…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
সুইডেনের সামুদ্রিক প্রত্নতাত্ত্বিকরা ১৭ শতকের আইকনিক যুদ্ধজাহাজ “ভাসা” এর হারিয়ে যাওয়া আরেকটি জাহাজ আবিষ্কার করেছেন। কোম্পানির জাহাজগুলো প্রায় একই রকম হওয়া তাদের বোন বলে অভিহিত করা হত। হারিয়ে যাওয়া জাহাজটি তার প্রথম সমুদ্রযাত্রায় ডুবে গিয়েছিল। সোমবার সুইডিশ মিউজিয়াম অফ রেক্স জানিয়েছে। খবর ডনের জানা যায়, ১৬২৯ সালে চালু করা “অ্যাপলেট” (দ্য অ্যাপল) এর জাহাজ নির্মাতা দ্বারা নির্মিত হয়েছিল বিখ্যাত ৬৯-মিটার (২২৫-ফুট) “ভাসা”, যা ১৯৬০ এর দশকে উদ্ধারের পর স্টকহোমে প্রদর্শন করা হয়। জাদুঘরের সামুদ্রিক প্রত্নতাত্ত্বিক জিম হ্যানসন বলেন, যখন আমরা ধ্বংসাবশেষটি “ভাসা’র সাথে কতটা মিল ছিল তা দেখছিলাম, আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল। জাদুঘর অনুসারে, রাজধানী স্টকহোমের ঠিক বাইরে ভ্যাক্সহোম…
পাকিস্তানে সাম্প্রতিক ঘটা স্মরণকালের ভয়াবহ বন্যায় বাস্তুচ্যুত হয় এক পরিবার। বাধ্য হয়ে করাচির ক্লিফটন এলাকার ফুটপাতে সন্তানদের নিয়ে বসবাস করতে থাকেন। এ সময় গৃহহীন পরিবারটির নাবালিকা মেয়েকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণ করে। দেশটির পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ ডনকে জানান, ১০ বছর বয়সী মেয়েটি রবিবার দুপুরে নিখোঁজ হয় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় তার মা তাকে গুরুতর অবস্থায় জিন্নাহ স্নাতকোত্তর মেডিকেল সেন্টারে (জেপিএমসি) নিয়ে আসেন। ওই দিন ন্যাশনাল ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ (এনআইসিএইচ)-এর একজন নারী মেডিকো-লিগ্যাল অফিসার তাকে পরীক্ষা করেন। তিনি বলেন, পরীক্ষায় ধর্ষণে যোনি ক্ষতবিক্ষত হওয়ার এবং শারীরিক আঘাতের কথা প্রকাশ পেয়েছে।…
ভারতের উত্তরপ্রদেশের বিখ্যাত দারুল উলুম দেওবন্দসহ ৩০৭টি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করেছে রাজ্য সরকার। ওই মাদ্রাসাগুলো একাধিক সরকারি বিধি লঙ্ঘন করায় তাদের বেআইনি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছে যোগি প্রশাসন।খবর টাইমস অব ইন্ডিয়ার মাদ্রাসাগুলোর যাবতীয় তথ্য খতিয়ে দেখার পরেই জেলা প্রশাসন রিপোর্ট দেয় সরকারকে। জেলার এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা ভরত লাল গোন্দ বলেন, ‘সমীক্ষায় আমরা দেখেছি ৩০৬টি মাদ্রাসা বেআইনি। এছাড়াও এর মধ্যে দারুল উলুমও রয়েছে। ফলে তাদের সমস্ত সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে।’ ভরত আরও জানান, ‘মাদ্রাসাগুলোর কার্যক্রম, কারা তা পরিচালনা করেন এবং তাদের আয়ের উৎস খতিয়ে দেখেছে জেলা প্রশাসন, এরপরই সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের ভিত্তিতেই মাদ্রাসাগুলো নিয়ে খোঁজখবর করা…
দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে বিশ্বব্যাপী গণতন্ত্র, সাম্য, মানবাধিকার এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে জাতিসংঘের জন্ম হয়েছিল। বিশেষ করে যুদ্ধ, সংঘাত ও হানাহানি বন্ধ করে বিপর্যস্ত মানবতাকে উদ্ধার করে অন্যের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখার তাগিদ থেকেই এই মহৎ অভিপ্রায়ের শুভযাত্রা ঘটেছিল। ৭৭ বছর আয়ু অতিক্রম করে জাতিসংঘ এখন আস্থার সংকটে পড়েছে। পৃথিবীজুড়েই প্রশ্ন উঠেছে জাতিসংঘ নামক প্রতিষ্ঠানটি আর থাকবে কি থাকবে না। শান্তি প্রতিষ্ঠায় ক্রমাগত ব্যর্থতার কারণেই এই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে। বিশ্বশান্তি বজায় রাখার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হলেও সংস্থাটি বিশ্বাসযোগ্যতা, প্রাসঙ্গিকতা এবং কর্তৃত্ব হারিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এর সর্বশেষ উদাহরণ। ১৯৩৯ সালে ঘটে…
শ্রীলঙ্কার মানবাধিকার কর্মী ডাঃ পাইকিয়াসোথি সারাভানামুত্তু বলেছেন, বিশ্বের কেন্দ্র ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকে পূর্ব দিকে সরে যাচ্ছে এবং ভবিষ্যতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। খবর ডনের তিনি বলেন, ভারতে দীর্ঘকাল ধরে গণতন্ত্র চলছে যখন চীন একটি সর্বগ্রাসী এবং কর্তৃত্ববাদী রাষ্ট্র, যা দেশটির প্রেসিডেন্টকে আরও একটি মেয়াদ দিয়েছে। তিনি বলেন, এই প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে ভবিষ্যত কী হতে চলেছে? ভারত হয় উদারতাবাদ, গণতন্ত্র এবং সহনশীলতার উদাহরণ হতে চলেছে অথবা চীন কর্তৃত্ববাদের ক্ষেত্রে আরও বিশিষ্ট হতে চলেছে বা তারা একে অপরের মতো আরও বেশি হতে চলেছে। যার অর্থ ভারত আরও কর্তৃত্ববাদী হয়ে উঠবে যখন চীন যাচ্ছে আরো গণতান্ত্রিক হতে?…
