Author: আন্তর্জাতিক ডেস্ক

অপহরণ করে নির্যাতনের পর এক সমকামী আফগান মেডিকেল শিক্ষার্থীকে হত্যা করেছে তালিবান। গতকাল মঙ্গলবার গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। নিহত ও-ই শিক্ষার্থীর নাম হামেদ সাবৌরি। হামেদ সাবৌরির পরিবার ও তার পার্টনার বলেন, কাবুলে গত আগস্টে এক চেকপয়েন্টে হামেদকে আটক করে তালিবান। এরপর তিনদিন ধরে তার ওপর নির্যাতন চালানো হয়। শেষমেশ গুলি করে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার ভিডিও তার পরিবারের কাছে পাঠানো হয়েছে। হামেদের পরিবার ইতোমধ্যে আফগানিস্তান ছেড়েছে। হামেদের পার্টনার বাহার বলেন, তালিবান হামেদকে হত্যার পর এর ভিডিও তার পরিবার ও আমাকে পাঠায়। হামেদের পরিবার আফগানিস্তান ছেড়েছে এবং আমি লুকিয়ে আছি। আমরা অন্য যুগলের মতই প্রেমে আবদ্ধ…

Read More

ইসলামিক স্টেটকে(আইএস) সিরিয়ায় ব্যবসা পরিচালনার জন্য অর্থ দিয়েছিল ফ্রান্সের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ। ২০১৩ এবং ২০১৪ সালে আইএসের হাতে ৬০ লাখ ডলারের মতো অর্থ তুলে দেয় প্রতিষ্ঠানটি। ব্যবসা চালিয়ে যেতে একইভাবে প্রতিষ্ঠানটি সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার অঙ্গসংগঠনসহ সিরিয়ায় অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকেও অর্থ দিয়েছিল। আইএসকে অর্থ দেয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের আদালতে প্রমাণিত হয়েছে।  মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ব্রুকলিন শহরের একটি আদালত ওই প্রতিষ্ঠানটিকে ৭৭ কোটি ৮০ লাখ ডলার জরিমানা করে। সিরিয়ায় যখন ইসলামিক স্টেটের তাণ্ডব চলছে, তখন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পুরোদমে ব্যবসা চালায় প্রতিষ্ঠানটি। যদিও ঝুঁকির মুখে সে সময় দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নেয় অনেক বহুজাতিক প্রতিষ্ঠান। আইএসকে সহায়তা দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য, সিরিয়ায়…

Read More

বেলুচিস্তান কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এর বিরুদ্ধে একটি “ভুয়া এনকাউন্টারে” তিন নিখোঁজ ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে। খবর ডনের। গতকাল এ অভিযোগ আনেন ভয়েস ফর বেলুচ মিসিং পার্সনস (ভিবিএমপি) চেয়ারম্যান নাসরুল্লাহ বেলুচ। সিটিডি-এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তারা তথ্য পেয়েছে যে নিষিদ্ধ বেলুচিস্তান লিবারেশন আর্মি গ্রুপের কিছু “সন্ত্রাসী” খারানের উপকণ্ঠে উপস্থিত ছিল এবং একটি বড় সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনা করার লক্ষ্যে প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদের মজুদ রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তীতে সম্ভাব্য আস্তানাটি সনাক্ত করতে নিজস্ব কর্মীদের একটি দল এবং একটি নিরাপত্তা প্রতিষ্ঠান গঠন করা হয়েছিল। গোয়েন্দা দলগুলো আস্তানাটি সনাক্ত করে এবং আশফাক আহমেদ ওরফে জামিলের নেতৃত্বে সাত…

