…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার দাম বাড়ছেই। বুধবারও (০৫ অক্টোবর) পাকিস্তানি রুপির মূল্য বৃদ্ধি পেয়েছে। এদিন ১ দশমিক ৭০ রুপি বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। এতে বলা হয়, স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান অনুসারে স্থানীয় মুদ্রা ডলার প্রতি ২২৩.৯৪ রুপিতে বিক্রি হয়েছে। এটি গতকালের ২২৫.৬৪ রুপি থেকে ০.৭৬ শতাংশ বৃদ্ধির সমান। এর আগে, ফরেক্স অ্যাসোসিয়েশন অফ পাকিস্তান (এফএপি) ডেটা দেখিয়েছে, স্থানীয় মুদ্রার মূল্য ২.০৪ রুপি বেড়েছে, যা গতকাল বিকেলের ২২৫.৬৪ রুপি থেকে ০.৯ শতাংশের বৃদ্ধি পেয়েছে। পরে এটি আরও ৩০পয়সা বেড়ে স্থির হয়। দেশটির বিশ্লেষকরা রুপির এমন শক্তিশালী হওয়ার জন্য প্রাথমিকভাবে সেপ্টেম্বরে দেশটির আমদানি কমে যাওয়াকে দায়ী করেছেন…
ইরানজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভে এবার শামিল হলো স্কুলছাত্রীরা। মঙ্গলবার (৪ অক্টোবর) মাথা থেকে হিজাব খুলে বাতাসে উড়িয়ে এবং ধর্মীয় নেতাদের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভে একাত্মতা প্রকাশ করেছে তারা। ইরানে কঠোর পর্দাবিধি লঙ্ঘন করায় গত মাসে মাসা আমিনি নামের এক নারীকে হেফাজতে নেয় নীতি পুলিশ। পুলিশের হেফাজতে মারা যান মাসা। এ ঘটনার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, স্কুল চত্বরে এবং বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছে স্কুলশিক্ষার্থীরা। একটি ভিডিওতে স্কুলের ভেতরের মাঠে ছাত্রীদের বিক্ষোভ করতে দেখা যায়। আরও ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকটি শহরের সড়কে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এসব ভিডিওর সত্যতা যাচাই করেছে…
মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়ার কিছু দেশ থেকে লাখো মানুষের স্রোত ধাঁই করেছে ইউরোপের দিকে। প্রত্যাশা একটাই—একটুখানি আশ্রয়। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো হিমশিম খাচ্ছে এই স্রোতের ধাক্কা সামলাতে। প্রাণ বাঁচাতে, জীবিকা খুঁজে নিতে ছুটছে এসব মানুষ। ছুটন্ত এসব অভিবাসন-প্রত্যাশীর দেশগুলোতে চলছে সংঘাত, অস্থিরতা, নিপীড়ন, বঞ্চনা। সব মিলিয়ে দুর্বিষহ তাদের জীবন। টিকে থাকার মৌলিক চাহিদার জন্য ব্যাকুল তারা। চাই খাদ্য, নিরাপত্তা আর আশ্রয়। এদিকে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চেভেলের এক প্রতিবেদনে জানা গেছে, ইউরোপের দেশগুলো থেকে আবার ফেরানো হচ্ছে অভিবাসনপ্রত্যাশীদের। ইউরোস্ট্যাট’র তথ্য অনুযায়ী, চলতি বছরের মে থেকে আগস্ট পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্য দেশ থেকে প্রায় এক লাখ অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া…
