…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ পথে প্রবেশ ও স্থায়ী বসবাসের প্রক্রিয়া—ভিসা থেকে গ্রীনকার্ড পর্যন্ত—গত এক বছরে ধারাবাহিকভাবে কঠোর হয়েছে। ট্রাম্প প্রশাসনের একের পর এক নির্বাহী আদেশ, প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন এবং প্রশাসনিক নীতিমালা মিলিয়ে তৈরি হয়েছে এক জটিল কাঠামো, যা লাখো আবেদনকারীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। প্রশ্ন হলো—এই পরিবর্তনগুলো ঠিক কী, আর দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের নাগরিকদের জন্য এর তাৎপর্য কতটা গভীর? ভ্রমণ নিষেধাজ্ঞার বিস্তৃত তালিকা এই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে। ২০২৫ সালের জুনে ১৯টি দেশের ওপর প্রাথমিক ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর, গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প এক নতুন প্রক্লেমেশনের মাধ্যমে সেই তালিকা বাড়িয়ে ৩৯টি দেশে নিয়ে যান, যা কার্যকর হয় চলতি বছরের ১ জানুয়ারি…
গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালিতে অন্তত তিনটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের লিমাহ উপকূল থেকে প্রায় ৮ নটিক্যাল মাইল পূর্বে একটি ট্যাংকার অজ্ঞাত বস্তুর আঘাতে আগুন ধরে যায়, যদিও এতে কোনো হতাহতের ঘটনা বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি। একই দিনে দ্বিতীয় আরেকটি জাহাজও কাঠামোগত ক্ষতির শিকার হয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি অভিযোগ করেছেন, কাতারের পতাকাবাহী ট্যাংকার “আল রেকায়াত”-এ হামলা চালানো হয়েছে, যাকে তিনি আন্তর্জাতিক নৌচলাচল ও বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর সরাসরি আঘাত বলে অভিহিত করেছেন এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেছেন।…
আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে বলা হয়েছে, রাশিয়াকে গোপনে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে চীন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বছর রুশ বাহিনীর জন্য একটি গোপন প্রশিক্ষণ কর্মসূচি ব্যক্তিগতভাবে অনুমোদন করেছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলৌসভ। এই কর্মসূচিতে অন্তত চারজন রুশ ও চীনা জেনারেল সরাসরি যুক্ত ছিলেন বলে ইউরোপীয় দুই কর্মকর্তার বরাতে উল্লেখ করা হয়েছে। প্রশিক্ষণের বিবরণ রয়টার্সের দেখা একটি গোপন রুশ নথি ও ইউরোপীয় গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে বেইজিংয়ের একটি সামরিক স্থাপনায় তেজস্ক্রিয়, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা (NBC) বিষয়ে তিন সপ্তাহব্যাপী একটি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ রুশ সেনা অংশ নেয়, যাদের মধ্যে কেউ কেউ…
তিন বছর ধরে ইউক্রেন এমন পরিস্থিতি সহ্য করে আসছে, যা একসময় ছিল অকল্পনীয়। দেশটির রাজধানীতে আকাশ ও স্থল হামলা, রক্তক্ষয়ী যুদ্ধ; ক্ষেপণাস্ত্র, ড্রোন, গ্লাইড বোমা হামলা ও বিচারবহির্ভূত হত্যা— এমন কোনো ঘটনা নেই যা ঘটেনি। কিন্তু এখন কিয়েভ একেবারেই অপ্রত্যাশিত এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যেটির উৎস আবার ইউক্রেনের মিত্র বলে পরিচিতি পশ্চিমা বিশ্ব। আরও স্পষ্ট করে বললে, যুক্তরাষ্ট্রের তরফ থেকে এসেছে। রাশিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক গড়ার নগ্ন প্রয়াস সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। তিনি প্রকাশ্যেই ক্ষোভ দেখাতে শুরু করেছেন। গত ১৮ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত সৌদি আরব সফর স্থগিত করেছেন জেলেনস্কি। কারণ কিয়েভের ভাগ্য নির্ধারণের জন্য সংলাপে ‘ঘটনাচক্রে’…
উন্নয়নশীল দেশগুলোতে প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন এগিয়ে আছে বলে এক গবেষণা প্রতিবেদনে জানা গেছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজের সেন্টার ফর ফিউচার অব ডেমোক্রেসির এক সাম্প্রতিক জরিপে দেখা যায় উন্নয়নশীল দেশগুলোর ৬২ শতাংশ মানুষই চীনকে সমর্থন করছে। অন্যদিকে বিশ্বে উদারপন্থী গণতান্ত্রিক শাসনব্যবস্থার পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের পক্ষে ইতিবাচক সমর্থন দিয়েছে ৬১ শতাংশ মানুষ। খবর নিউজউইকের। দুই দেশের মধ্যে ভোটের পার্থক্য মাত্র এক শতাংশ। তবে এই ক্ষুদ্র পার্থক্যকে সামান্য ভাবতে নারাজ বিশ্লেষকরা। বরং বিষয়টিকে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বে বাড়তে থাকা মেরুকরণের দিকেই ইঙ্গিত করছেন তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে পশ্চিমা গণতন্ত্র। এই ভাবধারায় চীন ও রাশিয়াকে বরাবরই নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়ে থাকে।…