Read More

বিলকিস বানুর ধর্ষকদের মুক্তি নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। এমন নৃশংস অপরাধের সঙ্গে যুক্তদের মুক্তি কেন? এ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। এই মুক্তি আদৌ আইন মেনে হয়েছে কিনা, তা নিয়েও জেগেছে প্রশ্ন। ভারতের গুজরাট রাজ্যে ২০০২ সালের দাঙ্গার সময় বিলকিস বানু নামে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অপরাধে সাজাপ্রাপ্ত ১১ জন ছাড়া পান গত ১৫ আগস্ট। সম্প্রতি গুজরাট সরকার ভারতের সুপ্রিম কোর্টকে জানিয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই তাদের মুক্তি দেওয়া হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে ভারতের স্বাধীনতা দিবসে যখন ওই ১১ দণ্ডপ্রাপ্তকে মুক্তি দেওয়া হয় তারপর গুজরাট সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল তাদের ভালো আচার-ব্যবহারের কারণেই…

Read More

রাশিয়ান আইন প্রণেতারা সোমবার সমকামী বিরোধী আইন কঠোর করার আহ্বান জানিয়েছেন। একইসাথে ক্রেমলিন ব্যয়বহুল দেশপ্রেমিক শিক্ষা প্রকল্পের নির্দেশ দিয়েছে। কারণ, যখন ইউক্রেনে সৈন্যরা লড়াই করছে তখন মস্কো রক্ষণশীলতার দিকে চালিত করার জন্য বাড়িতে বাড়িতে চাপ দিচ্ছে। রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ, ডুমা, ২০১৩ সালের আইনের সংশোধনী নিয়ে একটি পরামর্শ অধিবেশন করেছে। যা কর্তৃপক্ষ “সমকামী প্রপাগান্ডা” বলে মনে করে৷ খসড়া বিলটি “পারিবারিক মূল্যবোধের অস্বীকৃতি” এবং “অপ্রথাগত যৌন প্রবণতার প্রচার” সব বয়সের জন্য নিষিদ্ধ করে এটিকে আরও এগিয়ে নিয়ে যাবে। আইন প্রণেতারা যুক্তি দিয়েছেন, পশ্চিমাদের সাথে রাশিয়ার তীব্র দ্বন্দ্ব এবং এর সশস্ত্র বাহিনীর প্রতিবেশীদের সাথে যুদ্ধের মধ্যে আইনটি কঠোর করা দরকার। সিনিয়র আইন প্রণেতা…

Read More

আফগানিস্তানে তালিবান সরকারের অধীনে নারীদের অধিকার হারানোর শঙ্কা সেই শুরু থেকেই। সময় যতো গড়াচ্ছে বাস্তবে রূপ নিচ্ছে সেই শঙ্কা। বাড়ি ছেড়ে পালিয়েছেন বলে তালিবান তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে পারেন। এমন ভয়ে আত্মহত্যা করেছেন আফগানিস্তানের ঘোর প্রদেশের এক নারী। তালিবানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এক বিবাহিত লোকের সঙ্গে ওই নারী গত শুক্রবার বাড়ি ছেড়ে পালান। এর জেরে তালিবান কর্তৃপক্ষ ওই নারীকে পাথর নিক্ষেপের পরিকল্পনা করেন। প্রকাশ্যে এমন অপমানের ভয়ে ওই নারী আত্মহত্যা করেছেন। দেশটির কর্মকর্তারা বলেছেন, ওই নারী যে বিবাহিত লোকের সঙ্গে পালিয়েছেন গত ১৩ অক্টোবর তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।…

