর রয়টার্স, আল-জাজিরা আর্মেনিয়া বলছে, মঙ্গলবার সকালে জেরমুক, গোরিস, কাপানসহ বেশ কিছু শহরে হামলা চালানো হয়েছে। আজারবাইজানের এই হামলাকে ‘বড় ধরনের উস্কানি’ বলে অভিহিত করা হয়েছে। এর পাল্টা জবাব দেওয়া হয়েছে বলেও দাবি করেছে আর্মেনিয়া। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে আর্মেনিয়ান সেনাবাহিনী তাদের সীমান্ত এলাকা দাশকেসান, কালবাজার এবং লাচিনে উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। আজারবাইজানি কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, আর্মেনিয়ান সেনাবাহিনীর কিছু সদস্য…

Read More

ইসলাম ধর্মে মাদক গ্রহণ হারাম, আর ইসলাম ধর্মালম্বীদের কাছে পবিত্র স্থান সৌদি আরব। কিন্তু ক্রমেই মাদকের অভয়ারণ্য হয়ে উঠছে দেশটি। সৌদি আরবের জেদ্দা ইসলামিক পোর্ট দিয়ে পাচার করা ২ লাখ ৪৯ হাজার ৭৭৯ পিস অ্যামফিটামিন বড়ি আটক করেছে দেশটির মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এক প্রতিবেদনে রোববার এমনটাই জানিয়েছে আরব নিউজ। অ্যামফিটামিনের বড়িগুলো ড্রিলিং-এর সরঞ্জাম মধ্যে লুকানো ছিল। এ ঘটনায় রিয়াদের একজন বাসিন্দাকে আটক করে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে দেশটির নাজরান এলাকায়, সৌদি সীমান্তরক্ষীরা ২৫ কিলোগ্রাম হাশিশ পাচারের চেষ্টার সময় একজনকে আটক করেছে। সৌদি কর্তৃপক্ষ বলেছে, তারা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং…

Read More

ভারতে কয়েক বছর ধরেই সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর হামলা–মামলার ঘটনা বাড়ছে, এমন অভিযোগ করে আসছে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা একাধিক আন্তর্জাতিক সংস্থা। তাদের মতে, ভারতে স্বাধীনভাবে সাংবাদিকতা করার ক্ষেত্র ক্রমশ সংকুচিত হয়ে আসছে। বিশেষত কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা করায় ভারতে বিভিন্ন সময় সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর আঘাত এসেছে। সাংবাদিক স্বামী সরকারি সিদ্ধান্ত ও নীতির সমালোচনা করে প্রতিবেদন লেখেন, সেই ‘অপরাধে’ দীর্ঘ ১২ বছরের কর্মক্ষেত্র থেকে বরখাস্ত হলেন স্ত্রী। সম্প্রতি কাশ্মীরে এই ঘটনা ঘটেছে সাংবাদিক পিরজাদা আশিকের স্ত্রী মাশরত ইউসুফের সঙ্গে। ২০১১ সাল থেকে শ্রীনগর পৌরসভায় মিডিয়া অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন মাশরত। এই প্রথম এত দীর্ঘকালের কোনো সরকারি কর্মচারীকে বরখাস্ত…

Read More

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকা অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে গেছে। এতে অন্তত ৮ অভিবাসীর মৃত্যু হয়েছে। আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন। ইতালি যাওয়ার সময় নৌকা ডুবে প্রাণহানির এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। স্টেট মোনাস্টির রেডিও’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করার সময় বৃহস্পতিবার তিউনিসিয়ার কাছে একটি নৌকা ডুবে অন্তত আটজন অভিবাসী মারা গেছেন। এ ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া উপকূলরক্ষীরা মাহদিয়া অঞ্চলের চেব্বা শহরে ডুবে যাওয়া নৌকায় থাকা ১৪ অভিবাসীকে উদ্ধার করেছে। ডুবে যাওয়া ওই নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি আরোহী…

Read More

চীনা এক দম্পতির বিরুদ্ধে প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জে ‘ক্ষুদ্র রাষ্ট্র’ গড়ার চক্রান্তের অভিযোগ উঠেছে।দেশটির প্রত্যন্ত এলাকার একটি প্রবাল দ্বীপকে আধা স্বায়ত্তশাসিত অঞ্চল (এসএআর) ঘোষণার জন্য আইনপ্রণেতাদের প্রভাবিত করেছিলেন তারা। এ কাজ করার জন্যে ওই যুগল দেশটির এমপি আর সরকারি কর্মকর্তাদের ঘুষও দিয়েছেন। খবর বিবিসির বিবিসি জানায়, ক্যারি ইয়ান (৫০) ও জিনা ঝৌ (৩৪) নামের ওই চীনা দম্পতি মার্শাল দ্বীপপুঞ্জের দূরবর্তী একটি দ্বীপকে ‘আধা স্বায়ত্তশাসিত অঞ্চল’ করার জন্য আইনপ্রণেতাদের রাজি করানোর চেষ্টা করেন। এ রকম একটি অঞ্চল গড়লে প্রশান্ত মহাসাগরীয় ওই দ্বীপদেশে বিদেশিদের আনাগোনা বাড়বে বলে মনে করেন তারা। মার্শাল দ্বীপপুঞ্জ ১৯৭৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র শাসিত ছিল। তবে ‘ক্ষুদ্র রাষ্ট্র’ গড়ার…

Read More