Author: আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৩ সালের মধ্যে দেশের কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০২০ সালে। কিন্তু দেশটির ২০২১ সালের সরকারি পরিসংখ্যান বলছে, দেশে প্রতি দিন অন্তত ১৫ জন কৃষক আত্মঘাতী হয়েছেন। কৃষি ক্ষেত্রে আত্মহত্যার সংখ্যার সঙ্গেই পাল্লা দিচ্ছে আত্মঘাতী ক্ষেতমজুরের সংখ্যাও। ২০২১ সালের প্রতি দিন ভারতে গড়ে আত্মঘাতী হয়েছেন ১৫ জন ক্ষেতমজুর। দেশটির অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বুরো’-র অপরাধের বার্ষিক পরিসংখ্যান সংক্রান্ত রিপোর্টেই রয়েছে কৃষক এবং ক্ষেতমজুরদের আত্মহত্যার ওই পরিসংখ্যান। যা এর আগের বছরে দেশের মোট আত্মহত্যার পরিসংখ্যানের ৭ শতাংশেরও বেশি। প্রকাশিত ওই পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে দেশে ১০ হাজার ৮৮১ জন কৃষক ও ক্ষেতমজুর…

Read More

সিরিয়ার শহর হোমসের কাছে রাস্তানে মাটি খুঁড়ে ১৬০০ বছরের পুরোনো মোজাইকের তৈরি একটি মেঝের সন্ধান পাওয়া গেছে। প্রায় সোয়া তিন হাজার বছর আগে সংঘটিত ট্রোজান যুদ্ধের দৃশ্যপট চিত্রিত রয়েছে এই মোজাইকে।   সিরিয়ার জাদুঘর ও পুরাকীর্তির মহাপরিচালক এবং খনন ও প্রত্নতাত্ত্বিক গবেষণার দায়িত্বে থাকা হুমাম সাদ বুধবার বলেছেন, আগে সন্ধান পাওয়া এ ধরনের মোজাইকগুলোর মধ্যে এটি প্রাচীনতম নয়, কিন্তু এটিই এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পূর্ণাঙ্গ। আগের মোজাইকগুলোতে এত বিস্তারিত নকশা পাওয়া যায়নি। নানা বিষয়ের মধ্যে এই মোজাইকে ট্রোজান যুদ্ধের দৃশ্যপট তুলে ধরা হয়েছে। মোজাইকটি প্রায় ২০ মিটার লম্বা এবং ছয় মিটার চওড়া। সিরিয়ার উত্তরাঞ্চলের হোমসের রাস্তানে একটি ভবনের নীচে এই মোজাইকের…

Read More

সুইজারল্যান্ডে সরকারের নিষেধ অমান্য করে কেউ যদি মুখঢাকা বোরকা পরেন তাহলে তাকে সর্বোচ্চ ১ হাজার ডলার জরিমানা গুণতে হতে পারে। সুইজারল্যান্ডের প্রধান ডানপন্থী রাজনৈতিক দল এগেরকিঙ্গের কমিটি বুধবার পার্লামেন্টে এই আইনের খসড়া বিল জমা দিয়েছে। খবর আলজাজিরা জননিরাপত্তা নিশ্চিতে গত বছর প্রকাশ্যে এবং জনসমাগমপূর্ণ স্থানে মুখঢাকা বোরকা নিষিদ্ধ হয়েছিল সুইজারল্যান্ডে। সেই নিষেধাজ্ঞাকে আরও পোক্ত করতে এবার নতুন এই আইন। প্রস্তাবিত নিষেধাজ্ঞা “বোরকা নিষেধাজ্ঞা” নামেও পরিচিত।প্রস্তাবনাটি ৫১.২ শতাংশের সমর্থন পেয়েছিল। কিন্তু সে সময় দেশটি ইসলামফোবিক এবং যৌনতাবাদী বলে সমালোচিত হয়েছিল। নতুন আইনের খসড়ায় বলা হয়েছে, ‘সুইজারল্যান্ডের জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এই আইন প্রস্তাব করা হচ্ছে। কাউকে শাস্তির আওতায় আনা আইনের…

Read More

চলমান বৈশ্বিক মন্দার মধ্যে ভারতের অবস্থা দিন দিন খারাপের দিকে। গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে ভারতে মূল্যস্ফীতি। বৈশ্বিক বিভিন্ন কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারতের অর্থনীতি। এরমধ্যে অন্যতম সমস্যা হলো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘ যুদ্ধ। তাছাড়া দেশটির কেন্দ্রীয় ব্যাংকের নানা পদক্ষেপও রয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিল এ তথ্য জানিয়েছে। খবর ব্লুমবার্গের। আইএমএফ ইন্ডিয়া মিশন প্রধান নাদা চৌইরি বলেন, ভারতের অর্থনীতি যেসব সমস্যার সম্মুখীন তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ধারণা করছেন, এমন পরিস্থিতির মধ্যেই আরও কঠোর নীতি আসতে পারে। এদিকে ইউক্রেনে চলমান সংঘাত থামারও কোনো লক্ষণ নেই। এখন এই বিষয়গুলোই মূলত উদ্বেগের বিষয়। চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি…

Read More

ইউক্রেনে দখলকৃত চার অঞ্চলকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করায় রাশিয়ার বিরুদ্ধে আনা জাতিংঘের নিন্দা প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয় বুধবার (১২ অক্টোবর)। সেই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ; অন্যদিকে, ভোটদানে বিরত থেকেছে ভারত ও পাকিস্তানসহ জাতিসংঘের ৩৫টি সদস্য দেশ। খবর আল জাজিরা, বিবিসি, হিন্দুস্তান টাইমসের সম্প্রতি ইউক্রেনের দোনেৎস্ক, খেরসন, লুহানস্ক ও জাপোরিঝঝিয়াকে গণভোটের মাধ্যমে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করে মস্কো। এ গণভোট ও অন্তর্ভুক্তিকরণকে অবৈধ উল্লেখ করে জাতিসংঘের সাধারণ পরিষদে আলবেনিয়া একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে রুশ ফেডারেশনে যুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চলকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারেরও দাবি করা হয়। এ…

