…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
নানা চড়াই উৎরাই পেরিয়ে চলতি বছরের জানুয়ারির ২০ তারিখে বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন জো বাইডেন। শপথ নেওয়ার মাস পেরুতেই যুক্তরাষ্ট্রের চিরায়ত ধারায় ফিরেছেন জো বাইডেন। সিরিয়ার পূর্বাঞ্চলে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর স্থাপনায় বিমান হামলা চালিয়ে যুদ্ধে তিনি হাতেখড়ি করলেন। গতকাল বৃহস্পতিবারের এ হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর তার নির্দেশে এটাই প্রথম হামলা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর তার নির্দেশে জানামতে এটাই প্রথম হামলা। সিরিয়ায় যে স্থানে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা হয়েছিল, গতকালের ওই হামলা…
উইঘুর মুসলিমদের প্রতি চীন যে আচরণ করছে তাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডার সংসদ। হাউস অব কমন্সে গতকাল সোমবার(২২ ফেব্রুয়ারি) এ বিষয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। তবে একই দিনে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেওয়া বক্তৃতায় সংখ্যালঘু উইঘুরদের উপরে গণহত্যা চালানোর অভিযোগ প্রত্যাখান করেছে চীন। উইঘুরে কখনোই কোনো গণহত্যা, বাধ্যতামূলক শ্রম ও ধর্মীয় নিপীড়নের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনে উইঘুর মুসলিমদের প্রতি যে নিপীড়ন চলছে তাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডার হাউস অফ কমন্স। প্রস্তাবটি ২৬৬-০ ভোটে পাস হয়, যেখানে বিরোধী দলের সবাই এবং ক্ষমতাসীন লিবারেল পার্টির একটি…
শুভ্র সরকার : তিন সপ্তাহ হয়ে গেছে মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনা ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে। বন্দি করা হয়েছে অং সান সু চি সহ দেশের একাধিক নির্বাচিত প্রতিনিধি এবং রাজনৈতিক কর্মীকে। তারই প্রতিবাদে দেশ জুড়ে প্রবল বিক্ষোভ শুরু হয়েছে। প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছে যুবসমাজ। এমন বিক্ষোভ দেশটি আগে কখনো দেখেনি। সেনাবাহিনী ক্ষমতা দখলের পর এটিই দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ। এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন দেশের দূতাবাসের সামনে সমবেত হয়। তাদের উদ্দেশ্য ছিলো বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ। পাশাপাশি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে এসময় অফিস-আদালতে না যাওয়া এবং ধর্মঘট সফলের আহ্বান জানিয়ে স্লোগান দেয় তারা। কী কারণে এই সেনা অভ্যুত্থান প্রথম সম্ভাব্য কারণ: ২০১৫ সালে…
সেনা শাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়া বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ এখনো জারি রেখেছে। বিক্ষোভকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেছে দেশটির সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান। মিয়ানমারে জান্তাদের হুমকির পরও সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ অব্যাহত। বরং যত দিন যাচ্ছে, বিক্ষোভ আরও জোরালো হচ্ছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত এবং অং সান সু চিসহ রাজনীতিকদের আটকের প্রতিবাদে আজ সোমবার(২২ ফেব্রুয়ারি) সাধারণ ধর্মঘট এবং রাস্তায় রাস্তায় আরও বিক্ষোভ দেখানোর ডাক দিয়েছে মিয়ানমারের অভ্যুত্থানবিরোধীরা। কর্তৃপক্ষের হুমকি এড়িয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। এ থেকে যে কোনো সময় আরও প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের বিক্ষোভকে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের…
আমেরিকান টিকাপ্রস্তুতকারী সংস্থা ফাইজার এবং তার জার্মান সহযোগী বায়োএনটেক এ বার দাবি করল, তুলনামূলক গরম তাপমাত্রাতে ভাল থাকবে তাদের টিকা। শুরুতে তারা জানিয়েছিল, ভ্যাকসিন সংরক্ষণে মেরুপ্রদেশীয় ঠান্ডা প্রয়োজন। সেই অনুযায়ী গাইডলাইন তৈরি করা হয়েছিল। এত দিন মাইনাস ৬০ থেকে মাইনাস ৮০ ডিগ্রি সেলসিয়াসে মজুত রাখা হচ্ছিল ভ্যাকসিন। অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করতে হয় বলে ফাইজারের টিকা কেনায় পিছিয়ে এসেছিল গ্রীষ্মপ্রধান দেশগুলো। তবে ফাইজার এখন দাবী করছে, সাধারণ ফার্মাসিউটিক্যাল ফ্রিজার ও রেফ্রিজারেটরেও তাদের ভ্যাকসিন ভালো থাকবে। গত ১৯ ফেব্রুয়ারি এ সংক্রান্ত তথ্য-উপাত্ত মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনে (এফডিএ) জমা দিয়েছে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এখন পুরনো গাইডলাইন সংশোধন করে ফাইজার এফডিএকে জানিয়েছে,…