সন্ত্রাসবাদের অর্থায়নের অভিযোগে পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক ওয়াচডগ সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) ধূসর তালিকা থেকে মুক্তি পেতে সক্ষম হয়েছে পাকিস্তান। তালিকায় ঢোকার চার বছর পর মিলল এই মুক্তি। শুক্রবার প্যারিসে এফএটিএফের সভায় পাকিস্তানকে এই তালিকা থেকে সরানোর সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যদিকে মিয়ানমারকে ‘কালো তালিকা’ তথা উচ্চঝুঁকিপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফ্রান্সের প্যারিসে এফএটিএফের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে পাকিস্তানকে ধূসর তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানিয়ে এফএটিএফের সভাপতি রাজা কুমার বলেন, দেশটি ২০১৮ সাল থেকে ধূসর তালিকায় ছিল। তিনি বলেন, দেশটির দুটি যুগপৎ কর্মপরিকল্পনা ছিল। পাকিস্তান কর্তৃপক্ষের ব্যাপক কর্মতৎপরতার পর তারা ওই কর্মপরিকল্পনার অধিকাংশই বাস্তবায়ন করতে…
পাকিস্তানের করাচি আদালত এমন একজন ব্যক্তির পক্ষে রায় দিয়েছে যে চন্দা নামে একজন হিন্দু মেয়েকে অপহরণ করেছিল। যদিও ভুক্তভোগী পরিবার বলেছিল যে মেয়েটি নাবালিকা, কিন্তু তাতেও কোন লাভ হয়নি। খবর এনডিটিভি জানা যায়, ১৫ বছর বয়সী চন্দা মহারাজকে ১৩ অক্টোবর সিন্ধুর হায়দ্রাবাদ শহর থেকে শামান মাগসি বেলুচ নামে একজন অপহরণ করেছিল। পুলিশ শহরের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করে৷ তাকে করাচি আদালতে পেশ করা হয়েছিল। আদালতে সে তার ভয়াবহতার কথা বলেছিল যে, অপহরণ করার পর তাকে করাচিতে নিয়ে যাওয়া হয়েছিল এবং জোর করে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছিল। পুলিশ তাকে উদ্ধার করার আগে এক সপ্তাহ ধরে তাকে বারবার যৌন ও শারীরিকভাবে…
পাকিস্তানের সংসদ নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে ‘দুর্নীতির’ জন্য দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান নির্বাচন কমিশন। পাকিস্তানের সংবিধানের আর্টিকেল ৬৩ (১) ধারায় ৫ বছরের জন্য তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশন (সিইসি) সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এ ঘোষণা দেয়। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) তাৎক্ষণিকভাবে শুক্রবারের এই আদেশ প্রত্যাখ্যান করেছে। দলটি বলছে, এই আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করবে তারা। সমর্থকদের রাস্তায় নামতে আহ্বান জানিয়েছে দলটি। এদিন…
প্রচার-প্রচারণার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি একেবারে ঢেকে ফেলতে বা হোয়াইটওয়াশ করতে জিনজিয়াং, তিব্বত ও ইনার মঙ্গোলিয়ার মতো সমস্যাযুক্ত অঞ্চলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব রয়েছে এমন ব্যক্তিদের ব্যবহার করছে চীন। অস্ট্রেলিয়ার একটি সংস্থা প্রকাশিত প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (এএসপিআই) প্রকাশিত প্রতিবেদনে ‘সামনের সারির প্রভাবশালীদের’ ভিডিওগুলোকে বেইজিংয়ের ‘প্রচার অস্ত্রাগার’ এর ক্রমবর্ধমান অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের অধীনে চীনে জাতিগত সংখ্যালঘুদের উপর কমিউনিস্ট পার্টির নিপীড়ন আরও বেড়েছে। জিনজিয়াং, তিব্বত ও ইনার মঙ্গোলিয়ায় বড় মাত্রায় নিপীড়নের ঘটনা ঘটেছে। জাতিসংঘের সাম্প্রতিক একটি প্রতিবেদনে জিনজিয়াংয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে…
প্রশান্ত মহাসাগরের আকাশে ভিন্গ্রহী একাধিক যান (ইউএফও) দেখা গেছে বলে দাবি করেছেন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে বিমান নিয়ে উড়ে যাওয়া চালকদের একাংশ। ভিন্গ্রহী যান নিয়ে গবেষণা করা গবেষকের মতে, গত দু’মাস ধরে প্রশান্ত মহাসাগরের আকাশে এই ভিন্গ্রহী যানগুলোকে দেখা যাচ্ছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সাউথ ওয়েস্ট এবং হাওয়াইয়ান বিমান সংস্থা-সহ আরও বেশ কয়েকটি বিমান সংস্থার বিমান চালকদের দাবি, তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশে এই ধরনের একাধিক উড়ন্ত ভিন্গ্রহী যান দেখেছেন। ভিন্গ্রহী যান চাক্ষুষ করা বিমান চালকদের মধ্যে এক জন মার্ক হুলসি। তার দাবি, ১৮ আগস্ট লস এঞ্জেলেস্ উপকূলে একটি বিমান নিয়ে উড়ে যাওয়ার সময় বুঝতে পারেন তার বিমানের উত্তরে…