Read More

একুশ শতকের দ্বিতীয় দশক একেবারে শেষের মুখে। প্রযুক্তি, বিজ্ঞান মানুষকে কিই না দিয়েছে। মহাকাশে চন্দ্রযান দুই পাঠাচ্ছে ভারত, দেশের প্রতিভাধর নাগরিকরা বিদেশের মাটিতে গুরুদায়িত্ব পালন করছেন। আর এই ভারতে এখনও চলছে নরবলি। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় দুই নারীকে নরবলি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সন্দেহমূলকভাবে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) এক মাসের ব্যবধানে খুন হওয়া ওই দুই নারীর দেহাবশেষেরও সন্ধান মেলে। পুলিশ জানায়, অভিযুক্তদের মধ্যে এক দম্পতিসহ আরেক ব্যক্তিও রয়েছে, নরবলি দেওয়ার আগে তারা ভিকটিমদের ওপর পাশবিক নির্যাতন করেছে। গ্রেপ্তারকৃতরা অভিযোগ স্বীকার করেছে এবং এনিয়ে আরও তদন্ত চলছে। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক প্রতিবেদনে বলা হয়, কেরলের এর্নাকুলামের…

Read More

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে জ্বালানি তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মিত্র হিসেবে সৌদি আরবের কাছে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা ছিল দেশটি তেলের উৎপাদন বাড়াবে। কিন্তু সৌদি আরব করেছে এর বিপরীত। দেশটি সহ ওপেক প্লাসভুক্ত ও রাশিয়া এরই মধ্যে প্রতিদিন ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। ফলে বিশ্ব বাজারে বেড়ে গেছে তেলের দাম। সৌদি আরবের এই সিদ্ধান্তের কারণে এরপর থেকেই আমেরিকার আইন প্রণেতারা দেশটির সমালোচনা করেছেন। এর মধ্যে অনেকেই অভিযোগ করেছেন, সৌদি আরব রাশিয়ার স্বার্থ রক্ষা করছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ মিত্র সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃমূল্যায়ন করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার (১১…

Read More

বর্তমান সময়ে  শিশু-কিশোর থেকে প্রায় সববয়সী লোকজন টিভি ও স্মার্ট ফোনে আসক্ত। তবে সবচেয়ে বেশির হুমকির মুখে রয়েছে শিশুরা। সচারাচর ছোট বড় সবার চোখ আটকে থাকে টিভি বা ফোনের স্ক্রিনে।এই পরিস্থিতিতেই উল্টো পথে হাঁটল ভারতের মহারাষ্ট্রের একটি গ্রাম। আধুনিক যুগের দুটি আসক্তি – টেলিভিশন এবং মোবাইল ইন্টারনেট থেকে “স্বাধীনতা” ঘোষণা করেছে। অন্তত, প্রতিদিন কয়েক ঘন্টার জন্য। খবর বিবিসি সাংলি জেলার ভাদগাঁও গ্রামে প্রতি সন্ধ্যা ৭ টায় একটি সাইরেন বাজে। যা গ্রামবাসীদের টিভি সেট এবং মোবাইল ফোন বন্ধ করার ইঙ্গিত দেয়৷ রাত ৮.৩০ টায় গ্রাম পরিষদ আবার আরেকটি সাইরেন বাজায়। তখন টিভি এবং মোবাইল চালু করা যেতে পারে। গ্রাম পরিষদের সভাপতি…

Read More

পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বেড়েছে। সংখ্যালঘু নারীরা ঘরে ঢুকে কিংবা ঘর থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হচ্ছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডেইলি হান্টের এক প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানে এক হিন্দু নারী খামার কর্মীকে সম্প্রতি পিটিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে খামারের মালিক ও তার সহযোগীরা। প্রতিবেদনে বলা হয়, কুসুম বাই লাহিন্দে পাঞ্জাবের বাহাওয়ালপুর শহরের বাসিন্দা গঙ্গা রামের স্ত্রী। তিনি একজন খামার শ্রমিক। ৭ অক্টোবর খামারের মালিক মুহাম্মদ আকরামের কাছ থেকে তার মজুরি সংগ্রহ করতে গেলে তার নিয়োগকর্তারা তাকে নির্মমভাবে মারধর করে। স্থানীয় গণমাধ্যম জানায়, পরদিন সকালে আকরাম ও তার ছয় সহযোগী জোরপূর্বক কুসুমের বাড়িতে প্রবেশ করে। তার পরিবারের সদস্যদের দড়ি দিয়ে বেঁধে রাখে।…

Read More

ইরানের মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটিতে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ইরানে দুই অপ্রাপ্ত বয়স্ক ও ১২ জন নারীসহ কমপক্ষে ৪২৮ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আর এসব মৃত্যুদণ্ডের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে দেশটির সংখ্যালঘু সম্প্রদায় সুন্নী মতাদর্শী বেলুচরা। ২০২২ সালে অন্তত ১২১ জন বেলুচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা সব মৃত্যুদণ্ডের ৩৫ শতাংশ। নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন ইরান হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। ইরান হিউম্যান রাইটস বলছে, গত বছরের তুলনায় এ বছর দেশটিতে মৃত্যুদণ্ড ৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের এ সময় ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা ছিল ২২৬টি এবং ২০২০ সালে ছিল ২০৯টি। সংস্থাটির প্রতিবেদন…

Read More