ধর্ষণের প্রমাণ পেতে দুই আঙুলের পরীক্ষা বা টু ফিঙ্গার টেস্ট অবৈজ্ঞানিক তো বটেই, পাশাপাশিই সমাজের পুরুষতান্ত্রিক মনোভাবের পরিচয় দেয় বলে জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। একইসাথে এ ব্যাপারে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে। সোমবার এ-সংক্রান্ত একটি মামলার শুনানিতে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি হিমা কোহলির বেঞ্চ এই নির্দেশ দেয়। বছর দশেক আগে ভারতে ধর্ষণের পরীক্ষা হিসেবে টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করা হয়। এর পরও দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের প্রমাণ পেতে এই ধরনের পরীক্ষা চালু রয়েছে। এরই প্রেক্ষাপটে এই প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করতে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। ধর্ষণের শিকার নারীর টু ফিঙ্গার টেস্ট করানোর…
আফগান নারী ও মেয়েদের উপর তালিবানের দমন-পীড়ন অব্যাহত রয়েছে। কারণ তালিবানের একজন প্রহরী ছাত্রীদের বোরকা না পরার কারণে ক্যাম্পাসে প্রবেশ করতে বাধা দিয়েছে। গতকাল রোববার ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব আফগানিস্তানের বাদাখশান বিশ্ববিদ্যালয়ে। খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, আফগান মেয়েরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারের বাইরে থাকতে বাধ্য হয়েছিল। কারণ শিক্ষার্থীরা তালিবানদের পছন্দের পোশাকের নিয়ম মানেনি। নারীদের চলাফেরা, বাক, মতপ্রকাশ, কাজের সুযোগ এবং পোশাকের স্বাধীনতার ওপর তালিবানের সীমাবদ্ধতা শুধু এখানেই শেষ নয়। যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এই দলটি ষষ্ঠ শ্রেণি থেকে মেয়েদের স্কুলে যেতেও বাধা দিয়েছে। খামা প্রেস বাদাখশান বিশ্ববিদ্যালয়ের সভাপতি নকিবুল্লাহ কাজীজাদাকে উদ্ধৃত করে জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনের সহিংসতা এবং ছাত্রীদের প্রতি বেআইনি…
ব্রিটিশ সাবমেরিনে নারীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এক কর্মকর্তার বিরুদ্ধে ৫০ সেন্টের (৫০টাকা) বিনিময়ে নারী কর্মীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগসহ নারীদের যৌন হয়রানির বেশ কয়েকটি অভিযোগের তদন্তের নির্দেশ দেন দেশটির রয়্যাল নেভির প্রধান এডিএম স্যার বেন কে। খবর বিবিসির। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে সাবমেরিনে কাজ করা সাবেক নারীরা বলেছেন, কর্মরত অবস্থায় প্রায় সব কর্মকর্তাদের দ্বারাই তারা যৌন হয়রানির স্বীকার হয়েছেন। এক নারী কর্মী ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইলকে জানান, ঘুমানোর সময় তাকে যৌন নিপীড়ন করেন উচ্চ পদমর্যাদার এক কর্মকর্তা। তিনি দাবি করেন, ঐ অফিসার তার কিডনিতে মুষ্টিবদ্ধ হাতে আঘাত করেন। তিনি আরো বলেন, অন্য একজন…
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির স্থানীয় সময় শুক্রবার ভোরের দিকে এক আততায়ী ওই দম্পতির সান ফ্রানসিস্কোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায়। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে বিভিন্ন মার্কিন গণমাধ্যমে এ তথ্য জানায়। জানা যায়, পল পেলোসির ওপর হামলাকারী ন্যান্সি পেলোসিকে হামলার জন্য খুঁজছিল। হামলাকারী পল পেলোসির মুখোমুখি হয়ে কোথায় ন্যান্সি পেলোসি, কোথায় ন্যান্সি পেলোসি বলে চিৎকার করে। এক বিবৃতিতে পেলোসির কার্যালয় থেকে বলা হয়েছে, ৮২ বছর বয়সী পলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে হামলাকারীকে আটক করা হয়েছে। তবে হামলার…
ভারতের উত্তর প্রদেশে বস্তিবাসীদের প্রলোভন দেখিয়ে হিন্দু থেকে খ্রিস্টান বানানোর অভিযোগ উঠেছে। স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা দায়ের করেছে। খবর এনডিটিভির স্থানীয় বিজেপি নেতা অভিযোগকারীদের একত্রিত করার পরে উত্তরপ্রদেশ পুলিশ শুক্রবার মিরাটে কথিত জোরপূর্বক ধর্মান্তরিত করার অভিযোগে একটি মামলা নথিভুক্ত করেছে। বেশিরভাগই স্থানীয় বস্তিতে বসবাসকারী কার্ট বিক্রেতাদের ধাক্কা দেয়। জানা যায়, ৯ জনের বিরুদ্ধে লকডাউনের সময় তাদের সাহায্যের বিনিময়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে। বস্তিবাসীদের একজনের দায়ের করা পুলিশ অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা গির্জায় যাওয়ার জন্য উৎসাহিত করেছিল এবং বস্তিবাসীদের হিন্দু দেবতার মূর্তি ধ্বংস করতে বাধ্য করেছিল। অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, কোভিড লকডাউনের…