…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমাদেশগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’তে ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করতে পারে বলে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে ইরান সংলাপে বসার আগ্রহ প্রকাশ করলে পশ্চিমারা ইরানের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ইউরোপীয় কূটনীতিকদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরা, রয়টার্স ও এপি এ তথ্য জানিয়েছে। আল জাজিরা জানিয়েছে, পশ্চিমা শক্তিগুলি বৈশ্বিক পারমাণবিক সংস্থা ইরানকে সেন্সর করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে, কারণ ইরান তার কয়েকটি সাইটে পাওয়া ইউরেনিয়াম কণা সম্পর্কে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাথে সহযোগিতা করতে রাজি হয়েছে। ২০১৫ সালের পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে আমেরিকার যে বিতর্ক চলছে, তাতে সামান্য আশার আলো…
সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার মূলহোতা হিসাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দোষী করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রকাশ করা এই প্রতিবেদনে বলা হয়েছে, খাশোগিকে আটক কিংবা হত্যার একটি পরিকল্পনা অনুমোদন করেন যুবরাজ। খাসোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা প্রকাশ হলে আন্তর্জাতিক মহলে প্রশ্ন দেখা দিয়েছিল—সৌদির মেগাসিটি প্রকল্প ‘নিওম’ এতে বাধাগ্রস্ত হতে পারে। তবে এসবে সৌদির মেগাসিটি প্রকল্পে কোনো চোট পড়বের না বলে জানিয়েছে বিশ্লেষকরা।রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, যুবরাজের বিরুদ্ধে মার্কিন এই প্রতিবেদনে মেগাসিটিতে বিনিয়োগকারীদের ওপর কোনো প্রভাব পড়বে না। যদি না যুক্তরাষ্ট্র যুবরাজের বিরুদ্ধে কার্যত কোনো পদক্ষেপ না…
মিয়ানমারের গণতান্ত্রিক নেতৃ অং সাং সু চিকে ক্ষমতা থেকে হটিয়ে দেশটির সামরিক বাহিনী ক্ষমতা দখল করে নেয়। ক্ষমতা দখলের পরদিনই যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (এফআরবিএনওয়াই) রক্ষিত এক বিলিয়ন ডলার সরানোর চেষ্টা করে মিয়ানমার সামরিক সরকার। তবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তা টের পেয়ে আটকে দিয়েছে। বিষয়টি সম্পর্কে জানেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাসহ তিনজনের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। চলতি বছরের ১ ফেব্রুয়ারি এই অভ্যূত্থানের ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র সরকারের একজন কর্মকর্তাসহ এ বিষয়ে জানেন- এমন তিনজনের বক্তব্যের ভিত্তিতে রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, মিয়ানমারের ওই তহবিল এখন অবরুদ্ধ অবস্থায় রেখেছে নিউ ইয়র্ক ফেড। মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে গত ৪ ফেব্রুয়ারি…
শুভ্র সরকার : আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ফিলিস্তিনের কাছ থেকে দখল করা ভূমিতে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কি-না সে বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। গত বুধবার (০৩ মার্চ) আদালতের চিফ প্রসিকিউটর ফাতু বেনসৌদা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। মাসের শুরুর দিকে আইসিসির প্রিট্রায়াল চেম্বারের সংখ্যাগরিষ্ঠ বিচারক এই মতামত প্রদান করেন। নানা ধরনের তদবির ও চাপকে উপেক্ষা করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের ভিত্তি তৈরি করা হয়েছে বলে জানা যায়। এরপর বুধবার (০৩ মার্চ) আইসিসির চিফ প্রসিকিউটর ফাতু বেনসৌদা এক বিবৃতিতে জানান, ফিলিস্তিনের পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের কার্যালয়ের তদন্ত শুরুর বিষয়টি আজ নিশ্চিত হয়েছে। তদন্তটি স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত, ভয়…
আফাগানিস্তানে আবারও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে। দেশটিতে গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে প্রায়ই হত্যার ঘটনা ঘটে। গত মঙ্গলবার(০২ মার্চ) দেশটির আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নাঙ্গারহারের রাজধানী জালালাবাদে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যার করা হয়েছে। অফিস থেকে পায়ে হেঁটে বাড়িতে ফেরার সময় তাদের গুলি করে হত্যা করা হয়। তবে এ হত্যার দায় স্বীকার করেছে উগ্র সন্ত্রাসীগোষ্ঠী আইএস। জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্সকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। সন্ত্রাসী সংগঠন আইএসের স্থানীয় সহযোগী একটি সংগঠন ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেছে, ওই তিন সাংবাদিক আফগান সরকারের প্রতি অনুগত গণমাধ্যম প্রতিষ্ঠানে কাজ করছিলেন। তাই তাদের হত্যা করা হয়েছে। গত…
