…
এডিটর পিক
বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারত–বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের কাছে একটি ইমিগ্রেশন…
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
Trending Posts
-
ইসলামী ব্যাংক থেকে সিটি ব্যাংক, ঝুঁকির তালিকায় ১৮ ব্যাংক
নভেম্বর ২০, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments -
ঢাকায় বড় নাশকতার ছক! নভেম্বরের শেষেই কি অচল হবে রাজধানী?
নভেম্বর ২১, ২০২৬By ডেস্ক রিপোর্ট | 0 Comments
- গান গাওয়ার অপরাধে ৭৪ বেত্রাঘাত, ইরানে নারীর স্বাধীনতার লড়াই কি থামবে?
- মাটির নিচে গাছের গোপন ইন্টারনেট
- যে দেশে একসময় বৃষ্টির জন্য মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল!
- সীমান্তের ওপারে সশস্ত্র প্রস্তুতি
- বাংলাদেশে এইচআইভি শনাক্তদের ১৭ শতাংশই শিক্ষার্থী, পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি
- সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, বাংলাদেশে ফেরার নতুন ছক?
- বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক উপাদান, ইন্দোনেশিয়ায় আটক
- যে সমুদ্রযাত্রায় জন্ম নেয় বিবর্তনবাদ
Author: আন্তর্জাতিক ডেস্ক
বিশেষ প্রতিনিধি : মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ ঠেকাতে রাস্তায় শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের ওপর ছোঁড়া হচ্ছে রাবার বুলেট, জলকামান। এমনকি কখনো কখনো ছোড়া হচ্ছে সাউন্ড গ্রেনেড ও তাজা গুলি। চলছে গ্রেফতার অভিযান, বাড়ি বাড়ি তল্লাশি। এখন বাড়ি বাড়ি ঢুকে চালানো হচ্ছে হামলা, ভাঙচুর ও লুটপাট করছে সেনা-পুলিশ। নিরাপত্তা বাহিনীর এই অপতৎপরতা বিক্ষোভকারীদের জন্য নতুন আতঙ্কের সৃষ্টি করেছে। দেশজুড়ে এসব ঘটনার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এদিকে জোর করে ক্ষমতা দখলের পর থেকেই নিজেদের অবস্থান পোক্ত করতে শুরু থেকেই নানা বিধি-নিষেধ ও আইন চালুর সঙ্গে সঙ্গে সহিংস দমন পীড়ন চালিয়ে যাচ্ছে জান্তা সরকার। চলতি সপ্তাহে তা আরও ভয়ানক রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের…
ইরান – যুক্তরাষ্ট্র সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আবহকে উত্তপ্ত করে রেখেছে। এ দ্বন্দ্ব দীর্ঘদিনের। সম্প্রতি সময়ে তা আরও জটিল হয়ে উঠছে। যা মধ্যপ্রাচ্যকে নিয়ে এসেছে যুদ্ধের দ্বারপ্রান্তে। ইরানের খনিজ সম্পদ, পারমাণবিক শক্তি উস্কে দিচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবাজ মানসিকতাকে। এর সাথে যুক্ত হয়েছে ইসরায়েল। এই পরিস্থিতির শেষ কি আদৌ কূটনৈতিকভাবে সম্ভব? নাকি এর শেষ পরিণতি যুদ্ধই? এই প্রশ্নগুলো বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। একনজরে দেখে নেয়া যাক সম্প্রতি এই ত্রয়ীর কার্যবিধি। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে বৈঠকের যে প্রস্তাব যুক্তরাষ্ট্র দিয়েছিল, তা ফিরিয়ে দিল ইরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে– যুক্তরাষ্ট্র তাদের ওপর থেকে…