Read More

মেটার ক্রসচেক প্রোগ্রামের অধীনে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালভিয়াকে দেওয়া বিশেষাধিকারগুলোর বিষয়ে দ্য ওয়্যার-এর প্রতিবেদন প্রকাশের পর মেটা প্রতিবেদনগুলোকে জাল বলে দাবি করেছে। মেটা পলিসি কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্ডি স্টোন এবং চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার গাই রোজেন প্রথমে টুইটারে এই দাবি করেছেন। তারপরে ১২ অক্টোবর মেটাও তার অফিসিয়াল ওয়েবসাইটে একই ধরনের বিবৃতি প্রকাশ করেছে। মেটা এবং এর কর্তাদের দেওয়া বিবৃতির প্রতিক্রিয়া জানিয়েছে দ্য ওয়্যার। একইসাথে প্রতিবেদন সম্পর্কে উত্থাপিত অন্যান্য প্রশ্নের উত্তরও দিয়েছে। স্টোন এর fb.com ইমেল ব্যবহার করা হয় রোজেন তার টুইটারে যে বিষয়গুলো তুলে ধরেছেন তার মধ্যে একটি হলো, দ্য ওয়্যারের শেয়ার করা ছবিতে ইমেল আইডিটি অ্যান্ডি স্টোনের বর্তমান…

Read More

স্বামী-স্ত্রীর একে অপরের সম্পত্তির উপর অধিকার থাকবে, এ এক প্রকার স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু আইনে বিয়ের স্বীকৃতি নেই এমন দেশে যুগল যদি হন সমকামী, তা হলে কী হবে? রক্তের সম্পর্ক কিংবা আইন মেনে বিবাহ, এই দু’টি ছাড়া ব্যাংক কিংবা জীবন বিমার ‘নমিনি’ কেউ হতে পারেন না। ফলে বহু বছর ধরে একসঙ্গে ঘর করেও একে অপরকে খাতায়-কলমে এমন কোনও অধিকার দিতে পারছিলেন না কলকাতা শহরের সমকামী যুগল সুচন্দ্রা দাস ও শ্রী মুখোপাধ্যায়। এবার যেন সেই বাধা কাটতে যাচ্ছে। জীবন বীমা, ব্যাংকের অ্যাকাউন্টে সঙ্গীকে ‘নমিনি’ করতে পারবেন সমকামীরা। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, একটি আবেদন…

Read More

ভারতীয় গণমাধ্যমের প্রায় ৯০ শতাংশই দেশটির উঁচু বর্ণের গোষ্ঠীর দখলে বলে নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এমনকি একটি দলিত বা আদিবাসীও দেশটির মূলধারার গণমাধ্যমের নেতৃত্ব দিচ্ছেন না। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে। অক্সফ্যাম ইন্ডিয়া-নিউজলন্ড্রির রিপোর্টের দ্বিতীয় সংস্করণ ‘আমাদের গল্প কে বলে: ভারতীয় গণমাধ্যমে প্রান্তিক জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি প্রায় ৪৩টি ভারতীয় প্রিন্ট, টিভি এবং ডিজিটাল মিডিয়া আউটলেট পর্যালোচনা করে করা হয়েছে। ২০২১ সালের এপ্রিল থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ২০ হাজারেরও বেশি ম্যাগাজিন এবং সংবাদপত্রের নিবন্ধ, ৭৬ অ্যাঙ্করের ২,০৭৫টি প্রাইম-টাইম বিতর্ক, ৩,৩১৮টি প্যানেলিস্ট এবং ১২ মাসের অনলাইন সংবাদ…

Read More

তুরস্কে একটি গ্যাস হাব বানাতে চায় মস্কো। সেই হাব থেকে বিশ্বের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করা যাবে। প্রয়োজনে এর জন্য একটি নতুন পাইপলাইন তৈরি করা হবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নতুন এই লাইনকে অভিহিত করা হচ্ছে “টার্ক স্ট্রিম” নামে। ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি কাজাখস্তানে সাবেক সোভিয়েত দেশগুলোর একটি নিরাপত্তা সংক্রান্ত বৈঠক হয়। সেখানে তুরস্ক এবং রাশিয়া দুই দেশের রাষ্ট্রপ্রধানই উপস্থিত ছিলেন। ওই বৈঠকের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠক করেন এরদোয়ান ও পুতিন। সেখানেই গ্যাস হাব নিয়ে দীর্ঘ আলোচনা হয়। পুতিনের প্রস্তাব, তুরস্কে একটি গ্যাস হাব তৈরি করা হবে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ করা…

Read More