বিশেষ প্রতিনিধি : এই সপ্তাহে ভারতের এক মুসলিম সাংবাদিক কারাগারে তার পাঁচ মাস পূর্ণ করেছেন। উত্তরপ্রদেশের হাথরসে দলিত পরিবারের এক কিশোরীকে গণধর্ষণের পর হত্যার খবর সংগ্রহ করতে যাওয়ার পথে মথুয়ার পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পান। ৪১ বছর বয়সী সিদ্দিকি কাপ্পানকে গত বছর অক্টোবরে গ্রেফতার করা হয়। হাথরস উত্তর প্রদেশের ছোট একটি শহর, রাজধানী নয়া দিল্লি থেকে প্রায় ২০০ কি.মি. দূরে অবস্থিত। সেপ্টেম্বরের ১৪ তারিখ, ১৯ বছর বয়সী দলিত কিশোরীকে হিন্দুদের মধ্যে প্রভাবশালী ঠাকুর সম্প্রদায়ের চার ব্যক্তি গণধর্ষণ করে। অত্যাচারে মেয়েটির স্পাইনাল কর্ড মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এরপর নয়া দিল্লির একটি হাসপাতালে দুই সপ্তাহ পর তার মৃত্যু হয়।…
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আবারও উগ্রবাদী হামলার হুমকি দেওয়া হয়েছে। হামলার হুমকির শঙ্কায় মার্কিন কংগ্রেসের অধিবেশন এক দিনের জন্য স্থগিত করা হয়েছে। এ কারণে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনপ্রণেতাদের সতর্ক করে ক্যাপিটল পুলিশ বলেছে, উগ্রবাদী মিলিশিয়ারা ৪ মার্চ ক্যাপিটল হিলে আবার হামলা চালাতে পারে। এমন গোয়েন্দা তথ্য আসার পর রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ৬ জানুয়ারির মতো আবার কোনো সহিংস ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড ও পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, গোয়েন্দারা জানতে পেরেছেন একটি উগ্রপন্থী দল এ ভবনে হামলা পরিকল্পনা করেছে। নিরাপত্তা বাহিনী বলছে,…
ভারতের শতাধিক মাদ্রাসায় হিন্দু ধর্মগ্রন্থ পড়ানোর উদ্যোগ নিয়েছে দেশটির বিজেপি সরকার। নতুন জাতীয় শিক্ষা নীতির আওতায় দেশটির শতাধিক মাদ্রাসায় গীতা, বেদ বা রামায়ণের মতো হিন্দু ধর্মগ্রন্থ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ১০০ মাদ্রাসায় এগুলো পড়ানো শুরু করা হবে। পরবর্তীতে ৫০০ মাদ্রাসায় তা চালু করা হবে। তবে দেশটির শিক্ষাবিদরা অনেকেই এই পদক্ষেপে চিন্তিত। প্রাচীন ভারতীয় জ্ঞান ও পরম্পরা’ নামে নতুন একটি বিষয় চালু করে তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণীর ছাত্রদের এগুলো পড়ানো হবে বলে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা জানিয়েছে। দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং বা এনআইওএস, ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি স্বশাসিত সংস্থা। তারাই নতুন জাতীয় শিক্ষা নীতির…
বিশেষ প্রতিনিধি : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈশ্বিক দায়বদ্ধতা থেকে যুক্তরাষ্ট্রকে গুটিয়ে নিয়েছিলেন অনেকটাই। বেশ কিছু ইস্যুতেই তখন চুপ ছিল হোয়াইট হাউস। তবে বাইডেন তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে আবারও বৈশ্বিক অঙ্গনে দায়বদ্ধতা ও দায়িত্ববোধ পালনে নেতৃত্ব দেওয়ার অবস্থানে ফিরিয়ে আনছেন। গত ২০ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে প্রায় দেড় মাসে যুক্তরাষ্ট্রকে বিভিন্ন দেশে মানবাধিকার, গণতন্ত্রসহ বিভিন্ন ইস্যুতে সরব দেখা যাচ্ছে। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহির অংশ হিসেবে হোয়াইট হাউসসহ সর্বত্র নিয়মিত সাংবাদিকদের ব্রিফিংয়ের ব্যবস্থা আবারও চালু করবেন বলে নির্বাচনী প্রচারে কথা দিয়েছিলেন জো বাইডেন। মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন বা চীন, রাশিয়ায় বিরোধী ও ভিন্নমতাবলম্বী, সংখ্যালঘু দমন-পীড়নের অভিযোগ নিয়ে প্রতিক্রিয়াই শুধু…
সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও দেশটির উচ্চপদস্থ চার কর্মকর্তার বিরুদ্ধে জার্মানির একটি আদালতে মানবতাবিরোধী মামলা দায়ের হয়েছে। দেশটির কার্লসরুয়্যে ফেডারেল কোর্ট অব জাস্টিসে তথ্য ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টাস উইদাউট বডার্সের (আরএসএফ) পক্ষ থেকে এই মামলা করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান ও ডয়েচে ভেলে বাংলা। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সৌদিতে সাংবাদিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও করা হয়েছে এ মামলায়। অভিযুক্ত চার কর্মকর্তা হলেন যুবরাজ সালমানের ঘনিষ্ঠ উপদেষ্টা সৌদ আল–কাহতানি, আহমাদ আসিরি, ইস্তাম্বুলে সৌদি আরবের সাবেক কনসাল জেনারেল মোহাম্মদ আল–তাইবি এবং সৌদি গোয়েন্দা কর্মকর্তা মাহের মুতরেব।…