পৃথিবীতে প্রতিনিয়তই কোলাহল হট্টগোল শব্দের ঝনঝনানি বাড়ছে। অনেকটা চাকার গতিতেই। চারদিকে শব্দের এতোটাই কোলাহল যে ক্ষাণিক দূর থেকে কাউকে ডাকলে তা আর পৌঁছাচ্ছে না। অন্যান্য শব্দের ভিড়ে কিংবা স্রোতে ভেসে যায়। অথবা কেউ ডাকলেও আসছে না এদিকে। এতো এত শব্দের ভিড় কিংবা বোঝা স্বাভাবিকভাবেই কান চেপে ধরে, চোট পড়ে আমাদের শ্রবণ ক্ষমতাতে।এছাড়াও একটানা লাউড ভলিউমে গান বা সিনেমা, ল্যাপটপ-মোবাইল-ট্যাবে অডিও ভিডিও কনফারেন্স, হেডফোন লাগিয়ে কথাবার্তা ইত্যাদি কারণে আমাদের কানের শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হতে থাকে। ফলে দূর থেকে নিকটে এসে মুখ নড়লেও আমরা শুনতে পাই অল্পই। এভাবে চলতে থাকলে আগামী ২০৫০ সাল নাগাদ আমাদের শ্রবণশক্তি দেড়গুণেরও বেশি হ্রাস পাবে…
বিশ্বে মহামারি করোনা কিছুটা দুর্বল হয়ে কমতির পথে পা বাড়ালেও ইউরোপের কিছু দেশে এখনো করোনা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও করোনা তার বিষদাঁতে মরণ-কামড় দিয়ে রেখেছে। দেশটিতে এখনো প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এদিকে চলমান লকডাউনে অস্থির হয়ে লোকজনও চাচ্ছে লকডাউনে কিছুটা শিথিলতা আসুক। কিন্তু করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতির দিকে দৃষ্টি রেখে এখন উভয় সংকটেই পড়েছেন দেশটির সরকার। এদিকে কদিন আগেই দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জানিয়েছিলেন, জার্মানিতে প্রয়োজনের বাইরে একদিনও লকডাউন রাখা হবে না। দেশটিতে চলা লকডাউনের সময়সীমা আগামী ৭ই মার্চ পর্যন্ত থাকলেও দেশটির সার্বিক করোনা পরিস্থিতি লকডাউন আরো প্রলম্বিত করার প্ররোচনাই দিচ্ছে যেন। জার্মানি এখন…
বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গে এক মাসের বেশি সময় ধরে আট দফায় বিধানসভা ভোট হবে। আসন সংখ্যা ২৯৪ টি। ভোট চলবে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল অব্দি এবং ফলাফল প্রকাশ হবে ২ মে। প্রথম পর্বের ভোট হবে ২৭ মার্চ। তারপর ১ এপ্রিল, ৬ এপ্রিল, ১০ এপ্রিল, ১৭ এপ্রিল, ২২ এপ্রিল, ২৬ এপ্রিল, ২৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। কলকাতার ভোট হবে দুই দফায়। ২৬ এপ্রিল দক্ষিণ কলকাতার ভোট। ২৯ এপ্রিল উত্তর কলকাতার ভোট। ফলাফল প্রকাশ করা হবে ২ মে। গতবার ভোট হয়েছিল ৭ দফায়। ধারণা করা হচ্ছে, চলমান মহামারীর জন্য দফা বাড়ানো হয়েছে। যদিও ১০ দফায় ভোট করার জন্য আগে থেকেই দাবি জানিয়েছিল…
যুক্তরাষ্ট্রের আলোচিত গত নির্বাচনের পর থেকেই গুঞ্জন চলছিল ট্রাম্প নতুন দল গড়তে যাচ্ছেন। এবিষয়ে অবশ্য ট্রাম্প আকার ইঙ্গিতে কিছু বললেও কখনো নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে এবার নতুন করে কোনও রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসাথে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান হয়ে তৃতীয়বারের মতো লড়ার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল রবিবার (২৮ ফেব্রুয়ারি) ফ্লোরিডায় অরল্যান্ডোর হায়াত রিজেন্সি হোটেলে রক্ষণশীলদের সম্মেলনে একথা জানান তিনি। ফ্লোরিডার অরল্যান্ডোর হায়াত রিজেন্সি হোটেলে গত বৃহস্পতিবার(২৫ ফেব্রুয়ারি) রক্ষণশীলদের সম্মেলন শুরু হয়। গতকাল রোববার সম্মেলনের শেষ দিনের বক্তা ছিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। আগের টানা তিন দিন রিপাবলিকান পার্টির রক্ষণশীল নেতারা…
মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে চলমান বিক্ষোভে আজ কাঁদুনে গ্যাস, স্টান গ্রেনেড নিয়ে বিক্ষোভকারীদের উপর চড়াও হওয়ার পাশাপাশি গুলিও ছুড়েছে পুলিশ। এ সময় পুলিশের গুলিতে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে বলে জানা যায় আন্তর্জাতিক সংবাদসংস্থা আল জাজিরা সুত্রে। দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর আজকের দিনটিকে ভয়াবহতম রক্তাক্ত দিন বলে আখ্যায়িত করছে গণমাধ্যমগুলো। স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রচারকৃত ছবিতে দেখা গেছে, রক্তাক্ত অবস্থায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করছেন সহকর্মীরা। আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে, ইয়াঙ্গুন, দাওয়েই এবং মান্দালাইয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি, রাবার বুলেট এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। গুলিতে অন্তত…
শুভ্র সরকার : প্রথম বিশ্বযুদ্ধ শেষে ব্রিটিশদের হাতে প্যালেস্টাইন তুলে দেয় লীগ অব নেশন্স। সেখানে ব্রিটিশ শাসন চলেছে ১৯৪৮ সাল পর্যন্ত। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপে যে ইহুদী নিধনযজ্ঞ (হলোকাস্ট) চলে, তার শিকার হন লাখ লাখ ইহুদী। তখন থেকে একটি ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং এর স্বীকৃতির জন্য আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে। ১৯৪৭ সালের ২৯ শে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের প্যালেস্টাইন ভাগ করার পরিকল্পনায় একটি আরব এবং একটি ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ছিল। এই পরিকল্পনায় জেরুসালেম নগরীর জন্য একটি বিশেষ কৌশল গ্রহণের কথা বলা হয়। ইসরায়েল পরিকল্পনাটি মেনে নিলেও প্রত্যাখ্যান করেছিল আরবরা। এই পরিকল্পনাকে আরবরা দেখছিল তাদের ভূমি কেড়ে নেয়ার ষড়যন্ত্র হিসেবে।…
একক ডোজের জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ টিকার জরুরি অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল। শুক্রবার ( ২৬ ফেব্রুয়ারি) এ টিকার অনুমোদন দেওয়া হয়। শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের পাশাপাশি ভোক্তা ও শিল্প প্রতিনিধিদের সমন্বয়ে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের গঠিত ২২ সদস্যের কমিটি দীর্ঘ ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেন। প্যানেলের সুপারিশগুলো বাধ্যতামূলক না হলেও তারা সেটা অনুসরণ করেছেন এবং তাদের ব্যাপক সমর্থনের আশা করা হয়েছিল। গত ডিসেম্বরে ফাইজার ও মডার্নার অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে তৃতীয় ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন (ইইউএ) পেল জনসন অ্যান্ড জনসন। ২৫ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি এফডিএ নতুন টিকা ব্যবহারের অনুমোদন দেয়, জনসন অ্যান্ড জনসন যাতে…
মার্কিন গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে সৌদি সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার মূলহোতা হিসাবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দোষী করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রকাশ করা এই প্রতিবেদনে বলা হয়েছে, খাশোগিকে আটক কিংবা হত্যার একটি পরিকল্পনা অনুমোদন করেন যুবরাজ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার এ তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদির বাদশাহ সালমানকে ফোন দেওয়ার একদিন পর এ হত্যাকাণ্ডের সঙ্গে যুবরাজ সালমানের সংশ্লিষ্টতার দাবি করে প্রতিবেদন প্রকাশ করলো মার্কিন ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স। তবে এ অভিযোগ বরাবরের মতো অস্বীকার করেছে সৌদি রাজ পরিবার বা যুবরাজ সালমান। খাসোগিকে হত্যায় সৌদি যুবরাজকে…