২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড থেকে দায়মুক্তি পেয়েছে নবনিযুক্ত সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের আদালতে ঘটনা সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই বলেছেন বিন সালমানের আইনজীবীরা। খাসোগি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে একটি মামলা হয়। এ মামলা খারিজের জন্য ওয়াশিংটনের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে আবেদন করেন যুবরাজের আইনজীবীরা। তারা আদালতে বলেন, রাজকীয় আদেশে পাওয়া পদমর্যাদাবলে (প্রধানমন্ত্রী) যুবরাজ বিচার থেকে দায়মুক্তির অধিকারী। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আদালতের অন্যান্য মামলার নজির তুলে ধরেন যুবরাজের আইনজীবীরা বলেন, এসব ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রপ্রধানদের দায়মুক্তির বিষয়টি স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ‘রাজকীয় আদেশের পর আর কোনো সন্দেহ থাকে না…
ইরানের শেষ সম্রাট ছিলেন মোহাম্মদ রেজা শাহ পাহলভী। ১৯৪১ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত ইরান শাসন করেন তিনি। ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে পাহলভী রাজবংশকে উৎখাত করা হয়। যুগান্তকারী এই বিপ্লব ইরানকে পাশ্চাত্যপন্থী দেশ থেকে ইসলামি প্রজাতন্ত্রে পরিণত করে। এ বিপ্লবকে বলা হয় ফরাসি এবং বলশেভিক বিপ্লবের পর ইতিহাসের তৃতীয় মহান বিপ্লব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামি বিপ্লবের সূচনা করেছিলেন। বিপ্লবের আগে ফ্রান্সে নির্বাসিত ছিলেন তিনি। প্যারিসের বাইরে নফলে-ল্য শাতো নামের গ্রামে বসে ইরানে তার রাজনীতি নিয়ন্ত্রণ করতেন খামেনি। তবে ইসলামি বিপ্লবের আগে ইরানিদের জীবনযাত্রা বর্তমান সময়ের মত ছিল না। বিপ্লবের আগে দেশটিতে সুন্দরী প্রতিযোগিতার…
দক্ষিণ কলকাতার রুবি মোড়ে অখিল ভারত হিন্দু মহাসভার দুর্গাপূজাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গে। উত্তপ্ত হচ্ছে রাজনীতিও। হিন্দু মহাসভার পূজা মণ্ডপে যে দুর্গার মূর্তি পূজা করা হচ্ছে, সেখানে মহাত্মা গান্ধীর আদলে তৈরি করা হয়েছে মহিষাসুরকে। আর এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক। যদিও পরে পুলিশ এসে অসুর বদলে দিয়েছে। আনন্দবাজার পত্রিকা জানায়, দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবের সঙ্গে আপামর বাঙালির আনন্দ, আবেগ জড়িয়ে রয়েছে। বাঙালিরা মহিষাসুরকে যে আদলে দেখে অভ্যস্ত, হিন্দু মহাসভা ঠিক উল্টো পথে হেঁটে গান্ধীজির আদলে রূপ দিয়েছে মহিষাসুরকে। যা নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক, উঠছে সমালোচনার ঝড়। রবিবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে রুবি পার্কের অখিল ভারতীয়…
ভারতে একদিকে ২০ শতাংশ মানুষ দুহাত ভরে খরচ করছেন। এতে চাহিদা বাড়ছে। আর অন্যদিকে ৮০ শতাংশ মানুষ করোনা মহামারির ধাক্কা সামলে এখনো উঠে দাঁড়াতে পারেনি। সাম্প্রতিক এক গবেষণায় তেমনটিই উঠে এসেছে। করোনাভাইরাস মোকাবিলায় ভারত লকডাউন শুরুর পর ২০২০ সালে তিন মাসে জিডিপি বা মোট দেশজ উৎপাদন সঙ্কুচিত হয় প্রায় ২৪ শতাংশ; যা দেশের ইতিহাসে নজিরবিহীন। মহামারির সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। জাতিসংঘ, বিশ্ব ব্যাংক আগে থেকেই বলছিল করোনাকালে ধনীরা আরও ধনী হয়েছেন। আর গরিবের দৈন্যদশা বেড়েছে। সমাজের বড় অংশ নতুন করে দারিদ্র্যসীমার নীচে চলে গেছে। সেই একই ছবি উঠে এল আরও এক সমীক্ষায়। ইউবিএস সিকিউরিটিজ ইন্ডিয়া তাদের এক…