মহামারি করোনা ভাইরাসের ভ্যাকসিন বণ্টন প্রক্রিয়া নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বিশ্বের ধনী ১০ রাষ্ট্র ভ্যাকসিনের ৭৫ শতাংশই কব্জা করেছেন যার বিপরীতে এখনো ১৩০টি দেশ ভ্যাকসিনের ছোঁয়াও পায়নি। আর এই বণ্টন প্রক্রিয়াকে তিনি ‘চরম অসম ও অন্যায্য’ বলে উল্লেখ করেছেন। গতকাল বুধবার(১৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের সেক্রেটারি কাউন্সিলের শীর্ষ পর্যায়ের একটি বৈঠকে গুতেরেস এসব কথা জানান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। জাতিসংঘের মহাসচিব বলেন, ‘এই কঠিন মূহূর্তে ভ্যাকসিন সমতাই বিশ্ব সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।’ বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য টিকা নিশ্চিত করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গঠন করা কোভ্যাক্স কর্মসূচি ইতোমধ্যে প্রাথমিক লক্ষ্য অর্জন করতে…
৬ থেকে ১৭ বছরের শিশুদের দেহে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিনের কার্যকারিতা যাচাইয়ে নতুন ট্রায়াল শুরু করছেন গবেষকরা। এ লক্ষ্যে স্বেচ্ছাসেবী ৩০০ জন শিশুর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করতে যাচ্ছেন তারা। যুক্তরাজ্যের গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, এই ক্লিনিক্যাল ট্রায়ালেই বোঝা যাবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি শিশুদের দেহে কতোটা শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারবে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত প্রাপ্তবয়স্কদের জন্য যে তিনটি ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন। বাকি দুটি হচ্ছে যুক্তরাষ্ট্রের মর্ডানা এবং ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। বাংলাদেশেও ভ্যাকসিনেশন কার্যক্রম চলছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের মাধ্যমে। এ বিষয়ে পেডিয়াট্রিক ইনফেকশন অ্যান্ড ইম্যুনিটির অধ্যাপক এবং অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়ালের চিফ ইনভেস্টিগেটর অ্যান্ডিয়…
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার অন্ত্যেষ্টিক্রিয়ায় জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ, যারা শোক জানাতে এসেছিলেন তাদের পরিবহণের জন্য ভুয়া অর্থব্যয়ের হিসেব দেখানো হয়েছে। এ অভিযোগে দক্ষিণ আফ্রিকায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এক প্রতিবেদনে এখবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইস্টার্ন কেপ প্রদেশের বর্তমান ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এর নামকরা সব সদস্যরা রয়েছেন। তারা অবশ্য এই অভিযোগের বিষয়ে কোন মন্তব্য করেননি। আইনজীবীরা তাদেরকে দুর্নীতি এবং মানি লন্ডারিং এর দায়ে অভিযুক্ত করেছেন। অর্থমূল্যে যার পরিমাণ প্রায় সাত লাখ ডলার। ২০১৪ সালে প্রথম এই দুর্নীতির অভিযোগগুলো উঠতে থাকে। ইস্টার্ন কেপ এর কুনুতে ২০১৩ সালের ডিসেম্বরে ম্যান্ডেলার সেই অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বের…
অস্ট্রিয়া ও চেক সীমান্তে করোনাভাইরাসের আরো ছোঁয়াচে সংস্করণ ছড়িয়ে পড়েছে। তাই জার্মানি চেক প্রজাতন্ত্রের সীমান্ত এলাকা ও অস্ট্রিয়ার টিরোল প্রদেশ থেকে মানুষের যাতায়াত আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপে করোনা পরিস্থিতি সম্পর্কে আবার সতর্ক করে দিয়েছে ডাব্লিউএইচও৷ আগামী রবিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। করোনা সংকট মোকাবিলা করতে হলে শুধু দেশের মধ্যে কড়া পদক্ষেপ নিলে চলবে না, বড় বিপদ আটকাতে প্রয়োজনে সীমান্ত বন্ধ করার মতো চরম সিদ্ধান্তেরও প্রয়োজন। গত বছর সংকটের সূচনার সময় ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ মুক্ত সীমান্ত বন্ধ করে সমালোচনার মুখে পড়েছিল৷ এবার কোভিড ১৯-এর ছোঁয়াচে সংস্করণগুলির গতি কমাতে আবার সেই পথেই এগোতে হচ্ছে কিছু দেশকে৷ চেক…
বিশ্বের অন্যান্য দেশের মত জার্মানিতেও ধীরে ধীরে কমে আসছে করোনা সংক্রমণ। দেশটির চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, সময়মত করোনার কার্যকরি টিকাদান কর্মসূচি শুরু করাসহ দ্বিতীয় দফায় স্বাস্থ্যখাতে সুষ্ঠু ব্যবস্থাপনাই এর প্রধান কারণ। বুধবার জার্মানির ফেডারেল ও রাজ্য সরকারগুলি লকডাউনের মেয়াদ ৭ই মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ করোনা সংক্রমণের কমে চলা হারের আলোকে পরিস্থিতির উন্নতির আশা করছেন চ্যান্সেলর ম্যার্কেল৷ আঙ্গেলা ম্যার্কেল বলেন, জার্মানি এখন তিনটি আক্রমণাত্মক মিউটেশনের মোকাবিলা করছে। নতুন বৈশিষ্ট্যের এসব ভাইরাস শক্তিশালী হয়ে উঠার আগেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। নতুন বৈশিষ্ট্যের ভাইরাসগুলো ভ্যাকসিনের কার্যকারিতা বিনষ্ট করে দিতে পারে। তিনি আরো বলেন, লোকজনের জন্য এই লকডাউনটি কতটা কঠিন সেটি তিনি অনুধাবন করেন।…