ইউরোপকে বলা হত উদারপন্থী গণতন্ত্রের দুর্গ। কিন্তু বিগত কয়েক দিন ধরেই উত্থান ঘটছে অতি-ডানপন্থী দলগুলোর। অভিবাসনবিরোধী, জাতীয়তাবাদী এবং ইসলামবিদ্বেষী রাজনৈতিক দলগুলো নির্বাচনে ভালো করতে দেখা যাচ্ছে বিগত দিনগুলোতে। গত বেশ কয়েক বছর ধরেই ইউরোপজুড়ে ডানপন্থার উত্থান ঘটছে, যার অবস্থান উদার গণতান্ত্রিক রাজনীতির বিপরীতে। সামাজিক মাধ্যমগুলোতে মুসলিম, ইহুদি, শরণার্থী-অভিবাসন, বহুত্ববাদ, উদারতাবাদ ও কমিউনিজমের বিরুদ্ধে বিভ্রান্তিকর, নেতিবাচক ও ষড়যন্ত্রমূলক তথ্য ছড়ানোর মাধ্যমে এর বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায়। যার ফল পরিলক্ষিত হয় পশ্চিমা দেশগুলোর পপুলিস্ট তথা লোকরঞ্জনবাদী রাজনৈতিক দলগুলোর বক্তব্য-বিবৃতিতে এবং নিশ্চিতভাবেই গণতান্ত্রিক নির্বাচনগুলোতেও। নির্বাচনের মধ্য দিয়েই এই শক্তি ইতোমধ্যে একাধিক দেশে সরকার গঠন করেছে। হাঙ্গেরি ও পোল্যান্ডের মতো দেশে কট্টর ডানপন্থি সরকার…
চলতি বছরের প্রথম নয় মাসে ফিলিস্তিনের অধিকৃত দুটি অঞ্চলে অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয় ইসরায়েলি সেনাদের হাতে। স্থানীয় সময় শনিবার পূর্ব জেরুজালেমে ১৮ বছরের এক তরুণকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সৈন্যরা। তার মৃত্যুর মধ্য দিয়েই নয় মাসে মৃতের সংখ্যা ১০০ জনে পৌঁছায়। খবর বিবিসির। চলতি বছরে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইসরায়েলি সৈন্যদের সশস্ত্র অভিযানের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে প্রাণহানি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে ২০১৫ সালের পর চলতি বছরেই সবচেয়ে বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশির ভাগেরই মৃত্যু ইসরায়েলি বাহিনীর গুলিতে হয়েছে। এছাড়া অস্ত্রধারী বেসামরিক ইসরায়েলিদের গুলিতেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ ভাগের…
অর্থনীতিতে সবচেয়ে অজনপ্রিয় সূচক মূল্যস্ফীতি। মানুষের জীবনযাত্রাকে সবচেয়ে প্রভাবিত করে এ সূচক। সরকারও সবচেয়ে বেশি ভয় পায় মূল্যস্ফীতিকেই। সূচকটি একটা সরকারকে সহজেই অজনপ্রিয় করে তুলতে পারে। আসলে কেউই চায় না মূল্যস্ফীতি বাড়ুক। মূলত নির্দিষ্ট একটি সময়ে মূল্যস্তর বেড়ে যাওয়াই হচ্ছে মূল্যস্ফীতি। এভাবে বলা যায়, যত পণ্য কিনি তার গড় মূল্য বেড়ে গেল, কিন্তু আয় থেকে গেল একই রকম। যাদের আয় কম বা সীমিত, তারাই মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বেশি কষ্টে থাকে। মূল্যস্ফীতি ঘটলে সঞ্চয়ও নিরুৎসাহিত হয়। সারা বিশ্বে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং মানুষের আয় কমে যাওয়ার প্রভাব পড়ছে জীবনযাত্রায়। মানুষ এখন আগের চেয়ে কম খরচ করছে। তাদের প্রকৃত আয় কমে যাচ্ছে। ওয়ার্ল্ড…